20/05/2026
প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা পর্যালোচনায় Project Implementation Committee (PIC)-এর ৬ষ্ঠ সভা সফলভাবে অনুষ্ঠিত!
আজ ২০ মে, ২০২৬ খ্রিঃ (বুধবার) বেলা ১১:৩০ ঘটিকায় বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (BHBFC)-এর সদর দপ্তরের পরিচালনা পর্ষদ সভাকক্ষে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। কর্পোরেশন কর্তৃক IsDB এর অর্থায়নে বাস্তবায়নাধীন "Rural and Peri-Urban Housing Finance Project-Second Phase" শীর্ষক প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে Project Implementation Committee (PIC)-এর ৬ষ্ঠ সভাটি সফলভাবে সম্পন্ন হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বিএইচবিএফসি-এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক এবং কমিটির সভাপতি জনাব মোঃ আব্দুল মান্নান।
সভায় বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাকির হোসেন, উপসচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়। এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন বিএইচবিএফসি-এর উপব্যবস্থাপনা পরিচালক জনাব মো. নূর আলম সরদার, মহাব্যবস্থাপকবৃন্দ, শরিয়াহ সদস্য সচিব এবং ঋণ ও বিনিয়োগ, হিসাব ও অর্থ এবং প্রকৌশল বিভাগের উপ-মহাব্যবস্থাপক মহোদয়গণসহ কমিটির অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।
সভায় প্রকল্পের বর্তমান অগ্রগতির পাশাপাশি গৃহীতব্য "তৃতীয় পর্যায়" (Third Phase) সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ ও বিস্তারিত আলোচনা করা হয়। গ্রামীণ ও উপ-শহর অঞ্চলের আবাসন খাতের উন্নয়নে এই প্রকল্প অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখছে।