Sophisticat B'desh(my own firm)

Sophisticat B'desh(my own firm) knowledge and business in mind

12/11/2025

TATA গ্রুপ আসলে একটা নন-প্রফিট এবং এর মূল লক্ষ্য Impact তৈরি করা!! অবাক হলেন?

শুনেন তাহলে ভেতরের কাহিনী। Tata Group বলতে আমরা যা বুঝি, তা আসলে দুইটা বড় ভাগে বিভক্ত।

১। Tata Sons: এর আন্ডারে ৪০০+ কোম্পানি আছে। সেগুলোর হোল্ডিং কোম্পানি হচ্ছে Tata Sons.

২। Tata Trust: চ্যারিটেবল প্রতিষ্ঠান, কাজ করে শিক্ষা, স্বাস্থ্য এসব নিয়ে।

মজার ব্যাপার হলো, Tata Trust কিন্তু Tata Sons এর ৬৬% শেয়ারের মালিক। Tata Sons বছরে ১৮০ বিলিয়ন ডলারের বিজনেস করে। এবং এর লাভের ৬৬% যায় Tata Trust এর কাছে।

এভাবেই Tata Trust দুনিয়ার সবচেয়ে ধনী নন-প্রফিট প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম।

এরকম একটা উদাহরণ কিন্তু আমাদের দেশেও আছে। সেটা হচ্ছে SAJIDA Foundation.

Sajida Foundation হচ্ছে Renata এর ৫১% শেয়ারহোল্ডার। তারা প্রতি বছর যা বিজনেস করে Dividend দেয়, সেটারই ৫১% পায় সাজিদা ফাউন্ডেশন।

Renata এর প্রয়াত মালিক Humayun Kabir তার স্ত্রী Sajida Kabir কে ১৯৯৩ সালে গিফট হিসাবে দেন এই ফাউন্ডেশন। ফাউন্ডেশনের যেন অর্থের সমস্যা না হয়, সেজন্য Renata এর ৫১% শেয়ারের মালিকানা দেয়া হয় ফাউন্ডেশনকে।

নিজের ঘর থেকেই ফাউন্ডেশনের কাজ শুরু করেন সাজিদা কবির।

কেউ যদি Impact তৈরি করতে চায়, পাশাপাশি বিজনেসও করতে চায়, এবং নিজেদের ফ্যামিলি লিগাসি রেখে যেতে চায়, তাহলে এই মডেলটা বেশ ভালো। কয়েকটা কারণে এটা ভালো মডেল:

১। ফাউন্ডেশনের রেগুলার টাকা যোগাড় করা কোন সমস্যা নেই। বিজনেস থেকেই ইনকাম আসে।

২। নিজের পরিবারের সদস্যরা বিজনেসে গিয়ে বিজনেস ডুবাবে না। তারা ভালো কাজ করুক। প্রফেশনালরা বিজনেস চালাক। বিজনেস ও লিগাসি দুইটাই থাকলো।

৩। যেহেতু বিজনেসের লাভের একটা বড় অংশ চ্যারিটিতে খরচ হয়, তাতে কোম্পানির ট্যাক্সও কম দিতে হয়। সেটা ভালো কাজে ব্যয় হচ্ছে।

ইউরোপ আমেরিকাতে ধনী ফ্যামিলিগুলো নিজেদের একটা ফ্যামিলি ট্রাস্ট থাকে। সেটার মাধ্যমে wealth protection, legacy এসব ধরে রাখার চিন্তা করে ফাউন্ডাররা।

আমার প্রিয় খেলনা ব্রান্ড Lego এর মালিকানার একটা বড় অংশ আছে Lego Foundation এর কাছে। সেই ফাউন্ডেশন চালায় পরিবারের সদস্যরা। Lego Foundation আবার আমার আরেক প্রিয় ব্রান্ড Sesame Street কে ১০০ মিলিয়ন ডলারের ডোনেশন দিয়েছিল কয়েক বছর আগে।

আমার বিজনেসগুলোর ক্ষেত্রেও আমার একইরকম একটা প্ল্যান আছে। নিজের শেয়ারের অংশ দিয়ে যাবো একটা ফাউন্ডেশন করে। সেটা দেখাশুনা করবে ফ্যামিলি মেম্বাররা।

আর প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলো দেখবে প্রোফেশনালরা। সেদিকেই ধীরে ধীরে আগাচ্ছি। বাকিটা আল্লাহ ভরসা।
Copyed

