Taka Pay

Taka Pay ভিসা এবং মাস্টারকার্ডের মতো আন্তর্জাতিক কার্ড নেটওয়ার্কের উপর নির্ভরতা কমাতে TakaPay চালু করা হয়

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানের জাতীয় কার্ড স্কিমের আওতায় ‘টাকা পে’ কার্ড চালু করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। গণপ্রজাতন্ত্...
06/11/2023

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানের জাতীয় কার্ড স্কিমের আওতায় ‘টাকা পে’ কার্ড চালু করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ নভেম্বর ২০২৩ গণভবনে এক অনুষ্ঠানে এই জাতীয় কার্ড স্কিমটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এবং বাংলাদেশ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন এবং ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন।

একমাত্র ব্যাংক হিসেবে শুরু থেকেই ইস্যুয়িং ও অ্যাকুয়ারিং দুটি সার্ভিসই প্রদান করবে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশের প্রথম নিজস্ব এই পেমেন্ট স্কিম ব্যাংকিং খাতে এক ঐতিহাসিক যুগের সূচনা করলো।



#টাকাপে

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হচ্ছে ‘টাকা পে’ কার্ড।টাকা পে কার্ডের লেনদেন নিষ্পত্তি হবে শুধু বাংলাদেশ ব্যাংকের অধীন ন্...
04/11/2023

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হচ্ছে ‘টাকা পে’ কার্ড।টাকা পে কার্ডের লেনদেন নিষ্পত্তি হবে শুধু বাংলাদেশ ব্যাংকের অধীন ন্যাশনাল পেমেন্ট সুইচ অব বাংলাদেশ (এনপিএসবি)–এর মাধ্যমে। এখন এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে গেলে এই এনপিএসবি সুবিধা ব্যবহার করেন।

আপাতত দেশের মধ্যে এই সেবা চালু হবে। ভবিষ্যতে টাকা পে কার্ড ভারতেও ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

সম্মানিত সদস্য, টাকা পে কার্ড গ্রাহক পর্যায়ে ইস্যু করা এখনো শুরু হয়নি। প্রথম ধাপে শুধু মাত্র সোনালী ব্যাংক ও ব্র্যাক ব্য...
04/11/2023

সম্মানিত সদস্য,
টাকা পে কার্ড গ্রাহক পর্যায়ে ইস্যু করা এখনো শুরু হয়নি।
প্রথম ধাপে শুধু মাত্র সোনালী ব্যাংক ও ব্র্যাক ব্যাংক ইস্যু করবে।
🇧🇩


#টাকাপে

টাকা পে’ নামে ডেবিট কার্ড এনেছে বাংলাদেশ ব্যাংক। গত বুধবার (১ নভেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্...
03/11/2023

টাকা পে’ নামে ডেবিট কার্ড এনেছে বাংলাদেশ ব্যাংক। গত বুধবার (১ নভেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্ড উদ্বোধন করেন।

‘টাকা পে’ কার্ড হলো ভিসা ও মাস্টার কার্ডের মতো। ভিসা ও মাস্টার কার্ডের মাধ্যমে যেসব সেবা মিলে একই সেবা ‘টাকা পে’ কার্ড দেবে। প্রাথমিকভাবে এটি দেশের মধ্যেই শুধু ব্যবহার করা যাবে।

ক্রমান্বয়ে এর মাধ্যমে টাকা-রুপি কার্ডও চালু করা হবে। তখন টাকা-রুপির মাধ্যমে প্রতিবেশী দেশ ভারতে লেনদেন করা যাবে। অধিকাংশ দেশে এমন নিজস্ব কার্ড আছে। কয়েকটি দেশের মধ্যে যেমন-ভারতের কার্ড ‘রুপে’, পাকিস্তানের ‘পাক পে’, শ্রীলংকার ‘লংকা পে’ ও সৌদি আরবে আছে ‘মাদা’।

কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র জানিয়েছে, দেশে প্রথমে ৮টি ব্যাংক পাইলটভিত্তিতে এই কার্ড ইস্যু করবে। পরবর্তীতে অন্যান্য ব্যাংকও ইস্যু করতে পারবে। আট ব্যাংকের মধ্যে রয়েছে- ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সিটি ব্যাংক, সোনালী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ইসলামী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। তবে উদ্বোধনী দিনে শুধু সোনালী, ব্র্যাক ও সিটি ব্যাংক এ কার্ড ইস্যু করেছে। পরবর্তীতে বাকিরাও ইস্যু করবে।

