20/08/2026
“Investors Alliance Bangladesh (IAB) কি অন্য কোনো Investment Group বা সমনামের প্ল্যাটফর্মের সাথে সম্পৃক্ত?”
উত্তর: একেবারেই না।
Investors Alliance Bangladesh (IAB) আমাদের একমাত্র এবং অফিসিয়াল প্ল্যাটফর্ম। এটি ছাড়া আমাদের অন্য কোনো Investment Group নেই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে IAB-এর নামের সাথে মিল রেখে বা একই ধরনের নাম ব্যবহার করে অন্যান্য অনেক গ্রুপ বা পেজ পরিচালিত হতে দেখা যেতে পারে। স্পষ্ট বার্তা হলো—এসব গ্রুপের সাথে IAB-এর কোনো প্রকার Affiliation (সম্পৃক্ততা), অনুমোদন বা দায়বদ্ধতা নেই।
👉 IAB তার নিজস্ব পলিসি ও নির্ধারিত নিয়মে পরিচালিত হয়। অন্য কোনো গ্রুপের কার্যক্রম বা পলিসির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই।
👉 অন্য কোনো সমনাম বা অনুরূপ গ্রুপের মাধ্যমে কোনো লেনদেন, প্রজেক্ট বা ফান্ডিং কার্যক্রমে যুক্ত হয়ে কেউ ক্ষতিগ্রস্ত হলে, তার কোনো দায়-দায়িত্ব IAB বহন করবে না।
👉 নাম বা কনটেন্টের আংশিক মিল দেখে বিভ্রান্ত হবেন না। যেকোনো ঘোষণা বা কার্যক্রম শুধুমাত্র IAB-এর অফিশিয়াল পেজ ও গ্রুপ থেকেই প্রকাশিত হয়।
IAB -এর পরামর্শ
👉 আইএবি-এর যেকোনো প্রজেক্ট বা কার্যক্রমে যুক্ত হওয়ার আগে তা আমাদের অফিশিয়াল গ্রুপ ও পেজ থেকে ভেরিফাই করে নিন।
👉 আর্থিক লেনদেন বা চুক্তি করার আগে সব যাচাইযোগ্য প্রমাণ ও আইনি কাগজপত্র ভালোভাবে দেখে সিদ্ধান্ত নিন।
IAB Open Desk
Your Question. Our Answer.