MetLifer SayDur

MetLifer SayDur Business & Financial Associate.

 #সেই সিগনেচারটা না থাকলে আজ কি হতো?আপনি কি কখনো ভেবেছেন, আপনার একটা মাত্র সিগনেচার আপনার পুরো পরিবারের ভাগ্য বদলে দিতে ...
31/07/2026

#সেই সিগনেচারটা না থাকলে আজ কি হতো?

আপনি কি কখনো ভেবেছেন, আপনার একটা মাত্র সিগনেচার আপনার পুরো পরিবারের ভাগ্য বদলে দিতে পারে?

হবিগঞ্জের খলিল ভাই।
আমাদের সবার পরিচিত সেই মানুষটা - মুখে সবসময় হাসি লেগে থাকে, দিলটা একেবারে খোলা। বন্ধুর জন্য জান দিতে প্রস্তুত। দেশের নামকরা সিমেন্ট কোম্পানির ডিলার, সংসারে কোনো অভাব নেই, স্ত্রী-সন্তান নিয়ে রাজার জীবন।

২০২৩ এর ডিসেম্বর। বাইরে কনকনে শীত। চাদরে মোড়া সন্ধ্যা।

উনার অফিসে বসে আমি শুনছিলাম, আর উনি বলছিলেন। বলছেন, "বড়ভাই, আমার মেয়েটার জন্য একটা কিছু করেন, যাতে আমার অবর্তমানেও ওর মাথার উপর একটা বটগাছ থাকে।"

সেদিন উনার কলিজার টুকরা মেয়েটার জন্য একটা MCEPP (শিক্ষা বীমা) পলিসি করলাম। সাথে উনার নিজের জন্য যোগ করে দিলাম জটিল কঠিন রোগের কাভারেজ ও এক্সিডেন্টাল কাভারেজ।

উনি নিশ্চিন্ত মনে হাসি মুখে সিগনেচারটা করে দিলেন। একটা সাধারণ কালির আঁচড়।

কে জানতো, সেই সাধারণ আঁচড়টাই একদিন অসাধারণ হয়ে ফিরবে?

ঠিক এক বছর পর। বৈশাখ আবার এসেছে অন্যান্য বছরের মত করে। কিন্তু এসেছে এইবার ভিন্ন বার্তা নিয়ে উনার সাজানো গোছানো জীবনে।

হঠাৎ গলার নিচে একটা ছোট্ট টিউমার। ডাক্তার বললেন, অপারেশন করতে হবে। হলো।
তারপর টিস্যু গেল বায়োপসিতে।

আর রিপোর্টটা হাতে নিয়ে উনার পৃথিবীটা দুলে উঠলো।

CANCER.

যে মানুষটা সবসময় হাসতেন, সে মানুষটা ফোনের ওপাশে ফুঁপিয়ে কাঁদছে। ভাঙা গলায় শুধু একটা প্রশ্ন,

"বড়ভাই, আমি কি মরে যাবো? আমার মেয়েটার কি হবে? বড়ভাই, আমি কি সত্যিই ক্লেইম পাবো?"

আমি কি বলবো? আমার নিজেরও গলা ধরে আসছিলো। শুধু বললাম, "খলিল ভাই, আপনি চিকিৎসা চালান। টাকার চিন্তা আপনি করবেন না। আল্লাহ আছেন, আর মেটলাইফ আপনার পাশে আছে।"

বিশ্বাস করুন, আমি নিজেও সেদিন ভয় পেয়েছিলাম উনার আর্তি শুনে।

ক্লেইম অনলাইনে সাবমিট হলো।

কয়েকটা দিন... প্রতিটা দিন যেন এক একটা বছর। স্বাভাবিক প্রক্রিয়ায় উনার ক্লেইমের ইনভেস্টিগেশন হলো।

তারপর এক দুপুরে উনার ফোন। ওপাশ থেকে চিৎকার, কান্না, হাসি সব একসাথে!

"বড়ভাই... বড়ভাই... মেটলাইফ আমারে ৫ লাখ টাকা দিয়ে দিছে! আমার যত কাভারেজ ছিলো, পুরা ৫ লাখ! এক টাকাও কম দেয় নাই!"