এর আগে গত ১৮ জুন নতুন মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার জানিয়েছিলেন, চিকিৎসা, ভ্রমণসহ বিভিন্ন কাজে প্রতি বছর বাংলাদেশ থেকে অনেকে ভারতে যান। এ জন্য বাংলাদেশিরা ডলার কিনে ভারতে গিয়ে রুপিতে রুপান্তর করেন। তারা প্রায়ই বিনিময় হারজনিত লোকসানে পড়েন। এ থেকে উত্তরণে ‘টাকা পে’ নামে ডেবিট কার্ড আনলো বাংলাদেশ ব্যাংক। এ কার্ডের মাধ্যমে মানুষ টাকা বা রুপি তুলতে পারবে।

কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বর্তমানে ডেবিট কার্ডের লেনদেনে আন্তর্জাতিক পেমেন্ট স্কিম (আইপিএস) থেকে দেশের ব্যাংকগুলো সেবা নিয়ে থাকে। এসব সেবা সরবরাহ করে, ভিসা, মাস্টারকার্ড, অ্যামেক্স, জেসিবি, ডিসকভার, ইউনিয়ন পে। এতে বিদেশি প্রতিষ্ঠানগুলোকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার ফি দিতে হয় ব্যাংকগুলোকে। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর ওপর নির্ভরশীলতা কমানো ও বৈদেশিক মুদ্রার হ্রাস কমাতে ‘ন্যাশনাল ডেবিট কার্ড’ চালু করার উদ্যোগ।

বাংলাদেশ ব্যাংক বলছে, উদ্বোধনের পরপরই এ কার্ডের মাধ্যমে লেনদেন শুরু হয়েছে দেশের মধ্যে। নতুন ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি পুরনো ব্যাংক অ্যাকউন্টেও এ কার্ডের মাধ্যমে সেবা নিতে পারবেন গ্রাহক। এক্ষেত্রে অ্যাকাউন্টের বিপরীতে আগের নেওয়া ডেবিট কার্ডটি স্থগিত করে ‘টাকা পে’ কার্ডের সেবা নিতে পারবে তারা।

গভর্নর জানিয়েছিলেন, গ্রাহকের এ কার্ড থাকলে বাংলাদেশে এটিকে ডেবিট কার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। কেনাকাটা করতে পারবেন। ভারতে গেলে এ কার্ড দিয়েই ভ্রমণ কোটায় ১২ হাজার ডলার খরচ করতে পারবেন তারা।




#টাকাপে

বাংলাদেশে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে লেনদেন অনেক দিন ধরেই চলছে, কিন্তু এটির জন্য আমরা নির্ভরশীল ছিলাম আন্তর্জাতিক কোম্...
03/11/2023

বাংলাদেশে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে লেনদেন অনেক দিন ধরেই চলছে, কিন্তু এটির জন্য আমরা নির্ভরশীল ছিলাম আন্তর্জাতিক কোম্পানির নেটওয়ার্কের উপর। সাধারণত আমরা ভিসা, মাস্টারকার্ড ও অ্যামেক্সের মতো আন্তর্জাতিক কার্ডগুলি ব্যবহার করি। কেমন হবে যদি আমাদের নিজেদের মানে একবারে দেশীয় এমন একটি কার্ড থাকে? আমাদের জন্য একটি সুখবর হলো আজকে থেকে চালু হচ্ছে এমনই ডেবিট কার্ড ‘টাকা পে’। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে প্রাথমিকভাবে তিনটি ব্যাংক ‘টাকা পে’ কার্ড সেবা চালু করছে।

‘টাকা পে’ কার্ড স্কিমে সকল লেনদেন বাংলাদেশ ব্যাংকের ন্যাশনাল সুইচের মাধ্যমে হবে, এর কারণে আমাদের আন্তর্জাতিক নেটওয়ার্কের উপর নির্ভর করতে হবে না, এবং এতে করে বৈদেশিক মুদ্রার খরচও কমবে। এখন থেকেই দেশের সব এটিএম, পয়েন্টস অব সেলস ও অনলাইন প্ল্যাটফর্মে এই কার্ড ব্যবহার করা যাবে। প্রাথমিকভাবে 'টাকা পে' ডেবিট কার্ড হিসেবে শুরু করলেও পরবর্তীতে ক্রেডিট কার্ড হিসেবেও পাওয়া যাবে, এবং প্রায় সকল ব্যাংকের গ্রাহকই এই কার্ড ইস্যু করে নিতে পারবেন।

