Karmasangsthan Bank

Karmasangsthan Bank The Karmasangsthan Bank was established in 1998 as per Karmasangsthan Bank Act No.7 of 1998.

কর্মসংস্থান ব্যাংকের ৫৩তম মনিটরিং সভা অনুষ্ঠিতকর্মসংস্থান ব্যাংক ঋণ আদায় ও মনিটরিং বিভাগের আয়োজনে ‘‘৫৩তম মনিটরিং সভা-২০২...
27/08/2026

কর্মসংস্থান ব্যাংকের ৫৩তম মনিটরিং সভা অনুষ্ঠিত

কর্মসংস্থান ব্যাংক ঋণ আদায় ও মনিটরিং বিভাগের আয়োজনে ‘‘৫৩তম মনিটরিং সভা-২০২৬ (চলতি অর্থবছরে ১ম সভা)’’ শীর্ষক ভার্চুয়াল সভা ২৭ আগস্ট ২০২৬ তারিখ বৃহষ্পতিবার, প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা, মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন, মো: আমিরুল ইসলাম, প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় উপমহাব্যবস্থাপক এবং প্রধান শাখার ব্যবস্থাপক (উপমহাব্যবস্থাপক) উপস্থিত ছিলেন। এছাড়া মাঠ পর্যায়ে আটটি বিভাগীয় কার্যালয় প্রধানসহ ৩৩ জন আঞ্চলিক ব্যবস্থাপক ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। ঋণ আদায় ও মনিটরিং বিভাগের উপমহাব্যবস্থাপক মুহ: আকতার হোসেন প্রধান সভা সঞ্চালনা করেন।

ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে চলতি অর্থবছরের শুরু থেকেই কর্মপরিকল্পনা অনুযায়ী ঋণ বিতরণ, ঋণ আদায়, শ্রেণিকৃত ঋণ আদায়সহ সকল ব্যবসায়িক সূচকের লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ব্যাংকের বিশেষ কর্মসূচি SBMMEF-এর সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। একইসঙ্গে মনিটরিং কমিটির সদস্যদের নিজ নিজ দায়িত্ব পালনের পাশাপাশি শাখা ও কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীর দায়িত্বশীলতা, পেশাগত নিষ্ঠা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে পিছিয়ে থাকা শাখাগুলো দ্রুত অগ্রগতির ধারায় ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

কর্মসংস্থান ব্যাংকে “Core Banking System ও সাইবার নিরাপত্তা” বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিতকর্মসংস্থান ব্যাংক ট্র...
23/08/2026

কর্মসংস্থান ব্যাংকে “Core Banking System ও সাইবার নিরাপত্তা” বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

কর্মসংস্থান ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজনে “Core Banking System (CBS) ও সাইবার নিরাপত্তা” বিষয়ক দুইদিনব্যাপী অনলাইন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ২৩ আগস্ট ২০২৬, রবিবার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী উক্ত প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন এবং একটি প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন।

ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে কর্মসংস্থান ব্যাংকের নিজস্ব জনবলের মাধ্যমে কোর ব্যাংকিং সিস্টেম (CBS) তৈরি করাকে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন। তিনি প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে রিয়েল-টাইম ব্যাংকিং চালুর মাধ্যমে গ্রাহকসেবা আরও দ্রুত, সহজ ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি CBS-এর সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সকল কার্যক্রমে গতি, স্বচ্ছতা, জবাবদিহিতা ও গ্রাহকসেবার মান বৃদ্ধির আহবান জানান। একই সঙ্গে ব্যাংকের তথ্য ও গ্রাহকদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সাইবার নিরাপত্তা জোরদার এবং প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন।

কর্মসংস্থান ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ (উপমহাব্যবস্থাপক) মোহাম্মদ খাইরুল হাসান শেখ প্রশিক্ষণ কর্মসূচির শুরুতে স্বাগত বক্তব্য রাখেন। ট্রেনিং ইনস্টিটিউটের সহকারী মহাব্যবস্থাপক মো: শফিউল আলম খান প্রশিক্ষণ কোর্স সঞ্চালনা করেন। উক্ত প্রশিক্ষণ কোর্সে ব্যাংকের রংপুর বিভাগের শাখা/আঞ্চলিক কার্যালয়ের বিভিন্ন স্তরের ৭৪ জন কর্মকর্তা-কর্মচারী ভার্চুয়ালি অংশগ্রহণ করছেন।

টংগিবাড়িতে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতমুন্সীগঞ্জের টংগিবাড়িতে কর্মসংস্থান ব্যাংকের সৌজন্যে ২২ আগস্ট ২০২৬ তা...
22/08/2026

