Project Family Happiness

Project Family Happiness We help families secure their financial future against health risks and build family protection.

We also develop professional insurance entrepreneurs through training, mentoring & business growth.

বীমা শিল্প নিয়ে আমাদের পথচলায় আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলকআলহামদুলিল্লাহ।বাংলাদেশের বীমা শিল্পের সম্ভাবনা, সংকট, চ্যা...
04/09/2026

বীমা শিল্প নিয়ে আমাদের পথচলায় আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক

আলহামদুলিল্লাহ।

বাংলাদেশের বীমা শিল্পের সম্ভাবনা, সংকট, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ নিয়ে আমাদের সম্মানিত ফাউন্ডার জনাব, জসিম উদ্দিন স্যার-এর ধারাবাহিক লেখনির প্রথম পর্ব প্রকাশিত হয়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ গণমাধ্যম দৈনিক বিজনেস বাংলাদেশ-এর সম্পাদকীয় পাতায়।

বীমা শুধু একটি আর্থিক পণ্য নয় এটি মানুষের জীবন, পরিবার ও ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ খাত। অথচ দেশের অর্থনীতিতে বীমা শিল্পের বিশাল সম্ভাবনা থাকা সত্ত্বেও এই খাত নিয়ে জনসচেতনতা, আস্থা ও সঠিক ধারণার এখনও অনেক ঘাটতি রয়েছে।

এই বাস্তবতায় বীমা শিল্পকে সাধারণ মানুষের কাছে আরও সহজভাবে তুলে ধরা, বিদ্যমান সমস্যাগুলো নিয়ে গঠনমূলক আলোচনা করা এবং একটি শক্তিশালী, স্বচ্ছ ও জনবান্ধব বীমা খাত গড়ে তোলার লক্ষ্যে স্যারের এই ধারাবাহিক লেখনি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

আমরা বিশ্বাস করি, সঠিক তথ্য, গঠনমূলক চিন্তা ও ইতিবাচক উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের বীমা শিল্পকে আরও শক্তিশালী করা সম্ভব।

এই ধারাবাহিক লেখনির প্রথম প্রকাশের জন্য আমাদের সম্মানিত ফাউন্ডার জনাব জসিম উদ্দিন স্যারকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

ইনশাআল্লাহ, সামনে এই ধারাবাহিকতায় আরও গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে এবং বীমা শিল্পের ইতিবাচক পরিবর্তনের যাত্রায় আমরা সবাই একসঙ্গে কাজ করব।

বীমা শিল্পের উন্নয়ন হোক অর্থনীতির সমৃদ্ধির হাতিয়ার হোক।

#বীমা_শিল্প

সাত কোম্পানির সম্পদ বিক্রি করে ২,৫৪৯ গ্রাহক পেলেন ১৪.৫১ কোটি টাকাবীমা খাতে গ্রাহকদের আস্থা ফেরাতে বড় উদ্যোগ নিয়েছে বীমা ...
03/09/2026

সাত কোম্পানির সম্পদ বিক্রি করে ২,৫৪৯ গ্রাহক পেলেন ১৪.৫১ কোটি টাকা

বীমা খাতে গ্রাহকদের আস্থা ফেরাতে বড় উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সাতটি জীবন বীমা কোম্পানির সম্পদ বিক্রি করে ২ হাজার ৫৪৯ জন পলিসিধারীর ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সা বীমা দাবি পরিশোধ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আইডিআরএ’র সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে পলিসিধারীদের হাতে এসব দাবির চেক তুলে দেন আইডিআরএ চেয়ারম্যান

পরিশোধ করা দাবির মধ্যে

- প্রোগ্রেসিভ লাইফ — ১,৩৫০ গ্রাহক
- ফারইস্ট ইসলামী লাইফ — ৫২৮ গ্রাহক
- পদ্মা ইসলামী লাইফ — ৬২৪ গ্রাহক
- হোমল্যান্ড লাইফ — ১৫ গ্রাহক
- বায়রা লাইফ — ৮ গ্রাহক
- সানফ্লাওয়ার লাইফ — ২০ গ্রাহক
- গোল্ডেন লাইফ — ৪ গ্রাহক

আইডিআরএ চেয়ারম্যান বলেছেন, পলিসিধারীদের ন্যায্য দাবি সময়মতো পরিশোধ নিশ্চিত করা আইডিআরএ’র অন্যতম প্রধান অগ্রাধিকার। দাবি নিষ্পত্তির গতি ও স্বচ্ছতা বাড়ানোর মাধ্যমে বীমা খাতে জনগণের আস্থা পুনর্গঠন করা সম্ভব বলেও জানান তিনি।

আপনার কী মনে হয় এভাবে দ্রুত বীমা দাবি পরিশোধ হলে বীমা খাতের প্রতি মানুষের আস্থা কি বাড়বে?

