National Taxes Bar Association

National Taxes Bar Association Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from National Taxes Bar Association, Tax Lawyer, Dhaka.

বাংলাদেশের ট্যাক্স প্র্যাকটিশনার, আইনজীবী ও অ্যাকাউন্টিং পেশাজীবীদের একটি পেশাদার সংগঠন। আমরা ট্যাক্স আইন, প্রশিক্ষণ, নীতি পর্যালোচনা ও সদস্য সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ।
📚 জ্ঞান • 🛡️ অধিকার • ⚖️ ন্যায়বিচার
Join as a member today.

05/12/2025

জরিমানা বিহীন আয়কর রিটার্ন জমা দেয়ার সর্ব শেষ তারিখ ৩১শে ডিসেম্বর ২০২৫।

সম্মানিত করদাতা,
দালাল / তৃতীয় পক্ষ / বন্ধু / অফিসের কলিগ / এলাকার পরিচিত একজন / ট্যাক্স বা যে কোন অফিসের যে কোন সরকারি/বেসরকারি বেতন ভুক্ত কর্মচারী / এমন যে কোন ব্যাক্তি যিনি সরাসরি একজন কর আইনজীবী নন / বিভিন্ন কম্পিউটারের দোকানদার এবং সকল ধরনের প্রতারক চক্র থেকে সাবধান।

ভুল কোথাও যাবেন না, ভুল কাজ করবেন না। এতে ক্ষতি হবে আপনারই। আপনাকেই ঝামেলা পোহাতে হবে অনেক বেশী।

জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নিয়োগ প্রাপ্ত মেধাবী কর আইনজীবীগণ সদা প্রস্তুত রয়েছেন করদাতাদের ট্যাক্স রিটার্ন সম্পন্ন করে দেয়ার জন্য।

10/10/2025

অনলাইন ট্যাক্স রিটার্ন, এটা সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। অনলাইন রিটার্ন সহজ, কাগজ আর কলমের ব্যাবহার কমে গেল। কিবোর্ড দিয়ে কম্পিউটারে সকল হিসাব লিখার কাজ করতে হবে।

প্রকৃত পক্ষে অনলাইনে রিটার্ন দাখিলেই থাকতে হবে খুব বেশী সতর্কতা। প্রয়োজন হবে দক্ষ এবং প্রফেশনাল Tax Accountant দের।

09/10/2025

মাঠ পর্যায়ে গোয়েন্দা কার্যক্রম জোরদার করতে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা

09/10/2025
09/10/2025

একটি কর আইনজীবী সমিতির প্রধান উদ্দেশ্যে গুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি উদ্দেশ্য হলো প্রত্যেক বছর কোন একটি সময়ে আয়কর আইন, অর্থ আইন, গিফট Act, IFRS, IAS, GAAP এবং সমসাময়িক গুরুত্বপূর্ণ ইস্যুর উপর সদস্যদের সম্পূর্ণ বিনামূল্যে উচ্চতর প্রশিক্ষণ প্রদান করা।

প্রত্যেক সদস্যের জীবন বীমা করা থাকবে।

05/09/2025

একটি অ্যাসোসিয়েশনের প্রধান উদ্দেশ্য- সেবা, সেবা এবং সেবা।
ব্যবসা, মুনাফা বা লাভ কোনোভাবেই এর অন্তর্ভুক্ত থাকতে পারে না। যদি মুনাফা আসেই, তবে সেটি আর অ্যাসোসিয়েশন নয়। শুধুমাত্র সদস্যদের সেবা প্রদানই একটি অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য।

আমাদের ঢাকায়, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন (DTBA) ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়ে আজও কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এটি একটি পুরনো এবং যথেষ্ট প্রতিষ্ঠিত একটি সমিতি, যার সদস্যসংখ্যাও যথেষ্ট।
অন্যদিকে চট্টগ্রামেও রয়েছে চট্টগ্রাম ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন (CTBA), যা ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে। CTBA-এর ওয়েবসাইটও যথাযথভাবে কাজ করছে—এটি অবশ্যই একটি প্রশংসনীয় উদ্যোগ।

কেন সমিতির সৃষ্টি?

প্রয়োজনই সবকিছুর মূল কারণ। কর আইনজীবীরাই নিজেদের কল্যাণের জন্য এ ধরনের সমিতি সৃষ্টি করেছেন। পুরোনো সমিতিগুলো যারা প্রতিষ্ঠা করেছিলেন, তাঁদের কেউ আর আজ বেঁচে নেই। কিন্তু শৃঙ্খলা ও ঐক্যের কারণেই সমিতিগুলো শত শত বছর ধরে টিকে আছে।

আমেরিকা ও ব্রিটেনে কিছু সমিতির বয়স ইতোমধ্যে ২৫০ বছরেরও বেশি, আর সমিতির সংখ্যা সেখানে ৫০০ থেকে ৬০০-এর বেশি।
বর্তমানে বাংলাদেশেও প্রায় ৬০টিরও বেশি কর আইনজীবীদের সমিতি রয়েছে। সাধারণত কর আইনজীবীরা তাঁদের নিকটস্থ সমিতির সদস্য হয়ে থাকেন।

নতুন সমিতির প্রয়োজনীয়তা-

এখন নতুন কিছু ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনও গড়ে উঠছে, যেগুলোও বিশ্বের সঙ্গে সমানতালে এগিয়ে যাবে। সদস্যদের জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে বলেই প্রত্যাশা।