টংগিবাড়িতে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের টংগিবাড়িতে কর্মসংস্থান ব্যাংকের সৌজন্যে ২২ আগস্ট ২০২৬ তারিখ, শনিবার এক মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

"মাদককে না বলুন"-এই স্লোগানকে সামনে রেখে টংগিবাড়ি উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা এবং কর্মসংস্থানের মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।
শনিবার সকালে টংগিবাড়ি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে মাদকবিরোধী র‍্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড এ এফ এম মতিউর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মুন্সিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড এর আহবায়ক অ্যাডভোকেট মো: মহসিন মিয়া। কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, টংগিবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক, সাবেক অতিরিক্ত সচিব মো: আবু বকর সিদ্দিক মোল্লাসহস্থানীয় প্রশাসন, কর্মসংস্থান ব্যাংকের বিভাগীয় কার্যালয়, ঢাকা'র উপমহাব্যবস্থাপক, আঞ্চলিক ব্যবস্থাপক, ঢাকা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান তাঁর বক্তব্যে বলেন, মাদক শুধু ব্যক্তি বা একটি পরিবারের ক্ষতি করে না, এটি সমাজ ও রাষ্ট্রের জন্যও মারাত্মক হুমকি। সম্মিলিত সচেতনতা, সামাজিক প্রতিরোধ এবং যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে মাদকের ভয়াবহতা মোকাবিলা করতে হবে। তিনি শুধু টংগিবাড়ি নয়, সারাদেশকে মাদকমুক্ত করার আশাবাদ ব্যক্ত করেন। বেকারত্ব ও কর্মহীনতা অনেক সময় তরুণদের বিপথে ঠেলে দেয়। এ কারণে কর্মসংস্থান সৃষ্টি ও তরুণদের আত্মনির্ভরশীল করে তোলার মাধ্যমে মাদকের বিরুদ্ধে কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।

কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে এক কোটি বেকারের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসংস্থান ব্যাংক আগামী পাঁচ বছরে ৯ লাখ বেকার যুবদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে। দেশের বেকার যুবসমাজকে আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করতে ব্যাংক সহজ শর্তে ঋণ প্রদান করে যাচ্ছে। মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে দূরে রেখে কর্মসংস্থানের মাধ্যমে স্বাভাবিক ও সুন্দর জীবনে ফিরিয়ে আনতে কর্মসংস্থান ব্যাংক সবসময় পাশে থাকবে। তিনি যুবকদের দক্ষতা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-কে কর্মসংস্থান ব্যাংকে...
21/08/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-কে কর্মসংস্থান ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

কর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিতকর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশ...
13/08/2026

কর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

কর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ পরিষদের সাধারণ সভা ১৩ আগস্ট ২০২৬ তারিখ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, আর্থিক বিষয়াদি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভার শুরুতে ব্যাংকের যে সকল কর্মকর্তা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্যকে ধারণ করে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে ব্যাংকের অগ্রযাত্রাকে আরও বেগবান করার আহ্বান জানান। তিনি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও সদস্যবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন এবং এ লক্ষ্যে সকলের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে নিরীক্ষা মহাবিভাগের মহাব্যবস্থাপক ও সাবেক সভাপতি মো: আমিরুল ইসলাম, উপমহাব্যবস্থাপক ও সাবেক সাধারণ সম্পাদক মনোজ রায় বক্তব্য প্রদান করেন। এছাড়া সভাপতি জনাব মোঃ মোমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক জনাব খালেদ মোহাম্মদ জাহাঙ্গীরসহ মাঠপর্যায়ের প্রমুখ বক্তব্য প্রদান করেন। এসময় অর্থ সম্পাদক সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ হারুন অর রশিদ এসোসিয়েশনের আয়-ব্যয় বিবরণী উপস্থাপন করেন।

সভায় সর্বসম্মতিক্রমে কর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশন এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬, আগামী ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে আইটি অপারেশন বিভাগের উপমহাব্যবস্থাপক মো: জাহাঙ্গীর আলম বেপারী-কে প্রধান নির্বাচন কমিশনার, শৃঙ্খলা ও আপীল বিভাগের উপমহাব্যবস্থাপক মো: নজরুল ইসলাম খান ও প্রধান শাখার ব্যবস্থাপক (উপমহাব্যবস্থাপক) কামরুন্নাহার-কে উপনির্বাচন কমিশনার ঘোষণা করে ০৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।

