05/11/2025
কৃষি বিমার আওতায় কৃষকদের ১ কোটি ১৯ লক্ষ ৩২ হাজার টাকার ক্ষতিপূরণ দিলো সেনা ইন্স্যুরেন্স পিএলসি
২০২৪-২৫ অর্থবছরের বোরো মৌসুমে ব্র্যাকের মাধ্যমে ২ লক্ষ ১১ হাজার ৩৪৬ জন কৃষক তাদের ২,২৯৪,১৮৬ শতাংশ জমি কৃষি বিমার আওতায় অন্তর্ভুক্ত করেন। উক্ত মৌসুমে বরিশাল, হবিগঞ্জ, মাদারিপুর, মৌলভীবাজার, পাবনা, রাঙ্গামাটি ও টাঙ্গাইল জেলার বোরোক্ষেতগুলো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল আবহাওয়ার কারণে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কৃষকদের এই আর্থিক ক্ষতি পুষিয়ে দিতে সেনা ইন্স্যুরেন্স পিএলসি সংশ্লিষ্ট জেলার বিমাকৃত কৃষকদের মাঝে মোট ১ কোটি ১৯ লক্ষ ৩২ হাজার ৯৭ টাকা ক্ষতিপূরণ প্রদান করেন। ক্ষতিপূরণ প্রদান অনুষ্ঠানে সেনা ইন্স্যুরেন্স পিএলসি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব প্রণব কুমার সাহা, উপদেষ্টা ও প্রধান স্পেশাল আন্ডাররাইটিং বিভাগ; জনাব তাজুল ইসলাম, প্রধান, দাবি নিষ্পত্তি বিভাগ; জনাব মলয় কুমার সাহা, প্রধান, হিসাব বিভাগ; এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান হাকিম, চিফ কো-অর্ডিনেটর, মাইক্রো ইন্স্যুরেন্স।
অন্যদিকে, ব্র্যাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব রিয়াজ উদ্দিন, চিফ অপারেটিং অফিসার; রাজেশ কুমার সাহা, উপ-প্রোগ্রাম প্রধান; মোহাম্মদ সাইদুল হক, সহকারী মহাব্যবস্থাপক; মো. রাজাউল করিম, টিম লিড, কৃষি বীমা; জনাব মোহাম্মদ মোসাদেক, পরামর্শদাতা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।