IFIC Bank PLC

IFIC Bank PLC The bank is ensuring cutting edge service with skilled workforce and revolutionary fintech support.

ছুটির দিনের কেনাকাটা হোক আরও সহজ!ক্যাশ বা কার্ড বহনের ঝামেলা নয়-যেকোনো মার্চেন্ট শপে IFIC Aamar Bank অ্যাপের মাধ্যমে বাং...
28/08/2026

ছুটির দিনের কেনাকাটা হোক আরও সহজ!

ক্যাশ বা কার্ড বহনের ঝামেলা নয়-যেকোনো মার্চেন্ট শপে IFIC Aamar Bank অ্যাপের মাধ্যমে বাংলা QR স্ক্যান করুন আর পেমেন্ট করুন নিমিষেই।

ছুটির আমেজ বাড়ুক কেনাকাটার আনন্দে!

নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ ও পরিবারের প্রতি আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে গভীর সমবেদনা ও সহমর্মিতা...
27/08/2026

নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ ও পরিবারের প্রতি আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে গভীর সমবেদনা ও সহমর্মিতা।

ছোট ছোট সঞ্চয়ই একদিন গড়ে তোলে সুন্দর ও নিশ্চিন্ত একটি ভবিষ্যৎ। নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি পরিবারের আর্থিক নিরাপত্তা ...
27/08/2026

ছোট ছোট সঞ্চয়ই একদিন গড়ে তোলে সুন্দর ও নিশ্চিন্ত একটি ভবিষ্যৎ।
নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে আজ থেকেই গড়ে তুলুন নিয়মিত সঞ্চয়ের অভ্যাস। আইএফআইসি ন্যানো ডিপিএস-এ সপ্তাহে মাত্র ১০০ টাকা থেকে শুরু করুন সঞ্চয়।

বিস্তারিত জানতে ভিজিট করুন: https://ific.mobi/NanoDPS

Mr. Md. Mehmood Husain, Chairman of IFIC Bank PLC, joins Jamuna TV’s popular business show “The Business” for an exclusi...
26/08/2026

Mr. Md. Mehmood Husain, Chairman of IFIC Bank PLC, joins Jamuna TV’s popular business show “The Business” for an exclusive conversation, sharing his insights on the banking industry, its evolving landscape, and the road ahead.

আজ সাথে আছেন-মো. মেহমুদ হোসেন চেয়ারম্যান, আইএফআইসি ব্যাংকব্যাংক...

গ্রাহকদের আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে রাজধানীর আফতাবনগর এবং মধ্য বাড্ডা এলাকায় আইএফআইসি ...
25/08/2026

গ্রাহকদের আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে রাজধানীর আফতাবনগর এবং মধ্য বাড্ডা এলাকায় আইএফআইসি ব্যাংক পিএলসি’র নতুন এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার, ২৪ আগস্ট ২০২৬, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটিএম বুথ দুটির পৃথকভাবে উদ্বোধন করেন আইএফআইসি ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস অ্যান্ড হেড অব অপারেশন্স জনাব হেলাল আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠান দুটিতে আরও উপস্থিত ছিলেন জনাব প্রদীপ কুমার সাহা, এজিএম (অবসরপ্রাপ্ত), অগ্রণী ব্যাংক; জনাব আলী হোসেন, সাবেক চেয়ারম্যান, বাড্ডা ইউনিয়ন; আইএফআইসি ব্যাংকের বনশ্রী শাখার শাখা ব্যবস্থাপক জনাব মাসুদ পারভেজ খান ও প্রগতি সরনী শাখার শাখা ব্যবস্থাপক জনাব মোহাম্মদ আবু হানিফসহ অন্যান্য অতিথি, গণ্যমান্য ব্যক্তি, গ্রাহকবৃন্দ এবং ব্যাংকের কর্মকর্তাগণ।

নতুন এই এটিএম বুথ দুটি চালুর ফলে বাড্ডা ও আশপাশের এলাকার গ্রাহকগণ এটিএম বুথ দুটির মাধ্যমে সহজেই টাকা উত্তোলন, আইএফআইসি বা অন্য ব্যাংকের একাউন্ট ও কার্ডে ফান্ড ট্রান্সফার, ব্যালেন্স চেক, মিনি স্টেটমেন্ট, কার্ড এক্টিভ করা ও পিন পরিবর্তনসহ অন্যান্য এটিএম সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। গ্রাহকদের দৈনন্দিন আর্থিক লেনদেনকে আরও সুবিধাজনক, নিরাপদ ও সময়সাশ্রয়ী করার লক্ষ্যেই আইএফআইসি ব্যাংক দেশের বিভিন্ন স্থানে ব্যাংকিং সেবা সম্প্রসারণ করে আসছে।

