ভালোবাসার শেষ অধ্যায়-Endless love

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ভালোবাসার শেষ অধ্যায়-Endless love

ভালোবাসার শেষ অধ্যায়-Endless love All I do is win, win, win. No matter what 🥇
Believer in the power of kindness. Learning, growing

ChatGPT এর দেয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে জাতীয় সংসদের প্রতি একদিনের সংসদ অধিবেশন চালাতে প্রায় ২.৫ থেকে ৩ কোটি টাকা খরচ হয় ...
29/04/2026

ChatGPT এর দেয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে জাতীয় সংসদের প্রতি একদিনের সংসদ অধিবেশন চালাতে প্রায় ২.৫ থেকে ৩ কোটি টাকা খরচ হয় (কিছু ক্ষেত্রে ৩ কোটিরও বেশি হতে পারে)
Google এ সার্চ দিয়ে দেখলাম "২০২৬ সালের তথ্য অনুযায়ী, বাংলাদেশের জাতীয় সংসদ পরিচালনার জন্য প্রতি মিনিটে গড়ে প্রায় ২ লাখ ৭২ হাজার ৩৬৪ টাকা ব্যয় হয়।"
আজ মাননীয় সাংসদ সদস্য ফজলুর রহমানের আলোচনা শুনলাম। পুরোটাই জামায়াতকে নিয়ে প্রতিহিংসামুলক এবং জাতিকে বিভক্ত করার চেষ্টা।
দেশে বর্তমানে এত এত সমস্যা রেখে অহেতুক সংসদ গরম করার প্রয়োজনটা কতটুকু? আর এধরণের আলোচনা জাতিকে কতটা অগ্রসর করবে?
তাঁরা হয়তো ভুলেই গেছেন বিগত বছরগুলোতে জামায়াত জামায়াত জিকির করতে করতে কারো দেশ ছাড়তে হয়েছে। আর জামায়াত ১৮ থেকে ৬৮ তে পৌছেছে। অনেকের ধারণা আরো বেশী।
একই স্লোগান দিয়ে জাতিকে আর কত বিভক্ত করা হবে, আর দেশ এবং জাতির লাভ কতটুকু?

29/04/2026

ধরুন আমরা সবাই মিলে আগামী কাল বাংলাদেশ থেকে জামাত শিবির কে রাজনৈতিক, নৈতিক, সামাজিক, এমন কি শারীরিক ভাবে “নির্মূল” করে দ...
28/04/2026

ধরুন আমরা সবাই মিলে আগামী কাল বাংলাদেশ থেকে জামাত শিবির কে রাজনৈতিক, নৈতিক, সামাজিক, এমন কি শারীরিক ভাবে “নির্মূল” করে দিলাম।
তাতে কি:
১) সারাদেশ থেকে চাঁদাবাজি, দখলবাজি বন্ধ হবে?
২) আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি (খুন, ধর্ষণ, মাদক ব্যবসা) বন্ধ হবে?
৩) ঋণ খেলাপিরা ব্যাংক ঋণের টাকা ফেরত দিবে?
৪) মজুতদার, কালোবাজারী, সিন্ডিকেট জিনিস পত্রের দাম বাড়ানো বন্ধ করবে?
৫) দেশ থেকে অর্থ পাচার বন্ধ হবে?
৬) রাষ্ট্রের বিভিন্ন বাহিনী আইন ও বিচার বহির্ভূত গুম হত্যাকান্ড বন্ধ করবে?
৭) সরকারী সকল দপ্তর থেকে ঘুষ দুর্নীতি বন্ধ হবে?
৮) উন্নয়নের নামে দেশের মানুষের ভবিষ্যৎ বন্ধক রেখে ১ হাজার কোটি টাকার প্রজেক্ট ৩ হাজার কোটি টাকা দিয়ে করে বাকি টাকা ডাকাতি করা বন্ধ হবে?
৯) স্থানীয় ও জাতীয় সকল নির্বাচন সুষ্ঠু হবে, জনগণের আকাঙ্ক্ষা নির্বাচনের ফলাফলে প্রতিফলিত হবে, শান্তিপূর্ণ ভাবে ক্ষমতার হস্তান্তর হবে?
১০) বিচার ব্যবস্থা সরকারি হস্তক্ষেপ ছাড়া স্বাধীনভাবে চলবে?
১১) সরকারী চাকরি ও বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ না দিয়ে দলের আজ্ঞাবহ লোকজনকে নিয়োগ দেয়া বন্ধ হবে?
১২) ছাত্র রাজনীতিকে জাতীয় রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা বন্ধ হবে? শিক্ষাঙ্গনে সন্ত্রাস, হল দখল, টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে?
১৩) সরকার দায়িত্বশীলতা ও জবাবদিহিতার সাথে রাষ্ট্র পরিচালনা করবে?
দেশের এইসব সমস্যার কোন গুলি জামাত শিবিরের সৃষ্টি করা? জামাত শিবির নির্মূল করে ফেললে কোন সমস্যা গুলির সমাধান হয়ে যাবে? তাহলে সব কিছু বাদ দিয়ে হঠাৎ করে জামাত নির্মূল করা সরকারের প্রধান priority কেনো হয়ে গেলো? দেশের মুল সমস্যা আর সমাধানের prescription এর মধ্যে এই অসংগতির কি কারণ??