আমরা স্বপ্ন দেখি একটি স্বনির্ভর স্মার্ট বাংলাদেশের। এই 'টাকা পে' আমাদের দেশের প্রেক্ষাপটে একটি যুগান্তকারী উদ্ভাবন, যা আমাদের স্মার্ট অর্থনীতি গড়ার পথে অনেকদূর এগিয়ে নিয়ে যাবে। এই দুর্বার গতিতে আমরা যদি সবাই মিলে নিষ্ঠার সাথে কাজ করে এগিয়ে যাই, আমাদের স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরণে সাহস না হারাই, তাহলে আমরাই করতে পারবো সব সম্ভব। কেউ আমাদের অগ্রগতি দাবায় রাখতে পারবে না।



#টাকাপে

আমার দেশ , আমার কার্ড একটি স্বনির্ভর স্মার্ট বাংলাদেশের প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী “শেখ হাসিনার” হাত ধরে, বাংলাদেশ ব্...
03/11/2023

আমার দেশ , আমার কার্ড

একটি স্বনির্ভর স্মার্ট বাংলাদেশের প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী “শেখ হাসিনার” হাত ধরে, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে আজ থেকে শুরু হলো আমাদের জাতীয় ডেবিট কার্ড ‘টাকা পে’ এর যাত্রা।

এবার স্বাধীনভাবে লেনদেন হোক দেশীয় কার্ডে।

জাতীয় ডেবিট কার্ড ‘টাকা পে’ তে কি কি সুবিধা পাওয়া যাবে?

- দেশের অভ্যন্তরে লেনদেন ও কেনা কাটা করা যাবে।
- যে কোন ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করা যাবে।
- একটি মাত্র কার্ড দিয়েই একাধিক একাউন্ট হতে টাকা উত্তোলন করা যাবে।
- ডেবিট কার্ড ব্যবহার চার্জ কমে যাবে।
- নিজেদের ইচ্ছামত কাষ্টম সুবিধা যোগ করে লেনদেন আরও সহজ করা হবে।
- ডেবিট কার্ডের বার্ষিক চার্জ কমে যাবে।



#টাকাপে

বিদেশি কার্ড প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমাতে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে আগামী ১ নভেম্বর ন্যাশনাল ডেবিট ...
03/11/2023

বিদেশি কার্ড প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমাতে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে আগামী ১ নভেম্বর ন্যাশনাল ডেবিট কার্ড চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, 'প্রাথমিকভাবে ৮টি ব্যাংক নিয়ে পাইলটিং কার্যক্রম করা হচ্ছে। জাতীয় পর্যায়ে এই কার্ড ব্যবহার হলে গ্রাহকের খরচ কমবে। কারণ বাংলাদেশ ব্যাংক একটি কার্ডের জন্য যেসব সেবা দেবে, তা সাশ্রয়ী হবে। তখন আন্তর্জাতিক কার্ড স্কিমগুলোর সঙ্গে প্রতিযোগিতা হবে। এখন আন্তর্জাতিক কার্ড স্কিমগুলো যা নির্ধারণ করে দেয়, তা-ই মানতে হয়।' তিনি আরও জানান, প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংক অভ্যন্তরীণ ব্যবহারের জন্য এ কার্ড চালু করবে, পরে টাকা-রুপি কার্ড চালু করা হবে।

এর আগে গত ২ জুন বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ন্যাশনাল ডেবিট কার্ড চালুর উদ্যোগ নেওয়ার কথা জানান গভর্নর আব্দুর রউফ তালুকদার।

Something big is coming … im glad to be the part of it..



#টাকাপে

“টাকা পে'র ফলে পরনির্ভরশীল থাকতে হবে না”-মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনামাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ডিজিটা...
03/11/2023

“টাকা পে'র ফলে পরনির্ভরশীল থাকতে হবে না”
-মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ডিজিটাল বাংলাদেশ না হলে অর্থনীতির চাকা সচল থাকতো না। টাকা পে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলারই একটি পদক্ষেপ। টাকা পে’র ফলে পরনির্ভরশীল থাকতে হবে না।’

বুধবার (১ নভেম্বর) ন্যাশনাল স্কিম টাকা-পে’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সূত্র:ইত্তেফাক, ১ নভেম্বর ২০২৩

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু 🇧🇩❤️

#বঙ্গবন্ধুকন্যা #প্রধানমন্ত্রী #শেখহাসিনা #টাকাপে



#টাকাপে

03/11/2023

এ মাসেই বাংলাদেশ ব্যাংক চালু করছে ‘টাকা পে’ নামে ন্যাশনাল ডেবিট কার্ড 💳

বিদেশি কোম্পানির ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে ন্যাশনাল ডেবিট কার্ড কার্যকরী ভূমিকা রাখবে। এই পাইলটিং প্রোগ্রামটি শুরুতে আটটি ব্যাংক নিয়ে শুরু হলেও এ মাসেই এই সেবায় যুক্ত হবে প্রায় সব সরকারি ব্যাংক। আর জাতীয় পর্যায়ে এই কার্ড ব্যবহার হলে গ্রাহকের খরচও কমবে। কারণ বাংলাদেশ ব্যাংক একটি কার্ডের জন্য যেসব সেবা দেবে, তা সাশ্রয়ী হবে। সেক্ষেত্রে আন্তর্জাতিক কার্ড স্কিমগুলো চার্জ কমাতে বাধ্য হবে।

ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মোহাম্মদ শিরিন বলেন, ন্যাশনাল ডেবিট কার্ড চালুর মধ্য দিয়ে লেনদেনে নতুন যুগের সূচনা করবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে কার্ড ব্যবহারের চার্জ কমিয়ে সর্বনিম্নে নামিয়ে আনবে। যাতে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের গ্রাহকদের কার্ড ব্যবহার উদ্বুদ্ধ করতে পারে।

✅ নিম্নোক্ত ব্যাংকগুলোতে এ মাসেই চালু হচ্ছে ন্যাশনাল ডেবিট কার্ড -

• অগ্রণী ব্যাংক লিমিটেড
• বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড
• বাংলাদেশ কৃষি ব্যাংক
• ব্যাংক এশিয়া লিমিটেড
• বেসিক ব্যাংক লিমিটেড
• এক্সিম ব্যাংক লিমিটেড
• ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড
• আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড
• আইএফআইসি ব্যাংক লিমিটেড
• যমুনা ব্যাংক লিমিটেড
• জনতা ব্যাংক লিমিটেড
• মেঘনা ব্যাংক লিমিটেড
• মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড
• মিডল্যান্ড ব্যাংক লিমিটেড
• মধুমতি ব্যাংক লিমিটেড
• ন্যাশনাল ব্যাংক লিমিটেড
• ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লিমিটেড
• এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড
• এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড
• ওয়ান ব্যাংক লিমিটেড
• রূপালী ব্যাংক লিমিটেড
• শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড
• সীমান্ত ব্যাংক লিমিটেড
• সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড
• সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড
• স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড
• ট্রাস্ট ব্যাংক লিমিটেড
• ইউনিয়ন ব্যাংক লিমিটেড
• উত্তরা ব্যাংক লিমিটেড
• উরি ব্যাংক লিমিটেড এবং
• সোনালী ব্যাংক লিমিটেড



#টাকাপে #বাংলাদেশ #বাংলাদেশব্যাংক #কেন্দ্রীয়ব্যাংক #বাংলাদেশব্যাংকিং #ব্যাংকিংসেবা #ডেবিটকার্ডসেবা #ডেবিটকার্ড #টাকাপে

03/11/2023

টাকা পে কার্ডের ধরন হবে ভিসা ও মাস্টারকার্ডের মতো। প্রাথমিকভাবে দেশে অভ্যন্তরীণ ব্যবহারের জন্য এটি চালু করছে বাংলাদেশ ব্যাংক। ক্রমান্বয়ে এর মাধ্যমে টাকা-রুপি কার্ডও চালু করা হবে, যার মাধ্যমে প্রতিবেশী দেশ ভারতে লেনদেন করতে পারবে।



#টাকাপে

'টাকা পে' স্মার্ট বাংলাদেশ গড়ে তোলারই একটি পদক্ষেপ: মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনান্যাশনাল কার্ড স্কিম ‘টাকা-প...
03/11/2023

'টাকা পে' স্মার্ট বাংলাদেশ গড়ে তোলারই একটি পদক্ষেপ: মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা

ন্যাশনাল কার্ড স্কিম ‘টাকা-পে’ বাংলাদেশের জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ। এটা করার কারণে পরনির্ভরশীলতা কাটবে। একটা হার্ড কারেন্সির ওপর আমাদের নির্ভরশীল হতে হবে না।’

জয় বাংলা,
জয় বঙ্গবন্ধু


দেশের টাকার লেনদেন হোক দেশের কার্ডে। স্মার্ট ইকোনমি প্রতিষ্ঠার পথে নতুন সংযোজন হিসেবে "টাকা পে" কার্ড চালুর উদ্যোগ নিয়ে...
02/11/2023

দেশের টাকার লেনদেন হোক দেশের কার্ডে। স্মার্ট ইকোনমি প্রতিষ্ঠার পথে নতুন সংযোজন হিসেবে "টাকা পে" কার্ড চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক, এই উদ্যোগে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক লিমিটেড এর পক্ষ থেকে শুভকামনা।

Address

120, DIT Avenue Motijheel
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taka Pay posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share