Office of the Senior Finance Controller NAVY

Office of the Senior Finance Controller NAVY Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Office of the Senior Finance Controller NAVY, Financial service, Q9XR+CHX, Dhaka.
(1)

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংযুক্ত ডিপার্টমেন্ট কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) কার্যালয়ের অধীন ‘ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট (ডিএফডি)’-এর মোট ৫টি এসএফসি অফিসের মধ্যে এসএফসি (নেভী) অন্যতম।

22/08/2026
গণঅভ্যুত্থানে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।  ছবিঃ জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫
31/07/2026

গণঅভ্যুত্থানে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

ছবিঃ জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫

পেনশন ট্র্যাকিং সিস্টেম দ্রুত বাস্তবায়নের নির্দেশ সিএজির=================================পেনশন কার্যক্রম আরও দ্রুত, স্বচ...
22/06/2026

পেনশন ট্র্যাকিং সিস্টেম দ্রুত বাস্তবায়নের নির্দেশ সিএজির
=================================

পেনশন কার্যক্রম আরও দ্রুত, স্বচ্ছ ও ডিজিটাল করতে অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমের (অপটিএমএস) অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার সিএজি কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মো. নূরুল ইসলাম। সভায় সিজিএ, সিজিডিএফ এবং এডিজি (অর্থ), বাংলাদেশ রেলওয়ের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় অপটিএমএসের সর্বশেষ অগ্রগতি নিয়ে একটি উপস্থাপনা দেওয়া হয়। এতে জানানো হয়, অবসর-উত্তর সেবার সফল অটোমেশনের ধারাবাহিকতায় এবার অবসর-পূর্ব পর্যায়ের কার্যক্রমও ডিজিটাল ও স্বয়ংক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে অপটিএমএস সিস্টেম প্রস্তুত করা হয়েছে।

এ সিস্টেমের মাধ্যমে পেনশন আবেদন জমা দেওয়ার পর সংশ্লিষ্ট ফাইল কোন পর্যায়ে রয়েছে, তা আবেদনকারী নিজেই অনলাইনে দেখতে পারবেন। এতে পেনশন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি আরও বাড়বে।

সভায় সিএজি সংশ্লিষ্ট সব দপ্তরকে কারিগরি টিমের সঙ্গে নিয়মিত সমন্বয় ও পূর্ণ সহযোগিতা নিশ্চিত করার নির্দেশ দেন। একই সঙ্গে অপটিএমএসে সিজিএ কার্যালয়ের সুপারিশ অন্তর্ভুক্তকরণ, ব্যবসায়িক প্রক্রিয়া দ্রুত প্রস্তুত ও প্রেরণ এবং ইএলপিসি ইস্যুতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া পেনশনভোগীদের সেবা প্রক্রিয়ায় হয়রানি কমাতে সার্ভিস স্টেটমেন্ট-সংক্রান্ত কার্যক্রম আরও সহজ ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় আশাবাদ ব্যক্ত করা হয়, সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগে অপটিএমএস দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু হবে এবং এর মাধ্যমে দেশের পেনশনভোগীরা আরও আধুনিক, স্বচ্ছ ও সময়োপযোগী ডিজিটাল সেবা পাবেন।

বিসিএস (অডিট এন্ড একাউন্টস) কর্মকর্তা ও একাউন্টস অফিসার পদে পদায়ন
05/06/2026

বিসিএস (অডিট এন্ড একাউন্টস) কর্মকর্তা ও একাউন্টস অফিসার পদে পদায়ন

চলতি ২০২৫-২৬ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় অর্থ অবমুক্তি, ব্যয় বিল দাখিল ও চেক/EFT ইস্যুর সর্বশেষ তারিখ নির্ধা...
22/05/2026

চলতি ২০২৫-২৬ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় অর্থ অবমুক্তি, ব্যয় বিল দাখিল ও চেক/EFT ইস্যুর সর্বশেষ তারিখ নির্ধারণ।

সরকারি সকল রাজস্ব ও প্রাপ্তি 'এ-চালান'(A-Challan) এর মাধ্যমে ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্ট (TSA)-জমা নিশ্চিতকরণ এবং ম্যানু...
19/05/2026

সরকারি সকল রাজস্ব ও প্রাপ্তি 'এ-চালান'(A-Challan) এর মাধ্যমে ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্ট (TSA)-জমা নিশ্চিতকরণ এবং ম্যানুয়াল চালান পদ্ধতি রহিতকরণ সংক্রান্ত।

বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষ্যে সিএজি জনাব মোঃ নূরুল ইসলাম এর ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট (ডিএফডি) কমান্ডের বিভিন্ন কার্...
13/05/2026

বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষ্যে সিএজি জনাব মোঃ নূরুল ইসলাম এর ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট (ডিএফডি) কমান্ডের বিভিন্ন কার্যালয় পরিদর্শন"

ঢাকা, ১৩ মে ২০২৬: বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ১১ থেকে ১৯মে ২০২৬ তারিখ পর্যন্ত ০৭ (সাত) কর্মদিবসব্যাপী "বিশেষ সেবা কার্যক্রম" এর অংশ হিসেবে বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল জনাব মোঃ নূরুল ইসলাম ডিএফডি কমান্ডের আওতাধীন এসএফসি (নেভি), এসএফসি (বিমানবাহিনী), এফসি (আর্মি) পে-১, এফসি (আর্মি) পে-২, এফসি (আর্মি) লগ এরিয়া, সিসিডিএফ (পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট) এবং এসিসিডিএফ (আর্মি) সিভিল কার্যালয় কর্তৃক চলমান বিশেষ সেবা কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স জনাব এ এইচ এম শামসুর রহমান উপস্থিত ছিলেন। এসএফসি (নেভি) কার্যালয় পরিদর্শনকালে এসএফসি (নেভি) জনাব মোঃ আককাছ আলী পিকে -সহ ডিএফডির উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষ্যে চলমান কার্যক্রমসমূহ- সম্মানিত পেনশনারসহ সেবাগ্রহীতাগণের জন্য প্রদত্ত বেতনভাতা, পেনশন সেবা সংক্রান্ত সমস্যার তাৎক্ষণিক সহায়তা, ভবিষ্য তহবিল/ডিএসওপি বিল ও সংশ্লিষ্ট যাবতীয় বিষয়ের নিষ্পত্তি, ওয়ানস্টপ সার্ভিস সেন্টার, হেল্পডেক্স, অটোমেশন এর কার্যক্রম সিএজি জনাব মোঃ নূরুল ইসলাম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় NE Case (Net Entitlement) এর বিষয়টি গুরুত্ব সহকারে দ্রততম সময়ের মধ্যে নিষ্পত্তির লক্ষ্যে করণীয় সম্পর্কে তিনি নির্দেশনা প্রদান করেন।

সিএজি জনগণকে দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সেবা প্রদানের ক্ষেত্রে সরকারের আন্তরিকতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমান সরকার জনবান্ধব প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে সেবাপ্রদান ব্যবস্থাকে আরও সহজ, মানবিক, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সম্মানিত পেনশনারসহ সকল সেবাগ্রহীতাকে গুণগত সেবা পৌঁছে দিতে সিএজি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা, মানবিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট কার্যালয়সমূহের কর্মকর্তাগণ সেবা সপ্তাহ উপলক্ষ্যে পরিচালিত বিশেষ সেবা কার্যক্রম সম্পর্কে সিএজিকে অবহিত করেন। এ সময় সম্মানিত পেনশনারসহ সেবাগ্রহীতাগণও তাৎক্ষণিক ও আন্তরিক সেবা প্রাপ্তিতে সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, সিএজি কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ১১-১৯ মে ২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত ১৭টি অডিট অধিদপ্তর, সিজিএ, ৫০টি সিএএফও কার্যালয়, ৮ বিভাগ, ৬৪ জেলা, ৪৯৫ উপজেলা, সিজিডিএফ, এসএফসি, এফসিসহ বিভিন্ন সেনানিবাসে অবস্থিত এরিয়া এফসি/এফপিও অফিসমূহ, এডিজি ফাইন্যান্স বাংলাদেশ রেলওয়ে, এফএএন্ডসিএণ্ড, ডিএফএ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ সারা বাংলাদেশের সকল নিরীক্ষা ও হিসাবরক্ষণ অফিসে বিশেষ সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই সেবা কার্যক্রমের অংশ হিসেবে বেতন নির্ধারন, পেনশন, জিপিএফ/ডিএসপিএফ/ডিএসওপি, টিএডিএ, কম্যুটেশন বিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা শ্রদ্ধা, সম্মান, আন্তরিকতা ও দ্রুততার সাথে প্রদান করা হচ্ছে।

