IQ Test + সাধারণ জ্ঞান

IQ Test + সাধারণ জ্ঞান Quiz, Question, IQ TEST, General Knowledge, ধাঁধা, প্রশ্ন
Group: facebook.com/groups/773879939360626 for জ্ঞানপিপাসু, Genious, Intelligent, Brilliant people.

02/08/2019
22/01/2018

Daily Bcs/Bank/Ielts/Gmat ^_^
1. TO face a hitch - বাধার সম্মুখীন হওয়া
2. secure and congenial - নিরাপদ ও আনুকূল্য
3. outnumber - সংখ্যায় অধিক হওয়া
4. to deradicalise the inmates - নাগরিক বা অধিবাসীদের
উগ্রবাদ থেকে মুক্ত করা
5. unscrupulous traders - অসাধু ব্যবসায়ী
6. tensions mounted - উত্তেজনা চরমে পৌঁছা
7. demolition drive - উচ্ছেদ অভিযান
8. to curb - দমন করতে
9. delusions and paranoia - বিভ্রম /মোহ ও মস্তিষ্কের
বিকৃতি
10. rampant violent crime - বাধাহীন হিংস্রাত্মক অপরাধ
11. budget impasse - বাজেট সংকটাবস্থা
12. bitter recrimination - তীব্র পাল্টা অভিযোগ
13. stop-gap funding - অন্তর্বর্তীকালীন তহবিল
14. thumbs up - সফলতা বা অর্জন
15. reprieve - সাময়িক উপশম করা
16. political limbo - রাজনৈতিক অবরোধস্থান /আবদ্ধ
হওয়ার অবস্থা
17. cross-border shelling - সীমান্তবর্তী গোলাবর্ষণ
18. deplorable situation - শোচনীয় অবস্থা
19. ongoing skirmish - চলমান দাঙ্গা
20. unprecedented increase - নজিরবিহীন বৃদ্ধি
21. paving the path - পথ প্রস্তুত করা/ সহজ করে তোলা
22. prevalent inequality - লক্ষণীয়ভাবে বিদ্যমান বৈষম্য
23. concessionality of FDI - প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের
সুবিধা / অনুমোদন
24. portfolio investment - দাপ্তরিক বিনিয়োগ
25. boon or bane - আশীর্বাদ অথবা অভিশাপ
26. repetitive task - পুনরাবৃত্তিমূলক কাজ
27. egregious - গুরুতর, কুখ্যাত
28. to tackle the malaise - অস্থিরতা কে মোকাবেলা করা
29. gullible minds - অতিসরল মন
30. modus operandi - কার্যপ্রণালী
-
©Saif Al Mamun

06/09/2017

#জেনে_নিন মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন এর হিসাবের A to Z
১ মিলিয়ন=১০ লক্ষ
১০ মিলিয়ন=১ কোটি
১০০ মিলিয়ন=১০ কোটি
১,০০০ মিলিয়ন=১০০ কোটি
১,০০০ মিলিয়ন= ১ বিলিয়ন
১ বিলিয়ন=১০০ কোটি
১০ বিলিয়ন=১,০০০ কোটি
১০০ বিলিয়ন=১০,০০০ কোটি
১,০০০ বিলিয়ন=১ লক্ষ কোটি
১,০০০ বিলিয়ন=১ ট্রিলিয়ন
১ ট্রিলিয়ন=১ লক্ষ কোটি
১০ ট্রিলিয়ন=১০ লক্ষ কোটি
১০০ ট্রিলিয়ন=১০০ লক্ষ কোটি
১,০০০ ট্রিলিয়ন=১,০০০লক্ষ কোটি।

