Agrani Bank PLC

Agrani Bank PLC Agrani Bank PLC, a state owned leading commercial bank located in almost all area of Bangladesh. Agrani Bank Limited Committed to serving the nation.

About Agrani Bank Limited :

Agrani Bank emerged as a Nationalized Commercial Bank following the Bangladesh Banks (Nationalization) Order 1972 vide President’s Order No. 26 of 1972 under which former Habib Bank Limited and Commerce Bank Limited and renamed as Agrani Bank. The Bank was incorporated as a State-owned Commercial Bank on 17 May 2007 under the Companies Act 1994. On a going concern basi

s, Agrani Bank Limited took over the business, assets, liabilities, rights and obligations of Agrani Bank through a vendor’s agreement signed on 15 November 2007 between the Ministry of Finance of the People’s Republic of Bangladesh and the Board of Directors of ABL with retrospective effect from 01 July, 2007. Agrani Bank Limited is governed by the Board of Directors consisting of chairman, 5 Directors and MD & CEO at present. The Bank is headed by the Managing Director & Chief Executive Officer; Managing Director is assisted by Deputy Managing Directors and General Managers. The bank has 11 Circle offices, 53 zonal offices and 37 Divisions in head office. ABL has been able to create 967 branches including 36 corporate , 43 AD (authorized dealer) branches widely distributed and is a technology pioneer, with all branches providing real time online banking. We also have five subsidiaries: a merchant bank, a small and medium sized enterprises (SMEs) financing company and remittance house in Singapore, Malaysia and Canada. Agrani Bank Limited (ABL) is the First state-owned Commercial Bank in Bangladesh to introduce Agent Banking. Currently ABL has 400 agent booths who are operating Agent Banking activities around the rural areas of Bangladesh. In Agrani Bank Limited, Islamic Banking system is operated under 'Islamic Banking Unit' since February 28, 2010 through 47 Islamic Banking Windows. Contact Address :

Agrani Bank Limited
Head Office
9/D Dilkusha Commercial Area
Dhaka-1000
PBX Range: 9566153-54
9566160-69,9566074-75
Fax: (+8802) 956 2346, 956 3662.

অগ্রণী ব্যাংক পিএলসি’র চট্টগ্রাম সার্কেলের আয়োজনে “ব্যবসায়িক সম্মেলন ২০২৬” অদ্য ১৪ আগস্ট ২০২৬ তারিখে চট্টগ্রামের হোটেল আ...
14/08/2026

অগ্রণী ব্যাংক পিএলসি’র চট্টগ্রাম সার্কেলের আয়োজনে “ব্যবসায়িক সম্মেলন ২০২৬” অদ্য ১৪ আগস্ট ২০২৬ তারিখে চট্টগ্রামের হোটেল আগ্রাবাদস্থ ইউনিটি হলে অনুষ্ঠিত হয়েছে।

২০২৬ সালের ব্যবসায়িক অগ্রগতি বাস্তবায়ন ও ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণসহ সার্কেলাধীন সকল অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান এবং শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে এ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আবুল বাশার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সার্কেলের মহাব্যবস্থাপক জনাব মোস্তাক আহমেদ।

সম্মেলনে ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করা, ঋণ আদায় জোরদার করা এবং নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

#অগ্রণী_ব্যাংক_পিএলসি #ব্যবসায়িক_সম্মেলন_২০২৬ #চট্টগ্রাম_সার্কেল #ব্যবসায়িক_অগ্রগতি ায়

প্রবাসী বাংলাদেশীদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে স্থিতিশীল...
12/08/2026

প্রবাসী বাংলাদেশীদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে স্থিতিশীল প্রবৃদ্ধির ভিত্তি তৈরি করছে বলে মন্তব্য করেছেন অগ্রণী ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ।

সোমবার (১০ আগস্ট ২০২৬) সিঙ্গাপুরের প্লুমে অনুষ্ঠিত ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬ সিঙ্গাপুর’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীদের সম্মান জানাতে দৈনিক বণিক বার্তা এ অনুষ্ঠানের আয়োজন করে।

অগ্রণী ব্যাংক পিএলসি প্রবাসীদের কষ্টার্জিত অর্থ নিরাপদ, দ্রুত ও নির্বিঘ্নে দেশে পৌঁছে দিতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। প্রবাসীদের ত্যাগ ও অবদানকে সম্মান জানিয়ে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ব্যাংক পিএলসি’র অঙ্গীকার অব্যাহত থাকবে।

