National Bank PLC

National Bank PLC Building a Stronger Nation, Together.
একসাথে গড়ি দেশ National Bank PLC.

has its prosperous past, glorious present, prospective future and under processing projects and activities. Established as the first private sector bank fully owned by Bangladeshi entrepreneurs, National Bank has been flourishing as the largest private sector Bank with the passage of time after facing many stresses and strain. The members of the board of directors are creative businessmen and leading industrialists of the country.

সহজ ব্যাংকিং।টাকা জমা, উত্তোলন বা ট্রান্সফার সবকিছুই এখন হবে আরও ঝটপট ও ডিজিটাল উপায়ে।দিন-রাত ব্যাংকিং সুবিধা, যেকোনো ব্...
27/08/2026

সহজ ব্যাংকিং।
টাকা জমা, উত্তোলন বা ট্রান্সফার সবকিছুই এখন হবে আরও ঝটপট ও ডিজিটাল উপায়ে।
দিন-রাত ব্যাংকিং সুবিধা, যেকোনো ব্যাংকে তাৎক্ষণিক ফান্ড ট্রান্সফার এবং প্রথম বছর বিনামূল্যে SMS Alert সব এক অ্যাকাউন্টেই।
আপনার ব্যাংকিং হোক আরও স্মার্ট, আরও সহজ।

25/08/2026

সততা, ন্যায়পরায়ণতা ও দূরদর্শী মূল্যবোধের শিক্ষায় সমাজকে আলোকিত করার যে দীক্ষা মহানবী (সা.) আমাদের দিয়ে গেছেন, তা যেন হয়ে ওঠে আমাদের প্রতিটি মুহূর্তের অনুপ্রেরণা। এই মহিমান্বিত দিনে তাঁর অমূল্য আদর্শ হৃদয়ে ধারণ করে সেই পথেই এগিয়ে চলাই হোক আমাদের অঙ্গীকার।

"ন্যাশনাল ব্যাংকের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত"ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (NBTI) ও ইন্টার্নাল কন্ট্রোল...
25/08/2026

"ন্যাশনাল ব্যাংকের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত"

ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (NBTI) ও ইন্টার্নাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশন (ICCD)-এর যৌথ উদ্যোগে গত ২২ আগস্ট ২০২৬ ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ‘Skill & Knowledge Development for ICCD Officials: Review of New ICCD Guidelines named: ‘Guidelines on Internal Control Management System in Banks’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর ইন্টার্নাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

উদ্বোধনী পর্বে ন্যাশনাল ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির সদস্য জনাব মোঃ জুলকার নায়েন উদ্বোধনী বক্তব্য প্রদান করেন এবং অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রমে সততা, স্বচ্ছতা ও পেশাগত দায়বদ্ধতার গুরুত্ব তুলে ধরেন। তিনি অডিট কার্যক্রমের জন্য বাৎসরিক কর্মপরিকল্পনা বা অডিট প্ল্যান প্রণয়ন ও তা যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি টেমোনাসের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সঠিকভাবে সংরক্ষণ, তথ্যের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যথাযথভাবে নথি ব্যবস্থাপনার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি নিরাপত্তা পাসকোড গোপন রাখা, শক্তিশালী পাসকোড ব্যবহার এবং অননুমোদিত ব্যক্তির সঙ্গে তা শেয়ার না করার পরামর্শ দেন। এছাড়া কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ব্যবস্থাকে ভাইরাস ও অন্যান্য সাইবার ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে সতর্কতা অবলম্বন, সন্দেহজনক লিংক বা ফাইল না খোলা এবং নিরাপত্তা নির্দেশনা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান জনাব মোঃ আব্দুস সাত্তার সরকার, এফসিএমএ, এফসিএ । তিনি অডিট কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ও নতুন ICCD Guidelines সম্পর্কে নিয়মিত জ্ঞান অর্জন ও হালনাগাদ থাকার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি বিভিন্ন শাখা ও বিভাগের কার্যক্রম সম্পর্কে সামগ্রিক ধারণা নিয়ে আরও পদ্ধতিগতভাবে কাজ করা, নির্ধারিত চেকলিস্ট অনুসরণ করে অডিট সম্পন্ন করা এবং তথ্যভিত্তিক ও কার্যকর অডিট প্রতিবেদন প্রস্তুতের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি অডিট স্ট্যান্ডার্ড যথাযথভাবে বজায় রাখার পাশাপাশি আইএফআরএস (IFRS), ভ্যাট(VAT), ট্যাক্স (TAX) ও সংশ্লিষ্ট আইন-কানুন বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।

