Bengal Islami Life Insurance Limited

Call Directions Website Contact the business

Bengal Islami Life Insurance Limited Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bengal Islami Life Insurance Limited, Insurance Company, Head Office, Aziz Bhaban (5th Floor), 93, Motijheel, C/A, Dhaka.

Official page of Bengal Islami Life Insurance Limited — a registered Islami life insurance company in Bangladesh, licensed and regulated by the Insurance Development & Regulatory Authority (IDRA). Bengal Islami Life Insurance Company Limited commenced operations in August 2013 as NRB Global Life Insurance Company Limited (NRBGLICL), a public limited company. In 2021, the Board of Directors, at its 46th Board Meeting, approved the change of name to Bengal Islami Life Insurance Limited to align the Company’s operations with Islamic Shariah principles. The Company is currently recognized as one of the leading fourth-generation life insurers in Bangladesh and is duly licensed by the Insurance Development and Regulatory Authority (IDRA). The Company is driven by a clear vision: “To simply be the best, not only in terms of quantity, but also in qualitative service.” In pursuit of this vision, the Company continues to strengthen its operational capabilities through the development of a state-of-the-art digital platform, designed to enhance accessibility, improve customer experience, and ensure efficient service delivery across its network.

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের ১২তম এজিএম অনুষ্ঠিত: ২% লভ্যাংশ ও পলিসি বোনাস অনুমোদনঢাকা: বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুর...
01/10/2026

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের ১২তম এজিএম অনুষ্ঠিত: ২% লভ্যাংশ ও পলিসি বোনাস অনুমোদন

ঢাকা: বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ হারে নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। এছাড়া বীমাগ্রাহকদের জন্য প্রতি হাজার টাকা বীমা অঙ্কের বিপরীতে ৩৩ টাকা হারে রিভার্শনারি বোনাস এবং ১৫ টাকা হারে টার্মিনাল বোনাস ঘোষণা করা হয়েছে।

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী। সভায় প্রধান পৃষ্ঠপোষক মোঃ জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোঃ আমিন হেলালীসহ অন্যান্য পরিচালকবৃন্দ, শেয়ারহোল্ডারগণ, মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মূখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম সভায় কোম্পানির ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও শরি’আহ প্রতিবেদন উপস্থাপন করেন এবং সর্বসম্মতিক্রমে তা অনুমোদিত হয়। এছাড়া সভায় ২০২৬ অর্থবছরের নিরীক্ষা কার্যক্রম পরিচালনার জন্য নিরীক্ষক (অডিট ফার্ম) নিয়োগ সম্পন্ন হয়।

সভাপতির বক্তব্যে মোস্তফা আজাদ চৌধুরী কোম্পানির আর্থিক স্থিতিশীলতা ও ধারাবাহিক প্রবৃদ্ধির চিত্র তুলে ধরেন এবং ভবিষ্যৎ ব্যবসায়িক সাফল্য নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

কোম্পানির প্রধান পৃষ্ঠপোষক মোঃ জসিম উদ্দিন বলেন, "গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স শরি’আহভিত্তিক মূল্যবোধ, দেশের প্রচলিত আইন এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর নীতিমালা কঠোরভাবে অনুসরণ করে চলেছে। আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে ডিজিটালাইজেশন ও সেবার মানোন্নয়নে কোম্পানি দৃঢ়প্রতিজ্ঞ।"

তিনি কোম্পানির অগ্রযাত্রায় সার্বিক সমর্থনের জন্য পরিচালক, শেয়ারহোল্ডার, সম্মানিত গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী ও ব্যবসায়িক অংশীদারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সন্তানের উচ্চশিক্ষার নিয়ে চিন্তিত? বেঙ্গল শিশু নিরাপত্তা তাকাফুলে গড়ুন সঞ্চয়, নিশ্চিত করুন সুন্দর ভবিষ্যৎ।
30/09/2026

সন্তানের উচ্চশিক্ষার নিয়ে চিন্তিত?
বেঙ্গল শিশু নিরাপত্তা তাকাফুলে গড়ুন সঞ্চয়, নিশ্চিত করুন সুন্দর ভবিষ্যৎ।

