নয়াবাড়ী রিভার ভিউ - Nayabari River View, দোহার, ঢাকা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • নয়াবাড়ী রিভার ভিউ - Nayabari River View, দোহার, ঢাকা

নয়াবাড়ী রিভার ভিউ - Nayabari River View, দোহার, ঢাকা A 3.5 kilometers long embankment on the bank of the mighty Padma at Nayabari Union Parisad of Dohar, Dhaka has created a spectacular serenity.

A 3.6 kilometers long embankment on the bank of the mighty Padma at Nayabari Union Parisad of Dohar, Dhaka has created a spectacular serenity.

🕌  মসজিদ, মাদ্রাসা ও ঘরে চুরির ঘটনা দিনদিন বাড়ছে — আসুন সচেতন হই--- মসজিদে মসজিদে চোরের উৎপাত দিনদিন বেড়েই চলেছে।আজ শনিব...
06/09/2025

🕌 মসজিদ, মাদ্রাসা ও ঘরে চুরির ঘটনা দিনদিন বাড়ছে — আসুন সচেতন হই---

মসজিদে মসজিদে চোরের উৎপাত দিনদিন বেড়েই চলেছে।

আজ শনিবার দুপুর ৩:৩০ টার সময় মধ্য ধোয়াইর জামে মসজিদে সোলার প্যানেলের ব্যাটারি চুরির উদ্দেশ্যে ছবির এই ছেলে মসজিদে প্রবেশ করে।

গত সপ্তাহে দোহার থানার বেশ কিছু মসজিদে প্রতারণার ঘটনা ঘটে। ভুয়া ডাক্তারি সনদ দিয়ে যাওয়া হয় এবং পরে ইমামদের ফোন করে বলা হয় যেনো পরবর্তী জুমায় ওই ব্যক্তির অসুস্থতার কথা মুসল্লিদের জানিয়ে সাহায্য তুলে বিকাশে পাঠিয়ে দেন। দুঃখজনক হলেও সত্য, বেশির ভাগ মসজিদের ইমামরা টাকা তুলে বিকাশে পাঠিয়েও দিয়েছেন।

গত ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বালেঙ্গা বাজার মসজিদ থেকে প্রায় ৮০,০০০ টাকা সমমূল্যের IPS এর ব্যাটারি ও যন্ত্রপাতি চুরি হয়ে যায়।

কেবল মসজিদ নয়, মাদ্রাসাও এর বাইরে নয়। কয়েকদিন আগে বাহ্রা ইলমুদ্দিন তালীমুল কুরআন মাদ্রাসা থেকে একসাথে ৬টি ফ্যান চুরি হয়ে যায়।

🔎 শুধু ধর্মীয় প্রতিষ্ঠানই নয়—অনেকের বাড়িতেও দিনের বেলায় চুরির ঘটনা ঘটছে। তাই দিনের বেলা হোক বা রাত—সবারই সতর্ক থাকা খুব জরুরি।

📢 তাই অনুরোধ রইলো—

মসজিদের যন্ত্রপাতি, ব্যাটারি, ফ্যান ইত্যাদির সুরক্ষায় যথাযথ ব্যবস্থা নিন।

🆘 অপরিচিত কারও দেওয়া কাগজপত্র বা ফোন কলের ভিত্তিতে টাকা সংগ্রহ বা বিকাশে পাঠানো থেকে বিরত থাকুন।

🚨 বাড়িতে থাকুন বা বাইরে যান—দিন ও রাত দুই সময়েই সতর্ক থাকুন।

👉 আমাদের সকলের দায়িত্ব মসজিদ, মাদ্রাসা ও ঘরবাড়িকে নিরাপদ রাখা।
আসুন, সচেতন হই—নিজে বাঁচি, সমাজকে বাঁচাই।

বাহ্রা উচ্চ বিদ্যালয়।
17/08/2025

বাহ্রা উচ্চ বিদ্যালয়।

🔴 গভীর শোক ও নিন্দা প্রকাশ 🔴নয়াবাড়ী ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি, "জনাব হারুন অর রশীদ স্যার" একজন সম্মানিত রাজনীতিবিদ, ...
02/07/2025

🔴 গভীর শোক ও নিন্দা প্রকাশ 🔴

নয়াবাড়ী ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি, "জনাব হারুন অর রশীদ স্যার" একজন সম্মানিত রাজনীতিবিদ, অভিভাবকসুলভ নেতা এবং সমাজসেবককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
এই নির্মম হত্যাকাণ্ড শুধু নয়াবাড়ী নয়, পুরো এলাকার শান্তিপ্রিয় মানুষকে শোকাহত করেছে।

এটা কোনো সাধারণ মৃত্যু নয় — এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, যা রাজনৈতিক প্রতিহিংসার জঘন্য বহিঃপ্রকাশ। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

