Zenith Islami Life Insurance PLC

Call Directions Website Contact the business

Zenith Islami Life Insurance PLC "Ensure your financial future today" Welcome to Zenith Islami Life Insurance PLC page.
(1)

We are the Leading (4th Generation) Life Insurance Company of Bangladesh.

একটা সঠিক সিদ্ধান্ত, একটা পরিকল্পনা — আর আজ তার ফল, একরাশ হাসি মুখে নিয়ে হজ্জের পথে যাত্রা। 🕋সময় থাকতে যারা প্রস্তুতি ...
29/09/2026

একটা সঠিক সিদ্ধান্ত, একটা পরিকল্পনা — আর আজ তার ফল, একরাশ হাসি মুখে নিয়ে হজ্জের পথে যাত্রা। 🕋

সময় থাকতে যারা প্রস্তুতি নেন, তাদের স্বপ্নই একদিন সত্যি হয়। আপনিও শুরু করুন আজ থেকেই।

জেনিথ ইসলামী লাইফের হজ্জ বীমা পরিকল্প — আপনার পবিত্র হজ্জ যাত্রার প্রস্তুতিতে বিশ্বস্ত সঙ্গী।

বিস্তারিত জানতে মেসেজ করুন বা কল করুন। ইনশাআল্লাহ।

#জেনিথইসলামীলাইফ #হজ্জবীমা #হজ্জপরিকল্পনা

🌿 এ রকম হাসিমুখে থাকুক সকল বাবাসন্তানের ভবিষ্যৎ শিক্ষা নিয়ে দুশ্চিন্তা নয়, থাকুক নিশ্চিন্ত পরিকল্পনা ও সুন্দর আগামী।শিক্...
28/09/2026

🌿 এ রকম হাসিমুখে থাকুক সকল বাবা

সন্তানের ভবিষ্যৎ শিক্ষা নিয়ে দুশ্চিন্তা নয়, থাকুক নিশ্চিন্ত পরিকল্পনা ও সুন্দর আগামী।
শিক্ষা ব্যয় বীমা (লাভসহ) হতে পারে সন্তানের উচ্চশিক্ষার ব্যয় পরিকল্পনায় একটি সহায়ক ব্যবস্থা।

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি.
আপনার বিশ্বস্ত সঙ্গী।

👉 এ রকম আরও তথ্যবহুল কনটেন্ট পেতে আমাদের পেজটি ফলো করুন।

#শিক্ষাব্যয়বীমা #সন্তানেরভবিষ্যৎ #জীবনবীমা #আর্থিকপরিকল্পনা #আপনারবিশ্বস্তসঙ্গী

27/09/2026

একটা প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না।

আপনার মনেও যদি জীবনবীমা নিয়ে এমন কোনো প্রশ্ন থাকে, উত্তরটা জানা জরুরি। 👇

✅ Follow করুন আরও গুরুত্বপূর্ণ তথ্যের জন্য।

#জেনিথইসলামীলাইফইন্স্যুরেন্স #ইসলামীবীমা #শরিয়াহসম্মত #জীবনবীমা #ইসলামীফাইন্যান্স #বাংলাদেশ

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিতশেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণাআজ ...
26/09/2026

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

আজ ২৬ সেপ্টেম্বর ২০২৬: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির ভাইস চেয়ারম্যান জনাব এ টি এম এনায়েত উল্লাহ।

সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য জনাব মুশফিক আজীম খান, মিসেস সৈয়দা নাসরিন আজীম, জনাব মানসুদ আলম, মিসেস নাজিয়াত আলম, জনাব মোঃ ছায়েদুর রহমান, নিরপেক্ষ পরিচালক জনাব বিদ্যুৎ চন্দ্র গুপ্ত, এফসিএ ও অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম, মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব এস এম নুরুজ্জামান, সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, বহিঃ নিরীক্ষক, কোম্পানি সচিব জনাব আবদুর রহমান সিএফও জনাব ফারুক আহমেদ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শেয়ারহোল্ডার জনাব মোঃ কামরুল ইসলাম। পরবর্তীতে দেশ, জাতি, কোম্পানি, শেয়ারহোল্ডার ও গ্রাহকদের কল্যাণ এবং সার্বিক সমৃদ্ধি কামনায় মোনাজাত পরিচালনা করেন শেয়ারহোল্ডার জনাব এ এস এম তৌহিদ।

