30/09/2026
𝒀𝒐𝒖𝒓 𝑫𝒓𝒆𝒂𝒎𝒔 𝑻𝒉𝒂𝒕 𝑾𝒆 𝑪𝒂𝒓𝒆!
উচ্চ মাধ্যমিক ব্যাচ -২০২৫ এর শিক্ষার্থীদের সমাপনী অনুষ্ঠান
আজ নারায়ণকুল ড্রিম মডেল স্কুল অ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিক-২০২৫ ব্যাচের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এটি ছিল কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং ছিল এক একটি স্বপ্নের জয়গাঁথা, কঠোর পরিশ্রমের স্বীকৃতি এবং এগিয়ে যাওয়ার এক দীপ্ত ঘোষণা।
আমাদের অনেক মেধাবী শিক্ষার্থী ইতোমধ্যেই দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত ও স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার গৌরব অর্জন করেছে। অনুষ্ঠানে তারা অংশ নিয়ে তাদের জীবনের অভিজ্ঞতা, অনুভূতি ও ভবিষ্যতের স্বপ্ন নিয়ে কথা বলেছে। তারা কৃতজ্ঞতার সঙ্গে তুলে ধরেছে, কীভাবে নারায়ণকুল ড্রিম মডেল স্কুল অ্যান্ড কলেজ তাদের লক্ষ্য নির্ধারণ, প্রস্তুতি ও সফলতার প্রতিটি ধাপে ছায়াসঙ্গী হয়ে পাশে থেকেছে।
ড্রিম স্কুল অ্যান্ড কলেজে আমরা প্রতিটি শিক্ষার্থীকে "ব্যাকওয়ার্ড প্ল্যানিং" এবং আমাদের বিশেষ "লাকি লাইফ ফর্মুলা"-এর মাধ্যমে পরিকল্পিতভাবে গাইড করে থাকি। এই পদ্ধতিতে শুরুতেই নির্ধারণ করা হয় শিক্ষার্থীর লক্ষ্য, এরপর ধাপে ধাপে তৈরি করা হয় কাঙ্ক্ষিত সফলতার রোডম্যাপ-যাতে প্রতিটি শিক্ষার্থী আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারে তার স্বপ্নপূরণের পথে।
ড্রিম স্কুল অ্যান্ড কলেজ শুধু শিক্ষাদানই করে না-গড়ে তোলে ভবিষ্যতের সফল নেতৃত্ব। আমাদের লক্ষ্য, প্রতিটি শিক্ষার্থী যেন হয়ে উঠতে পারে আত্মবিশ্বাসী, দায়িত্ববান ও সফল একজন মানুষ।
আমাদের প্রিয় স্বপ্নসারথীদের জানাই আন্তরিক অভিনন্দন ও অকৃত্রিম ভালোবাসা। তোমাদের এই অর্জন আমাদের গর্ব। তোমাদের আগামী দিনের পথ হয়ে উঠুক আরও উজ্জ্বল-এটাই আমাদের প্রার্থনা।
HSC Batch 2025 Students’ Completion Ceremony
Today, the HSC Completion Ceremony for the HSC Batch 2025 was held at Narayankul Dream Model School & College. It was not merely a formal event, but a celebration of dreams fulfilled, a recognition of relentless effort, and a reflection of the progress our students have made.
Many of our brilliant students have already earned admission to prestigious and renowned universities across the country. During the event, they shared their life experiences, heartfelt emotions, and aspirations for the future. With deep gratitude, they expressed how Narayankul Dream Model School & College stood beside them at every step-from setting their goals to preparing themselves for success.
At Dream School & College, we guide each student through a well-structured system using our unique "Backward Planning" approach and the special "Lucky Life Formula." This process begins with defining the student's ultimate goal, followed by a step-by-step roadmap towards success, enabling every learner to move forward with confidence on the path to achieving their dreams.
Dream School & College is not just an academic institution-it is a place where future leaders are nurtured. Our vision is to develop every student into a confident, responsible, and successful individual.
To our beloved dreamers, we extend our heartfelt congratulations and love. Your achievements are our pride, and may your path ahead become brighter with every step. May you continue to dream, move forward, and embrace the opportunities that lie ahead.