06/09/2017

#জেনে_নিন কোন জিনিস কে আবিষ্কার করেছিলেন-

• গুগল = সার্জেই বিন (USA)
• ফেইসবুক = মার্ক জুকারবার্গ (USA)
• টুইটার = জ্যাক ডোরসেই ও বিজ স্টোন (USA)
• এটিএম = জন শেফার্ড ব্যারন (UK)
• উইকিপিডিয়া = জিমি ওয়েলস (USA)
• সিডি = নোরিও ওহাগা (JAPAN)
• মাউস = এঙ্গেলবার্ট (USA)
• আধুনিক ল্যাপটপ = বিল মোগরিজ (USA)
• ই-মেইল = রয়মন্ড স্যামুয়েল (USA)
• মাইক্রোসফট = বিল গেটস (USA)
• WWW = টিম বানার্স লি (UK)
• মোবাইল ফোন = সি কুপার (USA)
• ইয়াহু = জেরি ইয়াং (তাইওয়ান)
• সার্চ ইঞ্জিন = এলান এমটাজ (USA)
• ডিজিটাল ক্যামেরা = স্টিভেন সিসোন (USA)
• লেজার = থিওডোর মেইম্যান (USA)
ভাল লাগলে লাইক দিয়ে এক্টিভ থাকুন পরবর্তীতে আরও ভাল পোস্ট পাবেন আশা করি !

06/09/2017

মোট রোহিঙ্গা আছে ১৪,০০,০০০
এর মধ্যে মায়ানমারে আছে ৮,০০,০০০
মায়ানমার চাচ্ছে তাদের দেশ থেকে সব রোহিঙ্গা মুসলমানদের তাড়িয়ে দিতে।
ঠিক আছে বিনিময় হোক।
বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬৩,১৮৭,০০০
এর মধ্যে বৌদ্ধ আছে ০.৬%
মোট বৌদ্ধ সংখ্যা ৯,৭৯,১২২
এবার মায়ানমার তাদের (বৌদ্ধের) বাংলাদেশ থেকে নিয়ে যাক। আর ৮ লক্ষ মুসলমানদের বাংলাদেশ সরকার আশ্রয় দিক।

প্লিজ কপি এবং শেয়ার করুন...

rtnbd.net/special-report/7983
03/11/2016

rtnbd.net/special-report/7983

আমরা কি বৃটিশ শাসনাধীন ভারতের অবস্থায় পতিত হচ্ছি, যেখানে হিন্দুরা শাসন করবে মুসলিমদেরকে? বাংলাদেশ কি হিন্দু প্রশাসন শাসিত মুসলিম দেশে পরিণত হচ্ছে? ক্ষমতা চিরস্থায়ী করার লক্ষে প্রশাসনের প্রতিটি স্তর…

17/11/2015

1.স্থল বন্দর—২২টি (সর্বশেষ—শেওলা )
2.গ্যাসক্ষেত্র –২৬টি (সর্বশেষ—রূপসান
ারায়ণগঞ্জ)
3.উৎপাদনরত মোট গ্যাসক্ষেত্রেরস
ংখ্যা--২০টি
4.সরকারি চিড়িয়াখানা --৩টি
(সর্বশেষ সিলেট)
5.সংবিধান সংশোধন হয়েছে—১৬বার
(সর্বশেষ-১৭
সেপ্টে: ২০১৪)
6.দশম জাতীয় সংসদে বর্তমানে
সরকারদলীয় হুইপের
সংখ্যা কতজন--৭ জন
7.বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানেরপরিবারের সদস্যদের
নিরাপত্তাসুবিধা-- ১৯ টি
8.ওয়ানডে ক্রিকেটে এখন
পর্যন্তসিরিজ জয় করেছে--২০
টি
9.সর্বশেষ সিরিজ জয় করেছে---
জিম্বাবুয়ের সাথে ।
10.ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত
হোয়াইট ওয়াশ করেছে-- ৭টি দেশকে
11.সর্বশেষ হোয়াইট ওয়াশ করেছে---
জিম্বাবুয়ে।
12.বিভাগ সংখ্যা --৮টি।
13.সর্বশেষ --ময়মনসিংহ বিভাগ।
14.উপজেলার সংখ্যা --৪৮৯টি।
15.সর্বশেষ উপজেলা—উসমানীনগর
(সিলেট) ও গুইমারা (খগড়াছড়ি)
16.থানার সংখ্যা --৬৩৭টি।
17.সর্বশেষ থানা--- বাঙ্গুরা(কুমিল্লা)।
18.পৌরসভার সংখ্যা --৩২০টি।
19.সর্বশেষ পৌরসভা--- ভান্ডারia(proj
pur)
20.সিটি করপোরেশন—১১টি
21.সর্বশেষ সিটি করপোরেশন—গাজীপুর