02/09/2026

বীমা কর্মী হিসেবে প্রথম কাজ Underwriting বুঝুা

LIFE INSURANCE — THE GOLDEN TIME৫ বছরে ১২ গুণ বৃদ্ধির সম্ভাবনাময় একটি শিল্প!বর্তমান অবস্থায় জীবন বীমা খাতে—৭৬.০৪ লাখ Pol...
01/09/2026

LIFE INSURANCE — THE GOLDEN TIME

৫ বছরে ১২ গুণ বৃদ্ধির সম্ভাবনাময় একটি শিল্প!

বর্তমান অবস্থায় জীবন বীমা খাতে—

৭৬.০৪ লাখ Policy → প্রায় ৯.৫ কোটি Policy
১৩,০৯৯ কোটি Premium → প্রায় ১.৬৪ লাখ কোটি Premium
০.৪% → ৫% GDP Target

🚀 ০.৪% → ৫% = ১২.৫X GROWTH

এর অর্থ কী?

একটি বিশাল বাজার এখনো পুরোপুরি বিকশিত হয়নি।
আর এই পরিবর্তনের সঙ্গে যারা আজ যুক্ত হবেন, তারাই আগামী দিনের Future Leader হওয়ার সুযোগ তৈরি করতে পারেন।

---

🎯 যারা বীমাকে ক্যারিয়ার হিসেবে নিতে ভয় পাচ্ছেন—

এটাই আপনার GOLDEN TIME!

UNLIMITED MARKET
UNLIMITED CAREER OPPORTUNITY

শিক্ষিত তরুণ, বেকার যুবক-যুবতী, ব্যাংকার, শিক্ষক, উদ্যোক্তা, কর্পোরেট পেশাজীবী ও অন্যান্য পেশাজীবীদের জন্য,

Financial Associate হিসেবে নতুন ক্যারিয়ার শুরু করার সুযোগ।

🤝 আপনার পাশে থাকবে

PROJECT FAMILY HAPPINESS

একটি Business Mentorship Platform, যেখানে আপনি শুধু বীমা বিক্রি শিখবেন না.

একটি প্রাতিষ্ঠানিক Framework-এর মধ্যে থেকে ধাপে ধাপে নিজের ক্যারিয়ার তৈরি করার সুযোগ পাবেন।

# লক্ষ্য শুধু একজন এজেন্ট তৈরি করা নয়.

আগামী দিনের PROFESSIONAL INSURANCE ENTREPRENEUR ও FUTURE LEADER তৈরি করা।

🇧🇩 সারা দেশ থেকে Financial Associate নির্বাচন চলছে

আপনিও হতে পারেন এই পরিবর্তনের অংশীদার।

PROJECT FAMILY HAPPINESS
Future Leader Selection

01951-214752 Join With Our Community

01/09/2026

জীবন বীমা করার আগে ২টি বিষয় অবশ্যই জানুন

31/08/2026

পরিবর্তনের পথে জীবন বীমা, সামনে নতুন সম্ভাবনা

31/08/2026

🔴 ফেসবুক লাইভ | জীবন বীমা শিল্পে ইতিবাচক পরিবর্তনের নতুন সম্ভাবনা

জীবন বীমা শিল্প এগিয়ে যাচ্ছে পরিবর্তনের পথে। মানুষের আস্থা, সচেতনতা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন আমাদের সবার সম্মিলিত উদ্যোগ।

আপনিও হতে পারেন এই ইতিবাচক পরিবর্তনের অংশীদার।

জীবন বীমা শিল্পের বর্তমান পরিস্থিতি, সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ আলোচনা।

সঙ্গে থাকুন | দেখুন | জানুন | পরিবর্তনের অংশীদার হোন।

বিমা শিল্পের অগ্রগতি ও অর্থনৈতিক সমৃদ্ধির পথে নতুন উদ্যোগপ্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেস এর ফাউন্ডার  জসিম উদ্দিন এবং ব্যাংক...
30/08/2026

বিমা শিল্পের অগ্রগতি ও অর্থনৈতিক সমৃদ্ধির পথে নতুন উদ্যোগ

প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেস এর ফাউন্ডার জসিম উদ্দিন এবং ব্যাংক বিমা অর্থনীতি এর সম্পাদক মোহাম্মাদ মুনীরুজ্জামান এর মধ্যে দীর্ঘ সময়ের একটি গুরুত্বপূর্ণ ফলো আপ মিটিং অনুষ্ঠিত হয়েছে।