যে মানুষটা মৃত্যুর ভয়ে কাঁদছিলো, সেই মানুষটাই আজ বাঁচার আনন্দে কাঁদছে।

আলহামদুলিল্লাহ! আমার খলিল ভাই আজ ক্যান্সার মুক্ত। সুস্থ। আগের চেয়েও বেশি হাসেন এখন।

কিন্তু আমাকে সবচেয়ে বেশি অবাক করে দিয়েছে এর পরের ঘটনাটা।

সুস্থ হয়ে উনি প্রথম যে কাজটা করলেন - উনার ভাই, উনার বন্ধু, উনার আত্মীয় - একে একে ১৮ জন মানুষকে নিজে দাঁড়িয়ে থেকে মেটলাইফে একাউন্ট করালেন। উনি বলেন, "আমি চাই না আমার মতো বুক কাঁপানো ভয় আর কেউ একা পার করুক।"

আজ উনি একটা কথাই বলেন,

"ভাই, সেই শীতের রাতে যদি আমি সিগনেচারটা না করতাম? যদি বলতাম, কাল করবো? আমার মেয়েটার কি হতো? আমার পরিবারটা কোথায় দাঁড়াতো?"

এই প্রশ্নটা আজ আমি আপনাকেও করে গেলাম।

আপনারও তো একটা কলিজার টুকরা আছে। আপনারও তো একটা পরিবার আছে।

আজ আপনি সুস্থ, আজ আপনার পকেটে টাকা আছে, আজ আপনার কাছে সময় আছে।

কাল যদি হঠাৎ আপনার গল্পটাও খলিল ভাইয়ের মতো হয়ে যায়?

তখন আপনার পাশে কে দাঁড়াবে?

মনে রাখবেন, ইন্স্যুরেন্স লাগে না... যতক্ষণ না জীবনে ক্যান্সার শব্দটা ঢুকে পড়ে।

১৫৮ বছর ধরে কোটি কোটি খলিল ভাইয়ের কান্না মুছে দিয়েছে বলেই মেটলাইফ আজ বিশ্বের নাম্বার ওয়ান।

আপনার সিগনেচারটা কি বাকি আছে?

Details : 01646-960243

মেটলাইফ গ্রাহকদের জন্য সামনে দারুন সুখবর আসছে।মেটলাইফ এবং Eastern Bank Ltd মিলে একটি Combine Digital Health Card তৈরি কর...
08/07/2026

মেটলাইফ গ্রাহকদের জন্য সামনে দারুন সুখবর আসছে।

মেটলাইফ এবং Eastern Bank Ltd মিলে একটি Combine Digital Health Card তৈরি করতেছে। যা সামনে মেটলাইফের গ্রাহকদেরকে দেওয়া হবে। এই কার্ডের সুবিধা হচ্ছে আগে যেমন দূর্ঘটনা ঘটার পর আপনারা চিকিৎসা খরচের বিল গুলো আমাদেরকে ছবি তুলে পাঠাতেন তারপর আমরা বিলগুলো চেক করে আপনাদের ব্যাংক একাউন্টে চিকিৎসার টাকাগুলো দিতে পারতাম এতদিন যাবত।

কিন্তু এখন বর্তমান এই হেলথ কার্ড থাকার ফলে আপনাকে আর নিজের পকেটের টাকা আগে খরচ করে চিকিৎসা নিয়ে তারপর চিকিৎসার বিল আমাদেরকে পাঠাতে হবে না। এখন এই কার্ড নিয়ে আপনি সরাসরি হসপিটালে যাবেন তারপর চিকিৎসা শেষ করে সুস্থ হয়ে বাড়ি চলে যাবেন। মাঝখানে আপনাকে হসপিটালকে কোন টাকা পয়সা দিতে হবে না বা মেডিকেল ডকুমেন্টস গুলো আমাদের কাছে পাঠিয়ে আবেদন করতে হবে না। সরাসরি হসপিটাল কর্তৃপক্ষ আমাদের মেটলাইফের কাছে চিকিৎসা খরচের টাকা দাবি করবে, আপনি শুধু চিকিৎসা নিয়ে বাড়ি চলে যাবেন। যা বিল হয় সেটা হাসপাতাল কর্তৃপক্ষ মেটলাইফের কাছ থেকে নিবে। আপনাকে এখানে কোনকিছু করতে হবে না।

এরকম একটি কার্ড তৈরি করার জন্য বিগত দুই বছর যাবত মেটলাইফ রিস্ক এনালাইসিস করে EBL Bank এবং বাংলাদেশের টপ লিস্টেড মেডিকেল সেন্টারগুলোর তালিকা ইতিমধ্যে সম্পন্ন করেছে।

এই কার্ডটি মেটলাইফ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিঃ ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের মাধ্যমে রাজধানীর Five Star Hotel রেডিসন Blue তে গতকাল রাতে Grand Award Night ডিনার পার্টি অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রন করে উদ্বোধন করেছে। হয়তো খুব শীঘ্রই এটি গ্রাহক পর্যায়ে উন্মোচন করা হবে ।