28/07/2015

সাইফ আল মামুন, রাবি ||
কিছু অবাক করা তথ্যঃ
☞ হিটলার এবং লাদেনের মৃত্যু ঘোষণা করার দিন
একই
তারিখে।তারিখটি ১ মে।
☞ আমরা সাধারণত মেসেজ,বা চ্যাটিং এর সময়
ইংরেজি you
কে ছোট করে U লিখি। এটি সর্বজন স্বীকৃতি
হয়েছে যখন প্রথম সেক্সপিয়ার তার বইতে you
এর
পরিবর্তে U ব্যাবহার শুরু করে।
☞ ১৮৯৮ সালে, টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার ১৪
বছর আগে মর্গান রবার্টসন একটি বই লিখেছিলো
টাইটানিক জাহাজ সম্পর্কে। বইটির নাম ছিলো
"টাইটান"। ওই বইতে তিনি লিখেছিলো "টাইটানিক
জাহাজ একটি বরফের টুকরার সাথে ধাক্কা লেগে
ডুবে যাবে।"আর তাই তো
হলো।
☞ভালোবাসা আসলে মানুষের হৃদয় থেকে
অনূভুত হয় না।হয় মানুষের ব্রেইন থেকে।
☞ ডায়েট কোকাকোলা পানির ভিতরে ঢাললে
পানির উপরে ভেসে থাকবে। কিন্ত সাধারণ যে
কোকাকোলা আছে তা পানিতে ঢাললে পানির
সাথে মিশে যাবে।
☞ মধু ই একমাত্র খাদ্য যা কখনোই পচে যায় না।
☞ ফেইসবুকে এখন কিন্তু facebook .comএর
পরিবর্তে fb. comলিখলেই হয়ে যায়। এই fb.
comবানানোর জন্য মার্ক জুকারবার্গের খরচ
হয়েছে
৮.৭ মিলিয়ন ডলার।
☞ পৃথিবী জুড়ে প্রতি বছর ৫০০০০ বারের ও
বেশী
ভূমিকম্প হয়ে থাকে।
☞ পৃথিবীতে ফুটবল খেলাকে ১৮৮ টি দেশ
ফুটবল
(football) বলে থাকে। আর বাকি দেশগুলো
ফুটবল খেলাকে সকার (soccer) নামেই জানে।

27/07/2015

সাইফ আল মামুন, রাজশাহী বিশ্ববিদ্যালয় |
ASEAN ভুক্ত ১০টি দেশঃ
টেকনিকঃ-18 ঃ[ “
MTV এর FILM দেখলে
BCS
হবেনা ”]
★M =মালেয়েশিয়া
( কুয়ালালামপুর )
★T = থাইল্যান্ড
( ব্যাংকক )
★V = ভিয়েতনাম
( হ্যানয় )
★F = ফিলিপাইন
( ম্যানিলা )
★I = ইন্দোনেশিয়া
( জাকার্তা )
★L = লাওস ( ভিয়েন
তিয়েন )
★M = মায়ানমার
( নাইপিদ )
★B = ব্রুনাই ( বন্দর
সেরি বেগাওয়ান )
★C = কম্বোডিয়া
( নমপেন )
★S = সিঙ্গাপুর
( সিঙ্গাপুর সিটি )
( বিঃ দ্রঃ - বন্ধনির
ভিতর সংশ্লিষ্ট দেশের
রাজধানি )
বিভিন্ন (Golden
Cresent).