ফেনীতে বেঙ্গল ইসলামি লাইফ কর্তৃক মৃত্যু দাবির চেক হস্তান্তর।সম্প্রতি বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক তাকা...
30/09/2026

ফেনীতে বেঙ্গল ইসলামি লাইফ কর্তৃক মৃত্যু দাবির চেক হস্তান্তর।

সম্প্রতি বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক তাকাফুল গ্রাহক মরহুম নুরুল ইসলামের মৃত্যুতে তাঁর মৃত্যু দাবি বাবদ ৮,০৫,০০০৯ (আট লাখ পাঁচ হাজার নয়) টাকার চেক হস্তান্তর করা হয়। ফেনীর দাগনভূঞায় স্থানীয় একটি কনভেনশন সেন্টারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মৃত্যুদাবির চেকটি মনোনীতক মরহুমের স্ত্রী জাহেদা আক্তারের নিকট হস্তান্তর করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হারুন-উর রশিদ, কোম্পানির ভাইস চেয়ারম্যান মোঃ আমিন হেলালী, মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম, দাবি বিভাগের প্রধান মোঃ আনিসুর রহমান সুমনসহ কোম্পানির বিভিন্ন স্তরের উন্নয়ন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তাকাফুল গ্রাহক মরহুম নুরুল ইসলাম ২০২৪ সালে বেঙ্গল ইসলামি লাইফ থেকে একটি পলিসি গ্রহণ করেন এবং মাত্র দুইটি কিস্তি প্রদান করার পর স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করি। বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লি. মরহুম নুরুল ইসলাম-এর অবর্তমানে তাঁর পরিবারের পাশে থাকতে পেরে গর্বিত।

অসুস্থতায় সময় আপনার প্রয়োজন চিন্তামুক্ত থাকা। যেকোনো স্বাস্থ্যঝুঁকিতে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স-এর স্বাস্থ্য তাকাফ...
24/09/2026

অসুস্থতায় সময় আপনার প্রয়োজন চিন্তামুক্ত থাকা। যেকোনো স্বাস্থ্যঝুঁকিতে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স-এর স্বাস্থ্য তাকাফুল, আপনার পরিবারকে দিচ্ছে আর্থিক নিশ্চয়তা।

23/09/2026

দীর্ঘমেয়াদী সঞ্চয় করা নিয়ে আর দুশ্চিন্তা নয়।
বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স-এর ৩-স্টেজ মুদারাবা তাকাফুল প্ল্যান দিচ্ছে তিন ধাপে অর্থপ্রাপ্তির নিশ্চয়তা।

22/09/2026

কেন লাইফ ইন্স্যুরেন্স হবে তরুণদের দীর্ঘমেয়াদি ক্যারিয়ার? ইন্স্যুরেন্স জবস বিডি'র সাথে সাক্ষাতকারে জানালেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম।

17/09/2026

কর্মজীবনের সঠিক পরিকল্পনাই অবসর জীবনে সত্যিকারের প্রশান্তি এনে দেয়। জীবনের সোনালী দিনগুলো প্রিয়জনের সাথে নিশ্চিন্তে কাটাতে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স-এর 'পেনশন তাকাফুল' হোক আপনার বিশ্বস্ততার জায়গা।

শৈশব থেকে অবসর জীবনের প্রতিটি ধাপে পরিবারের সুরক্ষা নিশ্চিত করুন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স-এর সাথে।
13/09/2026

শৈশব থেকে অবসর জীবনের প্রতিটি ধাপে পরিবারের সুরক্ষা নিশ্চিত করুন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স-এর সাথে।

সতর্কবার্তা: প্রতারক চক্র থেকে সাবধান!সম্মানিত গ্রাহকবৃন্দ,সম্প্রতি একটি প্রতারক চক্র ‘বেঙ্গল ইসলামি লাইফ ইনস্যুরেন্স’-এ...
13/09/2026

সতর্কবার্তা: প্রতারক চক্র থেকে সাবধান!