হলে এটি বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ হতে যাচ্ছে । বিশেষ করে গ্রাহকদের জন্য এটা খুবই উপকারী সুবিধা হতে যাচ্ছে ।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মেটলাইফের সাথে থাকবেন।

Details:
01646-960243
মেটলাইফ বাংলাদেশ।
জীবনের পথে চলি একসাথে।

ব্যাংক নাকি MetLife Bangladesh — কোনটি আপনার ভবিষ্যতের জন্য বেশি নিরাপদ?অনেকেই মনে করেন, “ব্যাংকেই সবচেয়ে বেশি নিরাপত্তা...
16/06/2026

ব্যাংক নাকি MetLife Bangladesh — কোনটি আপনার ভবিষ্যতের জন্য বেশি নিরাপদ?

অনেকেই মনে করেন, “ব্যাংকেই সবচেয়ে বেশি নিরাপত্তা ও লাভ।”
কিন্তু বাস্তবতা হলো, অনেক সময় ব্যাংকে ফিক্সড ডিপোজিট থাকা সত্ত্বেও গ্রাহকদের টাকা তুলতে ভোগান্তির মুখোমুখি হতে হয়। তাই প্রশ্ন হচ্ছে—আপনার কষ্টার্জিত অর্থের প্রকৃত নিরাপত্তা কোথায়?

🛡️ কেন metlife.com.bd হতে পারে একটি নির্ভরযোগ্য সিদ্ধান্ত?

✔ দীর্ঘদিনের বিশ্বস্ততা
সারা পৃথিবীতে ১৫৮ বছর এবং বাংলাদেশে ১৯৫২ সাল থেকে সুনামের সাথে বীমা সেবা প্রদান করে আসছে।

✔ আন্তর্জাতিক আর্থিক সক্ষমতা
বিশ্বব্যাপী শক্তিশালী আর্থিক ভিত্তি ও দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান।

✔ দাবি পরিশোধে আস্থা
নিয়মিত বীমা সুবিধা, চিকিৎসা সহায়তা ও বিভিন্ন দাবি দ্রুত পরিশোধের মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জন করেছে।
📊 ব্যাংক বনাম বীমা — পার্থক্য কোথায়?
🏦 ব্যাংক
আপনি প্রতি মাসে টাকা জমা রাখেন। নির্দিষ্ট সময় শেষে মূল টাকা ও সুদ ফেরত পান।
তবে জীবনের অনিশ্চয়তার বিরুদ্ধে আলাদা কোনো সুরক্ষা থাকে না।

🛡️ বীমা
আপনি কিছু কিস্তি জমা দেওয়ার পরও যদি দুর্ঘটনা, গুরুতর অসুস্থতা বা অকাল মৃত্যু ঘটে, তাহলে আপনার পরিবারের জন্য চুক্তি অনুযায়ী বড় অঙ্কের আর্থিক সুরক্ষা নিশ্চিত হতে পারে।

🩺 বিশেষ স্বাস্থ্য সুরক্ষা সুবিধা
বীমা চলাকালীন নিচের গুরুতর রোগগুলোর যেকোনো একটি শনাক্ত হলে, শর্তসাপেক্ষে আর্থিক সহায়তা পাওয়া যেতে পারে—
1️⃣ স্ট্রোক
2️⃣ ক্যান্সার (ত্বকের ক্যান্সার ব্যতীত)
3️⃣ প্রথম হার্ট অ্যাটাক
4️⃣ করোনারী আর্টারী সার্জারি
5️⃣ গুরুতর করোনারী আর্টারীর রোগ
6️⃣ হার্ট ভালভ প্রতিস্থাপন/সার্জারি
7️⃣ প্রাথমিক ফুসফুসীয় উচ্চ রক্তচাপ
8️⃣ মস্তিষ্কের টিউমার
ব্যাংক আপনাকে দিতে পারে শুধু মুনাফা,
আর সঠিক বীমা পরিকল্পনা দিতে পারে মুনাফার পাশাপাশি পরিবার, স্বাস্থ্য ও ভবিষ্যতের সুরক্ষা।

📞 বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
📱01646-960243[Whatsapp}

জীবন বীমায় পাওয়া যাবে ট্যাক্স রিবেট (কর রেয়াত)প্রথম আলো-তে প্রকাশিত রিপোর্ট কর রেয়াত পাওয়ার জন্য জীবন বিমা নিতে হবে ৩০ জ...
06/06/2026

