All Banks information BD

All Banks information BD Here from you can get any kind of Bank's Information of Bangladesh. So Stay Connect with this page t

17/03/2020
25/02/2020

ব্যাংক আমানতের বিপরীতে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রসঙ্গে :
"অনেকেই উদ্বিগ্ন হয়ে ফোন করে বিষয়টি জানতে চেয়েছেন। তাই বিষয়টি নিয়ে লিখার প্রয়াস। সহজ ভাষায় বিষয়টি লিখার চেষ্টা করেছি।

ধরা যাক, আমি ‘ক’ নামক একটি আর্থিক প্রতিষ্ঠানে ৫ লাখ টাকা আমানত রেখেছি তিন বছরের জন্য। তিন বছর শেষে আমি প্রতিষ্ঠানটির নিকট মুনাফাসহ ৭ লাখ টাকা প্রাপ্য।

এর মধ্যে হঠাৎ করে ‘ক’ আর্থিক প্রতিষ্ঠানটি অবসায়ন বা বন্ধ ঘোষণা করা হলো। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে আমার আমানতের কী হবে?

রেগুলেটরি অথরিটি কর্তৃক আর্থিক প্রতিষ্ঠানটির সমস্ত সম্পদ বিক্রয় করে ক্যাশ টাকায় রূপান্তর করা হবে। সাধারণ আমানতকারীকের পাওনা অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধ করা হবে।

ধরুন, আমার মতো আমানতকারীর সংখ্যা ১০০ জন। সবাই ৫ লাখ টাকা করে আমানত রেখেছেন। তাহলে সাধারণ আমানতকারীদের আমানতের পরিমাণ ৫ কোটি টাকা। তিন বছর শেষে ‘ক’ প্রতিষ্ঠানটির নিকট সাধারণ আমনতকারীদের প্রাপ্য ৭ কোটি টাকা।

আর্থিক প্রতিষ্ঠানটির সমস্ত সম্পদ বিক্রয় করার পর ক্যাশ টাকার পরিমাণ দাঁড়ালো ৭ কোটি টাকা। তাহলে সাধারণ আমানতকারীরা পুরো টাকাই ফেরত পাবেন মুনাফাসহ।

যদি ক্যাশ টাকার পরিমাণ ৭ কোটি টাকার কম হয় সেক্ষেত্রে কী হবে? ধরুন, ৬ কোটি টাকা হলো। সেক্ষেত্রে আমানতকারীরা আনুপাতিক হারে টাকা পাবেন। এক্ষেত্রে ১০০ জন আমানতকারী ৬ লাখ টাকা করে পাবেন।

আর্থিক প্রতিষ্ঠানটির কাছে আমার প্রাপ্য ৭ লাখ টাকা। কিন্তু আমি পাচ্ছি ৬ লাখ টাকা। তাহলে বাকি ১ লাখ টাকার কী হবে?

আর্থিক প্রতিষ্ঠানসমূহের সাধারণ আমানতকারীগণ এতদিন বীমার আওতায় ছিলেন না। সম্প্রতি সরকার আর্থিক প্রতিষ্ঠানসমূহের আমানতকারীদের বীমা সুরক্ষা দেওয়ার চিন্তা করছেন যা “আমানতকারী সুরক্ষা আইন, ২০২০” নামে ইতোমধ্যেই মন্ত্রীসভার নীতিগত অনুমোদন লাভ করেছে এবং সংসদে আইনটি পাশ হলেই বিষয়টি কার্যকর হবে।

এ সুরক্ষা আইনে আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগকারী সাধারণ আমানতকারীগণ সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত বীমা সুরক্ষা পাবেন। আমি যেহেতু এ সুরক্ষা আইন কার্যকর হওয়ার আগে আমানত রেখেছি, সেহেতু এ আইনে আমি সুরক্ষা পাবো না। আইনটি কার্যকর হওয়ার পর থেকে যারা এসব আর্থিক প্রতিষ্ঠানে আমানত রাখবেন, তারা এ আইনের আওতায় সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত বীমা সুরক্ষা পাবেন।