কর্মশালার বিশেষ গুরুত্বপূর্ণ বক্তা ছিলেন ন্যাশনাল ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জনাব মুখলেসুর রহমান । তিনি ব্যাংকের বর্তমান প্রেক্ষাপটে তারল্য ব্যবস্থাপনা ও ঋণ আদায় কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন। তাঁর মতে, ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে পর্যাপ্ত তারল্য নিশ্চিত করা, ঋণ বিতরণে সতর্কতা অবলম্বন করা এবং খেলাপি ঋণ আদায়ে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ অপরিহার্য।

তিনি ঝুঁকি সম্পর্কে গভীর জ্ঞান অর্জন এবং ঝুঁকি শনাক্তকরণ, মূল্যায়ন ও ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে অপারেশনাল রিস্ক, ক্রেডিট রিস্ক এবং কোর রিস্ক সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিয়ে দায়িত্ব পালনের জন্য তিনি অডিট ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আহ্বান জানান। তিনি বলেন, ঝুঁকি ব্যবস্থাপনা কেবল একটি নির্দিষ্ট বিভাগের দায়িত্ব নয়; বরং ব্যাংকের প্রতিটি স্তরের কর্মকর্তা-কর্মচারীর সম্মিলিত দায়িত্ব।

তিনি অডিট টিমকে ব্যাংকের মূল্যবোধ ধারণ করে পেশাগত সততা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পরামর্শ দেন। একই সঙ্গে অডিট কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সহযোগিতামূলক ও ইউজার-ফ্রেন্ডলি মনোভাব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন, যাতে অডিটের উদ্দেশ্য কেবল ত্রুটি চিহ্নিত করা না হয়ে সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান, ঝুঁকি কমানো এবং কার্যক্রমের মানোন্নয়নে সহায়তা করা হয়। তিনি আরও বলেন, পরিবর্তিত ব্যাংকিং পরিবেশে আগাম ঝুঁকি শনাক্তকরণ, সঠিক সিদ্ধান্ত গ্রহণ, কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ব্যাংকের মূল্যবোধের যথাযথ চর্চাই একটি স্থিতিশীল, জবাবদিহিমূলক ও টেকসই ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিত করতে পারে।

ইন্টার্নাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনের বিভাগীয় প্রধান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ ছায়েদুর রহমান, এমকম, এফসিএমএ নতুন “Guidelines on Internal Control Management System in Banks”-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক উপস্থাপন করেন। তিনি সকল পরিচালকদের শেয়ার করা এক্সপেরিয়েন্স কে গুরুত্ব দিয়ে তা বাস্তবায়ন করার বিষয়ে গুরুত্বারোপ করেন । তিনি আরও বলেন, নতুন নির্দেশিকার সফল বাস্তবায়নের মাধ্যমে ICCD কর্মকর্তাদের দক্ষতা, জবাবদিহিতা এবং কার্যক্রমের মান আরও উন্নত হবে ।

কর্মশালায় আরোও উপস্থিত ছিলেন মানবসম্পদ বিভাগের বিভাগীয় প্রধান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শামীমা আক্তার লাভলী। তিনি অংশগ্রহণকারীদের কর্মশালার প্রতিটি সেশনে মনোযোগসহকারে ও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি বিভিন্ন উৎস থেকে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।তিনি বলেন, দক্ষ ও মূল্যবোধসম্পন্ন মানবসম্পদই একটি কার্যকর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার অন্যতম চালিকাশক্তি।

