Corporate Solutions

Corporate Solutions We provide professional consultancy services on the ground of Tax, VAT and Company affairs Tax Lawyer

Time extension upto 31st December 2022 for Individual only.
30/11/2022

Time extension upto 31st December 2022 for Individual only.

১০০০ টাকার লাল নোটের বিষয়ে প্রকৃত তথ্য 👍
11/05/2022

১০০০ টাকার লাল নোটের বিষয়ে প্রকৃত তথ্য 👍

03/01/2022
ট্রেড লাইসেন্স নবায়ন (Renew) নিয়ে অনেকেই চিন্তা করছেন কিভাবে কি করবেন,* ট্রেড লাইসেন্স নবায়ন বিষয়টা কি?* নবায়ন না করলে ক...
26/08/2021

ট্রেড লাইসেন্স নবায়ন (Renew) নিয়ে অনেকেই চিন্তা করছেন কিভাবে কি করবেন,
* ট্রেড লাইসেন্স নবায়ন বিষয়টা কি?
* নবায়ন না করলে কি হবে?
* নবায়নের সময়সীমা কত ?
* কত টাকা লাগবে এবং কত জরিমানা হতে পারে ?

তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হল-

★★ট্রেড লাইসেন্স নবায়ন কি?
ট্রেড লাইসেন্স নবায়ন একটি নিয়মিত প্রক্রিয়া। একটি লাইসেন্সের মেয়াদ এক বছর ।
এর মেয়াদকাল শেষ হওয়ার তিন মাসের মধ্যে নবায়ন করতে হবে।
এ জন্য আগের ট্রেড লাইসেন্স নিয়ে দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সাথে। দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক কর কর্মকর্তা নবায়নকৃত লাইসেন্স টি দেখে কোন সমস্যা থাকলে জানাবেন অথবা কোথায় কত টাকা দিতে হবে তা বলে দিবেন ( এখন অনেক ক্ষেত্রেই সরাসরি ব্যাংকে গিয়ে টাকা জমা দিলেই হয়ে যায় ) ।

★★ট্রেড লাইসেন্স যদি এক বা একাধিক বছর হালনাগাদ করা না হয়, তাহলে কি ট্রেড লাইসেন্স বাতিল হয়ে যাবে ?

প্রতি বছর ট্রেড লাইসেন্স হালনাগাদ করা হয় যাতে করে ট্রেড লাইসেন্স এর কার্যকারিতা বহাল থাকে এবং আপনার ব্যবসার বৈধতা বজায় থাকে । তারমানে আপনি যদি ট্রেড লাইসেন্স হালনাগাদ না করেন তাহলে আপনার ব্যবসার বৈধতার অন্যতম যে ডকুমেন্ট সেটি তার কার্যকারিতা হারাবে তবে আপনার ট্রেড লাইসেন্স বাতিল হয়ে যাবে না।

এছাড়া ট্রেড লাইসেন্স হালনাগাদ না করার জন্য ট্রেড লাইসেন্স অথরীটি চাইলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করতে পারে । সেক্ষেত্রে আপনাকে জরিমানা প্রদান করে ট্রেড লাইসেন্স হালনাগাদ করতে হবে ।

★★ট্রেড লাইসেন্স নবায়ন না করলে কি হবে?

আপনি যদি আপনার ট্রেড লাইসেন্স নবায়ন (Renew) না করেন, তাহলে আপনার ট্রেড লাইসেন্স এর বিপরীতে প্রতি মাসে আপনার ট্রেড লাইসেন্স ফি এর ১০% হারে জরিমানা যুক্ত হতে থাকবে অর্থাৎ পরবর্তীতে ট্রেড লাইসেন্স হালনাগাদ করতে গেলে বছরে ১২০% জরিমানা দিতে হবে ।

★★ নবায়ন ফি কত হতে পারে ও কত দিন লাগে?