» ভুতুড়ে দ্বীপ : জাপানের গুনকানজিমাপ্রথম সূর্যোদয়ের দেশ জাপান। সূর্য কিরণ প্রথম আমন্ত্রিত হয় জাপানের দ্বীপগুলোর আঙ্গিনা...
10/03/2015

» ভুতুড়ে দ্বীপ : জাপানের গুনকানজিমা

প্রথম সূর্যোদয়ের দেশ জাপান। সূর্য কিরণ প্রথম আমন্ত্রিত হয় জাপানের দ্বীপগুলোর আঙ্গিনাতে। জাপানকে আরও এক নামে সম্বোধন করা হয়। প্রশান্ত মহাসাগরের মালা বলা হয় জাপানকে। জাপানের ৬৫৮২টি দ্বীপ ঠিক মালাতে গাঁথা মুক্তের মতো ছড়িয়ে আছে বিশাল সাগরের বুকে। আর সেই দ্বীপগুলোর একটি হল হাশিমা দ্বীপ। এ দ্বীপের আরেক নাম গুনকানজিমা। সাধারণত এ নামেই দ্বীপটি বেশি পরিচিত। জাপানি শব্দ গুনকানজিমা-এর অর্থ যুদ্ধজাহাজের দ্বীপ। ৫০৫টি দ্বীপ নিয়ে গঠিত নাগাসাকি অঞ্চলের মধ্যে গুনকানজিমা একটি এবং এটি নাগাসাকি থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। এর আয়তন ৬.৩ হেক্টর। ১৮৮৭ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত এ দ্বীপশহরটি জনসংখ্যায় ছিল ভরপুর। কিন্তু আজ এ শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একসময় এ দ্বীপটি ছিল জাপানের অর্থ উপার্জনের বড় একটি ক্ষেত্র। ছিল ঘনবসতি। যা এখন একেবারে নির্জন। এ দ্বীপে তৈরি হয়েছিল পৃথিবীর প্রথম কংক্রিটের ইমারত। যা এখনও দাঁড়িয়ে আছে, কিন্তু সর্ম্পূণ ভুতুড়ে পরিবেশে। সারি সারি বিল্ডিংগুলোতে এখন জীবিত কারও বসবাস নেই। শুধুই ইমারতের দেয়ালে প্রতিধ্বনিত হয় সাগরের গর্জন। গুনকানজিমা দ্বীপটি কেন এত জনবহুল হয়ে উঠেছিল, আবার এভাবে ভুতুুড়ে নগরীতে পরিণত হয়ে গেল তা জানতে গেলে বের হয়ে আসে কিছু ইতিহাস। এ দ্বীপের তলদেশে জমা ছিল প্রাকৃতিক সম্পদ কয়লা। ১৮৯০ সালে জাপানের বিখ্যাত কোম্পানি মিটসুবিশি সমুদ্র থেকে কয়লা তোলার জন্য এ দ্বীপটি জাপান সরকারের থেকে লিজ নিয়েছিল । ১৯১৬ সালে এখানেই প্রথম তৈরি হয় কোনও কংক্রিটের বিল্ডিং, নয়তলা বিশিষ্ট এ দালানটি সে সময়ে জাপানের মধ্যে ছিল সবচেয়ে উঁচু। এ দালানটি ছিল সেখানে কর্মরত শ্রমিকদের বাসস্থান। বেশির ভাগ শ্রমিক ছিল এশিয়ার বিভিন্ন দেশ থেকে আগত। এদের জন্যে কংক্রিটের আরও অনেক ইমারত তৈরি