24/03/2018
দেশে চাকরী নাই; কেউ চাকরী পায় না। কিন্তু বিডিজবসের মত সাইটে হাজারে ৫/৬টার বেশী কমপ্লিট প্রোফাইল পাবেন না। ফেসবুকে আইসা বেকার বেকার কইরা কাইন্দালায়, কিন্তু লিঙ্কডইনে কারও প্রোফাইল রেডি না! কই খাইতে গেলাম, কই ঘুরতে গেলাম, কই আড্ডা দিলাম, কার বিয়ার বৌভাতে গেলাম সবই আপডেট আছে, নিজের সিভিটা আপডেট হয় না। ৫টা মেয়েকে পটানোর ট্রাই করতে ৫০ রকম ফন্দি আটে, কিন্তু ৫টা আলাদা প্রতিষ্ঠানে আলাদা ৫টা আলাদা জবের জন্য সেই একটাই ক্যারিয়ার অবজেক্টিভ। ছেলে ইঞ্জিনিয়ার আর ঠেকায় কে চাকুরি করবে ম্যানেজার পোস্টে। প্রথমেই চায় ডেক্সটপ গদি চেয়ার । আরে ভাই ঐ জায়গাতে যেতে হলে অনেক স্কিল অর্জন করতে হবে। তা না আগেই বস।? এইচআর এ পড়ে কিন্তু বলতে পারে না এইচআর এর কাজ কি, খালি মানুষের চাকরী দেওয়া আর চাকরী খাওয়ার জন্য দুইটা কাগজে সাইন করতে হয় এইটুকুই জানে। যে কাউরে জিগান কি চাকরী করতে চায়, হয় বলবে ব্যাংকে কাজ করবো, না হয় বলবে মাল্টিন্যাশনালে কাজ করবো। কিন্তু ব্যাংকে কি কাজ আছে বা মাল্টিন্যাশনালে কি কাজ আছে জিগান, কোন ধারণাই নাই। ব্যাংকে বসে মানুষের টাকা গোনা আর সিল মারা আর মাল্টিন্যাশনাল মানে ম্যালা টাকা এইটুকুর বাইরে কোন ধারণাই নাই কি কি থাকতে পারে। অনার্স পাশ করে বসে আছে, চাকরী পাচ্ছে না, কোথায় স্কিল বাড়াবে, তা নয় একটা মাস্টার্স করে। তারপরও চাকরী পাচ্ছে না, বেকার বসে আছে, আরও একটা করে; এবারও চাকরী নাই, তারপর আর একটা মাস্টার্স! ৩টা মাস্টার্স ওয়ালা লোক সমাজে যে কত পরিমান, তা একটা প্রতিষ্ঠানের সিভি সর্টিং এর কাজ করলেই বুঝবেন।
এদিকে দেশে যোগ্য লোক পাওয়া কঠিন। আমাদেরই এক শ্রদ্ধেয় স্যার একজনকে বলেছিলেন ইন্ডিয়ানদের চাকরী না দিয়ে আমাদের দেশের ছেলেকে দাও, উত্তর পেয়েছিলেন একটা এমন স্কিল ওয়ালা দেশী ছেলেকে দেখায় দেও না, আমি তাকে চাকরী দিচ্ছি। স্যারকে হতাশ হতে হয়েছে।
এখন চলতেছে CEO এর যুগ, ১,০০০ টাকায় একটা ডোমেইন, ৫০০ টাকায় হোস্টিং, ৩০০ টাকায় ৪রং এর ভিজিটিং কার্ড, আর ঠেকায় কে, আমি এখন CEO। কম্পানিতে লোক কয়জন? মাত্র একজন; তাইলে বাবা তুমি CEO হইলা ক্যামনে? উত্তর নাই।
কাজের স্কিল নাই; কমিটমেন্ট ঠিক নাই; বিজনেসের প্লান নাই; টাকার কথাতো বাদই দিলাম। দুইদিন পর শেষ !
খালি নাই নাই নাই নাই আর নাই!
সত্য কথা বলতে, সমাজে এমন সব মানুষের খুব একটা দরকারও নাই!!
collected