ISPR Bangladesh

বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১১ মে থেকে ১৯ মে, ২০২৬ পর্যন...
13/05/2026

বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১১ মে থেকে ১৯ মে, ২০২৬ পর্যন্ত দেশব্যাপী ৭ কর্মদিবস ব্যাপী বিশেষ সেবা সপ্তাহ পালিত হচ্ছে। এই কর্মসূচিতে পেনশন, জিপিএফ (GPF) হিসাব, ইএফটি, ব্যাংক হিসাব ও নমিনী পরিবর্তনসহ সরকারি আর্থিক সেবাসমূহ দ্রুত ও হয়রানিমুক্তভাবে প্রদান করা হচ্ছে।

বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে আজ ১৩ মে সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (নেভি) কার্যালয় পরিদর্শন করেন বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) জনাব মোঃ নুরুল ইসলাম মহোদয়, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) জনাব এ এইচ এম শামসুর রহমান । সিএজি মহোদয় এসএফসি (নেভি) কার্যালয়ের সার্বিক সেবা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন ।

এসময় আরো উপস্থিত ছিলেন এসএফসি মোঃ আককাছ আলী পিকে, জেএফসি ফরিদা ইয়াছমিন, ডিএফসি মোঃ ফজলুর রহমান এবং বাংলাদেশ নৌবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ ।

ডিএএফসিগণের বদলী
15/04/2026

ডিএএফসিগণের বদলী

বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কর্তৃক ঢাকা সেনানিবাসস্থ প্রতিরক্ষা হিসাব কার্যালয়সমূহ পরিদর্শনঢাকা, ০৫ মার্চ...
10/03/2026

বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কর্তৃক ঢাকা সেনানিবাসস্থ প্রতিরক্ষা হিসাব কার্যালয়সমূহ পরিদর্শন

ঢাকা, ০৫ মার্চ ২০২৬ : বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) জনাব মোঃ নূরুল ইসলাম সামরিক পেনশন এবং অন্যান্য সেবা কার্যক্রম এর অগ্রগতি পরিদর্শন এর জন্য বৃহস্পতিবার (০৫-০৩-২০২৬) ঢাকা সেনানিবাসস্থ সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) এবং এর নিয়ন্ত্রণাধীন ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) পে-১, ফাইনান্স কন্ট্রোলার (আর্মি) পে-২, ফাইনান্স কন্ট্রোলার (আর্মি) লগ এরিয়া পরিদর্শন করেন। এছাড়াও, তিনি সিনিয়র ফাইনান্স কন্ট্রোলার (নৌবাহিনী), সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (বিমান বাহিনী), এডিশনাল চিফ কন্ট্রোলার অব ডিফেন্স ফাইন্যান্স (সিভিল) এবং চিফ কন্ট্রোলার অব ডিফেন্স ফাইন্যান্স (পেনশন ও ফান্ড) কার্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালীন সময়ে তিনি আসন্ন ইদ-উল-ফিতর-২০২৬ কে সামনে রেখে সশস্ত্র বাহিনীর সামরিক ও অসামরিক সদস্য এবং পেনশনারদের বেতন পেনশন এবং উৎসব ভাতা যথাসময়ে প্রাপ্তি নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করেন। একই সাথে সরকার কর্তৃক জারিকৃত আদেশ অনুযায়ী সকাল ৯ ঘটিকার মধ্যে অফিসে উপস্থিতি এবং ৯.৪০ ঘটিকা পর্যন্ত সিটে অবস্থান নিশ্চিতকরণসহ সার্বিক দাপ্তরিক শৃঙ্খলা সুনিপুণভাবে অনুসরণ করার জন্য নির্দেশনা প্রদান করেন। পেনশনার এবং অন্যান্য সেবা গ্রহীতাদের সাথে প্রত্যাশিত সেবামূলক মনোভাব পোষণ করে তিনি দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করাসহ বৈশ্বিক সংকট মোকাবেলায় মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক বিদ্যুৎ এবং জ্বালানি বিষয়ে সাশ্রয়ী ও দায়িত্বশীল হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

এ সময় কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এবং সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি)-সহ উল্লিখিত অন্যান্য কার্যালয়সমূহের অফিস প্রধাণগণ উপস্থিত ছিলেন।

Address

Q9XR+CHX
Dhaka
1206

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Office of the Senior Finance Controller NAVY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share