13/04/2026
বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভাগমনে কাল্ব-এর পক্ষ থেকে দেশের সকল সদস্য ক্রেডিট ইউনিয়ন, সংগঠক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছর আমাদের জন্য বয়ে আনুক নতুন সম্ভাবনা, উদ্ভাবনী চিন্তা এবং টেকসই উন্নয়নের অঙ্গীকার। সমবায় আন্দোলনের মূল চেতনা-পারস্পরিক সহযোগিতা, গণতান্ত্রিক অংশগ্রহণ এবং সামাজিক দায়বদ্ধতার আলোকে আমরা যেন আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থাপনা গড়ে তুলতে পারি-এই হোক আমাদের প্রত্যাশা।
আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রয়াস, স্বচ্ছতা ও সুশাসনের মাধ্যমে দেশের ক্রেডিট ইউনিয়ন খাত আরও গতিশীল ও আধুনিক হয়ে উঠবে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
নতুন বছরের প্রতিটি দিন হোক সাফল্যমণ্ডিত, শান্তিময় ও কল্যাণকর।
সবার জন্য রইল সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও অব্যাহত অগ্রগতির শুভকামনা।
শুভ নববর্ষ ১৪৩৩।