লাইসেন্স নবায়ন ফি নতুন লাইসেন্স ফির সমান এবং তার সাথে যুক্ত হয় ৩০০০ টাকা যা উৎসকর হিসেবে দিতে হয় । আর এটি ১ থেকে ৩
কার্যদিবসের মধ্যেই হয়ে যায়।

★★ট্রেড লাইসেন্স হালনাগাদের সময়সীমা ?
আপনার লাইসেন্সটি জুনের ৩০ তারিখেই মেয়াদ উত্তীর্ন হয়ে গিয়েছে ।
সাধারনত ১লা জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের পর্যন্ত বিনা জরিমানায় লাইসেন্স নবায়নের সুযগ থাকে। এর মধ্যে লাইসেন্স নবায়ন না করলে এর সঙ্গে যুক্ত হবে ৩০ শতাংশ সারচার্জ ( জরিমানা ) এবং এর পরে প্রতি মাসে ১০% হারে জরিমানা যুক্ত হতে থাকবে ।

★★ট্রেড লাইসেন্স বন্ধ করতে হলে কি করতে হবে ?

কেউ ব্যবসা বন্ধ করে ট্রেড লাইসেন্স সারেন্ডার করতে চাইলে তার সে সুযোগ আছে । তবে যে বছর নবায়ন সম্পন্ন রয়েছে, ঐ বছরে জুনের মধ্যে করলে কোন খরচ নেই।
তবে জুনের পরে করলে অবশ্যই নবায়ন করে ( জরিমানা থাকলে পরিশোধ করে ) ব্যবসার ইতি টানতে হবে। অন্যথায় কর্পোরেশন তার বিরুদ্ধে মামলা করার এখতিয়ার রাখে।

★★বিশেষ দ্রষ্টব্যঃ
ট্রেড লাইসেন্স করতে আবশ্যই আপনাকে পূর্বের ট্রেড লাইসেন্স এবং জমার রশিদ প্রদান করতে হবে।

★★★আর ট্রেড লাইসেন্স নবায়ন(Renew) নিয়ে কোন ঝামেলায় পড়লে Corporate Solutions তো আপনার পাশেই আছে ।

Eid Mubarak
20/07/2021

Eid Mubarak

 #বাজেটে  #আয়কর বিষয়ক উল্লেখযোগ্য পরিবর্তন সমূহ
03/06/2021

#বাজেটে #আয়কর বিষয়ক উল্লেখযোগ্য পরিবর্তন সমূহ

 #লিমিটেড  #কোম্পানি গঠন প্রক্রিয়ায় তিনটি সার্টিফিকেট অবশ্যই সংগ্রহ করতে হবে,১.  #আরজেএসসি থেকে "সার্টিফিকেট অফ ইন কর্...
28/05/2021

#লিমিটেড #কোম্পানি গঠন প্রক্রিয়ায় তিনটি সার্টিফিকেট অবশ্যই সংগ্রহ করতে হবে,

১. #আরজেএসসি থেকে "সার্টিফিকেট অফ ইন কর্পোরেশন" গ্রহন।
২. স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন/পৌরসভা/ইউনিয়ন) থেকে #ট্রেড #লাইসেন্স গ্রহন।
৩. #এনবিআর থেকে #ভ্যাট নিবন্ধনের জন্য #বিন (বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার) রেজিস্ট্রেশন।

একসময় কোম্পানি গঠন এর জটিলতায় "Ease of Doing Business" এ বাংলাদেশের অবস্থান ছিল একদম তলানিতে।

তবে এখন খুব অনলাইনে কোম্পানি রেজিস্ট্রেশন করা যায় মাত্র তিন ধাপে। সাথে দশ লাখ টাকা পর্যন্ত অথরাইজ ক্যাপিটাল হলে রেজিস্ট্রেশন ফি একদম ফ্রি বা শূন্য। স্ট্যাম্প ফি, ফাইলিং ফি এবং সার্টিফিকেট ফি দেখে নিতে পারেন ওয়েবসাইট থেকে।

তো রেজিঃ করতে হবে ৩ টি ধাপে।
১. নামের ছাড়পত্র: এটি অনেকটাই ডোমেইনের মত, একই নামে কখনো একাধিক কোম্পানি হবে না, ফলে আপনি নিজের ব্র্যান্ড নামের নিরাপত্তা পাবেন।

২. ডকুমেন্টেশন ও সাবমিশন: আপনাকে কোম্পানি নিবন্ধনের জন্যে RJSC ফরমেটে এবং AoA তৈরি করতে হবে, যেখানে শেয়ারের পরিমাণ, অথরাইজ ক্যাপিটাল, পেইড আপ সহ সব বিষয় উল্লেখ থাকবে। এক্ষেত্রে আপনি নিজে বা কোন লইয়ার বা Corporate Solutions লিগ্যাল টিমের সহায়তা নিতে পারেন।