সম্মানিত গ্রাহকবৃন্দ,

সম্প্রতি একটি প্রতারক চক্র ‘বেঙ্গল ইসলামি লাইফ ইনস্যুরেন্স’-এর নাম ও পরিচয় ব্যবহার করে বীমা সংক্রান্ত ভুয়া তথ্য ছড়াচ্ছে। তারা গ্রাহকদের ফোন বা মেসেজের মাধ্যমে প্রলুব্ধ করে OTP (ওটিপি), পিন নম্বর বা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

আপনার কষ্টার্জিত অর্থ ও তথ্যের নিরাপত্তার স্বার্থে নিচের বিষয়গুলো খেয়াল রাখুন:

১. OTP ও তথ্য গোপন রাখুন: বেঙ্গল ইসলামি লাইফ কখনো গ্রাহকের নিকট ফোন বা মেসেজে OTP, পিন বা গোপন তথ্য চাইবে না।

২. সন্দেহজনক লিংক এড়িয়ে চলুন: অপরিচিত নম্বর বা সন্দেহজনক কোনো লিংকে (Link) ক্লিক করা ও লেনদেন করা থেকে বিরত থাকুন।

৩. অফিশিয়াল যোগাযোগ: যেকোনো তথ্য যাচাই বা প্রয়োজনে সরাসরি আমাদের অফিশিয়াল কাস্টমার কেয়ার নম্বরে যোগাযোগ করুন।

কাস্টমার কেয়ার নম্বর: ০৯৬৭৮ ১৭১৭১৭

আপনার আস্থা ও নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক ৪ লাখ টাকার মৃত্যু তাকাফুল দাবির চেক হস্তান্তরআজ (১২ সেপ্টেম্বর, শনিবার) ...
12/09/2026

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক ৪ লাখ টাকার মৃত্যু তাকাফুল দাবির চেক হস্তান্তর

আজ (১২ সেপ্টেম্বর, শনিবার) বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মৃত্যু তাকাফুল দাবির ৪ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

কোম্পানির এলিগ্যান্ট প্রকল্পের ব্রাঞ্চ ম্যানেজার (বিএম) নাসির জমাদার-এর অকাল মৃত্যুতে তাঁর মনোনীত ব্যক্তি মিসেস মোর্শেদা বেগমের নিকট উক্ত মৃত্যু তাকাফুল দাবির চেক হস্তান্তর করেন কোম্পানির ভাইস চেয়ারম্যান ও প্রধান অতিথি মোঃ আমিন হেলালী। এসময় আরও উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বিশেষ অতিথি এম. এম. মনিরুল আলম, এলিগ্যান্ট প্রকল্প প্রধান ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জসীম উদ্দীন, কোম্পানির চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির, উপ-প্রকল্প প্রধান মোঃ সুলতান হোসেন খান, সহকারী প্রকল্প প্রধান এ এস এম সুহার্তসহ প্রমুখ।

চেক হস্তান্তর শেষে প্রধান অতিথি ও কোম্পানির ভাইস চেয়ারম্যান বলেন, "বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স সর্বদা গ্রাহক ও কর্মীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কর্মী বান্ধব এই প্রতিষ্ঠানটি যথাসময়ে গ্রাহক সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের আস্থা ধরে রাখতে সচেষ্ট আছে। শরিয়াহ ভিত্তিক ও আধুনিক ডিজিটাল সেবার মাধ্যমে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স গ্রাহক সন্তুষ্টি অর্জনে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।"

বিশেষ অতিথির বক্তব্যে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা উল্লেখ করেন বেঙ্গল ইসলামি লাইফের সকল উন্নয়ন কর্মকর্তা ও কর্মীদের জন্য গ্রুপ লাইফ ও স্বাস্থ্য তাকাফুল বাধ্যতামূলক। সুতরাং আমাদের কোন কর্মী মারা গেলে ২০ লক্ষ টাকা পর্যন্ত মৃত‍্যু সুবিধা এবং কর্মীসহ পরিবারের কাউকে হাসপাতালে চিকিৎসার প্রয়োজন হলে তাদের চিকিৎসা তাকাফুল পরিকল্পের আওতায় ১৫০,০০০ টাকা পর্যন্ত চিকিৎসা সুবিধা দেয়া হচ্ছে, যা বাংলাদেশ আমরাই প্রথম দিচ্ছি ।

চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও এলিগ্যান্ট প্রকল্পের সকল স্তরের উন্নয়ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Address

Head Office, Aziz Bhaban (5th Floor), 93, Motijheel, C/A
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Bengal Islami Life Insurance Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bengal Islami Life Insurance Limited:

Shortcuts

Share