সভায় কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক ফলাফল, পরিচালনাগত অগ্রগতি, গ্রাহকসেবা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং কোম্পানির সামগ্রিক উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। শেয়ারহোল্ডারবৃন্দ কোম্পানির সার্বিক কার্যক্রম ও ব্যবসায়িক অগ্রগতি নিয়ে মতামত প্রদান করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি তাদের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। এ সময় শেয়ারহোল্ডারবৃন্দ কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

সভায় কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইসলামী মূল্যবোধ, প্রযোজ্য আইন-বিধি এবং বীমা খাতের নিয়ন্ত্রক কাঠামো অনুসরণ করে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি তার কার্যক্রম আরও সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। গ্রাহকদের জন্য আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করা, সেবার মানোন্নয়ন, ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি এবং ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল করার মাধ্যমে কোম্পানিকে একটি শক্তিশালী, দক্ষ ও টেকসই প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভায় পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কোম্পানির অগ্রযাত্রায় সম্মানিত শেয়ারহোল্ডার, গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়িক সহযোগী এবং সংশ্লিষ্ট সকলের অব্যাহত সহযোগিতা ও আস্থার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই সঙ্গে ভবিষ্যতেও সকলের সহযোগিতায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি আরও সাফল্য ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

24/09/2026

একটি অনাকাঙ্ক্ষিত মুহূর্ত বদলে দিতে পারে পুরো পরিবারের বাস্তবতা।
তাই সময় থাকতেই হোক আর্থিক প্রস্তুতি।

জীবনবীমা, আর্থিক সচেতনতা ও প্রয়োজনীয় তথ্য সহজভাবে পেতে আজই Follow করুন
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি.

আপনার বিশ্বস্ত সঙ্গী।

#জীবনবীমা #আর্থিকসচেতনতা #পরিবারেরসুরক্ষা #আপনারবিশ্বস্তসঙ্গী

23/09/2026

জীবন সবসময় আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না। একটি অনাকাঙ্ক্ষিত মুহূর্ত বদলে দিতে পারে পুরো পরিবারের বাস্তবতা।

তাই প্রিয়জনদের ভবিষ্যতের কথা ভেবে আগে থেকেই থাকুক আর্থিক প্রস্তুতি। কঠিন সময়ে বীমা হতে পারে পরিবারের জন্য গুরুত্বপূর্ণ একটি আর্থিক সহায়তা।

জীবন অনিশ্চিত—প্রস্তুতি হোক সময় থাকতেই।
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি.
আপনার বিশ্বস্ত সঙ্গী।

#জীবনবীমা #পরিবারেরসুরক্ষা #আর্থিকপ্রস্তুতি #বীমাসচেতনতা

22/09/2026

ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকতে সচেতনতার বিকল্প নেই। ঘর ও আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখুন, মশার কামড় থেকে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখুন এবং প্রয়োজন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

সচেতন থাকুন, সুস্থ থাকুন।
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি.
আপনার বিশ্বস্ত সঙ্গী।

#ডেঙ্গুসচেতনতা #ডেঙ্গুপ্রতিরোধ #স্বাস্থ্যসুরক্ষা #সচেতনথাকুন

রাজধানীর উত্তর বাড্ডা শাখায় জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিতঃ ২০ সেপ্টেম্বর ২০২৬ রবিব...
21/09/2026

রাজধানীর উত্তর বাড্ডা শাখায় জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিতঃ

২০ সেপ্টেম্বর ২০২৬ রবিবার রাজধানীর উত্তর বাড্ডা শাখায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির গ্রাহক মরহুমা ফজিলা বেগমের মৃত্যুদাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মরহুমা ফজিলা বেগমের মৃত্যুদাবির চেকটি পলিসির নমিনি ও গ্রাহকের স্বামী জনাব আবদুল করিমের নিকট হস্তান্তর করেন কোম্পানির মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার জনাব এস এম নুরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অবলিখন ও কাস্টমার সার্ভিস বিভাগের এসভিপি ও ইনচার্জ জনাব মোহাম্মদ শাহাদাৎ হোসেন।

সভায় সভাপতিত্ব করেন সংগঠন সংগঠন প্রধান জনাব বনি আমিন হাওলাদার।

সভা শেষে প্রধান অতিথি সফল উন্নয়ন কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সভায় জেনিথ ইসলামী লাইফের প্রায় অর্ধ-শতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বীমা ব্যবসার প্রসার, গ্রাহকসেবার মানোন্নয়ন, নিয়মিত প্রিমিয়াম আদায় এবং বীমার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

জেনিথ ইসলামী লাইফ—গ্রাহকের দুঃসময়ে পরিবারের পাশে, প্রতিশ্রুতি পূরণে অঙ্গীকারবদ্ধ।



#মৃত্যুদাবি
#দাবি_পরিশোধ
#গ্রাহকসেবা
#বীমার_সুফল
#উন্নয়ন_সভা
#জেনিথ_ইসলামী_লাইফ

আজকের ছোট্ট প্রস্তুতিই আগামী দিনের বড় স্বস্তির কারণ হতে পারে।জীবনের গুরুত্বপূর্ণ দায়িত্ব ও লক্ষ্যগুলোর জন্য পরিকল্পনা শু...
21/09/2026

আজকের ছোট্ট প্রস্তুতিই আগামী দিনের বড় স্বস্তির কারণ হতে পারে।
জীবনের গুরুত্বপূর্ণ দায়িত্ব ও লক্ষ্যগুলোর জন্য পরিকল্পনা শুরু হোক সময় থাকতেই।

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি.
আপনার বিশ্বস্ত সঙ্গী।

#জীবনবীমা #আর্থিকপরিকল্পনা #ভবিষ্যৎপ্রস্তুতি #আপনারবিশ্বস্তসঙ্গী

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সঙ্গে ডিজিইপে-এর অনলাইন প্রিমিয়াম সংগ্রহ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত:আজ ২০...
20/09/2026

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সঙ্গে ডিজিইপে-এর অনলাইন প্রিমিয়াম সংগ্রহ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত:

আজ ২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, রাজধানীর ৩২ গুলশান এভিনিউতে অনলাইন পেমেন্ট গেটওয়ে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিজিইপে লিমিটেড এর সঙ্গে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর অনলাইনে প্রিমিয়াম সংগ্রহ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব এস এম নুরুজ্জামান এবং ভাইস প্রেসিডেন্ট ও হেড অব আইটি জনাব মোহাম্মদ জুয়েল মুন্সী।

অন্যদিকে, ডিজিইপে লিমিটেড-এর পক্ষে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক মেজর (অবঃ) ডাঃ নাসির উদ্দিন আহমেদ, রেগুলেটরি অ্যাডভাইজার দেবপ্রসাদ দেবনাথ, হেড অব সেলস মোহাম্মদ মাসুদুজ্জামান সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, এ চুক্তির আওতায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর সম্মানিত গ্রাহকরা ডিজিইপে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সহজ, দ্রুত ও নিরাপদভাবে অনলাইনে তাদের বীমা প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন।

এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের জন্য প্রিমিয়াম পরিশোধ প্রক্রিয়া আরও সহজ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Address

Zenith Islami Life Insurance PLC, Head Office: Aziz Bhaban (8th Floor) , 93 Motijheel C/A
Dhaka
1000

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Telephone

+8801777777090

Alerts

Be the first to know and let us send you an email when Zenith Islami Life Insurance PLC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zenith Islami Life Insurance PLC:

Shortcuts

Share