27/08/2026
উন্মুক্ত ঋণ বিতরণ কর্মসূচী, পাবনা
বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন উদ্যোগের আওতায় মিচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর উদ্যোগে পাবনায় একটি উন্মুক্ত ঋণ বিতরণ ও মতবিনিময় কর্মসূচীর আয়োজন করা হয়। উক্ত কর্মসূচীর মাধ্যমে প্রান্তিক ও ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ১০/৫০/১০০ টাকার হিসাবধারী ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত ৭৫০ কোটি টাকার আবর্তনশীল পুনঃঅর্থায়ন স্কীমের আওতায় ঋণ বিতরণ ও আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমকে আরও সম্প্রসারণ করার উদ্যোগ গ্রহণ করা হয়।
কর্মসূচীটি ২৫ আগস্ট ২০২৬ তারিখে পাবনা সদর, পাবনার জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। এতে ৩৫টি তফসিলি ব্যাংক অংশগ্্রহণ করে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি লিড ব্যাংক হিসেবে অনুষ্ঠানটির আয়োজন করে।
কর্মসূচীটিতে সভাপতিত্ব করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন-এর রিজিওনাল হেড জনাব মুহাম্মদ আবুল হাসনাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক জনাব মো: আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি, পাবনা প্রিন্সিপাল অফিসের উপ-মহাব্যবস্থাপক জনাব খন্দকার আবিদুর রহমান, রূপালী ব্যাংক পিএলসি, পাবনা জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার জনাব প্রকাশ কুমার সাহা, অগ্রণী ব্যাংক পিএলসি, পাবনা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান জনাব মো: দাউদ আলী এবং জনতা ব্যাংক পিএলসি, পাবনা এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক জনাব মো: নূর আলম।
পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় বিভিন্ন শ্রেণীর মোট ৩৪ জন ঋণগ্রহীতার মধ্যে ঋণ বিতরণ করা হয়। কর্মসূচতে অংশগ্রহণকারী ৩৫টি ব্যাংকের কর্মকর্তাবৃন্দের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।