HEXA Trading Corporation

HEXA Trading Corporation "We spark the fire, you watch it grow."

28/08/2026

উপহার | ​জয় গোস্বামী

#কবিতা

27/08/2026
24/08/2026

ভাল থেকো
- নীরেন্দ্রনাথ চক্রবর্তী

ভাল থেকো,
যে আছ যেখানে দূরে কাছে
ভাল থেকো।

হাত রেখো
পরিচিত এবং অপরিচিত সব
হাতের উপরে।

ভেবে দেখো,
যা আশা করোনি, তাও জমা হয়ে আছে
বাহিরে ও ঘরে।

সহসা ফুরোলে কলরব
তাকে ডেকো,
যাকে ডাকনামে ডাকা যায়।

যা-কিছু শেখার থাকে প্রণয়ে, বিচ্ছেদে, বেদনায়,
তা-ই শেখো।

22/08/2026

"আসবে"
--দেবব্রত সান্যাল

"চলে এসো", বোলে যদি ডাকি
তবে আসবে ?
কোনো প্রস্তুতি না থাক
চুল বাঁধা, শাড়ী বদলানো
না গোছানো থাক বাক্স।
শুধু পায়ে চটি গলিয়ে নিতে
যতটা সময় চাই
ততটাই যদি দিই?
আসবে?
গন্তব্যের ঠিকানা না থাক -
বর্তমানের নিশ্চয়তা, ভবিষ্যতের আশ্বাস ,
না থাক অতীতের সঞ্চয় -
শুধু আমার বাড়িয়ে দেয়া হাতে তোমার হাত ,
পায়ের তলায় পৃথিবী
আর আজীবন সাথে চলার সঙ্কল্প
এই সব -
বলো আসবে ?

19/08/2026

"চার মাত্রার একটি শব্দ"
----মহাদেব সাহা

যতোবার বলতে চেয়েছি শিহরণ-
জাগা এই একটি শব্দ
ততোবারই ঈশাণ কোণে মেঘ করে ঝড়
উঠেছে আকাশে,
ততোবারই দিবা দ্বিপ্রহর
হয়ে গেছে ব্ল্যাকআউটের রাত্রি
একযোগে বন্ধ হয়ে গেছে সমস্ত নদীপথ ;

যতোবারই বুকের ভিতর পুষে-রাখা এই
একটি শব্দ বলতে চেয়েছি আমি
ততোবারই
পৃথিবীতে নেমে এসেছে দুঃসময়, সেই
একটি শব্দ আর বলাই হয়নি ।

আমি যতোবার ভেবেছি এবার
মুখোমুখি দাঁড়িয়েই বলবো
চার মাত্রার এই একটি শব্দ,
যে-কোনো ভাষার ঐ আলুলায়িত
অক্ষরবৃত্ত,
ঐ পাখির শিস, পাতার শব্দ, ঐ টলমল
বৃষ্টির ফোঁটা,
ততোবারই কোথাও না কোথাও শুরু
হয়েছে ঘূর্ণিঝড়,
ততোবারই সমুদ্র ফুঁসে উঠেছে,
ধসে পড়েছে পাহাড় ।

যতোবার কানে কানে বলতে চেয়েছি স্বপ্নে-
পাওয়া এই একটি শব্দ
বহু বছর বুকের ভিতর লুকিয়ে-রাখা এই
কলধ্বনি,
ততোবারই হুলস্থুল পড়ে গেছে সবখানে,
বিচ্ছিন্ন হয়ে গেছে সব যোগাযোগ
ততোবারই আমাদের মাঝে নতুন
করে উঠেছে ভেঙে-ফেলা বার্লিন
প্রাচীন,
এককোটি বছরেও এই একটি শব্দ আর বলাই
হয়নি ।

14/08/2026

যখন নেই, তখন থাকো | তসলিমা নাসরিন

#কবিতা

Address

25/6West Jathrabari-1362
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when HEXA Trading Corporation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HEXA Trading Corporation:

Shortcuts

Share