🕯️ আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাই।

🛑 অপরাধীদের রেহাই দেওয়া যাবে না।

#নয়াবাড়ী #বিএনপি #রাজনৈতিকহত্যা #বিচারচাই

সমূহ সম্ভাবনা আছে "ভারত" তাদের "গজলডোবা বাঁধ" যা "তিস্তা নদীর" উজানে এবং "ফারাক্কা বাঁধ" যা গঙ্গানদীতে (বাংলাদেশে পদ্ম ন...
22/08/2024

সমূহ সম্ভাবনা আছে "ভারত" তাদের "গজলডোবা বাঁধ" যা "তিস্তা নদীর" উজানে এবং "ফারাক্কা বাঁধ" যা গঙ্গানদীতে (বাংলাদেশে পদ্ম নদী) বাঁধা রয়েছে সেগুলো খুলে দেয়ার।

এর ফল স্বরূপ আমাদের পদ্মানদীর পানি আরও বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপরে উঠে যেতে পারে।

যেহেতু আমরা পদ্মা তীরবর্তী অঞ্চলের বাসিন্দা তাই আমাদের সকলের এ'বিষয়ে সতর্ক থাকতে হবে এবং বন্যার জন্য যথেষ্ট প্রস্ততি গ্রহণ করতে হবে।

নিম্নাঞ্চলের অধিকাংশ জনবসতি প্লাবিত হবার সম্ভাবনা রয়েছে। আমাদের এই অঞ্চলে যেনো ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলের মতো পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে।

অতিরিক্ত বন্যার ফলে সাপের উপদ্রব বৃদ্ধি পেতে পারে।
***মনে রাখা জরুরী- সাপে কাটলে ওঝার কাছে না গিয়ে যত দ্রুত সম্ভব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে হবে।***

যে কোনো পরিস্থিতিতে আমরা সকলে দল, মত ভুলে পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত থাকবো।

বাংলাদেশ কি  স্বাধীন? যদি দেশ স্বাধীন হয়, তবে কেন দেশের সব মানুষকে জিম্মি করে রাখা হয়েছে????? পৃথিবীর বুকে বাংলাদেশ এক...
23/07/2024

বাংলাদেশ কি স্বাধীন?
যদি দেশ স্বাধীন হয়, তবে কেন
দেশের সব মানুষকে জিম্মি করে রাখা হয়েছে?????
পৃথিবীর বুকে বাংলাদেশ একমাত্র ডিজিটাল দেশ যে দেশে নেটওয়ার্ক নাই!!!

নয়াবাড়ীতে লোডশেডিং  এর সময়-  সকাল ১০:০০-১১:০০টা   এবং সন্ধ্যা  ৭:০০-৮:০০ টা.
18/07/2022

নয়াবাড়ীতে লোডশেডিং এর সময়-
সকাল ১০:০০-১১:০০টা এবং সন্ধ্যা ৭:০০-৮:০০ টা.

বৈশাখ মাসের প্রথম বৃষ্টিতে সদ্য প্লাবিত জলাশয়ের অগভীর অঞ্চলের স্বচ্ছ পানিতে টাকি (Channa punctatus), শোল (Channa striat...
26/04/2022

বৈশাখ মাসের প্রথম বৃষ্টিতে সদ্য প্লাবিত জলাশয়ের অগভীর অঞ্চলের স্বচ্ছ পানিতে টাকি (Channa punctatus), শোল (Channa striatus), গজার (Channa marulius) ও রাগা (Channa gachua) মাছ ডিম ছেড়ে থাকে।
ডিম ফুটে বাচ্চা /রেনু (Spawn) হওয়ার পর বাচ্চা গুলো স্বচ্ছ পানিতে স্কুল ফর্ম (Schooling) করে মা বাবার প্রত্যক্ষ তত্ত্বাবধানে (Parental Care) এই ভাবে ঘুরে বেড়ায়।
দেশের অনেক অঞ্চলে এটাকে "বাইশ" (Baish) বলে। আমরা মানুষ, প্রথমে কুচ/ টেডা/ হারপুন দিয়ে টাকি/শোল/ গজার মাছের মা বাবা কে মারি ভর্তা খাওয়ার জন্য।
এর পর খুইয়া জাল/ মশারীর জাল/ গামছা দিয়া বাইশ / বাচ্চা ধরি, ভাজি খাওয়ার জন্য। মা, বাবা ও বাচ্চা মানে বংশ শেষ।

এই বাইশ ধরা মৎস্য আইন ১৯৫০, ১৯৮৫ এবং ২০০০ অনুযায়ী দন্ডনীয় অপরাধ। বাইশ ধরা অতীতে ব্রিটিশ ভারতের Indian Fisheries Act 1897 এও নিষিদ্ধ ছিলো।

আসুন বাইশ ধরা থেকে বিরত থাকি।
আগামী প্রজন্মের জন্য মৎস্য সম্পদ রক্ষা করি।

কৃতজ্ঞতাঃ মাহবুব সোহেল

30/07/2021

Address

Nayabari, Dohar
Dhaka
1321

Telephone

+8801534656243

Website

Alerts

Be the first to know and let us send you an email when নয়াবাড়ী রিভার ভিউ - Nayabari River View, দোহার, ঢাকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share