কর্মশালার বিভিন্ন সেশনে নতুন ICCD Guidelines-এর আলোকে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা, ঝুঁকি শনাক্তকরণ ও ব্যবস্থাপনা, কমপ্লায়েন্স, অভ্যন্তরীণ নিরীক্ষা এবং ব্যাংকের সামগ্রিক সুশাসন ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণে মতবিনিময়, প্রশ্নোত্তর এবং অভিজ্ঞতা বিনিময় পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (NBTI)-এর অধ্যক্ষ জনাব শাহ্ সৈয়দ রাফিউল বারী। সমাপনী বক্তব্যে তিনি নতুন ICCD Guidelines-এর যথাযথ বাস্তবায়নের মাধ্যমে ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও কমপ্লায়েন্স ব্যবস্থাকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

গ্রাহকসেবাকে আরও সহজ করার লক্ষ্যে ন্যাশনাল ব্যাংক পিএলসি আজ ২৪ আগস্ট ২০২৬ তাদের "NBL Connect" নামের রিলেশনশিপ ম্যানেজার ...
24/08/2026

গ্রাহকসেবাকে আরও সহজ করার লক্ষ্যে ন্যাশনাল ব্যাংক পিএলসি আজ ২৪ আগস্ট ২০২৬ তাদের "NBL Connect" নামের রিলেশনশিপ ম্যানেজার (RM) ভিত্তিক রিটেইল ব্যাংকিং ব্যবসার সফট লঞ্চ অনুষ্ঠান আয়োজন করে। এই নতুন উদ্যোগের মাধ্যমে ব্যাংক গ্রাহকদের জন্য নিবেদিত রিলেশনশিপ ম্যানেজার নিয়োগের ব্যবস্থা করছে, যা রিটেইল ব্যাংকিং সেবাকে আরও কার্যকর, দ্রুত ও গ্রাহক-বান্ধব করে তুলবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক পিএলসি'র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রইস উদ্দিন ও জাহিদুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) কাজী কামাল উদ্দিন আহমেদ ও মো. আবদুর রহিম, এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ।

প্রধান অতিথির বক্তব্যে ইমরান আহমেদ RM ভিত্তিক এই রিটেইল ব্যাংকিং মডেলকে গ্রাহকসেবার মান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন এবং এই উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানান।

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০ হ...
23/08/2026

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে ন্যাশনাল ব্যাংক পিএলসি। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে ন্যাশনাল ব্যাংক পিএলসি'র পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২ এর পরিচালক একেএম সাইদুজ্জামান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংক পিএলসি'র পক্ষে উপস্থিত ছিলেন কৃষি ঋণ বিভাগের প্রধান মোঃ তারিক হাবিব। এছাড়া বাংলাদেশ ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন কৃষি ঋণ বিভাগের অতিরিক্ত পরিচালক রাফিয়া সুলতানা, যুগ্ম পরিচালক মোঃ শাখাওয়াত হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় কৃষি ও পল্লি অর্থনীতিতে উৎপাদনমুখী ও আয়বর্ধক কর্মকাণ্ডে যোগ্য কৃষক, উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট গ্রাহকদের অর্থায়নের সুযোগ আরও সম্প্রসারিত হবে। পরিবেশগত বিপর্যয় রোধ এবং জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব মোকাবেলায় কৃষি খাতের টেকসই ভূমিকা সুদূরপ্রসারী। কৃষি খাতের বহুমুখী ও সমন্বিত উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচনসহ দেশের সুবিস্তৃত গ্রামীণ জনপদের জীবনযাত্রার মানোন্নয়ন সম্ভব বলে মনে করা হচ্ছে।

দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পল্লি অঞ্চলে আয়বর্ধক কর্মকাণ্ডে অর্থায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশব্যাপী বিস্তৃত শাখা ও উপশাখা নেটওয়ার্কের মাধ্যমে কৃষি ও পল্লি অঞ্চলে প্রয়োজনীয় ব্যাংকিং ও অর্থায়ন সুবিধা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে ন্যাশনাল ব্যাংক পিএলসি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতি হিসেবে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় ন্যাশনাল ব্যা...
21/08/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতি হিসেবে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় ন্যাশনাল ব্যাংক পিএলসি'র পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