"ছাত্রদল শিবিরের ফাঁ'দে পরেছে" গতকাল এই হেডলাইনে অনেক ভালো ভালো লেখক পোস্ট করেছেন।রাত না পোহাতেই সেই লেখাগুলো সত্যে প্রম...
26/04/2026

"ছাত্রদল শিবিরের ফাঁ'দে পরেছে" গতকাল এই হেডলাইনে অনেক ভালো ভালো লেখক পোস্ট করেছেন।
রাত না পোহাতেই সেই লেখাগুলো সত্যে প্রমাণিত হয়েছে। এই যে দেখেন, আজকে "ডাকসু"র শিবির প্যানেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের "কুয়েত মৈত্রী হল" এবং "ফজিলাতুন্নেছা হল" এর মোট ৫ টি রিডিং রুমে ১৫ টন এবং ১৩ টন এর কয়েকটি AC হস্তান্তর করেছে এবং "শহীদ ওসমান হাদী" হলে "আইটি এবং ক্যারিয়ার" সেন্টার প্রতিষ্ঠার লক্ষ্যে বেশ কিছু কম্পিউটার হস্তান্তর করেছে।
এই কয়েকটি হলের হাজারের উপরে শিক্ষার্থীরা শিবিরের দেয়া AC র বাতাস খাবে ক্যারিয়ার গড়বে এবং সাইকোলজিক্যালি ফ্যামিলিসহ শিবির হয়ে যাবে।অন্যদিকে "ছাত্রদল" "শাহাবাগ থানা"য় গিয়ে কি করেছে গতরাতে, সেটাও চিন্তা করবে।
৫ই আগস্টের পর ভেবেছিলাম "ছাত্রদল" এবং "শিবির" প্রতিযোগিতা করে ভালো কাজ করবে। প্রথম দিকে হয়েছিলও কিছুটা।কিন্তু এখন আর সেটা দেখা যাচ্ছে না। বুঝা উচিৎ যে, এখনকার জেনারেশন অনেক ফাস্ট তারা "ভালো এবং মন্দে" র পার্থক্য বুঝতে পারে।

বাপেক্স পারবে ৮০ কোটিতে গ্যাস তুলতে—তবু বিদেশিদের দেওয়া হচ্ছে ১৮০ কোটি টাকার কাজ! একটি কূপেই প্রায় ১০০ কোটি টাকার বাড়তি ...
21/04/2026

বাপেক্স পারবে ৮০ কোটিতে গ্যাস তুলতে—তবু বিদেশিদের দেওয়া হচ্ছে ১৮০ কোটি টাকার কাজ! একটি কূপেই প্রায় ১০০ কোটি টাকার বাড়তি ব্যয়—এটা কি কেবল সিদ্ধান্তগত ত্রুটি, নাকি বড় ধরনের স্বার্থের প্রশ্ন? 🛑🛢️🇧🇩

দেশে গ্যাস সংকট দিন দিন বাড়ছে। শিল্প, বিদ্যুৎ, এমনকি রান্নার ক্ষেত্রেও মানুষ ভুগছে। এই ঘাটতি পূরণে সরকারকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করে এলএনজি আমদানি করতে হচ্ছে। অথচ দেশের নিজস্ব প্রতিষ্ঠান বাপেক্স (Bangladesh Petroleum Exploration and Production Company Limited) ইতিমধ্যেই ভোলা, শ্রীকাইলসহ বিভিন্ন এলাকায় সফলভাবে গ্যাস আবিষ্কার করে দেখিয়েছে—কম খরচে এবং দক্ষতার সঙ্গে তারা কাজ করতে সক্ষম।

তাহলে প্রশ্ন উঠছে—বাপেক্সকে কেন প্রাধান্য দেওয়া হচ্ছে না?