06/11/2025

‪Because = due to, in light of , owing to, thank to , as a result of ‬

02/11/2025

অফিস পলিটিক্স সারভাইভাল গাইড

অধ্যায় ১: নিজেকে জানুন

অফিস পলিটিক্সে টিকে থাকতে হলে প্রথমেই জানতে হবে — আপনি কে, আপনার লক্ষ্য কী, আর কোন বিষয় আপনাকে দুর্বল করে দেয়।
যখন নিজের সীমাবদ্ধতা জানবেন, তখন অন্যরা আপনাকে ব্যবহার করতে পারবে না।
নিজেকে পর্যবেক্ষণ করুন, কোথায় আপনি আবেগপ্রবণ হয়ে পড়েন; সেটাই আপনার দুর্বল জায়গা।

অধ্যায় ২: দক্ষতা আপনার ঢ অফিসে রাজনীতি ঠেকানোর সবচেয়ে কার্যকর উপায় হলো আপনার কাজের মান। যতই গসিপ হোক, বা কেউ অপপ্রচার চালাক — ভালো কাজ নিজেই কথা বলে নিজের পারফরম্যান্স এমন করুন যেন কারো জন্য আপনাকে বাদ দেওয়া অসম্ভব হয়ে যায়।

অধ্যায় ৩: স্মার্ট সম্পর্ক গড়ে তুলুন

সবাইকে বন্ধু বানানোর দরকার নেই, কিন্তু কৌশলগত সম্পর্ক তৈরি করুন। যাদের প্রভাব আছে, তাদের সঙ্গে পেশাদার সম্পর্ক রাখ ভালোভাবে শুনুন, প্রশংসা করুন, কিন্তু তোষামোদ করবেন না। মানুষ বুঝে ফেলে কে কৃত্রিম।
অধ্যায় ৪: কথা কম, কাজ বেশি
অফিসে অতিরিক্ত কথা বা গসিপ করবেন না।
আপনি যত কম বলবেন, তত কম ভুল বোঝাবুঝি হবে।
শান্তভাবে কাজ করে যান, মানুষ আপনাকে বিশ্বাসযোগ্য ভাববে।

অধ্যায় ৫: তথ্যের শক্তি ব্যবহার করুন
অফিসে অনেক কিছু মুখে শোনা যায় — কিন্তু যাচাই না করে কিছু বিশ্বাস করবেন না। প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ করবেন না, আর নিজের তথ্য অন্যের হাতে তুলে দেবেন না।

অধ্যায় ৬: আবেগ নয়, কৌশল
কেউ আপনার সঙ্গে অন্যায় করলে সাথে সাথে প্রতিক্রিয়া দেখাবেন না। একটু সময় নিন, ভাবুন — কীভাবে শান্তভাবে কিন্তু কার্যকরভাবে জবাব দেওয়া যায়। এটাই “পলিটিক্যাল ইন্টেলিজেন্স”।

অধ্যায় ৭: নিজের ব্র্যান্ড তৈরি করুন
আপনি অফিসে কেমন মানুষ হিসেবে পরিচিত হতে চান — সেটা পরিকল্পনা করুন।
সবাই যেন বলে, “তিনি খুব প্রফেশনাল, তাঁর উপর ভরসা করা যায়।”
এটাই আপনার শক্তিশালী প্রতিরক্ষা।

অধ্যায় ৮: ব্যাকআপ ও প্রমাণ রাখুন
সবসময় গুরুত্বপূর্ণ ইমেল, ফাইল বা মিটিং নোট সংরক্ষণ করুন। এগুলো ভবিষ্যতে আপনার পক্ষে কাজে লাগতে পারে।

অধ্যায় ৯: একজন মেন্টর খুঁজে নিন
অফিসে এমন একজন মানুষ খুঁজে বের করুন, যিনি অভিজ্ঞ এবং আপনার ভালো চান।
তাঁর অভিজ্ঞতা থেকে শিখুন, কীভাবে তিনি রাজনীতি সামলেছেন।

অধ্যায় ১০: কখন দূরে সরে যাওয়া উচিত
যদি পরিবেশ খুব বিষাক্ত হয় এবং আপনার মানসিক স্বাস্থ্যের ক্ষতি হয় — তাহলে অন্য সুযোগ খুঁজুন। নিজের শান্তি সব কিছুর আগে।

16/10/2025
22/09/2025
True
18/09/2025

True

Vocab 15092025
15/09/2025

Vocab 15092025

12/09/2025
Vocab-09092025
09/09/2025

Vocab-09092025

Address

Dhaka

Opening Hours

17:00 - 00:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sophisticat B'desh(my own firm) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share