জীবন বীমায় পাওয়া যাবে ট্যাক্স রিবেট (কর রেয়াত)

প্রথম আলো-তে প্রকাশিত রিপোর্ট



কর রেয়াত পাওয়ার জন্য জীবন বিমা নিতে হবে ৩০ জুনের মধ্যে।


বিমায় বিনিয়োগের সীমা নেই। অর্থাৎ আপনি আপনার বিনিয়োগযোগ্য আয়ের পুরোটাই বিনিয়োগ করতে পারবেন জীবন বিমায়।


মেটলাইফের ইনস্যুরেন্স পলিসি একটি ভালো বিনিয়োগ খাত, যেখানে আপনি পাবেন কর রেয়াত, ভালো রিটার্ন, সঞ্চয় ও আর্থিক সুরক্ষা।


বিমায় বিনিয়োগ করলে কর রেয়াত পাওয়ার সঙ্গে মিলতে পারে ভালো রিটার্ন এবং ভবিষ্যতের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আর্থিক সুরক্ষা। তাই বলা যায়, জীবন বিমা হলো ‘একের মধ্যে তিন’।

Details 01646-960243

যেখানে গ্রাহক ব্যাংকে বিশ্বাস করে, সেখানে ব্যাংক ইন্সুরেন্স কে বিশ্বাস করে। কারন ইন্সুরেন্স ছাড়া ব্যাংক অচল। স্ট্যান্ডার...
06/06/2026

যেখানে গ্রাহক ব্যাংকে বিশ্বাস করে,
সেখানে ব্যাংক ইন্সুরেন্স কে বিশ্বাস করে। কারন ইন্সুরেন্স ছাড়া ব্যাংক অচল।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ব্র্যাক ব্যাংক তারা শিক্ষা পলিসি, থ্রি পি পি, ডিপিএস সহ মেটলাইফের বিভিন্ন পলিসি সেল করছে।

মেটলাইফ ১৫৮ বছরের ইতিহাসে
কখনো টাকা দিতে ব্যার্থ হয়ছে এ কথা শুনি নাই। আপনি যদি সঠিক সময় টাকা জমা দেন/যতো বছরের জন্য ইন্সুরেন্স নিছেন ততো বছর যদি ঠিক মতো চালান তাহলে তো দিন শেষে আসল সহ লাভ সহ টাকা ভালো একটা প্রফিট পাবেন।
অনেকে বলে ব্যাংক নাকি মেয়াদ শেষে কোনো হয়রানির শিকার হতে হয় না। মেটলাইফ ইন্সুরেন্স নাকি মেয়াদ শেষে অনেক হয়রানির শিকার হতে হয়।
আজকে নিজে আমি ব্যাংকে গেলাম অনেক হয়রানির শিকার হইতে হইছে। টাকা ও ঠিক ঠাক মতো দিতে পারে নাই।
মেটলাইফের স্বাদ আর ব্যাংকের স্বাদ কখনো এক হবে না। ব্যাংক কখনো ঝুকি বহন করবে না মেটলাইফে কিন্তু একটা ইন্সুরেন্স করা থাকলে সেটা একমাএ বহন করবে।

ফ্যান যতক্ষণ মাথার ওপর ঘুরে বাতাস দেয়, কেউ তাকায় না। বন্ধ হলেই সবাই খেয়াল করে- "আরে, গরম লাগছে কেন?" জীবনও এমনই। সবকিছু ঠিকঠাক চললে আমরা ভাবি, কিছুই হবে না। কিন্তু বিপদটা যখন হঠাৎ এসে পড়ে, তখনই বুঝি- নিরাপত্তা বলে একটা জিনিসের দরকার ছিল।

Insurance সেই "চলমান ফ্যান"- চুপচাপ, নির্ভরযোগ্য, আপনার পরিবারের ভবিষ্যতকে ঠান্ডা রাখে, যতক্ষণ না আপনি সেটার গুরুত্বনা টের পান।

বুদ্ধিমানের কাজ হলো ফ্যান বন্ধ হবার আগেই একটা সুইচ অন করে রাখা- একটা Life Insurance Plan, যা বিপদ আসলেই সুরক্ষা দেয়।

বাংলাদেশে সরকারি খাতে বিনিয়োগ করা আছে ১৭ হাজার ৫০০ কোটি টাকা যা গ্রাহকের পাওনা টাকার থেকে অনেকগুণ বেশি । ইন্টারন্যাশনাল কোম্পানি ১৫৮ বছর থেকে যে কোম্পানি ছিলো এখনো আছে ভবিষ্যতেও থাকবে।

কখনও কি ভেবে দেখেছেন, আপনাকে ছাড়া আপনার প্রিয়জনদের দিনগুলো কেমন হবে? আপনাকে হারানোর কোন ভয় যেন আপনার পরিবার কখনও অনুভব না করে। জীবনের সুন্দর মুহূর্তগুলোকে অটুট রাখতে তাই শুধু সঞ্চয় নয়, নিশ্চিত করতে হবে সুরক্ষা।

সেজন্যই মেটলাইফ-এ আছে MetLife Depositor’s Protection Scheme (MDPS) পলিসি। কিভাবে এই পলিসি আপনাকে সুরক্ষিত রাখবে?

