03/12/2023
কয়েকদিন ধরেই পোস্টটা চোখের সামনে ঘুরছে। হুজুগে পাবলিক আবালের মত শেয়ার করেই চলেছে। এখন অনেকেই আমাকে তুলোধুনা করতে আসবে। তার আগে আমার কথাও শুনুন। আমার হিসাব টাও দেখুন।
এই মুভমেন্টে আপনার যা যা লাগবে তা নিয়েই লিখছি।
২টি গাভী ৫০০০০*২=১০০০০০
৬টি মুরগী ও ১টি মুরগী ৫০০*৭=৩৫০০
২বিঘা জমি ধানচাষ ৫০০০০*৬৬=৩৩০০০০০
পুকুর(৫শতকের মধ্যে) ৫০০০০*৫=২৫০০০০
সবজি আঙিনা ৫০০০০*৫= ২৫০০০০
সেলাই মেশিন ৮০০০*১=৮০০০
বাসস্থানে ধরুন আপনার পৈত্রিক যথেষ্ট আছে। সেদিকে না গেলাম।
চিকিৎসা তেও একদমই খরচ নেই বলেই ধরলাম।
শিক্ষা তে পারিবারিক লাইব্রেরীতে ধরুন কেবলমাত্র ১০০০০ই খরচ হলো।
অন্য গুলো অল্পতেই পারবেন। তাই সেই হিসেবেও না গেলাম। তাতে মোট কত হলো?
৩৯,২১,৫০০/=
ঊনচল্লিশ লাখ একুশ হাজার পাচঁশত মাত্র।
যা আপনার আমার মত আবালের পকেটে নাই। । এর ফ্র্যাকশন পরিমানও আমাদের পকেটে থাকলে আপনি আমি বহুত আগেই অন্য কোন ব্যবসায় জড়িয়ে যেতাম। অথবা দেশ ছেড়ে পালাইতাম। পারছি না কোনটাই। তাই আপনার মত স্টাটাস শেয়ার দিচ্ছি। আর নাহয় আপনার স্টাটাসের বিরুদ্ধে গালাগাল করছি৷
গুরুত্ব সহকারে পড়ার জন্য ধন্যবাদ।
©itspraantor