11/08/2026
শেয়ার বাজার এর উত্থানআর মানি মার্কেটের কোর ইন্টারেস্ট রেট সব সময় বিপরীতমুখী। কোর ইন্টারেস্ট রেট আবার সরাসরি ইনফ্লেশনের সাথে সম্পৃক্ত, ইনফ্লেশন বেড়ে গেলে সেন্ট্রাল ব্যাংক বাধ্য হয় ইন্টারেস্ট রেট বাড়াতে এবং ইনফ্লেশন নির্দিষ্ট একটি লেভেলের নিচে থাকলে সেন্ট্রাল ব্যাংকের ইন্টারেস্ট রেট কমানোর সক্ষমতা বাড়ে।
ইনফ্লেশন একটা সাইক্লিক অর্ডারে বাড়ে-কমে। যেহেতু ইনফ্লেশন রেট কমার সাইকেল শুরু হয়েছে, আশা করা যায় ভবিষ্যতে এটা আরও কমে আসবে (যদি না ওয়ার্ল্ড ওয়াইড কোন এক্সটার্নাল ইভেন্ট আমাদের সাপ্লাই চেইন কে ব্যাহত করে)। সেক্ষেত্রে সামনের দিন গুলোতে কোর ইন্টারেস্ট রেট আরও কমে আসবে এবং মানি মার্কেটে তারল্য বাড়াবে, যা কিনা ইকোনমি এবং ক্যাপিটাল মার্কেটে পজিটিভ ইম্পাক্ট রাখবে।
Food inflation dropped to a nine-month low of 7.16%, while non-food inflation fell to its lowest level in four months, BBS data shows.