Kotah

Kotah কোঠা

07/10/2021

ব্রেসলেট !





আলো ও ডিভাইসের কারনে রং এর কিছুটা তারতম্য হতে পারে !

মাটির গহনা Brown Clay300৳ only
11/04/2019

মাটির গহনা
Brown Clay
300৳ only

50৳ only
19/02/2019

50৳ only

11/01/2019
01/12/2017
শুয়া উড়িল উড়িল জীবেরও জীবনশুয়া উড়িল উড়িল রে।।আরলাম আকানে ছিলা আনন্দিত মনভবে আসি পিঞ্জরাতে হইলা বন্ধন।নিদয়া নিষ্ঠুর পাখ...
15/08/2017

শুয়া উড়িল উড়িল জীবেরও জীবন
শুয়া উড়িল উড়িল রে।।

আরলাম আকানে ছিলা আনন্দিত মন
ভবে আসি পিঞ্জরাতে হইলা বন্ধন।

নিদয়া নিষ্ঠুর পাখি দয়া নাই রে তোর
পাষাণ সমান হিয়া কঠিন অন্তর।

পিঞ্জরায় থাকিয়া করলা প্রেমেরও সাধন
পিঞ্জরা ছাড়িয়া যাইতে না লাগে বেদন।

শীতলং ফকিরে কইন দম কর সাধন
দমের ভিতর আছে পাখি করিও যতন।

.তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়       সেকি মোর অপরাধ?চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী    বলে না তো কিছু চাঁদ।।চেয়ে’ চেয...
09/06/2017

.
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
সেকি মোর অপরাধ?
চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী
বলে না তো কিছু চাঁদ।।

চেয়ে’ চেয়ে’ দেখি ফোটে জবে ফুল
ফুল বলে না তো সে আমার ভুল
মেঘ হেরি’ ঝুরে’ চাতকিনী
মেঘ করে না তো প্রতিবাদ।।

জানে সূর্যেরে পাবে না
তবু অবুঝ সূর্যমুখী
চেয়ে’ চেয়ে’ দেখে তার দেবতারে
দেখিয়াই সে যে সুখী।।

হেরিতে তোমার রূপ-মনোহর
পেয়েছি এ আঁখি, ওগো সুন্দর।
মিটিতে দাও হে প্রিয়তম মোর
নয়নের সেই সাধ।।

বসন্ত বাতাসে সইগো         বসন্ত বাতাসে   বন্ধুর বাড়ির ফুলের গন্ধ     আমার বাড়ি আসে   বন্ধুর বাড়ির ফুলবাগানে        নানান...
13/02/2017

বসন্ত বাতাসে সইগো
বসন্ত বাতাসে
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ
আমার বাড়ি আসে

বন্ধুর বাড়ির ফুলবাগানে
নানান রঙ্গের ফুল
ফুলের গন্ধে মন আনন্দে
ভ্রমর হয় আকুল

বন্ধুর বাড়ির ফুলের বাগান
বাড়ির পূর্বধারে
সেথায় বসে বাজায় বাঁশি
মন নিলো তার সুরে

মন নিল তার বাঁশির তালে
রূপে নিলো আঁখী
তাইতো পাগল আব্দুল করিম
আশায় চেয়ে থাকি!!

11/02/2017

.
সংগীত!!
হৃদয়কে উদার করে, মনে প্রশান্তি আনে...

.   আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী॥   তুমি থাকো সিন্ধুপারে       ওগো বিদেশিনী॥    তোমায় দেখেছি শারদ   প্রাতে, তোম...
04/01/2017

. আমি চিনি গো চিনি
তোমারে, ওগো বিদেশিনী॥
তুমি থাকো সিন্ধুপারে
ওগো বিদেশিনী॥

তোমায় দেখেছি শারদ
প্রাতে, তোমায় দেখেছি
মাধবী রাতে, তোমায়
দেখেছি হৃদি মাঝারে
ওগো বিদেশিনী।

আমি আকাশে পাতিয়া
কান শুনেছি শুনেছি
তোমারই গান

আমি তোমায় সঁপেছি প্রাণ
ও গো বিদেশিনী।
ভূবন ভ্রমিয়া শেষে,
আমি এসেছি নূতন দেশে,
আমি অতিথি তোমারি
দ্বারে, ওগো বিদেশিনী।

পুরানো সেই দিনের কথা     ভুলবি কিরে হায়,    ও সেই চোখের দেখা           প্রানের কথা      সেকি ভোলা যায়।  আয় আর একটি বার  ...
30/12/2016

পুরানো সেই দিনের কথা
ভুলবি কিরে হায়,
ও সেই চোখের দেখা
প্রানের কথা
সেকি ভোলা যায়।
আয় আর একটি বার
আয়রে সখা,
প্রাণের মাঝে আয়।
মোরা সুখের দুখের কথা কব,
প্রাণ জুড়াবে তাই।
মোরা ভোরের বেলা
ফুল তুলেছি,
দুলেছি দোলায়।
বাঁজিয়ে বাঁশি গান গেয়েছি
বকুলের তলায়।
হায় মাঝে হলে ছাড়াছাড়ি
গেলেম কে কোথায়!!
আবার দেখা যদি হলে
সখা, প্রাণের মাঝে আয়..

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kotah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share