#অগ্রণী_ব্যাংক_পিএলসি #প্রবাসী_বাংলাদেশী #রেমিট্যান্স #রেমিট্যান্স_যোদ্ধা #বাংলাদেশ_রেমিট্যান্স_সম্মাননা #বৈধ_চ্যানেল #অর্থনীতির_নেপথ্যের_নায়ক #সমৃদ্ধ_বাংলাদেশ

‘বাংলা কিউআর-এ লেনদেন করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সারা দেশের...
11/08/2026

‘বাংলা কিউআর-এ লেনদেন করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সারা দেশের ন্যায় ভোলাতেও অগ্রণী ব্যাংক পিএলসি’র বিভিন্ন শাখার উদ্যোগে বর্ণাঢ্য রোড শো ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট ২০২৬) ভোলা শাখাসহ ওয়াপদা, কালিনাথ রায়ের বাজার, লালমোহন, চরফ্যাশন, বোরহানউদ্দিন, দৌলতখান, বাংলাবাজার, খায়েরহাট ও শশীভূষণ শাখার ব্যবস্থাপকদের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা রোড শো ও র‍্যালিতে অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর ও ক্যাশলেস লেনদেনের সুবিধা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়।

নিরাপদ, সহজ ও আধুনিক ডিজিটাল লেনদেনের প্রসার এবং ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ব্যাংক পিএলসি অঙ্গীকারবদ্ধ।

#অগ্রণী_ব্যাংক_পিএলসি #বাংলাQR #ক্যাশলেসবাংলাদেশ #ডিজিটাললেনদেন #ক্যাশলেসলেনদেন #রোডশো #র‍্যালি #ভোলা

নগদ লেনদেন কমিয়ে ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চালু হতে যাচ্ছে ‘বাংল...
11/08/2026

নগদ লেনদেন কমিয়ে ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চালু হতে যাচ্ছে ‘বাংলা কিউআর’ সেবা। অগ্রণী ব্যাংক পিএলসি জাবি শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া, বিভিন্ন দোকান, হোটেল ও সেবাকেন্দ্রে এ সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট ২০২৬) সকালে ‘এক দেশ, এক কিউআর—লেনদেনে বাংলা কিউআর’ ব্যানারে এবং ‘বাংলা কিউআর-এ লেনদেন করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ি’ স্লোগানে আয়োজিত রোড শো শেষে এ তথ্য জানান অগ্রণী ব্যাংক পিএলসি জাবি শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মো. আব্দুর রহমান।

বাংলা কিউআর একটি সর্বজনীন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। এর মাধ্যমে গ্রাহকরা যেকোনো ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অ্যাপ ব্যবহার করে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে সহজেই পণ্য ও সেবার মূল্য পরিশোধ করতে পারেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্যাশলেস লেনদেনের সুযোগ সম্প্রসারণ এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সহজ ও ডিজিটাল করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

বাংলা কিউআর-এর মাধ্যমে নগদ টাকা বহনের ঝামেলা ও খুচরা টাকার সংকট কমবে, একই সঙ্গে লেনদেনে সময় সাশ্রয়, স্বচ্ছতা ও নিরাপত্তা বৃদ্ধি পাবে। এর ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন আর্থিক কার্যক্রম আরও সহজ, দ্রুত ও আধুনিক হয়ে উঠবে।

ক্যাশলেস লেনদেনের প্রসার এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ব্যাংক পিএলসি’র এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আসুন, বাংলা কিউআর-এ লেনদেন করি—ক্যাশলেস বাংলাদেশ গড়ি।

#অগ্রণী_ব্যাংক_পিএলসি #বাংলাQR #একদেশএককিউআর #ক্যাশলেসবাংলাদেশ #ডিজিটাললেনদেন #ক্যাশলেসলেনদেন #ডিজিটালব্যাংকিং #জাহাঙ্গীরনগর_বিশ্ববিদ্যালয়

‘বাংলা কিউআর-এ লেনদেন করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে ক্যাশলেস লেনদেনে জনসচেতনতা বৃদ্ধি ও উৎসাহিতকরণ...
11/08/2026

‘বাংলা কিউআর-এ লেনদেন করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে ক্যাশলেস লেনদেনে জনসচেতনতা বৃদ্ধি ও উৎসাহিতকরণের লক্ষ্যে অগ্রণী ব্যাংক পিএলসি মির্জাপুর শাখার উদ্যোগে র‌্যালি ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট ২০২৬) সকালে মির্জাপুর বাজার এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে এক দেশ, এক কিউআর ব্যবস্থার সুবিধা, বাংলা কিউআর-এর মাধ্যমে সহজ ও নিরাপদ লেনদেন এবং ক্যাশলেস লেনদেনের গুরুত্ব সম্পর্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মামুনুর রশিদ ও রাফি আল আমিন, অগ্রণী ব্যাংক মির্জাপুর ইউনিয়ন শাখার ব্যবস্থাপক ও শাখা প্রধান সোহেল রানা, প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলাম, নুর আলম, অফিসার সিমা খাতুন ও মোকসেদুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীবৃন্দ।

