আল আমানাহ্ - Al Amanah

আল আমানাহ্ - Al Amanah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আল আমানাহ্ - Al Amanah, Financial service, Tongi, Gazipur.

26/09/2023
উস্তাদ: এই ছেলে এদিকে আসো, তিন রাস্তার মোড় থেকে ১০ কে.জি. চাল কিনে নিয়ে আসো। এই নাও ৫০০ টাকা।ছাত্র চাল কিনে উস্তাদের কাছ...
21/08/2023

উস্তাদ: এই ছেলে এদিকে আসো, তিন রাস্তার মোড় থেকে ১০ কে.জি. চাল কিনে নিয়ে আসো। এই নাও ৫০০ টাকা।
ছাত্র চাল কিনে উস্তাদের কাছে দিয়ে বলল,
ছাত্র: উস্তাদ ৫০০ টাকায় ৮ কেজি চাল পাওয়া গেছে।
উস্তাদ: হায়রে মুদ্রাস্ফীতি! আমাদের মতো মধ্যবিত্তদের ধ্বংস করে দিচ্ছে!
ছাত্র প্রশ্ন করল: আচ্ছা উস্তাদ মুদ্রাস্ফীতি বলতে কি বুঝায়?
উস্তাদ: একটি দেশের অর্থনীতিতে মুদ্রার সরবরাহ বা পরিমাণ বেড়ে যাওয়াকে মুদ্রাস্ফীতি বলে।
ছাত্র: আর মূল্যস্ফীতি?
উস্তাদ: একটি নির্দিষ্ট সময়ে পণ্য বা সেবার মূল্য বেড়ে যাওয়াকে মূল্যস্ফীতি বলে।
ছাত্র: মুদ্রাস্ফীতির সঙ্গে মূল্যস্ফীতির সম্পর্ক কী?
উস্তাদ: মুদ্রাস্ফীতির কারণেই মূল্যস্ফীতি হয়ে থাকে।
ছাত্র: আমি বুঝিনি!
উস্তাদ: আচ্ছা সহজে বুঝ; মনে কর, দেশের অর্থনীতিতে মোট ২০০ টাকা আছে। একইভাবে মনে কর, বাজারে মোট ১০ কেজি চাল মজুত আছে (অন্য কোনো কিছু বিবেচনায় নেব না, অর্থনীতির সকল টাকা চাল কেনার জন্যই বরাদ্দ)। এখন যদি কেউ এক কেজি চাল কিনতে চায়, তাহলে ১ কেজি চালের দাম হবে কত?
ছাত্র: প্রতি কেজি ২০ টাকা।
উস্তাদ: খুবই ভালো। এবার মনে কর, অর্থনীতিতে মুদ্রার পরিমাণ বেড়ে ৪০০ টাকা হয়ে গেল কিন্তু বাজারে চালের মজুত আছে সেই আগের ১০ কেজি। এখন যদি কেউ এক কেজি চাল কিনতে চায়, তাহলে তাকে কত খরচ করতে হবে।
ছাত্র: খুবই সহজ, ৪০ টাকা লাগবে।
উস্তাদ: দারুন তো, অংকে তুমি বেশ পাকা।
ছাত্র: সহজ তো!
উস্তাদ: বিষয়টা হচ্ছে, অর্থনীতিতে যখন মুদ্রার সরবরাহ বেড়ে যায় কিন্তু পণ্য বা সেবার পরিমাণ আগের মতো একই থাকে, তখন পণ্য বা সেবা বেশি মূল্য দিয়ে কিনতে হয়। আর এই পণ্য বা সেবার মূল্য বেড়ে যাওয়াকে বলে মূল্যস্ফীতি।
ছাত্র: তাহলে, শুরুতেই যেমনটা বলেছিলেন, মুদ্রাস্ফীতির ফলেই মূল্যস্ফীতি হয়।
উস্তাদ: হুম, বুঝতে পেরেছ।
ছাত্র: আচ্ছা, মূল্যস্ফীতি কি ভালো না খারাপ?
উস্তাদ: অন্য দিন বলব, এখন যাও পড়তে বস।

07/08/2023

Assets বা সম্পত্তি
কখনো মানুষকে নিরাপত্তা প্রদান করে আবার কখনো নিরাপত্তা কেড়ে নেয়। নির্ভর করবে আপনার ব্যবস্থাপনার উপর।

সম্পদের অপব্যয় সব সময় অন্যায়, ঈদে অপচয় থেকে বাচার কয়েকটি টিপস শেয়ার করছি, যা বাস্তব জীবনে প্রায় সবারই কাজে আসবে ইনশাআল্ল...
27/06/2023

সম্পদের অপব্যয় সব সময় অন্যায়,
ঈদে অপচয় থেকে বাচার কয়েকটি টিপস শেয়ার করছি, যা বাস্তব জীবনে প্রায় সবারই কাজে আসবে ইনশাআল্লাহ।
১। শপিং হোক প্রয়োজনের; বিনা প্রয়োজনে শপিং করা থেকে বিরত থাকুন,
২। আড্ডা দেয়া থেকে বিরত থাকুন; বন্ধু বান্ধব নিয়ে হোটেল-রেস্তুরাতে আড্ডা দেয়া থেকে বিরত থাকুন,
৩। ঘুরতে যাওয়া সীমিত করুন; ঘুরতে যাওয়া ভালো, তবে হাতের দিকেও খেয়াল রাকুন, আপনার বিলাসিতা যেন আপনার অর্থ সংকটের কারণ হয়ে না দাঁড়ায়।
৪। লোক দেখানো কোরবানি দেয়া থেকে বিরত থাকুন; আপনার সামর্থের দিকে খেয়াল করুন, ১০ এর সামর্থ্য থাকলে লোক দেখানোর জন্য ২০ এর চিন্তা করা থেকে বিরত থাকুন।
৫। ঈদে গাড়ি সহ সব কিছু তে অতিরিক্ত মূল্য নির্ধারণ হয়, চেষ্টা করুন এরিয়ে চলতে, অন্তত দামাদামি করতে ভুলবেন না।
আপনার কাজে আসলে শেয়ার দিতে ভুলবেন না!

