21/10/2025
👉👉👉 ধরুন, আপনি যখন টিন সার্টিফিকেট খুলেছেন, তখন এনআইডিতে আপনার নামের বানান ভুল ছিলো, এবং সেই ভুল নামটিই টিন সার্টিফিকেটে প্রদর্শিত হচ্ছে 🤔
✍️✍️✍️ আপনি এখন আপনার এনআইডি সনদের নাম সংশোধন করেছেন, যার ফলে আপনার নামের বানান সংশোধিত হয়ে সঠিক করা হয়েছে। কিন্তু আপনার টিন সার্টিফিকেট এর নাম এখনো আগের মতো ভুলটাই প্রদর্শিত হচ্ছে? কি করণীয়...🤔
✅✅✅ একটি ছোট্ট সমাধান রয়েছে, যা আপনার টিন সনদের নাম এনআইডি এর সাথে মিল করার জন্য কার্যকর, সেটি নিয়েই আজকের আলোচনা 🤝
👉১। প্রথমে টিন সার্ভারে আপনাকে লগ ইন করতে হবে, লিংক কমেন্টে...👇👇👇
👉২। লগ ইন করার পর বাম পাশের অপশনগুলোর মধ্যে Revalidate অপশন দেখতে পাবেন।
👉৩। Revalidate অপশনে গেলে আপনার টিন নম্বর, নাম, টিন খোলার তারিখ দেখতে পারবেন, এর পাশে Revalidate লিখিত নীল রঙ এর লিংক দেখতে পাবেন, যেটিতে ক্লিক করবেন।
👉৪। ক্লিক করার পর পরবর্তী পেজে আপনি আপনার টিন নম্বর, নাম ও জন্ম তারিখ দেখতে পারবেন, এর নিচে Revalidate নামক সবুজ বাটন দেখতে পারবেন।
👉৫। Revalidate নামক সবুজ বাটনটিতে ক্লিক করলে "Information has been updated from Election Commission successfully." এরকম একটি মেসেজ দেখতে পাবেন, যার অর্থ আপনার টিন সার্ভারের তথ্য এনআইডি এর সাথে আপডেট হয়ে গিয়েছে।
👉৬। এরপর View TIN Certificate অপশনে গিয়ে আপডেটেড টিন সার্টিফিকেটটি দেখতে পাবেন।
🟢🟢🟢 অর্থাৎ আপনার এনআইডিতে নাম, জন্ম তারিখ সংশোধন করে থাকলে উক্ত সংশোধিত ইনফরমেশনগুলো টিন সার্টিফিকেটেও আপডেট করার জন্য Revalidate অপশনটি ব্যবহার করতে পারবেন।
⚠️⚠️⚠️ তবে উল্লেখ্য যে, Revalidate অপশন দিয়ে শুধুমাত্র আপনার নাম, জন্ম তারিখ এই দুটি তথ্য টিন সার্টিফিকেটে সংশোধন করতে পারবেন, অন্যগুলি না।
✅✅✅ সুতরাং আপনার সংশোধিত এনআইডি এর নাম, জন্ম তারিখের তথ্য টিন সার্ভারে আপডেট করতে চাইলে সহজেই নিজের টিন সার্ভারে লগ ইন করে Revalidate অপশনের মাধ্যমে আপডেট করে ফেলতে পারবেন। আয়কর অফিসে গিয়ে এর জন্য আলাদা করে কালক্ষেপণ করার কোনো প্রয়োজন হবে না 🙂
ধন্যবাদ 🤝