31/10/2025
★ লোন আবেদন প্রক্রিয়া (Loan Application Procedure):
১। সদস্য/সদস্যাকে সমিতির সকল নিয়ম ও নীতিমালা অনুসরণ করে লোনের জন্য আবেদন করতে হবে।
২। প্রত্যেক লোনের বিপরীতে বাধ্যতামূলকভাবে ১৫% (পনের শতাংশ) শেয়ার জমা থাকতে হবে।
👉 উদাহরণস্বরূপ: যদি আপনি ২০,০০০/- (বিশ হাজার) টাকা লোন নিতে চান, তবে আপনার শেয়ার/ক্রেডিট বইয়ে অন্তত ৩,০০০/- (তিন হাজার) টাকা জমা থাকতে হবে।
৩। বর্তমানে লোন পর্যায়ক্রমে দেওয়া হয় —
২০,০০০/-, ৩০,০০০/-, ৪০,০০০/-, ৫০,০০০/-, ৮০,০০০/- এবং সর্বোচ্চ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা পর্যন্ত।
৪। যেসব সদস্যের লোন ডিফল্ট (অনিয়মিত পরিশোধ) করবে, তারা পরবর্তী উচ্চ স্কেলের লোন পাবেন না।
তবে, পূর্বের লোনের সমপরিমাণ পর্যন্ত পুনরায় লোনের আবেদন করতে পারবেন।
৫। লোন আবেদন করতে হলে আবেদনকারীর বইয়ের ১০০% (শতভাগ) পরিমাণ টাকা জামিন হিসেবে থাকতে হবে।
👉 উদাহরণ: যদি আপনি ২০,০০০/- (বিশ হাজার) টাকা লোন আবেদন করেন এবং আপনার বইয়ে থাকে ৩,১৫০/- (তিন হাজার একশত পঞ্চাশ) টাকা,
তবে বাকি ১৬,৮৫০/- (ষোল হাজার আটশত পঞ্চাশ) টাকা বই জামিন দিতে হবে।
৬। লোনের শেষ পর্যায়ে সঞ্চয় জমা দিয়ে লোন পরিশোধ বা সমন্বয়ের সুযোগ থাকবে না।
৭। এই সমিতি মাসিক ১% (এক শতাংশ) হারে সুদ গ্রহণ করে।
Send a message to learn more