The Chartered Consultancy Firm

The Chartered Consultancy Firm Income Tax, VAT & Company Laws Practicing oriented firm

জিরো ট্যাক্স রিটার্ন দাখিল আইনত দন্ডনীয়সামাজিক যোগাযোগ মাধ্যমে 'জিরো রিটার্ন' দাখিল বিষয়ক কতিপয় শ্রান্ত ধারণাপ্রসূত পোস্...
10/08/2025

জিরো ট্যাক্স রিটার্ন দাখিল আইনত দন্ডনীয়

সামাজিক যোগাযোগ মাধ্যমে 'জিরো রিটার্ন' দাখিল বিষয়ক কতিপয় শ্রান্ত ধারণাপ্রসূত পোস্ট জাতীয় রাজস্ব বোর্ডের নজরে এসেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের এ সকল পোস্টে রিটার্ন পূরণের সবকয়টি ঘর "শূণ্য" হিসেবে পূরণ করে রিটার্ন দাখিল করা যায় মর্মে ভ্রান্ত ধারণা প্রচার করা হচ্ছে। এসকল ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে কোনো কোনো করদাতা তাঁদের আয়কর রিটার্নে আয়, ব্যয়, সম্পদ ও দায়ের বিষয়ে অসত্য ঘোষণা প্রদান করে আসছেন মর্মে জানা যায়।

সম্মানিত করদাতাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আয়কর আইন, ২০২৩ অনুসারে 'জিরো রিটার্ন' নামে কোনো প্রকার রিটার্ন দাখিলের বিধান নেই। আয়কর আইন অনুসারে একজন করদাতাকে তাঁর প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় অবশ্যই সঠিকভাবে আয়কর রিটার্নে প্রদর্শন করতে হবে।

করদাতার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় প্রদর্শন না করে এর কোন একটি শূন্য অথবা সবগুলো তথ্য শূন্য হিসেবে প্রদর্শন করা সম্পূর্ণ বে-আইনি এবং এটি একটি ফৌজদারী অপরাধ। করদাতা কর্তৃক দাখিলকৃত আয়কর রিটার্নে তাঁর আয়, ব্যয়, সম্পদ ও দায় সম্পর্কিত সঠিক তথ্য প্রদর্শন না করে মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করলে আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩১২ ও ৩১৩ অনুসারে করদাতাকে ৫ বছর পর্যন্ত কারাদন্ড প্রদানের বিধান রয়েছে।

একজন করদাতার আয়, ব্যয়, সম্পদ বা দায় সংক্রান্ত বিষয়ে রিটার্নে সঠিক ঘোষণা প্রদান করা একজন করদাতার পবিত্র নাগরিক ও আইনী দায়িত্ব। করদাতার প্রকৃত আয়ের পরিমান আইনানুযায়ী করযোগ্য না হলে তাঁকে কোনো কর পরিশোধ করতে হবে না। তবে কর প্রদেয় না হলেও সঠিক তথ্য-উপাত্ত প্রদর্শন না করে শূন্য আয়, ব্যয়, সম্পদ ও দায় দেখিয়ে শুন্য বা জিরো রিটার্ন দাখিল করার কোন সুযোগ আয়কর আইনে নেই।

জাতীয় রাজস্ব বোর্ড আশা করে যে, সকল সম্মানিত করদাতা দায়িত্বশীল নাগরিক হিসাবে আয়কর রিটার্নে প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় প্রদর্শন করে দেশের উন্নয়নে গর্বিত অংশীদার হবেন। একইসাথে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত প্রতারনামূলক জিরো রিটার্নের ফাঁদে পা না দিয়ে নিজেকে কারাদন্ড ও অর্থদন্ড হতে সুরক্ষিত রাখবেন।

-জাতীয় রাজস্ব বোর্ড

"The income tax is the price we pay for civilization."— Oliver Wendell Holmes Jr
27/06/2025

"The income tax is the price we pay for civilization."
— Oliver Wendell Holmes Jr

26/06/2025

“Injustice anywhere is a threat to justice everywhere.”
— Dr. Martin Luther King Jr.

জরিমানা ব্যতিত আয়কর রিটার্ন জমার শেষ সময়  #৩১ শে জানুয়ারি ২০২৫. এবং কোম্পানির আয়কর রিটার্ন এর শেষ সময় ১৫ ফেব্রুয়ারী ২০২৫...
24/12/2024

জরিমানা ব্যতিত আয়কর রিটার্ন জমার শেষ সময় #৩১ শে জানুয়ারি ২০২৫. এবং কোম্পানির আয়কর রিটার্ন এর শেষ সময় ১৫ ফেব্রুয়ারী ২০২৫.




