Global Islami Bank PLC

Directions Website

Global Islami Bank PLC Banking with Faith Build confidence among the NRBs for investment. Strengthen inflow of remittance.

To become an acceptable brand in the financial sector by offering service excellence and creating value for everybody encompassing customers, shareholders, partners, society and economy through transparency, technology, innovation & integrity. Provide fast, accurate and adequate customer service upholding business ethics and transparency. Create value for communities, societies and economies in which we operate by ensuring growth and sustainability. Matching technology with the help of well educated professionals and experienced sponsors of the Bank. Create dignified working environment for Employees through best practice of the industry.

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-তে আপনাকে স্বাগতম।আমরা অত্যন্ত আনন্দের সাথে নবনিযুক্ত উপব্যবস্থাপনা পরিচালক জনাব শহীদুর রহ...
01/10/2026

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-তে আপনাকে স্বাগতম।

আমরা অত্যন্ত আনন্দের সাথে নবনিযুক্ত উপব্যবস্থাপনা পরিচালক জনাব শহীদুর রহমান খানকে আমাদের ব্যাংকে স্বাগত জানাচ্ছি।

জনাব খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ শেষ করে ইসলামী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে বর্ণাঢ্য ব্যাংকিংজীবন শুরু করেন। সম্মিলিত ইসলামী ব্যাংকে যোগদানের পূর্বে সুদীর্ঘ অভিজ্ঞতাসমৃদ্ধ ব্যাংকিংজীবনে তিনি পর্যায়ক্রমে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্থান, প্রাইম ব্যাংক, সাউথইস্ট ব্যাংক এবং ডাচ-বাংলা ব্যাংকে দায়িত্ব পালন করেছেন। এ সময়কালে তিনি বিভিন্ন শাখায় শাখা ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের জেনারেল সার্ভিসেস ডিভিশন, কর্পোরেট ব্যাংকিং ডিভিশন, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন, রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এই ব্যাংকে তাঁর যোগদান আমাদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আরও দৃঢ় করার সাথে সাথে ব্যাংক-কে শক্তিশালী করার লক্ষ্যে অভিজ্ঞ ও দক্ষ পেশাজীবীদের নিয়ে আসতে আমাদের প্রতিশ্রুতিকে এগিয়ে নেবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্ব একটি শক্তিশালী, আধুনিক এবং গ্রাহক-কেন্দ্রিক শরীয়াহভিত্তিক ব্যাংক গড়ে তোলার যাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে; যার মাধ্যমে আমরা গ্রাহক ও সমাজের সেবায় আরও উৎকর্ষ সাধন করতে পারব।

সম্মিলিত পরিবারে আপনাকে স্বাগতম, জনাব শহীদুর রহমান খান।
আমাদের সাথে আপনার এই নতুন যাত্রায় আমরা আপনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।

একসাথে, সমৃদ্ধ আগামীর পথে।

#সম্মিলিতইসলামীব্যাংকপিএলসি

রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর অডিট কমিটির ১ম সভা ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার ব্যাং...
30/09/2026

রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর অডিট কমিটির ১ম সভা ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যাংকের অডিট কমিটির সদস্য আসমা আখতার, এফসিএ ও মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী, এফসিএ এতে উপস্থিত ছিলেন। এছাড়া, ব্যাংকের কোম্পানি সেক্রেটারি (চলতি দায়িত্ব) মোঃ মনিরুল ইসলামসহ সম্মিলিত ইসলামী ব্যাংকের ৫টি ইউনিটের (এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক) ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স ডিভিশনের প্রধানগণ সভায় অংশগ্রহণ করেন।
সভায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট আইন-কানুন ও বিধি-প্রবিধি পরিপালনের জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।

#সম্মিলিতইসলামীব্যাংকপিএলসি

রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহ্ভিত্তিক ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের ১৫তম সভা ২৮ সেপ্টেম্বর ২০২...
28/09/2026

রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহ্ভিত্তিক ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের ১৫তম সভা ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান।

সভায় আরও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য লে. কর্নেল (অব.) মোঃ খান সুবায়েল বিন রফিক পিএইচডি, আসমা আখতার এফসিএ, কে. এম. জাকারিয়া, মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী এফসিএ, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ অপারেটিং অফিসার আহ্মেদ জাফরুল হাসান এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মোঃ মনিরুল ইসলাম।

সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম পর্যালোচনা, বিভিন্ন বিনিয়োগ প্রস্তাবনা অনুমোদনসহ বিনিয়োগ পুনরুদ্ধার কার্যক্রম জোরদার ও স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চলমান রাখার জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।

সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৪তম সভা অনুষ্ঠিতরাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএল...
20/09/2026

সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৪তম সভা অনুষ্ঠিত

রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ১৪তম সভা ২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান সভাপতিত্ব করেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য লে. কর্নেল (অবঃ) মোঃ খান সুবায়েল বিন রফিক পিএইচডি, আসমা আখতার এফসিএ, কে. এম. জাকারিয়া ও মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার এবং কোম্পানি সেক্রেটারি (চলতি দায়িত্ব) মোঃ মনিরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম পর্যালোচনা, বিভিন্ন বিনিয়োগ প্রস্তাবনা অনুমোদনসহ বিনিয়োগ পুনরুদ্ধার কার্যক্রম জোরদার ও স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চলমান রাখার জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।

সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগরাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসল...
17/09/2026

সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ

রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি'র সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ‘এক্সিম ইসলামী ইনভেস্টমেন্ট লিমিটেড (ইআইআইএল)’-এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী, এফসিএ। একই সাথে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারকে ইআইআইএল-এর পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর ২০২৬ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ইআইআইএল-এর পরিচালনা পর্ষদের ৭৮তম সভায় এই নিয়োগ প্রদান করা হয়। নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী এফসিএ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন ইআইআইএল পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ শিব্বির হোসাইন এফসিএ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনজুরুল আলম।

17/09/2026

সম্মিলিত ইসলামী ব্যাংকে ব্যাংকিং কার্যক্রম এখন পুরোপুরি স্বাভাবিক। গ্রাহকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং আস্থাই আমাদের সবচেয়ে বড় শক্তি। জিআইবি জুবলী রোড শাখার গ্রাহকদের মুখেই শুনুন তাদের অভিজ্ঞতার কথা-টাকা জমা বা উত্তোলন- লেনদেন এখন আগের মতোই স্বাচ্ছন্দ্যে ও সফলভাবে সম্পন্ন হচ্ছে, যা ব্যাংকিং সেবাকে আরও আস্থার জায়গায় নিয়ে গেছে। উত্তোলন
আপনার আস্থায় সম্মিলিত ইসলামী ব্যাংক সবসময় পাশে আছে।

#সম্মিলিতইসলামীব্যাংকপিএলসি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিতরাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাংক পি...
15/09/2026

সম্মিলিত ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান। সভায় আরও উপস্থিত ছিলেন সভায় ব্যাংকের নির্বাহী কমিটির সদস্য, কে. এম. জাকারিয়া, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জাফরুল হাসান এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মোঃ মনিরুল ইসলাম।

সভায় ব্যাংকের ৫টি ইউনিটের একত্রীকরণ নিয়ে একাধিক সিদ্ধান্ত গ্রহণসহ বিভিন্ন শাখা থেকে প্রেরিত বিনিয়োগ প্রস্তাবনা অনুমোদন করা হয়।

#সম্মিলিতইসলামীব্যাংকপিএলসি

রাষ্ট্রীয় মালিকানাধীন শরিয়াহভিত্তিক ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের ১২তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম...
13/09/2026

রাষ্ট্রীয় মালিকানাধীন শরিয়াহভিত্তিক ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের ১২তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি (১০ সেপ্টেম্বর ২০২৬) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান।

সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য লে. কর্নেল (অব) মোঃ খান সুবায়েল বিন রফিক পিএইচডি, আসমা আখতার এফসিএ, কে. এম. জাকারিয়া, মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী এফসিএ, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জাফরুল হাসান এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মোঃ মনিরুল ইসলাম।

সভায় গত ৭ তারিখ থেকে গ্রাহকবৃন্দকে আমানত ফেরত দেওয়ার ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখার প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়। এ সময় ব্যাংকের বিভিন্ন বিনিয়োগ প্রস্তাবনা অনুমোদনসহ বিনিয়োগ পুনরুদ্ধার জোরদার করা এবং ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক করার বিষয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়|

11/09/2026

নতুন বাজার শাখা, মহেশখালী, কক্সবাজারে "CUSTOMER FIRST : PAYMENT and Service Excellence" ক্যাম্পেইনার কার্যক্রম

#সম্মিলিতইসলামিব্যাঙ্কিংপিএলসি

Address

Saiham Tower, House-34, Road-136, Block # S. E (C-1), Gulshan Model Town
Dhaka
1212

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Global Islami Bank PLC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share