করা হয়। এ ইমারতগুলো তৈরি করা হয়েছিল তাদের জাপানের সমুদ্রঝড় টাইফুন থেকে রক্ষার উদ্দেশ্যে। ১৯৩৯ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত ২য় বিশ্বযুদ্ধের সময় জাপান সরকার প্রায় ৫০০ কোরিয়ান নাগরিককে এখানের কয়লাখনিতে কাজ করতে বাধ্য করেছিল। জাপানের শিল্পায়নে এ দ্বীপ বয়ে এনেছিল এক যুগান্তকারী সাফল্য। শ্রমিক বাড়তে বাড়তে ১৯৫৯ সালে এ দ্বীপে জনসংখ্যা দাঁড়ায় প্রতি হেক্টরে ৮৩৫ জন অর্থাৎ প্রতি বর্গকিলোমিটারে ৮৩,৫০০ জন। ১৯৬০-এর দশকে জাপানি জ্বালানি খাতে জায়গা পেট্রোলিয়াম জায়গা দখল করে নিলে ধীরে ধীরে কমতে থাকে কয়লার চাহিদা। ক্রমাগত লোকসানের মুখে পড়া মিতসুবিশি ১৯৭৪ সালে এখান থেকে কয়লা উত্তোলন বন্ধ করে দেয়। কর্মচারীদের সরিয়ে নেয় তাকাসিমা শহরে। এরপর আস্তে আস্তে জনশূন্য হয়ে পড়ে এই দ্বীপটি, পরিণত হয় ভুতুড়ে দ্বীপে। অযত্ন অবহেলায় পড়ে থাকা অনেক দালান ধসে পড়ে। এ দ্বীপের গায়ে যুদ্ধজাহাজের দ্বীপ তকমাটি লাগে ২য় বিশ্বযুদ্ধের সময়। তখন মার্কিন নৌবাহিনী এ দ্বীপে টর্পেডো চার্জ করেছিল। প্রায় ৩৫ বছর বন্ধ থাকার পর ২০০৯ সালের ২২ এপ্রিল দ্বীপটির কিছু অংশ পর্যটকদের জন্য খুলে দেয়া হয়। পুরোপুরি না খোলার কারণ যে কোনো মুহূর্তে ভবন ধসে দুর্ঘটনা ঘটতে পারে। কেবল সাংবাদিকদের জন্যে কিছু অংশ দেখার অনুমতি আছে। এ ভুতুড়ে দ্বীপের বিভিন্ন স্থানে অনেক চলচ্চিত্র ও গান দৃশ্যায়িত হয়েছে। ‘মিডোরি নাকিসিমা’ নামের জাপানি চলচ্চিত্রটির শুটিং হয়েছিল ১৯৪৯ সালে। জাপানি রক মিউজিক ব্যান্ড বি’জেড-এর মিউজিক ভিডিও ‘মাই লোনলি টাউন’-এর শুটিং এ দ্বীপে করা হয়েছে। গানের কভার ফটোটিও এ দ্বীপের। ২০১২ সালে জেমস বন্ডের বিখ্যাত সিরিজ ‘স্কাই ফল’-এ একটি ভুতুড়ে, ভয়ংকর নির্জন দ্বীপ হিসেবে এটিকে দেখানো হয়। ২০১৩ সালে জাপানি ভূতের সিনেমা ‘প্রজেক্ট হাশিমা’-এর দৃশ্যায়ন এখানেই করা হয়েছে। ২০০৮ সালের ২৬ সেপ্টেম্বর জাপানের একটি বেসরকারি প্রতিষ্ঠান- এজেন্সি ফর কালচারাল অ্যাফেয়ার্স এ দ্বীপটিকে দ্য ওয়ে টু ওয়ার্ল্ড হেরিটেজের আওতায় অন্তর্ভুক্ত করেছে।
সাঈদ আল হাসান শিমুল

