Investors of Capital Market - DSE

Investors of Capital Market - DSE Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Investors of Capital Market - DSE, Dhaka.

ইবনে সিনার লভ্যাংশ ঘোষণা।পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ২০২২...
05/09/2022

ইবনে সিনার লভ্যাংশ ঘোষণা।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৬০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

আজ সোমবার (৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

ফ্লোর প্রাইস তুলে দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি: বিএসইসি চেয়ারম্যানশেয়ারবাজারে চলমান ফ্লোর প্রাইস তুলে দেওয়ার কোনো সিদ্ধান্...
04/09/2022

ফ্লোর প্রাইস তুলে দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি: বিএসইসি চেয়ারম্যান

শেয়ারবাজারে চলমান ফ্লোর প্রাইস তুলে দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম।

ওয়ালটনের ডিভিডেন্ড ঘোষণা।শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরে...
08/08/2022

ওয়ালটনের ডিভিডেন্ড ঘোষণা।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির উদ্যোক্তা ও পরিচালকদের জন্য ১৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার (৮ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই ডিভিডেন্ড ঘোষণা করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ টাকা ১৬ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ৫৪ টাকা ২১ পয়সা।

৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৩৪ টাকা ৬৮ পয়সা।

আগামী ২৮ সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ সেপ্টেম্বর।

জিএসপি ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা।পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) ল...
08/08/2022

জিএসপি ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা।

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর ২.৫০ শতাংশ নগদ এবং ৭.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ।

সোমবার (১৮ আগস্ট) ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ১ টাকা ৪০ পয়সা।

এছাড়া, ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৩৫ পয়সা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৭ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ সেপ্টেম্বর।

লংকাবাংলার বিরুদ্ধে বিপুল ভ্যাট ফাঁকির প্রমাণ।শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্সের বির...
20/06/2022

লংকাবাংলার বিরুদ্ধে বিপুল ভ্যাট ফাঁকির প্রমাণ।

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্সের বিরুদ্ধে নন-ব্যাংকিং সেবা, বাড়ি ভাড়া ও প্রতিষ্ঠানের ব্যয়ের বিপরীতে বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকির অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ঢাকা উত্তর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের এক তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত সময়ে লংকাবাংলা ফাইন্যান্স ১১ কোটি সাড়ে ৩৩ লাখ টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে। সুদসহ ফাঁকি দেয়া অর্থের পরিমাণ দাঁড়ায় ২০ কোটি ৬০ লাখ টাকা।

লংকাবাংলার অধীন লংকাবাংলা ব্রোকারেজ হাউজ শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে চাওয়ার সময় প্লেসমেন্ট শেয়ার বিক্রির মাধ্যমে প্রচুর মূলধন সংগ্রহ করেছিল। পরবর্তী সময়ে কোম্পানিটি আইপিও প্রক্রিয়ায় আসতে পারেনি। সে সময়ও প্রতিষ্ঠানটির আর্থিক অস্পষ্টতা নিয়ে অভিযোগ ছিল।

জানা যায়, রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউর সফুরা টাওয়ারের লেভেল-১১তে কার্যালয় থাকা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট ফাঁকির অভিযোগ উদ্ঘাটনে মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরকে (ভ্যাট গোয়েন্দা) নির্দেশ দেয়া হয়। তারা বিষয়টি নিরীক্ষার জন্য একটি কমিটি গঠন করে। তারপর লংকাবাংলার কাছ থেকে ভ্যাটসংক্রান্ত দলিলপত্র, দাখিলপত্র, বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন চাওয়া হয়। পরবর্তী সময়ে লংকাবাংলার দেয়া তথ্যেই বেরিয়ে আসে বড় পরিসরে ভ্যাট ফাঁকির বিষয়টি।

