25/08/2026
পল্লী সঞ্চয় ব্যাংকের ইতিহাসে প্রথম ও অনন্য এক সৃজনশীল মাইলফলক!
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার সারথি হিসেবে পল্লী সঞ্চয় ব্যাংক প্রকাশ করেছে তার প্রথম বিশেষ প্রকাশনা ও ধারণাপত্র: "সবার আগে বাংলাদেশ: নির্বাচনী ইশতেহার ২০২৬ বাস্তবায়নে পল্লী সঞ্চয় ব্যাংকের বিশেষ উদ্যোগ"।
একটি রাষ্ট্রমালিকানাধীন বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে সরকারের যেকোনো উন্নয়ন ও সংস্কারমূলক কাজে অংশীদার হওয়া এবং প্রান্তিক মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন করা আমাদের দায়িত্ব।
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত দেশ গঠন, সংস্কার ও উন্নয়নের যে যুগোপযোগী মহাপরিকল্পনা নির্বাচনী ইশতেহার ২০২৬-এ তুলে ধরা হয়েছে, তার সাথে সামঞ্জস্য রেখে ব্যাংকের সেবাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে এই ধারণাপত্রটি প্রস্তুত করা হয়েছে।
সম্পূর্ণ নিজস্ব মেধা ও সৃজনশীলতায় তৈরি: পল্লী সঞ্চয় ব্যাংকের ইতিহাসে এই প্রথম সম্পূর্ণ নিজস্ব কর্মকর্তা-কর্মচারীদের নিবিড় গবেষণা, মেধা ও যৌথ প্রচেষ্টায় এ ধরণের একটি পূর্ণাঙ্গ ধারণাপত্র (Concept Paper) প্রণীত ও প্রকাশিত হয়েছে। এটি আমাদের ব্যাংকের প্রাতিষ্ঠানিক উদ্ভাবন ও সক্ষমতার এক অনন্য প্রমাণ।
ধারণাপত্রটিতে মূলত ৪টি বিশেষ কর্মসূচিকে গুরুত্ব দেওয়া হয়েছে:
১. ডিজিটাল ইকোসিস্টেম ঋণ কর্মসূচি: গ্রামীণ তথ্য-প্রযুক্তি খাত ও ডিজিটাল সেবার প্রসারে বিশেষ ঋণ সুবিধা।
২. পল্লী নারী উদ্যোক্তা ঋণ কর্মসূচি: নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা ও নতুন নারী উদ্যোক্তা তৈরিতে বিশেষ আর্থিক প্রণোদনা।
৩. এক গ্রাম এক পণ্য ঋণ কর্মসূচি: প্রতিটি অঞ্চলের ঐতিহ্যবাহী পণ্যকে উৎপাদন ও আন্তর্জাতিক বাজারে বিপণনের আধুনিক রূপরেখা।
৪. পল্লী সবুজায়ন কর্মসূচি: জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় দেশব্যাপী বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির অনন্য প্রয়াস।
এই বিশেষ উদ্যোগটি কেবল দেশের সামগ্রিক গ্রামীণ অর্থনীতির রূপান্তরই ঘটাবে না, বরং ব্যাংক হিসেবে পল্লী সঞ্চয় ব্যাংকের ভাবমূর্তি রাষ্ট্র, সরকার ও সমাজের প্রতিটি স্তরে এক নতুন মর্যাদার আসনে উন্নীত করবে।
দেশ বিনির্মাণের এই ঐতিহাসিক যাত্রায় আমরা সকলের আন্তরিক সহযোগিতা, দোয়া ও শুভকামনা প্রত্যাশা করছি।
ধারণাপত্রটির সম্পূর্ণ পিডিএফ (PDF) সংস্করণ পড়তে এবং ডাউনলোড করতে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন:
🔗 ধারণাপত্র লিংক - https://pallisanchaybank.gov.bd/pages/static-pages/6a8c20e21963bd7a700a1c6a
#সবুজ_বাংলাদেশ