28/08/2026
ভালোবাসার প্রথম শর্ত হলো বিশ্বাস, সম্মান, যত্ন ও স্বচ্ছতা—কোনো কিছু গোপন করা বা লুকোচুরি নয়।
তুমি নিশ্চয়ই জানো, সাইবার ক্রাইম ও প্রযুক্তির বিষয়ে আমার যথেষ্ট দক্ষতা ও অভিজ্ঞতা আছে। মুখের অভিব্যক্তিই বলে দেয় তার ভিতরে কি চলছে। তাই আমি কী বুঝতে পারি, কী জানতে পারি—সেটাও তুমি ভালো করেই জানো। কিন্তু আমি কোনো কিছু অনুসন্ধান করে জানতে চাই না, আমি চাই, তুমি নিজের ইচ্ছায় আমার সঙ্গে খোলামেলা ও সত্যবাদী হও এবং বলো তাতে আমি কিছু মনে করব না।
সত্য যত কঠিনই হোক, আমি মেনে নিতে পারি। কিন্তু গোপনীয়তা ও লুকোচুরি মেনে নেওয়া আমার পক্ষে কঠিন। তাই আমাকে অকারণে সময় নষ্ট করতে বাধ্য করো না। তুমি যদি স্বচ্ছভাবে পাশে থাকো, আমি খুশি। আর যদি তা সম্ভব না হয়, তাহলে আমাকে নিজের পথ বেছে নিতে হবে—কখন কী সিদ্ধান্ত নিতে হয়, সেটা আমি খুব ভালো করেই জানি।