সভায় কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা, মহাব্যবস্থাপক মো: শফিকুল ইসলাম মিঞাসহ প্রধান কার্যালয় ও মাঠপর্যায়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং এসোসিয়েশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিচালনা বোর্ডের ৩৭৪তম সভা অনুষ্ঠিতপরিচালনা বোর্ডের ৩৭৪তম সভা ১২ আগস্ট ২০২৬ তারিখ, বুধবার প্রধান কার্যালয়ের বোর্ড সভাকক্...
12/08/2026

পরিচালনা বোর্ডের ৩৭৪তম সভা অনুষ্ঠিত

পরিচালনা বোর্ডের ৩৭৪তম সভা ১২ আগস্ট ২০২৬ তারিখ, বুধবার প্রধান কার্যালয়ের বোর্ড সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান।

সভার শুরুতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো: ওবায়েদ উল্যা চৌধুরী-কে পরিচালনা বোর্ডের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময়ে পরিচালনা বোর্ডের অন্যতম সদস্য ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী-সহ সম্মানিত অন্যান্য সদস্য যথাক্রমে, এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মোহাম্মদ জকরিয়া, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো: মোতাহার হোসেন, সাবেক অতিরিক্ত সচিব মো: মোস্তফা কামাল মজুমদার ও বিশিষ্ট সাংবাদিক তালুকদার সালাহউদ্দীন আহমাদ উপস্থিত ছিলেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা, মহাব্যবস্থাপক মো: শফিকুল ইসলাম মিঞা ও মো: আমিরুল ইসলাম। মো: মঞ্জুরুল হক, সহকারী মহাব্যবস্থাপক (বোর্ড) সভা সঞ্চালনা করেন। সভায় কর্মসংস্থান ব্যাংকের বিভিন্ন নীতি নির্ধারণী বিষয়ে আলোচনা করা হয়।

জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষ্যে কর্মসংস্থান ব্যাংকে দোয়া ও আলোচনা অনুষ্ঠিতজুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষ্যে কর্মসংস্থান ব্যাংক...
06/08/2026

জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষ্যে কর্মসংস্থান ব্যাংকে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষ্যে কর্মসংস্থান ব্যাংকে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধার সঙ্গে শহিদদের স্মরণে ৬ আগস্ট ২০২৬ তারিখ বৃহষ্পতিবার প্রধান কার্যালয়ে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বাদ যোহর ব্যাংকের কেন্দ্রীয় মসজিদে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় এ দোয়া ও আলোচনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, নিরীক্ষা মহাবিভাগের মহাব্যবস্থাপক মো: আমিরুল ইসলামসহ জিয়া পরিষদ ও কর্মসংস্থান ব্যাংক সিবিএ নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ সকল বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা, তাঁদের আত্মার শান্তি কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এসময়ে তিনি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক কর্মসংস্থান ব্যাংক নিশ্চিত করতে সকলের অংশগ্রহণের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করার আহবান জানান।

উক্ত দোয়া ও আলোচনা অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে শাহবাগে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে  কর্মসংস্থান ব্যাংকের পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর...
05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে শাহবাগে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে কর্মসংস্থান ব্যাংকের পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

কর্মসংস্থান ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী সংসদ কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধনকর্মসংস্থান ব্যাংক জাতীয়তাবাদী...
03/08/2026

কর্মসংস্থান ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী সংসদ কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন

কর্মসংস্থান ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী সংসদ (রেজি:নং-২২৪৯) কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় কার্যালয়ের শুভ উদ্বোধন ০৩ আগস্ট ২০২৬ তারিখ, সোমবার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক জনাব অরুন কুমার চৌধুরী। এসময় ব্যাংকের প্রধান কার্যালয়ের উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা, মহাব্যবস্থাপকবৃন্দ, উপমহাব্যবস্থাপকগণসহ সকল স্তরের কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের যুবদলের সভাপতি খন্দকার এনামুল হক এনাম, বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সাধারণ সম্পাদক জনাব বীর মুক্তিযোদ্ধা মো: আবুল খায়ের খাজা, শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোস্তাফিজুল করিম মজুমদার, সহ প্রচার সম্পাদক মো. মফিদুল ইসলাম মোহনসহ জাতীয়তাবাদী বিভিন্ন ইউনিট/সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্মসংস্থান ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী সংসদের সভাপতি জনাব সাখাওয়াত হোসেন মানিক। সঞ্চালনায় ছিলেন সংসদের সাধারণ সম্পাদক জনাব কাজী নাছির উদ্দিন। উক্ত অনুষ্ঠানে কর্মসংস্থান ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী সংসদ, কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসংস্থান ব্যাংক ঋণ আদায় ও মনিটরিং বিভাগের আয়োজনে “২০২৫-২৬ অর্থবছরে বিভিন্ন ব্যবসায়িক সূচকের অর্জন মূল্যায়ন এবং ২০২৬-২...
29/07/2026

