12/08/2026
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ঘাগড়াকুল গ্রামের মনোয়ারা বেগম শিখেছেন কীভাবে ছোট একটি উদ্যোগকে ধীরে ধীরে টেকসই ব্যবসায় রূপ দেওয়া যায়। ২০১৯ সালে সাজেদা ফাউন্ডেশনের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির মাধ্যমে প্রথম ঋণ গ্রহণ করে তিনি দুটি ছাগল দিয়ে ক্ষুদ্র পরিসরে খামার কার্যক্রম শুরু করেন। এটি ছিল তার উদ্যোক্তা জীবনের প্রথম পদক্ষেপ।
পরবর্তীতে সাজেদা ফাউন্ডেশনের ধারাবাহিক আর্থিক সেবা, আস্থা এবং সহযোগিতার মাধ্যমে তিনি ধাপে ধাপে তার খামার সম্প্রসারণ করেন। উন্নত জাতের ছাগল পালন এবং কলা চাষ, প্রতিটি উদ্যোগই তার পরিবারের জন্য আয়ের নতুন নতুন পথ তৈরি করে দেয়।
শুধু অর্থায়ন নয়, সাজেদা ফাউন্ডেশনের সহায়তা মনোয়ারাকে দিয়েছে আত্মবিশ্বাস, পরিকল্পনা করার সক্ষমতা এবং দীর্ঘমেয়াদে এগিয়ে যাওয়ার সাহস। সঠিক সময়ে আর্থিক অন্তর্ভুক্তি, আস্থা এবং উপযুক্ত সহায়তা একজন নারীর জীবনে পরিবর্তন আনতে পারে, একজন নারীর অগ্রগতি বদলে দিতে পারে পুরো একটি পরিবার।
#সাজেদা_মাইক্রোফাইন্যান্স
#নারী_উদ্যোক্তা
#নারীর_ক্ষমতায়ন
#স্বপ্ন_পূরণের_যাত্রা