AAC Tax & VAT Attorney

AAC Tax & VAT Attorney The Life Time Solution Chamber

এএসি টেক্স এন্ড ভেট এটর্নিতে আপনাকে স্বাগতম। আমাদের অভিগ্য আইনজীবী টিম আপনার ইনকাম টেক্স, ভেট, অডিট, ব্যবসায়ের সকল লাইসেন্স সহ কোম্পানি সংক্রান্ত সকল সমস্যার সমাধান দিয়ে থাকেন। আমাদের সহযোগিতায় আপনার ব্যবসা হোক আরো সুরক্ষিত।
01707118122,01913061910

11/06/2026
বাজেট ২০২৬-২০২৭
11/06/2026

বাজেট ২০২৬-২০২৭

জাতীয় রাজস্ব বোর্ড (NBR) পূর্বে হার্ড কপিতে দাখিলকৃত সকল VAT রিটার্ন e-VAT System-এ এন্ট্রি বাধ্যতামূলক করেছে।⏳ পূর্ববর্...
09/06/2026

জাতীয় রাজস্ব বোর্ড (NBR) পূর্বে হার্ড কপিতে দাখিলকৃত সকল VAT রিটার্ন e-VAT System-এ এন্ট্রি বাধ্যতামূলক করেছে।

⏳ পূর্ববর্তী সময়সীমা: ৩১ মার্চ ২০২৬
📅 বর্ধিত শেষ সময়সীমা: ৩০ জুন ২০২৬

সময়সীমার মধ্যে রিটার্ন এন্ট্রি সম্পন্ন না হলে Closing Balance Freeze হওয়ার পাশাপাশি VAT Refund আবেদনেও জটিলতা সৃষ্টি হতে পারে।

゚viralシfypシ゚viralシalシ ゚viralシfypシ゚ #আয়কর #করযোগ্য

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক প্রণীত নতুন আয়কর নীতি অনুযায়ী,ব্যক্তিশ্রেণির করদাতারা বছরের যেকোনো সময় রিটার্ন জমা দি...
09/06/2026

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক প্রণীত নতুন আয়কর নীতি অনুযায়ী,ব্যক্তিশ্রেণির করদাতারা বছরের যেকোনো সময় রিটার্ন জমা দিতে পারবেন।

পুরো বছরকে ৪টি ত্রৈমাসিকে (Quarter) ভাগ করে এই করছাড় ও জরিমানার নিয়ম নির্ধারণ করা হয়েছে:

■ জুলাই – সেপ্টেম্বর: এই সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে পরিশোধিত করের ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত করছাড় পাওয়া যাবে।

■ অক্টোবর – ডিসেম্বর: এই সময়ে জমা দিলে কোনো জরিমানা নেই, তবে বিনিয়োগজনিত কর রেয়াত সুবিধা বাতিল হবে।

■ জানুয়ারি – মার্চ: এই সময়ে রিটার্ন দাখিল করলে ২ শতাংশ হারে বা সর্বনিম্ন ৩,০০০ টাকা জরিমানা গুণতে হবে।

■ এপ্রিল – জুন: এই সময়ের মধ্যে জমা দিলে ৫ শতাংশ হারে বা সর্বনিম্ন ৫,০০০ টাকা বিলম্ব ফি বা জরিমানা প্রযোজ্য হবে।

゚viralシfypシ゚viralシalシ ゚viralシfypシ゚ #করযোগ্য #আয়কর

আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া স্থাবর-অস্থাবর সম্পত্তির ওপর আয়কর দিতে হতে পারে। জাতীয় রাজস্ব বোর্ড ...
25/04/2026

আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া স্থাবর-অস্থাবর সম্পত্তির ওপর আয়কর দিতে হতে পারে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্পর্কের ঘনিষ্ঠতা অনুযায়ী আলাদা আলাদা হারে এই কর আরোপের পরিকল্পনা করছে। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন পেলে এটি কার্যকর হবে।

সম্পর্কের ভিত্তিতে করের হার:

এনবিআরের গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী, সম্পদের মূল্যের ওপর ভিত্তি করে উত্তরাধিকার কর নির্ধারণ করা হবে। করের হার দুটি শ্রেণিতে বিভক্ত:

১. নিকটাত্মীয় (বাবা-মা, ভাইবোন):

* ১ কোটি টাকা পর্যন্ত সম্পদ: ১% কর।

* পরবর্তী ৫ কোটি পর্যন্ত (মোট ৬ কোটি): ২% কর।

* পরবর্তী ৫ কোটি পর্যন্ত (মোট ১১ কোটি): ৩% কর।

* ১১ কোটি টাকার বেশি সম্পদ: ৫% কর।

২. দূরবর্তী আত্মীয় (দাদা-দাদি, নানা-নানি, শ্বশুর-শাশুড়ি):

* ১ কোটি টাকা পর্যন্ত সম্পদ: ৩% কর।

* পরবর্তী ৫ কোটি পর্যন্ত (মোট ৬ কোটি): ৫% কর।

* পরবর্তী ৫ কোটি পর্যন্ত (মোট ১১ কোটি): ৭% কর।

* ১১ কোটি টাকার বেশি সম্পদ: ১০% কর।

অর্থনৈতিক প্রভাব:

কমিটির প্রতিবেদন অনুযায়ী, এই কর আইন বাস্তবায়ন করা গেলে বর্তমানের তুলনায় আয়কর আদায় ১ থেকে ৩ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এতে সরকারি কোষাগারে অতিরিক্ত ১৪ থেকে ৪২ হাজার কোটি টাকা রাজস্ব যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমান পরিস্থিতি ও চ্যালেঞ্জ:

বর্তমানে কেবল উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ব্যবসায়িক মুনাফার ওপর কর দেওয়ার বিধান রয়েছে। নতুন এই কর পদ্ধতিটি বাংলাদেশের সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপটে বেশ স্পর্শকাতর হওয়ায় এর পূর্ণ বাস্তবায়ন নির্ভর করছে সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। এনবিআর সূত্র মতে, বৈষম্য দূর করতে এবং অতি ধনীদের কাছ থেকে কর আদায় বাড়াতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
01707-118122
゚viralシfypシ゚viralシalシ
゚viralシfypシ゚


কোম্পানির আয়কর রিটার্ন দাখিল করার সময় এক মাস বৃদ্ধি করা হয়েছে
13/04/2026

কোম্পানির আয়কর রিটার্ন দাখিল করার সময় এক মাস বৃদ্ধি করা হয়েছে

Address

AAC Tax & VAT Attorney, 36 Purana Paltan Line, VIP Road
Dhaka
1000.

Alerts

Be the first to know and let us send you an email when AAC Tax & VAT Attorney posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AAC Tax & VAT Attorney:

Share

Category