27/07/2026
আনন্দপুর বাজার ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেটে আর্থিক স্বাক্ষরতা ও নিরাপদ লেনদেন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।
ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর বাজার ইসলামি ব্যাংক এজেন্ট আউটলেটের উদ্যোগে ‘আর্থিক স্বাক্ষরতা ও লেনদেনের নিরাপত্তা বিষয়ক কর্মশালা ও গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে
২৭ জুলাই ২০২৬ সকাল ১১ টা আনন্দপুর ইসলামী ব্যাংক কার্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক পিএলসি বাংলাদেশ, কলেজ রোড শাখা, ফেনীর সিনিয়র প্রিন্সিপাল অফিসার সিরাজুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে গ্রাহকদের নিরাপদ ব্যাংকিং সেবা গ্রহণ, ডিজিটাল লেনদেনে সতর্কতা অবলম্বন এবং আর্থিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় নিরাপদ লেনদেন নিশ্চিত করতে গ্রাহকদের সচেতনতার কোনো বিকল্প নেই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার (গোলাপ) ফেনী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুক আহমেদ ভূঁইয়া, ফুলগাজী উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আবুল হোসেন মিয়াজী, আনন্দপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাস্টার এ.কে.এম. সিরাজ উদ্দিন, আনন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন এবং হাজী নুরুজ্জামান ভূঁইয়া মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল মাওলানা এমরান হোসেন।
সমাবেশে সভাপতিত্ব করেন আউটলেটের স্বত্বাধিকারী মহিউদ্দিন ভূঁইয়া।
অনুষ্ঠানে বক্তারা আর্থিক স্বাক্ষরতা বৃদ্ধি, নিরাপদ ডিজিটাল লেনদেন, প্রতারণা থেকে সতর্ক থাকার উপায় এবং ব্যাংকিং সেবার সঠিক ব্যবহার সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, গ্রাহক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।