মিটিংয়ে বাংলাদেশের বিমা শিল্পের বর্তমান অবস্থা, সম্ভাবনা এবং দেশের অর্থনীতিতে বিমা শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে আগামী দিনে বাংলাদেশের অর্থনীতির সমৃদ্ধিতে বিমা শিল্পের অবদান এবং GDP-তে ইনস্যুরেন্সের গুরুত্বপূর্ণ ভূমিকা জনসাধারণের সামনে আরও স্পষ্টভাবে তুলে ধরতে যৌথভাবে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হবে।

বিমা শুধু ঝুঁকি মোকাবিলার মাধ্যম নয়; এটি একটি শক্তিশালী আর্থিক সুরক্ষা ব্যবস্থা এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ অংশ।

এই গুরুত্বপূর্ণ আয়োজনটি খুব শিগগিরই আপনাদের সামনে নিয়ে আসা হবে। সঙ্গে থাকুন, জানুন এবং দেশের অর্থনীতিতে ইনস্যুরেন্সের প্রকৃত ভূমিকা সম্পর্কে সচেতন হোন।

Business, Bank Bima Economic Television
Bank Bima Orth নীতি দেশের অর্থনীতি, বিমা শিল্প ও আর্থিক খাতের গুরুত্বপূর্ণ তথ্য ও বিশ্লেষণ পেতে আমাদের ফেসবুক পেজের সঙ্গে যুক্ত থাকুন।

অর্থনীতির সমৃদ্ধিতে বিমা শিল্পের ভূমিকা জানুন, বুঝুন, ছড়িয়ে দিন।

সুখবর বিমা গ্রাহকদের জন্যফারইস্ট ইসলামী লাইফ, বায়রা ও গোল্ডেন লাইফসহ দুর্বল ৭–৮টি বিমা কোম্পানির আটকে থাকা পাওনা ফেরত দে...
30/08/2026

সুখবর বিমা গ্রাহকদের জন্য

ফারইস্ট ইসলামী লাইফ, বায়রা ও গোল্ডেন লাইফসহ দুর্বল ৭–৮টি বিমা কোম্পানির আটকে থাকা পাওনা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হচ্ছে আগামী সপ্তাহ থেকে।

জমি ও সম্পত্তি বিক্রি, ট্রেজারি বন্ড ও স্থায়ী আমানত নগদায়নের অর্থ থেকে ‘আগে আবেদন, আগে পরিশোধ’ নীতিতে গ্রাহকদের পাওনা সরাসরি পরিশোধ করা হবে।

একইসঙ্গে বিমা খাতে গোপন সার্ভার বন্ধ, ডিজিটাল তদারকি, ইউনিক পলিসি আইডি এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথাও জানিয়েছে আইডিআরএ।

গ্রাহকদের স্বার্থ রক্ষা ও বিমা খাতের প্রতি আস্থা ফিরিয়ে আনতে এই উদ্যোগ কতটা কার্যকর হয় এখন সেটিই দেখার বিষয়।

#বিমা #গ্রাহকস্বার্থ

বীমা খাতে ‘ডাবল সার্ভার’ বন্ধে ৬ সপ্তাহের সময়বিভিন্ন বীমা কোম্পানির বিরুদ্ধে দ্বৈত বা ‘ডাবল সার্ভার’ ব্যবহার করে অনিয়ম ও...
29/08/2026

বীমা খাতে ‘ডাবল সার্ভার’ বন্ধে ৬ সপ্তাহের সময়

বিভিন্ন বীমা কোম্পানির বিরুদ্ধে দ্বৈত বা ‘ডাবল সার্ভার’ ব্যবহার করে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ উঠেছে। এসব সার্ভার বন্ধ করতে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে ছয় সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

কুমিল্লায় ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ) আয়োজিত দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন।

তিনি বলেন, বীমা খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো হচ্ছে। পাশাপাশি নির্ধারিত সময়ে কোম্পানিগুলোকে সঠিক তথ্য দিতে বাধ্য করতে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে।

বার্তা স্পষ্ট বীমা খাতে অনিয়ম ও অস্বচ্ছতার বিরুদ্ধে কঠোর অবস্থানে আইডিআরএ।

Address

68/B DIT Road Chowdhury Para
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Project Family Happiness posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share