19/07/2023
❤️ডিজিটালের এ যুগে ব্যাংক এখন আমাদের হাতের মুঠোয়। সহজ এবং দ্রুত ব্যাংকিং সেবাই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সবার চেয়ে এগিয়ে। ❤️
ইসলামি ব্যাংকের #ক্যাশ_বাই_কোড
একাউন্ট বিহীন নিকটাত্মীয়ের কাছে টাকা পাঠানোর অভিনব উপায়ঃ ৷৷ ৷৷ ওয়াও!!!!!!!!!!!
১.প্রশ্ন: ইসলামি ব্যাংকের ক্যাশ- বাই- কোড কি?
উত্তর : প্রাপকের অ্যাকাউন্ট ছাড়াই টাকা প্রেরনের জাদুকরি ব্যবস্হা।
২.প্রশ্ন:প্রাপক কোথায় হতে টাকাটা নিতে পারেন?
উত্তর : এটি এম বুথ হতে।
৩.প্রশ্ন: পাঠাতে কতো খরচ?
উত্তর : হাজার প্রতি ১ টাকা( সর্ব নিম্ন ৫ টাকা)।
৪.প্রশ্ন:এক সাথে কতো টাকা পাঠানো যায়?
উত্তর : ২০,০০০(বিশ হাজার)।
৫.প্রশ্ন:কোথায় হতে ক্যাশ-বাই-কোড-কোড করা যায়?
উত্তর :এটি এম বুথ, সেলফিন এবং আই- ব্যাংকিং।
৬.প্রশ্ন:এটি এম বুথে কিভাবে পাঠানো যায়?
উত্তর :মেশিনে কার্ড প্রবেশ করিয়ে ফান্ড ট্রান্সফার ও Send by Code অপশন বাছাই করুন।তারপর প্রাপকের মোবাইল নম্বর ও টাকার পরিমান বসিয়ে প্রক্রিয়াটি শেষ করুন। আপনার কোডটি প্রাপককে জানিয়ে দিন এবং প্রাপক তার কোড পেয়েছে কিনা নিশ্চিত হোন। এভাবে পাঠানোর কাজ শেষ করুন।
৭.প্রশ্ন:প্রাপক কিভাবে টাকাটা পাবে?
উত্তর :প্রাপক কাছাকাছি এটি এম বুথে গিয়ে Cardless Transaction ও Cash by code অপশন বাছাই করবে।এরপর নিজের মোবাইলে আসা পিন-১, Transaction number এবং প্রেরকের দেয়া পিন-২ বসিয়ে টাকাটা গ্রহন করবে।
৮.প্রশ্ন: সেলফিন বা আই -ব্যাংকি এ কিভাবে কেশ- বাই- কোড করা যায়?
উত্তর :Fund Transfer এ গিয়ে ক্যাশ- বাই-কোড select করুন।তারপর প্রাপকের মোবাইল নম্বর, নাম,আইডি নাম্বার এবং টাকার পরিমান লিখে পাঠনোর কাজ শেষ করুন। বাকি কাজ আগের মতো।