20/08/2026

আপনার সঞ্চয় ও ব্যবসার বিশ্বস্ত সঙ্গী ন্যাশানাল ব্যাংক-এর স্মার্ট সেভিংস ও কারেন্ট একাউন্ট। কোনো ঝামেলা ছাড়াই ২৪/৭ ডিজিটাল ক্যাশ উইথড্রয়াল ও ট্রান্সফার সুবিধায় ব্যাংকিং হবে এখন আরও সহজ!
বিস্তারিত জানতে ভিজিট করুন আপনার নিকটস্থ ন্যাশনাল ব্যাংক শাখায়।

The spectacular shoreline of Cox's Bazar is calling! Plan your perfect beach getaway and enjoy a discount of up to BDT 5...
20/08/2026

The spectacular shoreline of Cox's Bazar is calling!

Plan your perfect beach getaway and enjoy a discount of up to BDT 5,000 on selected travel packages through Gozayaan. Simply use your National Bank Mastercard to avail this offer!

Hurry, the offer is valid until September 5, 2026.
*T&C Apply.

For more details, call 16284 or visit www.nblbd.com
Email: [email protected]

ন্যাশনাল ব্যাংকের ১২টি শাখা-উপশাখায় "আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা" অনুষ্ঠিতন্যাশনাল ব্যাংক পিএলসি'র উদ্যোগে গত ১...
19/08/2026

ন্যাশনাল ব্যাংকের ১২টি শাখা-উপশাখায় "আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা" অনুষ্ঠিত

ন্যাশনাল ব্যাংক পিএলসি'র উদ্যোগে গত ১১ ও ১২ আগস্ট ২০২৬ ব্যাংকের ১২টি শাখা ও উপশাখায় "আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা" অনুষ্ঠিত হয়েছে। শাখাগুলো হলো- নাটোর, পঞ্চগড়, নওগাঁ, সিরাজগঞ্জ, নিয়ামতপুর এসএমই/কৃষি, বুড়িমারী, পাবনা, দিনাজপুর, বিরামপুর ও রংপুর। এছাড়া রানিহাতী ও তারাগঞ্জ উপশাখাতেও "আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা" অনুষ্ঠিত হয়েছে।

"আর্থিক সাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন" প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই কর্মশালাযগুলোতে ব্যাংকিং সেবার গুরুত্ব এবং আর্থিক খাতে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় ফান্ড ট্রান্সফার, ইউটিলিটি বিল পেমেন্ট, কার্ড বিল পেমেন্ট, মোবাইল রিচার্জ ও শপিংসহ বিভিন্ন ডিজিটাল ও ক্যাশলেস ব্যাংকিং সেবা সম্পর্কে অংশগ্রহণকারীদের ব্যবহারিক ধারণা দেওয়া হয়, যা তাদের আর্থিক সাক্ষরতা বৃদ্ধি এবং নিরাপদ লেনদেনে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।

ন্যাশনাল ব্যাংক পিএলসি দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগণকে ব্যাংকিং সেবার আওতায় আনার লক্ষ্যে দীর্ঘদিন ধরে আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রম পরিচালনা করে আসছে। এই ধরনের কর্মশালার মাধ্যমে ব্যাংক প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে আধুনিক ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতনতা তৈরি এবং তাদের আর্থিক অন্তর্ভুক্তির হার বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

18/08/2026

ন্যাশানাল ব্যাংকের 'ব্যাংকার্স চয়েস'-এ ১০০, ২০০ বা ৪০০ দিনে পাচ্ছেন সর্বোচ্চ ১২.০০% পর্যন্ত মুনাফা এবং আপনার আমানতের সর্বোচ্চ নিরাপত্তা। জরুরি প্রয়োজনে জমানো টাকার বিপরীতে লোন সুবিধাতো থাকছেই!

আজই বেছে নিন আপনার পছন্দের মেয়াদ আর নিশ্চিত করুন সুরক্ষিত ভবিষ্যৎ।

বিস্তারিত: https://www.nblbd.com/products/retail-deposit/banker%E2%80%99s-choice

Address

Head Office, 116/1 Kazi Nazrul Islam Avenue, Banglamotor
Dhaka
1000

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Telephone

+880241032461

Alerts

Be the first to know and let us send you an email when National Bank PLC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to National Bank PLC:

Shortcuts

Share