Delta Life Insurance Company Limited

Delta Life Insurance Company Limited Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Delta Life Insurance Company Limited, Insurance Company, Delta Life Tower, Plot # 37, Road, # 45 (South) 90 (North), Gulshan Circle/2, Dhaka.

Delta Life Insurance is the first generation private sector life insurance company which has satisfactorily serviced more than two million customers and has emerged as the most trusted life insurance company in Bangladesh

ডেল্‌টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যাংকাস্যুরেন্স সম্মেলন ২০২৫ শ্রীমঙ্গলে অনুষ্ঠিত।বাংলাদেশের অন্যতম শীর্ষ বীমা প্রতি...
18/08/2026

ডেল্‌টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যাংকাস্যুরেন্স সম্মেলন ২০২৫ শ্রীমঙ্গলে অনুষ্ঠিত।

বাংলাদেশের অন্যতম শীর্ষ বীমা প্রতিষ্ঠান ডেল্‌টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড এর আয়োজনে তিন দিনব্যাপী ‘ ব্যাংকাস্যুরেন্স কনফারেন্স-২০২৫ শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ- এ ১৪, ১৫ ও ১৬ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে পূবালী ব্যাংক পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডেল্‌টা লাইফ ইনসিওরেন্স কোম্পানির সিইও উত্তম কুমার সাধু'র সভাপতিত্বে উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেল্‌টা লাইফের কনসালট্যান্ট শফিউল আলম খান চৌধুরী ও পূবালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো: শাহনেওয়াজ খান আরও উপস্থিত ছিলেন ডেল্‌টা লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মিলটন বেপারী এবং পূবালী ব্যাংক পিএলসি'র জেনারেল ম্যানেজার ও চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসার মোঃ ফয়জুল হক শরীফ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

সম্মেলনে ২০২৫ সালে ব্যাংকাস্যুরেন্স ব্যবসায় সাফল্যের স্বীকৃতিসরূপ পূবালী ব্যাংকের নয়জন কর্মকর্তাকে বর্ষ সেরা পদক প্রদান করা হয় এবং ৩৩ জন কর্মকর্তার মধ্যে সম্মাননা সনদ প্রদান করা হয়।

সম্মেলনে গত বছরের ব্যাংকাস্যুরেন্স ব্যবসায় সাফল্য, অর্জন ও কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি সাফল্য অর্জনকারী কর্মকর্তাদের অভিজ্ঞতা বিনিময়, তাদের অবদানের স্বীকৃতি এবং ভবিষ্যতে ব্যাংকাস্যুরেন্স কার্যক্রমকে আরও শক্তিশালী ও সম্প্রসারিত করার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।

সম্মেলনে বক্তারা ডেলটা লাইফের এ উদ্যোগের মাধ্যমে সফল কর্মকর্তাদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ব্যাংক ও বীমা খাতের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার এবং গ্রাহকদের কাছে জীবনবীমা সেবা আরও সহজে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন।

#বাংলাদেশ #ডেল্টালাইফ #ব্যাংকাস্যুরেন্স #জীবনবীমা #বীমাখাত #পূবালীব্যাংক

গ্রাহকের ভবিষ্যৎ আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে ডেল্‌টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যে ডেল্‌...
16/08/2026

গ্রাহকের ভবিষ্যৎ আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে ডেল্‌টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড প্রতিশ্রুতিবদ্ধ।

সেই লক্ষ্যে ডেল্‌টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড ২০২৬ সালের প্রথম ৭ মাসে (জানুয়ারী-জুলাই) ৫৪৯ কোটি টাকার অধিক বীমা দাবি পরিশোধ করেছে।

"ডেল্‌টা জীবন, সমৃদ্ধ জীবন"।

#ডেল্টা_লাইফ #জীবনবীমা #বীমা #বীমাদাবি #দাবিপরিশোধ #আর্থিক_নিরাপত্তা #নিরাপদ_ভবিষ্যৎ #সঞ্চয় #বিনিয়োগ #বাংলাদেশ

এসএসসি পরীক্ষা ২০২৬-এ সফল সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা! 🎓🌟তোমাদের সাফল্য হোক স্বপ্নপূরণের প্রথম ধাপ—আগাম...
11/08/2026

এসএসসি পরীক্ষা ২০২৬-এ সফল সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা! 🎓🌟
তোমাদের সাফল্য হোক স্বপ্নপূরণের প্রথম ধাপ—আগামীর পথচলা হোক আরও উজ্জ্বল ও সম্ভাবনাময়। 💚❤️