07/03/2015

মুঠোফোন ব্যবহার করে ৩৬৪ কোটি মানুষ
শওকত হোসেন, বার্সেলোনা (স্পেন) থেকে।

খুব সহজ তথ্য, বিশ্বে জনসংখ্যা এখন ৭২৯ কোটি। আর নিবন্ধিত মুঠোফোন সংযোগের সংখ্যা হচ্ছে ৭০৫ কোটি। এই হিসাবে বিশ্বের ৯৭ শতাংশ মানুষের কাছেই পৌঁছে গেছে মুঠোফোনসেবা, যাকে পরিভাষায় বলা হয় পিনেট্রেশন। হিসাবটা একটু বিস্ময়কর। তাই একটু কমিয়ে বলা যায়। যেমন, বিশ্বে এখন নিবন্ধিত মুঠোফোন সংযোগের মধ্যে সক্রিয় সংযোগের সংখ্যা ৬৫০ কোটি। এর অর্থ ৮৯ শতাংশ মানুষের হাতেই এখন মুঠোফোন আছে।
এবার পরিসংখ্যানের আরেকটু ভেতরে গেলে পাওয়া যাবে আসল তথ্য। বিশ্বে জনসংখ্যা ৭২৯ কোটি হলেও এর ২৬ শতাংশেরই বয়স ১৪ বছরের কম। সুতরাং মুঠোফোন ব্যবহারের যোগ্য মানুষ তাহলে ৫২৯ কোটি। মুঠোফোন প্রতিষ্ঠানগুলোর সংগঠন জিএসএম অ্যাসোসিয়েশন (জিএসএমএ) ইন্টেলিজেন্সের দেওয়া হিসাব অনুযায়ী, বিশ্বে একজন ব্যক্তির একাধিক সিম সংযোগ রয়েছে। সুতরাং একাধিক সিম থাকলেও ব্যবহারকারী একজনই বলা হবে। এই হিসাবে বিশ্বে এখন মুঠোফোন সংযোগ আছে ৩৬৪ কোটি মানুষের। এর অর্থ একজন গ্রাহকের গড় সংযোগ ১ দশমিক ৭৯ শতাংশ। তাহলে হিসাবটা আরও পরিষ্কার হলো। মুঠোফোন ব্যবহারযোগ্য মানুষ যদি ৫২৯ কোটি হয়, তাহলে বিশ্বের ৫০ শতাংশ মানুষের হাতেই এখন মুঠোফোন আছে।
এখন দেখা যাক ইন্টারনেট ব্যবহারের তথ্যগুলো। ৩৬৪ কোটি মুঠোফোন ব্যবহারকারীর মধ্যে কেবল কথা বলেন ও বার্তা আদান-প্রদান করেন ১২০ কোটি মানুষ। বাকি ২৪৪ কোটি মানুষ মুঠোফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন। এর মধ্যে আবার ৬৪ শতাংশের আছে মুঠোফোন ব্রডব্যান্ড সংযোগ। সুতরাং সামগ্রিকভাবে বলা যায়, মুঠোফোন ইন্টারনেট পৌঁছেছে মাত্র ৩৩ শতাংশ মানুষের হাতে।
বার্সেলোনায় এখন চলছে বিশ্ব মোবাইল কংগ্রেস ২০১৫। এখানেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে ‘দ্য মোবাইল ইকোনমি-২০১৫’ প্রতিবেদন। আয়োজক জিএসএমএর করা এই প্রতিবেদন অনুযায়ী, আগামী পাঁচ বছরে অর্থাৎ ২০২০ সালের মধ্যে মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা আরও ১০০ কোটি বাড়বে বলে মনে করা হচ্ছে। এটাই এখন লক্ষ্যমাত্রা। এর ফলে ২০২০ সালে বিশ্বে একক মুঠোফোন ব্যবহারকারীর (ইউনিক মোবাইল সাবস্ক্রাইবার) সংখ্যা হবে ৪৬০ কোটি। এখন বিশ্বের অর্ধেক মানুষ মুঠোফোন ব্যবহার করে, পাঁচ বছর পর হবে ৬০ শতাংশ। অথচ মাত্র ১০ বছর আগেও প্রতি পাঁচজনের মাত্র একজন মুঠোফোন ব্যবহার করত।