উল্লেখ্য, চলতি বছর দেশব্যাপী দেড়-শতাধিক এটিএম বুথ স্থাপন করছে আইএফআইসি ব্যাংক। বর্তমানে সারাদেশে ১৪০০-এর অধিক শাখা ও উপশাখা নিয়ে আইএফআইসি ব্যাংক দেশের বৃহত্তম ব্যাংকিং নেটওয়ার্কগুলোর একটি হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে।

#আইএফআইসিব্যাংক #এটিএম

আইএফআইসি এর উদ্যোগে ব্যাংকের মুদ্রা ব্যবস্থাপনাকে আরও সুসংহত, সুশৃঙ্খল ও আধুনিকায়নের লক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে “ত...
25/08/2026

আইএফআইসি এর উদ্যোগে ব্যাংকের মুদ্রা ব্যবস্থাপনাকে আরও সুসংহত, সুশৃঙ্খল ও আধুনিকায়নের লক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মশালা। সম্প্রতি (২২ আগস্ট, ২০২৬) শনিবার, খুলনায় উক্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
ব্যাংকিং খাতের মুদ্রা ব্যবস্থাপনা ও নগদ অর্থ প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন দিক, চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে আয়োজিত নিয়ে আয়োজিত এ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জনাব মোঃ মনজুর রহমান এবং যুগ্ম পরিচালক জনাব মোঃ মিজানুর রহমান। তারা বর্তমান নগদ ব্যবস্থাপনা নীতিমালা, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা এবং আধুনিক নগদ ব্যবস্থাপনা পদ্ধতির উপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের খুলনার আঞ্চলিক প্রধান এবং শাখা ব্যবস্থাপক জনাব মোঃ ইফতেখার আহমেদ এবং আইএফআইসি ব্যাংক পিএলসি-এর কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান জনাব উইলিয়াম চৌধুরী।
হাইব্রিড মডেলে আয়োজিত এই কর্মশালায় আইএফআইসি ব্যাংক পিএলসি-এর খুলনা এবং পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থিত বিভিন্ন শাখা এবং উপশাখার ছয় শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বাংলাদেশ ব্যাংকের পরিচ্ছন্ন নোট নীতিমালা, নোট রিফান্ড রেগুলেশন, নোট সর্টিং, জাল নোট সনাক্তকরণ ও প্রচলন প্রতিরোধ এবং রিপোর্টিং প্রক্রিয়ার বিভিন্ন দিক সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করেন।

#আইএফআইসিব্যাংক

পুরান ঢাকার আরমানিটোলায় অবস্থিত তারা মসজিদ রাজধানীর অন্যতম দৃষ্টিনন্দন ঐতিহাসিক মসজিদ। অষ্টাদশ শতকের শেষের দিকে জমিদার ...
24/08/2026

পুরান ঢাকার আরমানিটোলায় অবস্থিত তারা মসজিদ রাজধানীর অন্যতম দৃষ্টিনন্দন ঐতিহাসিক মসজিদ। অষ্টাদশ শতকের শেষের দিকে জমিদার মির্জা গোলাম পীর এটি নির্মাণ করেন, যা পরবর্তীতে আরও অলঙ্কৃত করা হয়।
সাদা মার্বেলের গায়ে নীল চিনামাটির টুকরো দিয়ে তৈরি অসংখ্য তারার নকশাই এই মসজিদের প্রধান আকর্ষণ, যার কারণে এটি 'তারা মসজিদ' নামে পরিচিত। অনন্য স্থাপত্যশৈলীর জন্য একসময় বাংলাদেশের ১০০ টাকার নোটেও স্থান পেয়েছিল এই মসজিদ।

SSLCOMMERZ -এর সাথে আইএফআইসি কার্ডে চলছে অনলাইন ফেস্টিভ্যাল!IFIC কার্ড দিয়ে Rangs eMart -এ ন্যূনতম ৫,০০০ টাকা কেনাকাটায় ...
21/08/2026

SSLCOMMERZ -এর সাথে আইএফআইসি কার্ডে চলছে অনলাইন ফেস্টিভ্যাল!
IFIC কার্ড দিয়ে Rangs eMart -এ ন্যূনতম ৫,০০০ টাকা কেনাকাটায় অনলাইন পেমেন্ট করলেই উপভোগ করুন ১৫% ডিসকাউন্ট, সর্বোচ্চ ১,০০০ টাকা পর্যন্ত!

আরও থাকছে ৩৬ মাস পর্যন্ত EMI সুবিধা।
অফারটি চলবে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

বিস্তারিত জানতে কল করুন ১৬২৫৫ নম্বরে অথবা ক্লিক করুন: https://ificbank.com.bd/discount-offers

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর-কে আইএফআইসি ব্যাংক পিএলসি-এর পক...
20/08/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর-কে আইএফআইসি ব্যাংক পিএলসি-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

#রাষ্ট্রপতি #বাংলাদেশ #অভিনন্দন

Address

IFIC Tower
Dhaka
1000

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00

Telephone

+8809666716250

Alerts

Be the first to know and let us send you an email when IFIC Bank PLC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to IFIC Bank PLC:

Shortcuts

Share