ডিজিটাল লেনদেনের প্রসার ও ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ব্যাংক পিএলসি অঙ্গীকারবদ্ধ। আসুন, বাংলা কিউআর-এ লেনদেন করি, নগদ অর্থের ব্যবহার কমাই এবং গড়ে তুলি নিরাপদ, সহজ ও আধুনিক ক্যাশলেস বাংলাদেশ।

#অগ্রণী_ব্যাংক_পিএলসি #বাংলাQR #একদেশএককিউআর #ক্যাশলেসবাংলাদেশ #ক্যাশলেসলেনদেন #ডিজিটাললেনদেন #ডিজিটালব্যাংকিং #স্মার্টবাংলাদেশ #অগ্রণীব্যাংক

অগ্রণী ব্যাংক পিএলসি’র টাঙ্গাইল শাখার আয়োজনে ‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ স্লোগানে বর্ণাঢ্য বাংলা কিউআ...
11/08/2026

অগ্রণী ব্যাংক পিএলসি’র টাঙ্গাইল শাখার আয়োজনে ‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ স্লোগানে বর্ণাঢ্য বাংলা কিউআর (BANGLA QR) রোড শো অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট ২০২৬) টাঙ্গাইল শহরের ছয়আনি বাজারস্থ অগ্রণী ব্যাংক টাঙ্গাইল শাখার সামনে থেকে শুরু হয়ে রোড শোটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বাংলা কিউআরভিত্তিক ক্যাশলেস লেনদেন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল ব্যাংকিং সেবার প্রসারে এ আয়োজন করা হয়।

রোড শোতে অগ্রণী ব্যাংকের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী, অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম, টাঙ্গাইল শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান রাসেল আহম্মেদ, আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. মাহফুজুর রহমানসহ কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।

ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ব্যাংক পিএলসি প্রতিশ্রুতিবদ্ধ। বাংলা কিউআর-এর মাধ্যমে সহজ, নিরাপদ ও আধুনিক ডিজিটাল লেনদেনের প্রসারে অগ্রণী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসুন, নগদ লেনদেন কমিয়ে ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হই এবং স্মার্ট, ক্যাশলেস বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় অংশ নিই।

#অগ্রণী_ব্যাংক #অগ্রণী_ব্যাংক_পিএলসি #বাংলাQR #ক্যাশলেস_বাংলাদেশ #ডিজিটাল_লেনদেন #ডিজিটাল_বাংলাদেশ #স্মার্ট_বাংলাদেশ

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে অগ্রণী ব্যাংক পিএলসি.-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদে...
10/08/2026

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে অগ্রণী ব্যাংক পিএলসি.-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের এই অর্জন তোমাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও স্বপ্নপূরণের প্রথম ধাপ।

সাফল্যের এই আনন্দময় মুহূর্তে তোমাদের সামনে উন্মোচিত হোক সম্ভাবনার নতুন দিগন্ত। আগামী দিনের প্রতিটি পদক্ষেপে তোমরা আরও সাফল্য, সমৃদ্ধি ও গৌরব অর্জন করো—এই প্রত্যাশায় তোমাদের উজ্জ্বল ও সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।

অগ্রণী ব্যাংক পিএলসি.
দেশ ও জাতির সেবায় প্রতিশ্রুতিবদ্ধ।

#অগ্রণী_ব্যাংক #এসএসসি_ফলাফল #শুভেচ্ছা_ও_অভিনন্দন #কৃতী_শিক্ষার্থী #শিক্ষার্থীদের_অভিনন্দন #সাফল্যের_পথে #উজ্জ্বল_ভবিষ্যৎ #নতুন_দিগন্ত #সাফল্যের_শুভকামনা #অগ্রণী_ব্যাংক_পিএলসি #দেশ_ও_জাতির_সেবায়_প্রতিশ্রুতিবদ্ধ

‘এক দেশ, এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলা কিউআরের মাধ্যমে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে জনস...
10/08/2026

‘এক দেশ, এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলা কিউআরের মাধ্যমে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে জনসচেতনতা বাড়াতে দেশব্যাপী রোড-শো ও প্রচার কার্যক্রম শুরু করেছে অগ্রণী ব্যাংক পিএলসি।

