27/09/2026
🚨 জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি 🚨
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কাক্কো (CACCO) সংশ্লিষ্ট কয়েকজনের WhatsApp অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে এবং ইতোমধ্যে হ্যাক হওয়া নম্বরগুলো থেকে বিভিন্ন ব্যক্তির কাছে আর্থিক সহায়তা/টাকা পাঠানোর অনুরোধ করা হচ্ছে। আজ কাক্কো’র খামার ম্যানেজার ও সেক্রেটারিয়েট অফিসার মিঃ বাবুল দরেছ-এর WhatsApp অ্যাকাউন্টও হ্যাক হয়েছে।
⚠️ বিশেষভাবে সতর্ক করা যাচ্ছে—
CACCO কখনোই WhatsApp, Messenger, SMS বা অন্য কোনো ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে কারও কাছে টাকা বা আর্থিক সহায়তা চায় না। এছাড়াও CACCO কোনো ধরনের নগদ লেনদেন পরিচালনা করে না। কাক্কো’র সকল আর্থিক লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন করা হয়।
তাই CACCO-সংশ্লিষ্ট কোনো নম্বর বা ব্যক্তির WhatsApp/Messenger অ্যাকাউন্ট থেকে এ ধরনের টাকা চাওয়া, আর্থিক সহায়তার অনুরোধ বা সন্দেহজনক কোনো বার্তা পেলে অনুগ্রহ করে কোনোভাবেই অর্থ লেনদেন করবেন না এবং কোনো লিংকে ক্লিক বা ব্যক্তিগত/আর্থিক তথ্য প্রদান করবেন না।
প্রয়োজনে বিষয়টি যাচাই করার জন্য সরাসরি CACCO অফিসে যোগাযোগ করুন।
📢 বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুগ্রহ করে এই সতর্কবার্তাটি আপনার পরিচিত ব্যক্তি, সদস্য সমিতি ও সংশ্লিষ্ট সকলের কাছে পৌঁছে দিন এবং সবাইকে সতর্ক থাকার অনুরোধ করুন।
সতর্ক থাকুন। প্রতারণা থেকে নিজেকে ও অন্যদের সুরক্ষিত রাখুন।