ভ্যাট গোয়েন্দাদের প্রতিবেদন অনুযায়ী, ২০১৩ সালের জানুয়ারি থেকে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত লংকাবাংলার ভ্যাট ফাঁকির পরিমাণ ১১ কোটি ৩৩ লাখ ৫৯ হাজার ৪২ টাকা। অপরিশোধিত ভ্যাট বা মূসকের ওপর ২ শতাংশ হারে সুদ ৯ কোটি ২৬ লাখ ৮২ হাজার ৫৬৪ টাকা। সুদসহ অপরিশোধিত ভ্যাট ২০ কোটি ৬০ লাখ ৪১ হাজার ৬০৬ টাকা।

প্রতিষ্ঠানটির পাঁচ বছরে নন ব্যাংকিং সেবা প্রদান, গ্রহণে মাসিক দাখিলপত্র, ট্রেজারি চালানে পরিশোধিত ভ্যাট, উৎসে ভ্যাট, স্থান-স্থাপনার ভ্যাট যাচাই করে এই ফাঁকির পরিমাণ উদ্ঘাটন করে তদন্ত কমিটি।

প্রতিষ্ঠানটির বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী খরচ ও ট্রেজারি চালানের মাধ্যমে পরিশোধিত মূসকের পার্থক্যে ফাঁকি বের হয়ে আসে।

২০১৩ সালে লংকাবাংলা ফাইন্যান্স ৩ কোটি ১১ লাখ ৪৫ হাজার ৬৯৬ টাকার সেবা বিক্রি করেছে। এর মধ্যে ২ কোটি ৮৫ লাখ ৭৪ হাজার ৩৩ টাকার ওপর মূসক প্রযোজ্য। এর বিপরীতে ২৫ লাখ ৭১ হাজার ৬৬২ টাকা মূসক দিতে হতো, কিন্তু প্রতিষ্ঠানটি মূসক দিয়েছে ২৪ লাখ ৭৩ হাজার ৮০৬ টাকার। ওই বছর ফাঁকির পরিমাণ ছিল ৯৭ হাজার ৮৫৬ টাকা।

এভাবে প্রতি বছরই প্রতিষ্ঠানটি মূসক ফাঁকি দিয়েছে। সবচেয়ে বেশি ফাঁকি দিয়েছে ২০১৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে। ওই সময়ে প্রতিষ্ঠানটির ১১ কোটি ২৬ লাখ ৩৪ হাজার ৩৬৯ টাকার সেবা বিক্রির বিপরীতে ৯ কোটি ৭৯ লাখ ৪২ হাজার ৯২৯ টাকার ওপর মূসক প্রযোজ্য ছিল।

সে বছরের জন্য প্রতিষ্ঠানটিকে ১ কোটি ৪৬ লাখ ৯১ হাজার ৪৩৯ টাকার মূসক দিতে হতো, তবে ১০ লাখ ৪৬ হাজার ২৯০ টাকা ফাঁকি দিয়ে তারা পরিশোধ করেছে ১ কোটি ৩৬ লাখ ৪৫ হাজার ১৪৯ টাকা।

প্রতিষ্ঠানটি ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল ফি, কোর্ট স্ট্যাম্প, টেলিকমিউনিকেশন, কুরিয়ার, বিজ্ঞাপন, প্রিন্টিং, স্টেশনারি, বোর্ড মিটিং, বার্ষিক অডিট ফি, প্রভিডেন্ড ফান্ড অডিট ফিসহ প্রায় ৪০ ধরনের ব্যয়ের বিপরীতে প্রযোজ্য উৎসে ৮ কোটি ৭ লাখ ৩৩ হাজার ৭২ টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে। আইন অনুযায়ী লিমিটেড কোম্পানির ব্যয় বা কেনাকাটার ওপর উৎসে ভ্যাট প্রযোজ্য।