- প্রয়োজন অনুযায়ী সর্বনিম্ন ৭ বছর থেকে ২০ বছর মেয়াদী পলিসি নেয়ার সুযোগ
- মৃত্যুজনিত আর্থিক সুরক্ষা ২ কোটি টাকা পর্যন্ত
- হৃদরোগ, ক্যান্সারের মতো ৮টি জটিল রোগের ক্ষেত্রে ৪০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা
- দুর্ঘটনা জনিত আর্থিক সুরক্ষা ৪ কোটি টাকা পর্যন্ত
- পরিবারের সবার জন্য দৈনিক ২০,০০০ টাকা পর্যন্ত হসপিটালাইজেশন বেনেফিট
- ২৪/৭ ঘরে বসেই ফ্রি ডক্টর কনসালটেশন সুবিধা

এছাড়াও এমন আরও অনেক সুরক্ষা।

জীবনের সুন্দর মুহূর্তগুলোকে সবসময়ই এমন সুরক্ষিত রাখতে আজই MDPS পলিসি নিন।

বিশ্বজুড়ে ১৫৮ বছর সময় ধরে সুরক্ষা দিয়ে চলা মেটলাইফ, আপনার পাশে আছে সবসময়।

জীবনের পথে, চলি একসাথে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন ⬇️

ফিনান্সিয়াল এসোসিয়েট

মেটলাইফ
WhatsApp
✆01646-960243

#সেরাবীমাকোম্পানি

🖐️"অভিজ্ঞতা থেকে বলা – কেউ রাগ করবেন না" সচেতন হোন। পুরো লিখাটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো।👉অনেক মানুষ আগ্রহ নিয়ে লাই...
02/06/2026

🖐️"অভিজ্ঞতা থেকে বলা – কেউ রাগ করবেন না" সচেতন হোন। পুরো লিখাটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো।

👉অনেক মানুষ আগ্রহ নিয়ে লাইফ ইনসুরেন্স করেন। কয়েক মাস প্রিমিয়াম দেওয়ার পর আশেপাশের মানুষদের সাথে বিষয়টা শেয়ার করেন।
কিন্তু দুঃখের বিষয় হলো—
যিনি নিজে কখনো বীমা করেননি, বীমা সম্পর্কে জানেন না, তার কথায় পড়ে অনেকেই প্রিমিয়াম দেওয়া বন্ধ করে দেন।

👉তারপর শুরু হয় নানা অজুহাত—
💔সময় নেই
💔টাকা নেই
💔বীমায় নাকি কোনো লাভ নেই

বীমা এজেন্ট যোগাযোগ করলে তখন আর কথা বলার সময়ও থাকে না।

👉কিন্তু যখন হঠাৎ অসুস্থতা আসে বা মৃত্যুর মতো ঘটনা ঘটে, তখন যিনি কুবুদ্ধি দিয়েছিলেন তাকে আর খুঁজে পাওয়া যায় না।

তখন পরিবার বা নমিনী বলেন—
আমি তো জানতাম না, জানলে পলিসিটা ঠিকভাবে চালাতাম।”
এবং তখন বারবার বলেন— “একটু কিছু করেন।”

👉বাস্তব ঘটনা:
কিছুদিন আগে বাংলাদেশের একটি সুনামধন্য কোম্পানির দুইজন কর্মকর্তা ,আমার বীমা গ্রাহক একসাথে বাইক এক্সিডেন্ট করেন।
একজনের প্রিমিয়াম চলমান ছিল—আমি তার ক্লেইম দিতে পেরেছি।
অন্যজনের প্রিমিয়াম বন্ধ ছিল—দুঃখের সাথে তাকে “সরি” বলতে হয়েছে।
কারণ তিনি তার মামাতো ভাইয়ের কথায় পলিসি বন্ধ করেছিলেন।
সেদিন তাকে আমি সত্যিই আফসোস করতে দেখেছি।