🔎 সম্ভাব্য কারণগুলো কী?

✔️ উচ্চ ব্যয়ের বিদেশি চুক্তি
অভিযোগ রয়েছে, যেখানে বাপেক্স একটি কূপ খনন করতে পারে প্রায় ৬৫–৮০ কোটি টাকায়, সেখানে বিদেশি প্রতিষ্ঠান যেমন Gazprom বা SOCAR-কে দেওয়া হচ্ছে প্রায় ১৮০ কোটি টাকার চুক্তি। ফলে প্রতি কূপে বড় অঙ্কের অতিরিক্ত ব্যয় হচ্ছে।

✔️ টেন্ডারবিহীন নিয়োগ নিয়ে বিতর্ক
২০১০ সালের বিশেষ বিধানের আওতায় অনেক ক্ষেত্রে খোলামেলা টেন্ডার ছাড়াই বিদেশি কোম্পানিকে কাজ দেওয়া হয়েছে—যা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি করে।

✔️ সক্ষমতা নিয়ে প্রশ্ন বনাম বাস্তবতা
প্রায়ই বলা হয় বাপেক্সের প্রযুক্তিগত সক্ষমতা সীমিত। তবে জ্বালানি বিশেষজ্ঞদের মতে, বিদেশি কোম্পানিকে যে অর্থ দেওয়া হচ্ছে, সেই অর্থের একটি অংশ দিয়েই বাপেক্সকে আধুনিক ড্রিলিং রিগসহ উন্নত প্রযুক্তিতে শক্তিশালী করা সম্ভব। এতে দেশীয় সক্ষমতা দ্রুত বাড়ত এবং বছরে আরও বেশি কূপ খনন করা যেত।

⚠️ বড় উদ্বেগ কোথায়?
যদি দেশীয় প্রতিষ্ঠানগুলোকে পর্যাপ্ত সুযোগ ও বিনিয়োগ না দেওয়া হয়, তাহলে দীর্ঘমেয়াদে দেশ পুরোপুরি বিদেশি নির্ভর হয়ে পড়তে পারে। এতে জ্বালানি নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপ আরও বাড়বে।

🎯 কী হতে পারে সমাধান?

দেশীয় প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়া
স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক টেন্ডার প্রক্রিয়া নিশ্চিত করা
আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ করে বাপেক্সকে শক্তিশালী করা
ব্যয়ের যৌক্তিকতা ও জবাবদিহি নিশ্চিত করা

👉 জ্বালানি খাত শুধু অর্থনীতির বিষয় নয়—এটি দেশের নিরাপত্তা ও ভবিষ্যতের প্রশ্ন।
এখন সময় বাস্তবসম্মত, স্বচ্ছ এবং দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়ার।

আপনার মতামত কী?
দেশীয় সক্ষমতা বাড়ানোই কি হওয়া উচিত মূল অগ্রাধিকার?

সম্প্রতি এক চাঞ্চল্যকর সাক্ষাৎকারে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন উন্মোচন করেছেন আওয়ামী লীগ সরকারের পতনের পেছন...
21/04/2026