এই ধরনের উৎসে ভ্যাট ও আয়কর ফাঁকি দেয়ার প্রবণতা বেশি থাকে। স্বাভাবিক পদ্ধতিতে সরকার এই ধরনের আয় নিশ্চিত করতে পারে না বলে তা উৎসে থেকে কর্তন করে নেয়। লংকাবাংলা সে সুযোগটিই নিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১৩ সালে প্রতিষ্ঠানটি ৩১ লাখ ৪৮ হাজার ৭১৮ টাকা, ২০১৪ সালে ১ কোটি ৬১ লাখ ৫৬ হাজার ৭৭১ টাকা, ২০১৫ সালে ২ কোটি ৩ লাখ ৯৬ হাজার ৮৬২ টাকা, ২০১৬ সালে ২ কোটি ৫৩ লাখ ৯৯ হাজার ৮৭৪ টাকা এবং ২০১৭ সালে ৯১ লাখ ৩৬ হাজার ৮৭১ টাকার উৎসে ভ্যাট ফাঁকি দিয়েছে।

সাইফ মেরিটাইম অধিগ্রহণ করবে সাইফ পাওয়ারটেকশেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড জাহ...
18/06/2022

সাইফ মেরিটাইম অধিগ্রহণ করবে সাইফ পাওয়ারটেক

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড জাহাজ চলাচল কোম্পানি সাইফ মেরিটাইম এলএলসির শতভাগ মালিকানা অধিগ্রহণ করবে।

বৃহস্পতিবার (১৬ জুন) অনুষ্ঠিত সাইফ পাওয়ারটেকের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সাইফ মেরিটাইমকে অধিগ্রহণে সাইফ পাওয়ারটেকের ৫ লাখ দিরহাম ব্যয় হবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ এক কোটি ২৬ লাখ ৯০ হাজার টাকা (১ দিরহাম সমান ২৫ টাকা ৩৮ পয়সা ধরে)।

সাইফ মেরিটাইম এলএলসি ভারী ট্রাক দ্বারা কার্গো পরিবহন, হালকা ট্রাক দ্বারা কার্গো পরিবহন, মালবাহী ও যাত্রী পরিবহনের শিপিং লাইন, সমুদ্রের মালবাহী ও যাত্রী চার্টার, কাস্টমস ব্রোকার, কার্গো লোডিং এবং আনলোডিং পরিষেবা, সি কার্গো কনটেইনারস, শিপিং সার্ভিস, শিপিং সার্ভিস লোডিং এবং আন লোডিং পরিষেবা, সি শিপিং লাইন এজেন্ট, মালবাহী ব্রোকার সার্ভিসের ব্যবসা পরিচালনা করবে।

এই ব্যবসায় বছরে কোম্পানির আনুমানিক ২৫ কোটি ৯৯ লাখ টাকার রাজস্ব আয় করতে পারবে। এতে কোম্পানিটির নিট মুনাফা হবে ৩ কোটি ৮৯ লাখ টাকা।

সাইফ পাওয়ারটেক শেয়ারবাজারে বেশ সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছে। সর্বশেষ বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার ৩৪ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে। কোম্পানিটি ২০২১ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। ২০২০ সালে লভ্যাংশ দিয়েছে ১০ শতাংশ। তার আগের বছরও ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়ে সাইফ পাওয়ারটেক বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী কোম্পাটির মোট শেয়ারের ৪০ দশমিক ০৬ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদে হাতে আছে ১৭ দশমিক ৯৯ শতাংশ। আর সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৪১ দশমিক ৯৫ শতাংশ।

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণাপুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের পর...
15/06/2022

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

পুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর পুরোটাই ক্যাশ ডিভিডেন্ড।

আজ বুধবার (১৫ জুন) ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে জানা গেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৬৪ পয়সা।

এছাড়া, ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ০৯ পয়সা।

এই ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ০১ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২১ জুলাই।

পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণাশেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর ২০২১...
15/06/2022

পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য সাড়ে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ১০ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৩ টাকা ৩৭ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ০৬ সেপ্টেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ জুলাই ২০২২

Address

Dhaka
1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when Investors of Capital Market - DSE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Investors of Capital Market - DSE:

Share