মুঠোফোনের ব্যবহার বাড়লেও সর্বত্র একইভাবে তা বৃদ্ধি পায়নি। যেমন, ইউরোপে ৮০ শতাংশের হাতেই মুঠোফোন পৌঁছে গেছে। সাব-সাহারা আফ্রিকায় আবার তা মাত্র ৩৯ শতাংশ। সুতরাং পরবর্তী পাঁচ বছরে মুঠোফোনের প্রবৃদ্ধি হবে মূলত উন্নয়নশীল বিশ্বে। এ জন্য প্রয়োজন কম মূল্যে সেবা ও হ্যান্ডসেট পাওয়া। পল্লি অঞ্চলে নিয়ে যেতে হবে মুঠোফোনসেবা।
সবশেষে প্রতিবেদনটিতে বলা আছে, এখন স্মার্টফোন ব্যবহার করেন ৩৭ শতাংশ, ২০২০ সালে তা হয়ে যাবে ৬৫ শতাংশ।
মেয়েদের মুঠোফোন ব্যবহারের ওপরও এবারের কংগ্রেসে আরেকটি প্রতিবেদন প্রকাশ করেছে জিএসএমএ। সে অনুযায়ী, মুঠোফোন ব্যবহারের ক্ষেত্রেও লিঙ্গবৈষম্য রয়েছে। নিম্ন ও মধ্য আয়ের দেশের ১৭০ কোটি নারী মুঠোফোন ব্যবহার করেন না। এই অর্থনীতিতে পুরুষদের তুলনায় মেয়েরা ১৪ শতাংশ কম মুঠোফোন ব্যবহার করছেন। তবে দক্ষিণ এশিয়ায় পরিস্থিতি আরও খারাপ, এখানে পুরুষের তুলনায় নারীরা ৩৮ শতাংশ কম মুঠোফোন ব্যবহার করছেন। আবার দেখা গেছে, অনেক ক্ষেত্রে মেয়েদের হাতে মুঠোফোন থাকলেও ব্যবহার করতে পারেন অনেক কম। পুরুষেরাই মুঠোফোন বেশি সময় ব্যবহার করেন।বার্সেলোনায় চলমান বিশ্ব মোবাইল কংগ্রেসে মুঠোফোনসেবার ওপর পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:
সেরা স্মার্টফোন
অ্যাপল আইফোন ৬ এলজি জি৩
সেরা সাশ্রয়ী স্মার্টফোন
মটোরোলা মটো ই
সেরা মুঠোফোন অবকাঠামো
হুয়াউই (চীন), প্রযুক্তি- ল্যাম্পসাইট সমাধান
সেরা মুঠোফোন অ্যাপ্লিকেশন সেবা
ভারতী এয়ারটেল বিষয়- ওয়ান টাচ ইন্টারনেট
সেরা মুঠোফোন বিজ্ঞাপন
এমনেট মোবাইল (অস্ট্রেলিয়া) বিজ্ঞাপনের নাম- গেম অন
সেরা মুঠোফোন প্রযুক্তি উদ্ভাবন (স্বাস্থ্য)
ট্রাইস ইমেজিং অ্যান্ড কোয়ালকম ওয়্যারলেস (যুক্তরাষ্ট্র)
সেরা মুঠোফোন ব্যাংকিং সেবা
ডায়ালগ আজিয়াটা (শ্রীলঙ্কা)
সেবা-ইজিক্যাশ
সেরা মুঠোফোন প্রযুক্তি উদ্ভাবন (শিক্ষা)
এডুমোবি, বিষয়- এডুমোবি মোবাইল লার্নিং
উন্নয়নশীল বাজারে নারীদের উপযোগী সেরা মুঠোফোনসেবা
বিবিসি মিডিয়া অ্যাকশন (যুক্তরাজ্য)
সেরা মুঠোফোন উদ্ভাবন অটোমোটিভ শ্রেণি
এরিকসন (সুইডেন)
বিষয়- সংযুক্ত ভেহিকেল ক্লাউড