একটি সমিতি গড়ে তোলা সহজ নয়—রেজিস্ট্রেশন, নথিপত্র, এবং দৈনিক কার্যক্রম পরিচালনার জন্য স্থায়ী কর্মচারীর প্রয়োজন হয়। অ্যাসোসিয়েশনের আয় দিয়েই অফিস খরচ, কর্মচারীর বেতন, সদস্য প্রশিক্ষণ, অফিস ভাড়া, লাইব্রেরি, ওয়েবসাইট ইত্যাদি চালাতে হয়। এজন্যই নতুন সমিতিতে প্রাথমিক পর্যায়ে বেতন বা সুবিধা কিছুটা সীমিত হতে পারে।

তবুও আমাদের লক্ষ্য থাকবে একটি উন্নত মানের, শতভাগ অনলাইন ভিত্তিক মাল্টিডাইমেনশনাল ওয়েবসাইট, যেখানে প্রতিটি সদস্য তাঁদের নিজস্ব আইডি-পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে সব তথ্য, ফি প্রদান এবং অন্যান্য সুবিধা গ্রহণ করতে পারবেন।

NTBA – সহজলভ্য ও যুগোপযোগী-

ন্যাশনাল ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন (NTBA) যেহেতু মেম্বারশিপ ফি তুলনামূলকভাবে কম রাখবে, তাই এটি সবার জন্য সহজলভ্য হবে।
একজন সদস্য প্রয়োজনে একাধিক ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের সদস্যও হতে পারবেন।

আমরা বিশ্বাস করি, সময়ের প্রয়োজনেই নতুন নতুন সমিতি জন্ম নেবে। নতুন সমিতিগুলো পুরনো সমিতির কাছ থেকে অভিজ্ঞতা নেবে এবং একই সঙ্গে সদস্যদের চাহিদার প্রতি বেশি মনোযোগী হবে।

অতিরিক্ত সুবিধা

সদস্যদের দীর্ঘমেয়াদী কল্যাণের জন্য কিছু অতিরিক্ত সুবিধারও প্রয়োজন রয়েছে। যেমন—লাইফ ইনস্যুরেন্স। এখনো পর্যন্ত বাংলাদেশে কোনো ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের মধ্যে এ ধরনের সুবিধা নেই। NTBA এই ক্ষেত্রেও উদাহরণ স্থাপন করতে চায়।

🔹 প্রয়োজনই উৎপত্তির সৃষ্টি। একটি সমিতি হলো ঐক্য, শৃঙ্খলা এবং সেবার প্রতীক। নতুন প্রজন্মের ট্যাক্স ল’ইয়ারদের জন্য সমিতিগুলো হবে ভবিষ্যতের পথপ্রদর্শক।

22/08/2025

ভয়াবহ খারাপ অবস্থায় থাকা ব্যাংকবহির্ভূত ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বন্ধের উদ্যোগ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো– পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স কোম্পানি ও প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
Date: 21 Aug 2025

12/08/2025

আয়কর নির্দেশিকা 2025-26

আয়করে শুন্য রিটার্ন জমা দেয়া জায় কি? যা জানালেন আয়কর আইনজীবী
11/08/2025

আয়করে শুন্য রিটার্ন জমা দেয়া জায় কি? যা জানালেন আয়কর আইনজীবী

#ইনডিপেনডেন্টটেলিভিশন করদাতার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় প্রদর্শন না করে শূন্য রিটার্ন জমা দি.....

10/08/2025

কালো টাকা সাদা করার সুযোগ আগের আইনের মতন এখন আর নাই। তবে, Finance Ordinance 2025 এর মাধ্যমে আয়কর আইন ২০২৩ এর ধারা ২৪ অনুযায়ী "আয়ের স্বেচ্ছা ঘোষণা" বা voluntary disclosure এর সুযোগ দেওয়া হয়েছে। মানে, যদি আয়ের উৎস আইনসঙ্গত হয় কিন্তু আগে ট্যাক্স ফাইলে দেখানো হয়নি বা হিসাব দেখানো হয়নি, তাহলে নির্দিষ্ট কর ও জরিমানা দিয়ে এখন নিচের শর্ত সাপেক্ষে বৈধভাবে দেখাতে পারবেন।

১. আয় বৈধ উৎস ছাড়া অন্য কোনো অবৈধ বা অপরাধমূলক কাজ থেকে আসা যাবে না (যেমন চোরাচালান, দুর্নীতি, পাচার—এসব হলে সুযোগ নেই)।
২. যে আয় দেখানো হয়নি সেই ঘোষিত আয়ের উপর স্বাভাবিক করের সাথে অতিরিক্ত ১০% কর দিতে হবে।
৩. ঘোষণার সময় সম্পদের সব তথ্য রিটার্নে সঠিকভাবে দিতে হবে।
৪. বিদেশে থাকা অর্থ বা সম্পদের জন্য এই সুবিধা নেই।
৫. রিটার্ন দাখিল করার পূর্বে যদি কর সার্কেল থেকে উক্ত আয় গোপন করার জন্য কোন নোটিশ আসে তাহলে তা দেখানো যাবে না।

নোটঃ করদাতাদের এই ব্যাপারে সাহায্য করবেন সম্মানিত কর আইনজীবীগন। কর আইনজীবীদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when National Taxes Bar Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category