👉আমার অনুরোধ:
যারা ইতিমধ্যে বীমা পলিসি করেছেন, দয়া করে নিয়মিত প্রিমিয়াম চালু রাখুন।
যারা নতুন পলিসি করবেন, ভেবে-চিন্তে করবেন যেন নিয়মিত প্রিমিয়াম দিতে পারেন।

👉পাশের বাড়ির মানুষ, দূর সম্পর্কের আত্মীয়, বা তথাকথিত পণ্ডিত মামা-চাচার কথায় পলিসি বন্ধ করবেন না।

👉আপনার অবর্তমানে আপনার স্ত্রী-সন্তান ও ভবিষ্যৎ প্রজন্মকে তারা কেউ সহযোগিতা করবে না।
কিন্তু বীমা চালু থাকলে, বীমা এজেন্ট ও বীমা কোম্পানি আপনার পরিবারের পাশে থাকবে।

👉অভিজ্ঞতা থেকে বলা।
রাগ করবেন না—সচেতন হোন।

আরো বিস্তারিত জানতে
01646-960243 WhatsApp

゚viralfollowersシ゚ ゚viralシfypシ゚viral ゚followers ゚

আপনার গ্রাহক ও প্রস্পেক্ট জানেন তো?বীমা করলে পাওয়া যাবে ট্যাক্স রিবেট। চলতি অর্থবছরের আর মাত্র দুই মাস আছে। আয়করের হিসাব...
17/05/2026

আপনার গ্রাহক ও প্রস্পেক্ট জানেন তো?

বীমা করলে পাওয়া যাবে ট্যাক্স রিবেট। চলতি অর্থবছরের আর মাত্র দুই মাস আছে। আয়করের হিসাব হয় প্রতি বছরের জুলাই মাস থেকে পরবর্তী বছরের জুন মাস পর্যন্ত। আয়কর রিটার্নে আয়–ব্যয়, কর ছাড়, বিনিয়োগ পরিকল্পনা সবই করতে হবে এই জুলাই–জুন চক্রের মধ্যে। আয়ের একটি অংশ সঞ্চয় করে আপনি যদি সরকার নির্ধারিত খাতে বিনিয়োগ করেন, তা হলে আপনাকে বছর শেষে কম কর দিতে হবে। আগামীবার রিটার্ন দেওয়ার সময় বিনিয়োগের বিপরীতে কর রেয়াত নিতে হলে আপনার হাতে সময় আছে মে থেকে জুন - এই দুই মাস।

সোর্স: প্রথম আলো
Md. Saydur Rahman
Metlife Insurence
Details: 01646-960243

অবসরের পর কীভাবে চলবে জীবন—মধ্যবিত্ত ও চাকরিজীবীদের জন্য বরাবরই এটি বড় দুশ্চিন্তার বিষয়। সরকারি পেনশন সুবিধার বাইরে থাকা...
13/05/2026

অবসরের পর কীভাবে চলবে জীবন

—মধ্যবিত্ত ও চাকরিজীবীদের জন্য বরাবরই এটি বড় দুশ্চিন্তার বিষয়। সরকারি পেনশন সুবিধার বাইরে থাকা বিপুল জনগোষ্ঠীর মধ্যে তাই দীর্ঘমেয়াদি সঞ্চয় ও পেনশনধর্মী বিমাপণ্যের চাহিদা বাড়ছে। ১৯৫২ সাল থেকে এ অঞ্চলে কাজ করা মেটলাইফ বাংলাদেশের রয়েছে এ ধরনের বিমাপণ্য। ১০ থেকে ২০ বছর মেয়াদি এই বিমার নাম ‘লাইফলাইন।’

আজীবন এমনকি বয়স ১০০ বছর হলেও এই বিমা থেকে সুবিধা পাওয়া যায়। ১৮ থেকে ৫৫ বছর বয়সী যে কেউ ‘লাইফলাইন’ পণ্যের গ্রাহক হতে পারেন। পলিসি হতে পারে দেড় লাখ থেকে ১০ কোটি টাকা পর্যন্ত। মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক ও বার্ষিক ভিত্তিতে প্রিমিয়াম দেওয়ার সুযোগ আছে। মোট জমা টাকার বিপরীতে ৮৫ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়া যায়।

লাইফলাইনে একজন গ্রাহক নির্দিষ্ট সময় পর্যন্ত প্রিমিয়াম জমা দেন। পরে নির্ধারিত বয়স বা মেয়াদ শেষে মাসিক বা বার্ষিক ভিত্তিতে পেনশন পান। মেটলাইফের তথ্য অনুযায়ী, এই পণ্যে সঞ্চয় ও বিমা সুরক্ষা একসঙ্গে থাকে। অর্থাৎ পলিসি চলাকালে গ্রাহকের মৃত্যু হলে নমিনি (মনোনীতক) নির্দিষ্ট বিমা সুবিধা পান। আবার মেয়াদ পূর্ণ হলে গ্রাহক নিজে নিয়মিত পেনশন তোলার সুযোগ পান।