ধন্যবাদ সবাইকে।
সকলের ঈদ বরকতময় হোক।

25/06/2023

সামর্থ্য থাকলে কুরবানী দিন, রিযিকে বারাকাহ আসবে ইনশাআল্লাহ।

হাতে এক লাখ টাকা আছে। হুজুরের কাছে পরামর্শ চাইতে এল বিশ বছর বয়েসি এক যুবক।কী ব্যবসা করতে পারি?হুজুর মুচকি হেসে বললেন,-শু...
05/06/2023

হাতে এক লাখ টাকা আছে।
হুজুরের কাছে পরামর্শ চাইতে এল বিশ বছর বয়েসি এক যুবক।
কী ব্যবসা করতে পারি?
হুজুর মুচকি হেসে বললেন,
-শুধু দুনিয়াবি ব্যবসার পরামর্শ দিবো নাকি এক লাখ টাকায় দুনিয়া আখেরাত উভয় জাহানে লাভজনক ব্যবসার পরামর্শ দিবো?
-মাত্র এক লাখ টাকায় উভয় জাহানে ব্যবসা করতে পারব?
- অবশ্যই পারবে। তাহলে শোনো, পঞ্চাশ হাজার টাকা ব্যয় করে দেখেশুনে একটা বিয়ে করে ফেলো। বাকি পঞ্চাশ হাজার টাকা দিয়ে, ছোটখাটো ব্যবসা শুরু করো।
-এত অল্প টাকায় কী ব্যবসা করা যায়?
-আমি যে ব্যবসার কথা বলব, তাতে এত টাকা লাগবে না। আগে মসজিদের সামনে আতর বিক্রি করতে না?
-জ্বি। তাহলে ওটা চালু রাখো। স্কুলের সময় ঘরে বানানো আচার বিক্রি করতে পারো। ঝালমুড়ি বিক্রি করতে পারো।
-আর হুজুর, আখেরাতের ব্যবসা কীভাবে করব?
-আরে বিয়ে করাটাই আখেরাতের ব্যবসা। তোমার বয়েস এখন ২০। আল্লাহর রহমত থাকলে বয়েস ৪০ হতে হতে তোমার প্রায় পাঁচ-ছয়জন বা আরো বেশি সন্তান হয়ে যাবে। দ্বীনদার বউ ঘরে তুলতে পারলে, তোমার সন্তানরাও ইন শা আল্লাহ দ্বীনদার হবে। ৪০ বছর বয়েসেই তুমি দুনিয়া ও আখেরাত উভয় জাহানে ব্যবসায় বিরাট শিল্পপতি বনে যাবে। আর হাঁ, তোমার আপত্তি না থাকলে, বিয়েটা অজকেই হতে পারে।
-আমাকে কে পাত্রী দেবে?
-পাত্রী প্রস্তুত আছে। রিকশা চালায় যে আবদুর রশিদ ভাইকে চেনো?
-চিনি।
-তার মেঝ মেয়ে। আমি জানি। বাবার মতো মেয়েরাও ভালো। মেয়েটা মাদরাসায় কয়েক জামাত পড়েছে।
আসরের পর বিয়ের আলোচনা। পাত্র-পাত্রীর সাক্ষাত। এশার পর মসজিদে বিয়ে সম্পন্ন। অল্প দিনেই আতরওয়ালার দুই জাহানের ব্যবসা বেশ জমে উঠেছে।
বিশে বিয়ে।
চল্লিশে শিল্পপতি।
উভয় জাহানে।
ইন শ আল্লাহ্
লিখেছেন: শাইখ আতিক উল্লাহ্ হাফি:

27/05/2023

আপনি কি জানেন?
পিতা-মাতার খিদমত আপনাকে ধনবান হতে সাহায্য করবে।

25/05/2023

উলামায়ে কেরামের জন্য অন্যতম একটি পেশা হলো লিখনি, এর দ্বারা যেভাবে উম্মতের খিদমাত হয় সেভাবে ঘরেরও খিদমাত হয় মাশাআল্লাহ।

23/05/2023

মসজিদ-মাদরাসায় খিদমাতের পাশাপাশি আপনি কি করতে চাচ্ছেন বা করছেন? দয়া করে কমেন্ট করে জানান, হয়তো অন্য কেউ উপকৃহ হতে পারে।

21/05/2023

সর্বোত্তম বিনিয়োগকারী হতে আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে।

Address

Tongi
Gazipur
1230

Alerts

Be the first to know and let us send you an email when আল আমানাহ্ - Al Amanah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আল আমানাহ্ - Al Amanah:

Share