ডেল্‌টা লাইফের পক্ষ থেকে সকল কৃতী শিক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভকামনা।

সমৃদ্ধির পথে আপনার সন্তানের স্বপ্নগুলো মেলুক ডানা। আপনার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে ডেল্‌টা লাইফের রয়েছে শিক্ষাব্যয় বীমা, শিক্ষাবৃত্তি বীমা ও শিশু নিরাপত্তা বীমা।

#এসএসসি২০২৬ #এসএসসিফলাফল #সফলতারশুভেচ্ছা #অভিনন্দন #শিক্ষার্থীদেরসাফল্য #শুভকামনা #ভবিষ্যতেরপথচলা #ডেল্টালাইফ

ডেল্‌টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর চট্টগ্রাম একক বীমা সার্ভিস সেন্টার ও গণ-গ্রামীণ বীমার জোন অপারেশন সেন্টার গত...
10/08/2026

ডেল্‌টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর চট্টগ্রাম একক বীমা সার্ভিস সেন্টার ও গণ-গ্রামীণ বীমার জোন অপারেশন সেন্টার গত ৩১-০৭-২০২৬ ইং তারিখে থেকে নতুন ভবনে স্থানান্তরিত হয়েছে। নব আঙ্গিকে চট্টগ্রাম অফিসটি সুসজ্জিত করে গত ০৩-০৮-২০২৬ তারিখে উদ্বোধন করা হয়। কোম্পানীর নির্বাহী কমিটির চেয়ারম্যান ও সদস্য, পরিচালনা পর্ষদ আদিবা রহমান, এসিআইআই-ইউকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধু, এফসিএমএ সহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

#সেবায়_ডেল্টা_লাইফ #ডেল্টা_লাইফ #চট্টগ্রাম_অফিস #নতুন_অফিস #নতুন_ঠিকানা #উদ্বোধন #গণগ্রামীণ_বীমা #জীবন_বীমা #আর্থিক_নিরাপত্তা #বিশ্বস্ততার_সাথে

Flying Higher with Protection & Care. ✈️❤️Proud to announce the prestigious partnership between 𝐔𝐒-𝐁𝐚𝐧𝐠𝐥𝐚 𝐀𝐢𝐫𝐥𝐢𝐧𝐞𝐬 and 𝐃...
06/08/2026

Flying Higher with Protection & Care. ✈️❤️

Proud to announce the prestigious partnership between 𝐔𝐒-𝐁𝐚𝐧𝐠𝐥𝐚 𝐀𝐢𝐫𝐥𝐢𝐧𝐞𝐬 and 𝐃𝐞𝐥𝐭𝐚 𝐋𝐢𝐟𝐞 𝐈𝐧𝐬𝐮𝐫𝐚𝐧𝐜𝐞 𝐂𝐨𝐦𝐩𝐚𝐧𝐲 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 to provide comprehensive Health & Life Insurance coverage for their employees—protecting lives, empowering journeys, and building a healthier future together.

📢 সম্মানিত গ্রাহকবৃন্দের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে—উন্নত ও আরও সহজতর গ্রাহকসেবা নিশ্চিত করার লক্ষ্যে ডেল্‌টা লাইফ ইন...
04/08/2026

📢 সম্মানিত গ্রাহকবৃন্দের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে—

উন্নত ও আরও সহজতর গ্রাহকসেবা নিশ্চিত করার লক্ষ্যে ডেল্‌টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড-এর একক বীমা সার্ভিস সেন্টার, গণ-গ্রামীণ বীমা জোন অপারেশন সেন্টার এবং গ্রুপ ও হাসপাতাল বীমার যাবতীয় কার্যক্রম নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়েছে।

📍 কার্যকর তারিখ: ১ আগস্ট, ২০২৬

নতুন ঠিকানায় আপনাদের আন্তরিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করছি। আপনার আস্থা ও বিশ্বাসই আমাদের সর্বোচ্চ প্রেরণা।

🌐 বিস্তারিত জানতে ভিজিট করুন: www.deltalife.org

"𝐒𝐭𝐫𝐞𝐧𝐠𝐭𝐡𝐞𝐧𝐢𝐧𝐠 𝐇𝐞𝐚𝐥𝐭𝐡𝐜𝐚𝐫𝐞 𝐀𝐜𝐜𝐞𝐬𝐬 𝐓𝐡𝐫𝐨𝐮𝐠𝐡 𝐒𝐭𝐫𝐚𝐭𝐞𝐠𝐢𝐜 𝐏𝐚𝐫𝐭𝐧𝐞𝐫𝐬𝐡𝐢𝐩."
03/08/2026

"𝐒𝐭𝐫𝐞𝐧𝐠𝐭𝐡𝐞𝐧𝐢𝐧𝐠 𝐇𝐞𝐚𝐥𝐭𝐡𝐜𝐚𝐫𝐞 𝐀𝐜𝐜𝐞𝐬𝐬 𝐓𝐡𝐫𝐨𝐮𝐠𝐡 𝐒𝐭𝐫𝐚𝐭𝐞𝐠𝐢𝐜 𝐏𝐚𝐫𝐭𝐧𝐞𝐫𝐬𝐡𝐢𝐩."