দেশে সরকারি চাকরির বাইরে থাকা মানুষের সংখ্যাই বেশি। তাদের জন্য সরকার অবশ্য সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করেছে। বেসরকারি আর্থিক খাতে পেনশনের সুবিধা দিচ্ছে বিমা কোম্পানিগুলোও। কিন্তু বাস্তবতা হলো, বেসরকারি চাকরিজীবীদের বড় অংশের জন্য বাধ্যতামূলক পেনশন ব্যবস্থা নেই। ফলে মানুষকে নিজের আগ্রহেই এই ব্যবস্থা নিতে হয়।

বাস্তবতা হচ্ছে, দেশের মানুষের গড় আয়ু যেমন বেড়েছে, তেমনি বেড়েছে চিকিৎসা ব্যয়। এসব কারণেই মধ্যবিত্ত চাকরিজীবী, প্রবাসী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে এ ধরনের পেনশন পণ্যের প্রয়োজনীয়তা আছে। চাহিদাও বাড়ছে। কর রেয়াতের সুযোগ থাকায় অনেকে আকৃষ্ট হচ্ছেন। ব্যাংকাস্যুরেন্স চালুর পর ব্যাংকের মাধ্যমেও এসব পণ্যের বিক্রি বাড়ছে।

পুরা রিপোর্টটি পড়ুন: প্রথম আলো
Details: 01646-960243

🤹‍♂️ *ইন্স্যুরেন্স মানেই যেন তদন্ত কমিশন*!ইন্স্যুরেন্স করার কথা উঠলেই হঠাৎ করে শুরু হয়ে যায়একখানা জাতীয় পরামর্শ সভা 😄...
11/05/2026

🤹‍♂️ *ইন্স্যুরেন্স মানেই যেন তদন্ত কমিশন*!

ইন্স্যুরেন্স করার কথা উঠলেই হঠাৎ করে শুরু হয়ে যায়
একখানা জাতীয় পরামর্শ সভা 😄
✔️ আগে বউকে জানাতে হবে
✔️ তারপর শ্বশুর সাহেব
✔️ বড় ভাই–ছোট ভাই, দু’পক্ষই চাই
✔️ পাড়া–প্রতিবেশীর মতামত জরুরি
✔️ মাস্টার সাহেব না বললে তো চলেই না
✔️ শেষে মনে হয়—একটু মাইকিং করলেই হয় 📢
তারপর প্রশ্নের পর প্রশ্ন—
❓ “বীমা কর্মী এত ফোন দেয় কেন?”
❓ “এত সুবিধা দিতে চায় কেন ভাই?”
সব আলোচনার শেষ সিদ্ধান্ত একটাই
👉 “ভাই, অবস্থা ভালো না… পরে দেখা যাবে” 😅
🤫 কিন্তু মজার ব্যাপার জানেন?
যখন কেউ চুপিচুপি এসে বলে—
💸 “এক লাখ দিলে এক বছরে দুই লাখ”
⏳ “এই চান্স আর পাবেন না”
🚫 “কাউকে বলবেন না কিন্তু!”
তখন হঠাৎ করে—
❌ বউ ব্যস্ত
❌ শ্বশুর অফলাইনে
❌ ভাইরা নিখোঁজ
❌ মাস্টার সাহেব ছুটিতে
❌ প্রতিবেশী দেখা যায় না
কোনো মিটিং লাগে না,
কারণ তখন লোভের কাছে বুদ্ধি ছুটি নেয় 🧠✈️
⚠️ বাস্তব কথা (হাসির না, ভাবার)
গত মাসেই আমার পাড়া থেকে
কয়েক লক্ষ টাকা নিয়ে উধাও হয়েছে প্রতারকরা।
👉 যে বীমা আপনার পরিবারকে নিরাপত্তা দেয়—সেটা নিয়ে হাজার প্রশ্ন
👉 আর যে ফাঁদে পড়লে সব শেষ—সেটা নিয়ে একটাও প্রশ্ন না!
💡 চলুন একটু স্মার্ট হই
📌 আবেগে নয়, যুক্তিতে সিদ্ধান্ত নেই
📌 গোপন লোভে নয়, খোলামেলা নিরাপত্তায় বিশ্বাস রাখি
📌 “দুইয়ে চার” নয়, “নিশ্চিত ভবিষ্যৎ” বেছে নিই
👉 আজকের সচেতন সিদ্ধান্তই পারে
আগামীর আফসোস থেকে আপনাকে বাঁচাতে। 💚আজই যোগাযোগ করুন আমাদের সাথে
Metlife Insurance Limited