ব্যাংকসমূহের ক্ষেত্রে সাধারণ আমানতকারীদের জন্য এ সুরক্ষাটি ১৯৮৩ সালের অর্ডিন্যান্সে পাস করা হয় এবং পরবর্তীতে “ব্যাংক আমানত বীমা আইন, ২০০০” (২০০০ সনের ১৮নং আইন) নামে পাস করা হয়।"

লিখেছেন
শ্রদ্ধেয় মনিরুল হায়দার স্যার।
যুগ্ম পরিচালক,
বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম।

01/11/2019

টাকার ওপর কোনও ধরনের সিল মারা যাবে না, লেখালেখিও করা যাবে না। কোনও প্রকার সংখ্যা লিখন এবং অনুস্বাক্ষর দেওয়া যাবে না। এক হাজার টাকার নোট ছাড়া অন্য কোনও নোটে স্ট্যাপলিং করাও যাবে না।

সোমবার (৯ সেপ্টেম্বর) বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের এ ব্যাপারে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক বলছে, টাকার ওপরে লেখালেখির ক্ষেত্রে ব্যাংক কর্মকর্তাদের ভূমিকাই বেশি। বিশেষ করে সব মূল্যমানের প্রচলনযোগ্য নোট প্যাকেট করতে সিল মারা একটি অভ্যাসে পরিণত হয়েছে। ফলে অল্প সময়ের মধ্যে নোটগুলো ময়লা ও অচল হয়ে পড়ছে। এছাড়া একই নোটে একাধিকবার স্ট্যাপলিংয়ের কারণে নোটের স্থায়িত্ব কমে যাচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, টাকার ওপর না লিখে ব্যাংকের মুদ্রিত ফ্লাইলিফে ব্যাংকের শাখার নাম, সিল ও নোট গণনাকারী ও প্রতিনিধিদের স্বাক্ষর ও তারিখ অবশ্যই দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, এক হাজার টাকা মূল্যমানের নোট ছাড়া অন্য কোনও মুল্যমানের নতুন অথবা পুরাতন নোটের প্যাকেট স্ট্যাপলিং করা যাবে না। বাংলাদেশ ব্যাংক বলছে, এক হাজার টাকা ছাড়া অন্য নোটগুলোর প্যাকেট ২৫ মিলিমিটার হতে ৩০ মিলিমিটার প্রশস্ত পলিমার টেপ অথবা পলিমারযুক্ত পুরু কাগজের টেপ দিয়ে মোড়াতে হবে। তবে ব্যাংকগুলো ইচ্ছে করলে তাদের নোটের নিরাপত্তার স্বার্থে বিশ্বের যেকোনও দেশের উন্নত প্রযুক্তি অনুসরণ করতে পারে।
তথ্যসূত্র : Banglatribune

এই বৈশাখের শুরু হোক প্রিমিয়ার কার্ডের সাথে।পহেলা বৈশাখ উপলক্ষে প্রিমিয়ার ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে উপভোগ করুন অব...
10/04/2019

এই বৈশাখের শুরু হোক প্রিমিয়ার কার্ডের সাথে।

পহেলা বৈশাখ উপলক্ষে প্রিমিয়ার ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে উপভোগ করুন অবিশ্বাস্য ছাড়।

বিস্তারিত জানতে কল করুন ১৬৪১১ নম্বরে।

*শর্ত প্রযোজ্য

হতে পারেন আপনিও
03/03/2019

হতে পারেন আপনিও

১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ৮৮তম ড্র অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে....

Job Circular IPDC Finance Limited Post : Management TraineeDeadline : March, 07, 2019Apply Link : hotjobs.bdjobs.com/job...
19/02/2019

Job Circular
IPDC Finance Limited
Post : Management Trainee
Deadline : March, 07, 2019
Apply Link :
hotjobs.bdjobs.com/jobs/ipdc/ipdc12.html

11/02/2019

বাংলাদেশের ছয়টি ব্যাংকের গ্রাহকরা এখন বিকাশ হিসাবের মাধ্যমেই নিজের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করতে পারছেন।

Address

Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when All Banks information BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share