কর্মসংস্থান ব্যাংক ঋণ আদায় ও মনিটরিং বিভাগের আয়োজনে “২০২৫-২৬ অর্থবছরে বিভিন্ন ব্যবসায়িক সূচকের অর্জন মূল্যায়ন এবং ২০২৬-২৭ অর্থবছরে লক্ষ্যমাত্রা নির্ধারণ ও কর্মপরিকল্পনা সংক্রান্ত” ভার্চুয়াল সভা ২৯ জুলাই ২০২৬ তারিখ বুধবার, প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী-র সভাপতিত্বে উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা, মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন, মো: শফিকুল ইসলাম মিঞা ও মো: আমিরুল ইসলামসহ প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় উপমহাব্যবস্থাপক এবং প্রধান শাখার ব্যবস্থাপক (উপমহাব্যবস্থাপক) সভায় উপস্থিত ছিলেন। ঋণ আদায় ও মনিটরিং বিভাগের উপমহাব্যবস্থাপক মুহ: আকতার হোসেন প্রধান সভা সঞ্চালনা করেন।

সভার শুরুতে উপব্যবস্থাপনা পরিচালক সার্বিক সূচকের ওপর স্বাগত বক্তব্য পেশ করেন। এছাড়া বিগত বছরের অর্জন ও চলতি অর্থবছরের কর্মপরিকল্পনার ওপর প্রেজেন্টেশন করা হয়। মাঠপর্যায়ের বিভাগীয় কার্যালয় প্রধানগণ, চট্টগ্রাম নিরীক্ষা কার্যালয় প্রধান, দুইজন আঞ্চলিক ব্যবস্থাপক, দুইজন শাখা ব্যবস্থাপক তাদের বিগত অর্থবছরের অর্জন ও চলতি অর্থবছরের কর্মপরিকল্পনার ওপর বক্তব্য প্রদান করেন। এসময় প্রধান কার্যালয়ের ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক, সকল মহাব্যবস্থাপক বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান প্রধান অতিথির বক্তব্যে কর্মসংস্থান ব্যাংকের মূল উদ্দেশ্য বাস্তবায়নে সঠিক প্রকল্পে যথানিয়মে ঋণ প্রদানের পরামর্শ প্রদান করেন। ব্যাংকের পঞ্চবার্ষিকী পরিকল্পনার অংশ হিসেবে এবছরে দেড় লাখ বেকার ও অর্ধ-বেকার যুবদের কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। এ সময় সকল কর্মকর্তা-কর্মচারীকে আরও পরিশ্রমী, দায়িত্বশীল হয়ে প্রত্যেকের নিজের কর্মদক্ষতা বাড়িয়ে সর্বোচ্চ পারফরম্যান্স প্রদর্শনের আহবান জানান।

সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক বিগত ২০২৫-২৬ অর্থবছরে ব্যাংক উল্লেখযোগ্য সাফল্য অর্জনের জন্য সবাই ধন্যবাদ জানিয়ে চলতি অর্থবছরে ইতিবাচক ধারা অব্যাহত রাখার আহবান জানান। যেসব শাখা ও কার্যালয় নির্ধারিত ব্যবসায়িক সূচকে প্রত্যাশিত ফল অর্জন করতে পারেনি, সেগুলোকে চলতি অর্থবছরের শুরু থেকেই অধিক আন্তরিকতা, পরিকল্পনা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পরামর্শ প্রদান করেন। দক্ষতা, পেশাদারিত্ব এবং জবাবদিহিতা নিশ্চিত করে উত্তম গ্রাহকসেবা ও কর্মপরিবেশ উন্নয়নসহ সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে চলতি অর্থবছরকে পরিপূর্ণভাবে কাজে লাগানোর আহবান জানান।

উল্লেখ্য, সভায় মাঠ পর্যায়ে আটটি বিভাগীয় কার্যালয় প্রধান, আটটি নিরীক্ষা কার্যালয় প্রধানসহ ৩৩ জন আঞ্চলিক ব্যবস্থাপক, সকল শাখা ব্যবস্থাপক ও সহকর্মীগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

Address

1, Rajuk Avenue
Dhaka
1000

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Alerts

Be the first to know and let us send you an email when Karmasangsthan Bank posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Karmasangsthan Bank:

Shortcuts

Share