Details: 01646-960243

ব্যাংকিং খাতে বড় পরিবর্তন: আপনার জমানো টাকা কোথায় রাখবেন? 🏦🛡️Bank vs Metlife Insurence ২০২৫ সালের লভ্যাংশ বা ডিভিডেন্ড প...
02/05/2026

ব্যাংকিং খাতে বড় পরিবর্তন: আপনার জমানো টাকা কোথায় রাখবেন? 🏦🛡️

Bank vs Metlife Insurence

২০২৫ সালের লভ্যাংশ বা ডিভিডেন্ড প্রদানের চিত্রটি বাংলাদেশের সাধারণ গ্রাহক এবং বিনিয়োগকারীদের জন্য একটি বড় সতর্কবার্তা। যখন একটি ব্যাংক লভ্যাংশ দিতে ব্যর্থ হয়, তখন সেটি সরাসরি নির্দেশ করে যে ব্যাংকটির আর্থিক ভিত বা Business Health বর্তমানে সংকটে রয়েছে।

​⚠️ কেন এই সতর্কতা?
​একটি ব্যাংক যখন লভ্যাংশ দিতে পারে না, তার প্রধান কারণগুলো হলো:
​অনাদায়ী ঋণ (NPL): ব্যাংক গ্রাহকদের যে টাকা ঋণ দিয়েছিল তা আদায় করতে পারছে না।
​মূলধন ঘাটতি: ব্যাংক পরিচালনার জন্য প্রয়োজনীয় রিজার্ভের অভাব।
​ব্যবসায়িক অদক্ষতা: সঠিক বিনিয়োগ পরিকল্পনার অভাবে ব্যাংক লাভ করতে ব্যর্থ হচ্ছে।

​🚫 লভ্যাংশ দিতে না পারা ব্যাংকসমূহ:
সরকারি প্রায় সব ব্যাংক (সোনালী, জনতা, অগ্রণী ইত্যাদি) এবং বড় বড় কিছু বেসরকারি ব্যাংক (ইসলামী, ন্যাশনাল, ইউসিবি, এবি ব্যাংক) এই তালিকায় রয়েছে। এই ব্যাংকগুলোতে লেনদেন করার আগে আপনাকে অবশ্যই আরও ১০ বার ভাবতে হবে।

​✅ যেখানে আপনার টাকা নিরাপদ হতে পারে:

​যেসব ব্যাংক এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বিনিয়োগকারীদের ২০% থেকে ৩০% পর্যন্ত লভ্যাংশ দিয়েছে, তারা প্রমাণ করেছে যে তাদের ব্যবস্থাপনা এবং ব্যবসায়িক নীতি এখনো শক্তিশালী।

​🌟 শীর্ষ তালিকায় থাকা ব্যাংকসমূহ:
​ব্র্যাক (BRAC Bank) 💰
​সিটি ব্যাংক (City Bank) 🏦
​ডাচ-বাংলা (DBBL) 💳
​প্রাইম ব্যাংক (Prime Bank) ✨
​পুবালী ও উত্তরা ব্যাংক 📈

মানুষ স্বভাবতই সেই ব্যাংকেই লেনদেন করবে যারা সফলভাবে ব্যবসা করে মুনাফা ঘরে তুলছে। আপনার কষ্টার্জিত সঞ্চয় নিরাপদ রাখতে সঠিক ব্যাংক নির্বাচন করা এখন সময়ের দাবি।

​💡 আমাদের পরামর্শ:

​অ্যাকাউন্ট খোলার আগে বা লেনদেন করার আগে শুধু ব্র্যান্ড নাম না দেখে ব্যাংকের আর্থিক সক্ষমতা (Dividend Record) যাচাই করুন। একটি ভুল সিদ্ধান্ত আপনার দীর্ঘদিনের সঞ্চয়কে ঝুঁকিতে ফেলতে পারে। 🔍
​আপনার অভিজ্ঞতা বা কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। আপনার সচেতনতাই আপনার আর্থিক নিরাপত্তা। 🔒

⏳ ​সবচেয়ে দ্রুত এবং সঠিক ফিনটেক আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। 🔔 - FinTech-Habib




Address

Uttara Dhaka/1230
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when MetLifer SayDur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share