'sEmpire

জরিমানা এড়াতে ৩১ ডিসেম্বরের ২০২৪ এর মধ্যেই সম্পুর্ন ঘরে বসে আয়কর রিটার্ন জমা করতে পারবেন।➡️ আয়কর সংক্রান্ত আমাদের সেবাগু...
07/12/2024

জরিমানা এড়াতে ৩১ ডিসেম্বরের ২০২৪ এর মধ্যেই সম্পুর্ন ঘরে বসে আয়কর রিটার্ন জমা করতে পারবেন।

➡️ আয়কর সংক্রান্ত আমাদের সেবাগুলোঃ
⏭️ই-টিন রেজিষ্ট্রেশন (ব্যাক্তি, পার্টনারশিপ ফার্ম, কোম্পানি, সোসাইটি সহ প্রতিষ্ঠানের টিন রেজিষ্ট্রেশন।

➡️ ই-রির্টান ফাইলিং (অনলাইন)
➡️রিটার্ন তৈরি ও জমাদান (ম্যানুয়াল)
➡️ট্যাক্স ক্লিয়ারেন্স বা সার্টিফিকেট গ্রহণ (ম্যানুয়াল)
➡️ ট্যাক্স সার্কেল বা জোন পরিবর্তন
➡️ ই-টিন কারেকশন ও বন্ধ করা
➡️ হারানো ই-টিন বের করা
➡️ই-রিটার্ন ও ই-টিন সংক্রান্ত সকল প্রকার সহায়তা

🖼️ যোগাযোগঃ
The Chartered Consultancy Firm
Planners Tower, Lift-15, Suit No- 9 & 10, 13/A, Sonargaon Road, Bangla Motor, Dhaka-1000
Cell: 01575-246059(WhatsApp)

02/12/2024

"আপনার ভ্যাটেই চলছে দেশ"

"হিসেব করে
ভ্যাট দেই
দেশ গঠনে
অংশ নেই"

"যে কোন প্রকার ক্রয় বিক্রয়ে ভ্যাট চালান বুজে নিন
স্বচ্ছ ভ্যাট ব্যাবস্থা গঠনে অংশ নিন"



VAT Empire
The Chartered Consultancy Firm
Law's Empire

06/11/2024
সম্মানিত করদাতা,আপনি কি মাসিক ভ্যাট রিটার্ন দাখিল করেছেন?ভ্যাট নিবন্ধন থাকলে প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে ভ্যাট রিটার্ন ...
12/10/2024

সম্মানিত করদাতা,
আপনি কি মাসিক ভ্যাট রিটার্ন দাখিল করেছেন?
ভ্যাট নিবন্ধন থাকলে প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে ভ্যাট রিটার্ন ( অনলাইন/ভ্যাট অফিসে) দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। যদি উক্ত মাসের ১৫ তারিখ সরকারি ছুটির দিন থাকে তাহলে পরবর্তী কর্মদিবসে ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন।

১লা সেপ্টেম্বর ২০২৪ থেকে ৩০ শে সেপ্টেম্বর ২০২৪ এর মধ্যে যে সকল অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ হয়েছে। সেই আলোকে আপনার মাসিক ভ্যাট রিটার্ন অনলাইনে দাখিল করতে হবে।

জরিমানা এড়াতে ১৫ ই অক্টোবর ২০২৪ এর মধ্যে সেপ্টেম্বর, ২০২৪ মাসের আপনার ভ্যাট রিটার্ন অনলাইনে জমা দিন। আর ভ্যাট রিটার্ন দাখিল ব্যর্থতায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা- ৮৫(চ) অনুযায়ী মাসিক ৫,০০০ টাকা জরিমানা এবং অর্থনৈতিক কার্যক্রম এর উপর ১% বিলম্ব সুদ আরোপিত হবে।

ভ্যাট, আয়কর ও কোম্পানি আইন সংক্রান্ত সকল সেবা পেতে আমাদের সাথেই যোগাযোগ করুন।

📞 01575-246059

ঠিকানা: প্ল্যানার্স টাওয়ার, লেবেল-১৫, সুইট নং - ৯ & ১০, বাংলা মোটর, ঢাকা-১২০৫

Address

Panners Tower, Lift-15, Suit No-9 & 10, 13/A, C. R Datta (Sonargaon Road), Bangla Motor
Dhaka
1000

Telephone

+8801575246059

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Chartered Consultancy Firm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Chartered Consultancy Firm:

Share

Category