20/12/2014

কিছু সাধারন প্রশ্নের #উত্তর জেনে নেই।
১। জীব বিজ্ঞানের #জনক : এরিস্টটল
২। প্রাণী বিজ্ঞানের জনক : এরিস্টটল
৩। রসায়ন বিজ্ঞানের জনক : জাবিরইবনে হাইয়্যান
৪। পদার্থ বিজ্ঞানের জনক : আইজ্যাক নিউটন
৫। সমাজ বিজ্ঞানের জনক : অগাস্ট কোৎ
৬। হিসাব বিজ্ঞানের জনক : লুকাপ্যাসিওলি
৭। চিকিৎসা বিজ্ঞানের জনক : ইবনে সিনা
৮। দর্শন শাস্ত্রের জনক : সক্রেটিস
৯। ইতিহাসের জনক : হেরোডোটাস
১০। ভূগোলের জনক : ইরাটস থেনিস
১১। রাষ্ট্রবিজ্ঞানের জনক : এরিস্টটল
১২। অর্থনীতির জনক : এডাম স্মিথ
১৩। অংকের জনক : আর্কিমিডিস
১৪। বিজ্ঞানের জনক : থ্যালিস
১৫। মেডিসিনের জনক : হিপোক্রটিস
১৬। জ্যামিতির জনক : ইউক্লিড
১৭। বীজ গণিতের জনক : আল-খাওয়াজমী
১৮। জীবাণু বিদ্যার জনক : লুই পাস্তুর
১৯। বিবর্তনবাদ তত্ত্বের জনক : চার্লস ডারউইন
২০। সনেটের জনক :পের্ত্রাক
২১। সামাজিক বিবর্তনবাদের জনক : হার্বাট স্পেন্সর
২২। বংশগতি বিদ্যার জনক : গ্রেডার জোহান মেনডেন
২৩। শ্রেণিকরণ বিদ্যার জনক : করোলাস লিনিয়াস
২৪। শরীর বিদ্যার জনক : উইলিয়াম হার্ভে
২৫। ক্যালকুলাসের জনক : আইজ্যাক নিউটন
২৬। বাংলা গদ্যের জনক : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
২৭। বাংলা কবিতার জনক : মাইকেল মধুসূদন দত্ত
২৮। বাংলা উপন্যাসের জনক : বঙ্কিম চন্দ্রচট্টোপাধ্যায়
২৯। বাংলা নাটকের জনক : দীন বন্ধু মিত্র
৩০। বাংলা সনেটের জনক : মাইকেল মধু সুদনদত্ত
৩১। ইংরেজী কবিতার জনক : থিউফ্রে চসার
৩২। মনোবিজ্ঞানের জনক : উইলহেম উন্ড
৩৩। ইংরেজি নাটকের জনক : শেক্সপিয়র
৩৪। বাংলা চলচিত্রের জনক : হীরালাল সেন
৩৫। বাংলা গদ্যছন্দের জনক : রবীন্দ্রনাথ ঠাকুর
৩৬। আধুনিক রসায়নের জনক : জন ডাল্টন
৩৭। আধুনিক গণতন্ত্রের জনক : জন লক
৩৮। আধুনিক অর্থনীতির জনক : পাল স্যমুয়েলসন
৩৯। আধুনিক বিজ্ঞানের জনক : রজার বেকন
৪০। ফেস বুকের জনক : মার্ক জুকারবার্গ

Address

Dhaka
1440

Alerts

Be the first to know and let us send you an email when IQ Test + সাধারণ জ্ঞান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share