জীবন হোক স্বচ্ছল, নিরাপদ ও নিশ্চিন্ত। ভবিষ্যতের প্রতিটি মুহূর্তকে আরও নিরাপদ ও সুরক্ষিত করতে আজই যুক্ত হোন ডেল্‌টা লাইফ ...
02/08/2026

জীবন হোক স্বচ্ছল, নিরাপদ ও নিশ্চিন্ত।

ভবিষ্যতের প্রতিটি মুহূর্তকে আরও নিরাপদ ও সুরক্ষিত করতে আজই যুক্ত হোন ডেল্‌টা লাইফ পেনশন প্ল্যানের সঙ্গে। নিজের এবং প্রিয়জনের আর্থিক সুরক্ষা নিশ্চিত করুন একটি নির্ভরযোগ্য জীবনবীমা পরিকল্পনার মাধ্যমে।

🌐 আরও জানতে ভিজিট করুন: www.deltalife.org

#ডেল্টা_লাইফ #জীবন_হোক_স্বচ্ছল_সুরক্ষিত

ডেল্‌টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের একক বীমা বিভাগের উন্নয়ন বিভাগে কর্মরত কর্মকর্তাদের মধ্যে যিনি প্রথমবারের মতো...
31/07/2026

ডেল্‌টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের একক বীমা বিভাগের উন্নয়ন বিভাগে কর্মরত কর্মকর্তাদের মধ্যে যিনি প্রথমবারের মতো নেপালে তীর্থযাত্রায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন, তার সম্মানে কোম্পানীর কেন্দ্রীয় কার্যালয়, গুলশান, ঢাকায় এক আন্তরিক শুভেচ্ছা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর সম্মানিত পরিচালক মিসেস আদিবা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব উত্তম কুমার সাধু এবং উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) জনাব মিল্টন বেপারী। এছাড়াও কোম্পানীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে যোগ্যতা অর্জনকারী কর্মকর্তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। তার তীর্থযাত্রা সফল, নিরাপদ ও কল্যাণময় হোক—এই কামনা করা হয়। একই সঙ্গে তার ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত জীবনের সার্বিক সফলতা, সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করা হয়।

ডেল্‌টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের একক ও গণ গ্রামীণ বিভাগের উন্নয়ন বিভাগে কর্মরত কর্মকর্তাদের মধ্যে যারা প্রথমব...
30/07/2026

ডেল্‌টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের একক ও গণ গ্রামীণ বিভাগের উন্নয়ন বিভাগে কর্মরত কর্মকর্তাদের মধ্যে যারা প্রথমবারের মতো পবিত্র উমরা পালনে যোগ্যতা অর্জন করেছেন, তাঁদের সম্মানে কোম্পানীর কেন্দ্রীয় কার্যালয়, গুলশান, ঢাকায় এক আন্তরিক শুভেচ্ছা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর সম্মানিত পরিচালক মিসেস আদিবা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব উত্তম কুমার সাধু এবং উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) জনাব মিল্টন বেপারী। এছাড়াও কোম্পানীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে যোগ্যতা অর্জনকারী কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। তাঁদের পবিত্র উমরা পালন সফল, নিরাপদ ও কল্যাণময় হোক—এই কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে তাঁদের ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত জীবনের সার্বিক সফলতা, সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করা হয়।

#ডেল্টা_লাইফ #উমরা #উমরা_মোবারক #শুভেচ্ছা_ও_অভিনন্দন #সম্মাননা_অনুষ্ঠান #উন্নয়ন_বিভাগ ্রামীণ_বীমা #কর্মীদের_সম্মাননা #দোয়া_ও_মোনাজাত #ডেল্টা_লাইফ_পরিবার

Address

Delta Life Tower, Plot # 37, Road, # 45 (South) 90 (North), Gulshan Circle/2
Dhaka
1212

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Telephone

+8801885060000

Alerts

Be the first to know and let us send you an email when Delta Life Insurance Company Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Delta Life Insurance Company Limited:

Shortcuts

Share