এর পর নির্ধারিত সকল ফি জমা দিয়ে RJSC তে আপনার ফাইল সাবমিট করবেন।

৩. সার্টিফিকেট: সব ঠিকঠাক থাকলে ১-৪০ দিনের মধ্যে রেজিস্টার আপনাকে ডিজিটাল সার্টিফিকেট পাঠিয়ে দিবে।

ব্যাস, হয়ে গেল আপনার "xyz limited" কোম্পানি।

এবারে আসুন ট্রেড লাইসেন্স এ,

১. ট্রেড লাইসেন্স করতে হলে প্রথমে কোম্পানির ডকুমেন্টেশন গুলো তৈরি করতে হবে,
২. তারপর যেকোন একটি কমার্শিয়াল এড্রেসে দোকান নিয়ে তার ভাড়াটিয়া চুক্তিপত্র টি তৈরি করতে হবে
৩. তারপর আপনার জাতীয় পরিচয় পত্র এবং তিন কপি ছবি নিয়ে আপনার আঞ্চলিক সিটি কর্পোরেশন অফিস এ সব কিছু জমা দিতে হবে।

সবকিছু ঠিকঠাক থাকলে ৩ থেকে ১০ দিনের ভিতরে আপনার ট্রেড লাইসেন্স টি হাতে পেয়ে যাবে

এবারে আসি ভ্যাট রেজিস্ট্রেশন অথবা বিন সার্টিফিকেট এ,

১. ট্রেড লাইসেন্স টি করার পর কোম্পানির নামে আপনি একটি টিন সার্টিফিকেট করবেন এবং যাবতীয় কাগজপত্র নিয়ে ব্যাংক একাউন্ট করে ফেলবেন

২. এরপর ব্যাংক থেকে ব্যাংক স্টেটমেন্ট অথবা সলভেন্সি নিয়ে, অন্যান্য সকল কোম্পানির কাগজপত্র নিয়ে যেমন,
কোম্পানির কাগজপত্র
ট্রেড লাইসেন্স
ভাড়াটিয়া চুক্তিপত্র এবং
ব্যাংক সলভেন্সি সহ ভ্যাট অনলাইনে আবেদন করে দিন।
এটিও ৩ থেকে ১০ দিনের ভিতরে আপনি হাতে পেয়ে যাবেন।

হয়ে গেল আপনার কোম্পানির প্রাথমিক সকল কাগজপত্র।

তারপরও যে কোনো ঝামেলা এড়াতে Corporate Solutions আছেই তো আপনার পাশে।

৩১ মে ২০২১ এর মধ্যে ১৪ ডিজিটের    #সার্টিফিকেট আপডেট না করলে, সকল ধরনের  #ফেসবুক  #এ্যাডের উপর ১৫% ভ্যাট দিতে হবে। এই রক...
21/05/2021

৩১ মে ২০২১ এর মধ্যে ১৪ ডিজিটের #সার্টিফিকেট আপডেট না করলে, সকল ধরনের #ফেসবুক #এ্যাডের উপর ১৫% ভ্যাট দিতে হবে। এই রকম একটা মেইল হয়তো অনেকেই পেয়েছেন। তো আসুন জেনে নেই BIN সার্টিফিকেট করতে সাধারণত কি কি ডকুমেন্টস লাগে -
১. ব্যাংক সার্টিফিকেট
২. #ট্রেড #লাইসেন্স
৩. Certificate, Form XII, (লিমিটেড কোম্পানি হলে)
৪. ব্যাবসা প্রতিষ্ঠানের সার্টিফিকেট
৫. মালিকের বা পরিচালকদের TIN সার্টিফিকেট
৬. মালিকের বা পরিচালকদের NID
৭. মোবাইল নাম্বার
৮. ইমেইল এড্রেস

Eid Mubarak ❤️
13/05/2021

Eid Mubarak ❤️

Address

Shah Ali Tower (4th Floor), 33, Kawran Bazar
Dhaka
1215

Telephone

+8801767012544

Website

Alerts

Be the first to know and let us send you an email when Corporate Solutions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Corporate Solutions:

Share