সম্প্রতি এক চাঞ্চল্যকর সাক্ষাৎকারে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন উন্মোচন করেছেন আওয়ামী লীগ সরকারের পতনের পেছনের অজানা সব কারণ। তার এই অকপট স্বীকারোক্তি শুধু অতীতের ভুল নয়, বরং বর্তমান সরকারের জন্যও এক বড় সতর্কবার্তা। জনগণের সাথে ক্রমশ দূরত্ব তৈরি হওয়াই ছিল দলটির সবচেয়ে বড় রাজনৈতিক আত্মহত্যা।
টাকার বিনিময়ে পদ বাণিজ্য এবং তৃণমূলের কিছু নেতার বেপরোয়া চাঁদাবাজি দলকে ভেতর থেকে ধ্বংস করে দিয়েছিল। এর পাশাপাশি সবচেয়ে ভয়াবহ দিক ছিল সরকার পরিচালনায় আমলাতন্ত্রের ওপর অন্ধ নির্ভরতা। সরকারি কর্মকর্তারা যা বোঝাতেন, সরকার বিনা প্রশ্নে যাচাই-বাছাই ছাড়াই সেটাই বিশ্বাস করত।
সরকারি কর্মচারীদের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া কোনো রাজনীতিকের একার পক্ষে দুর্নীতি করা সম্ভব ছিল না, কারণ প্রকল্পের টাকার ছাড় এই আমলারাই দিতেন। প্রকল্পগুলো ইচ্ছা করে ঝুলিয়ে রেখে ব্যয় বাড়ানো হতো এবং সেই বাড়তি বরাদ্দের প্রায় ৮০ শতাংশই লুটপাট করা হতো। এর জ্বলন্ত উদাহরণ সিলেট বিমানবন্দরের ধীরগতির কাজ এবং প্রধানমন্ত্রীর এক সাধারণ পিয়নের ৪০০ কোটি টাকার মালিক বনে যাওয়ার ঘটনা।
সুকৌশলে রাজনীতিবিদদের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাতের পথ একেবারেই বন্ধ করে দিয়েছিলেন সরকারি কর্মকর্তারা। এমনকি বড় সভাগুলোতেও এসএসএফের কড়াকড়িতে নেতারা প্রধানমন্ত্রীর কাছ থেকে ২৫ ফুট দূরে থাকতে বাধ্য হতেন। কোভিডের পর থেকে ক্যাবিনেট মিটিং শেষে প্রধানমন্ত্রীর সাথে একান্তে কথা বলার সুযোগও বন্ধ হয়ে যায়, ফলে জনগণের প্রকৃত ক্ষোভের কথা প্রধানমন্ত্রীর অজানাই থেকে যায়।
ব্যাংকিং খাতের হরিলুট নিয়ে মোমেনের দাবি আরও বিস্ময়কর। তার মতে, এস আলম কোনো আওয়ামী লীগের লোক ছিলেন না, বরং তিনি বিভিন্ন সময় জাতীয় পার্টি, বিএনপি ও জামায়াতের সাথে যুক্ত একজন সুবিধাবাদী ব্যবসায়ী। সামরিক বাহিনীর বিশেষ সুরক্ষা ব্যবহার করে তিনি ব্যাংক দখল ও লুটপাট করেছেন, যেখানে আওয়ামী রাজনীতিকদের কোনো ভূমিকা বা সংশ্লিষ্টতা ছিল না।
কোটা সংস্কার আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবিলা না করে আদালতের ঘাড়ে চাপিয়ে দেওয়া ছিল সরকারের আরেকটি মারাত্মক ভুল। নীতিগতভাবে কোটা সংস্কারের পক্ষে থাকলেও, সময়মতো দৃঢ় রাজনৈতিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হওয়ায় পরিস্থিতি চূড়ান্তভাবে সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

21/04/2026

দয়া করে আপনারা গাঁজার প্রতি সংহতি প্রকাশ করুন।
21/04/2026

দয়া করে আপনারা গাঁজার প্রতি সংহতি প্রকাশ করুন।

তখন তেলের দাম কমায় দিয়াও কথায় কথায় আন্দোলন হইতো! আর এখন বাড়ায় দিয়াও দেশে শান্তি বিরাজ করিতেছে ।এমনকি আট ঘণ্টা লাই...
19/04/2026

তখন তেলের দাম কমায় দিয়াও কথায় কথায় আন্দোলন হইতো!
আর এখন বাড়ায় দিয়াও দেশে শান্তি বিরাজ করিতেছে ।
এমনকি আট ঘণ্টা লাইনে থাকিয়া তেল না পাইয়াও আমরা খুশি!
এত সুখে আছি ভাবিয়া মাঝে মাঝে চোখে পানি আসিয়া যায়! 😭

19/04/2026

মতামত দিয়ে যাবেন….⁉️                    ছেলেটা বোনের জন্য যা করেছে তা কি ঠিক?আমি বলি এরকম ভাই যেন প্রত‍্যেকটা বোনের জীবন...
19/04/2026

মতামত দিয়ে যাবেন….⁉️
ছেলেটা বোনের জন্য যা করেছে তা কি ঠিক?
আমি বলি এরকম ভাই যেন প্রত‍্যেকটা বোনের জীবনে থাকে 🙏

Address

Dhaka
1208

Alerts

Be the first to know and let us send you an email when ভালোবাসার শেষ অধ্যায়-Endless love posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভালোবাসার শেষ অধ্যায়-Endless love:

Share