সোমবার (১০ আগস্ট) সারাদেশে অগ্রণী ব্যাংকের ৯৭৯টি শাখার উদ্যোগে ক্যাশলেস লেনদেনের প্রচারের লক্ষ্যে বাংলা কিউআর রোড-শো অনুষ্ঠিত হয়। রাজধানীর মতিঝিল ও দিলকুশা এলাকায় আয়োজিত কর্মসূচিতে অংশ নেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম।

এ সময় মহাব্যবস্থাপক মো. শামছুল আলম, এ কে এম ফজলুল হক, মো. আতিকুর রহমান সিদ্দিকী, মুহ. আফজাল হোসেন, শাহীনূর সুলতানা, মো. জালাল উদ্দিন ও জাহানারা বেগমসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রচার কার্যক্রমে অংশ নেন।

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও আন্তঃপরিচালনযোগ্য করতে অভিন্ন কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’ চালু করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা একটি মাত্র কিউআর কোড স্ক্যান করেই সহজে পণ্যের মূল্য পরিশোধ করতে পারবেন।

ক্যাশলেস লেনদেন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন ও আগ্রহী করে তুলতে দেশব্যাপী রোড-শো ও প্রচার কার্যক্রম পরিচালনা করছে অগ্রণী ব্যাংক। এর মাধ্যমে ডিজিটাল লেনদেনের প্রসার এবং নিরাপদ ও সহজ পেমেন্ট ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

#অগ্রণী_ব্যাংক #বাংলাQR #একদেশএকQR #ক্যাশলেসবাংলাদেশ #ডিজিটাল_লেনদেন #ডিজিটাল_বাংলাদেশ #অগ্রণী_ব্যাংক_পিএলসি

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত ১০০ ও ১০১তম অফিসার ব্যাচের ৩০ কর্মদিবসব্যাপী ফাউন্ডেশন কোর্সের...
09/08/2026

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত ১০০ ও ১০১তম অফিসার ব্যাচের ৩০ কর্মদিবসব্যাপী ফাউন্ডেশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

৯ আগস্ট ২০২৬, রোববার এবিটিআইয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জালাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবিটিআই-এর পরিচালক ও উপমহাব্যবস্থাপক ফারজানা বেগম।

দুটি ব্যাচে বিভিন্ন শাখার মোট ৭৩ জন কর্মকর্তা এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছেন। প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের সততা, নিষ্ঠা ও নৈতিকতার সঙ্গে নিজেদেরকে দক্ষ ও আদর্শ ব্যাংকার হিসেবে গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

#অগ্রণী_ব্যাংক #অগ্রণী_ব্যাংক_পিএলসি #এবিটিআই

২০২৬ সালের ব্যবসায়িক অগ্রগতি বাস্তবায়ন ও ঋণ আদায় কার্যক্রম জোরদারের লক্ষ্যে অগ্রণী ব্যাংক পিএলসি’র খুলনা সার্কেলের ব্যবস...
08/08/2026

২০২৬ সালের ব্যবসায়িক অগ্রগতি বাস্তবায়ন ও ঋণ আদায় কার্যক্রম জোরদারের লক্ষ্যে অগ্রণী ব্যাংক পিএলসি’র খুলনা সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) যশোরে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক রূবানা পারভীন ও মহাব্যবস্থাপক (অডিট) মো. ইখতিয়ার উদ্দিন।

খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক মুঃ আফজাল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে সার্কেলাধীন ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা, খুলনা, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও ঝিনাইদহ অঞ্চলের অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান এবং বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে প্রধান অতিথি মো. আনোয়ারুল ইসলাম ২০২৬ সালের ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা ও তা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শ্রেণীকৃত ঋণ আদায় জোরদার, প্রান্তিক পর্যায়ে এসএমই ঋণ বিতরণ, আমানত সংগ্রহ এবং আর্থিক সূচকগুলোর কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের বিষয়ে দিকনির্দেশনা দেন।

এ ছাড়া আমদানি, রপ্তানি ও রেমিট্যান্স সংগ্রহ বাড়ানোর পাশাপাশি ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

#অগ্রণী_ব্যাংক_পিএলসি
#ব্যবসায়িক_সম্মেলন
#খুলনা_সার্কেল
#ব্যবসায়িক_অগ্রগতি
ায়

#আমানত_সংগ্রহ
#রেমিট্যান্স
#ব্যাংকিং_খাত

Address

Agrani Bank PLC, 9/D Dilkusha Commercial Area, Motijheel
Dhaka
1000

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Telephone

+88029566153

Alerts

Be the first to know and let us send you an email when Agrani Bank PLC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Agrani Bank PLC:

Shortcuts

Share