30/05/2017
সাইক্লোন Mora-র ধ্বংসাত্মক প্রভাব থেকে নিরাপদ থাকুক বাংলাদেশ, বিশেষ করে কক্সবাজার সহ উপকূলীয় এলাকার মানুষ, গ্রামীণফোনের ৬ কোটির পরিবারের একটি-ই কামনা। জনস্বার্থে এই সতর্কমূলক পোস্টটি সবার সাথে শেয়ার করার অনুরোধ থাকলো।
উপকূলীয় এলাকায় আপনার পরিবারের সদস্য বা পরিচিতদের নিয়ে ঘূর্ণিঝড় আশ্রয়ের জন্য দ্রুত চলে যান এবং তাদের সাথে নিচে দেয়া জরুরী নম্বরগুলো শেয়ার করুন।
১) নিকটতম ঘূর্ণিঝড় আশ্রয় কোথায় তা জানতে 611545 এ কল করুন
২) চট্টগ্রাম সিটি কর্পোরেশন হটলাইন 630739
৩) কেউ আহত হলে 634843 এ কল করুন
৪) ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, পুলিশ এবং সিভিল সার্ভিস অফিসাররা সব সময় স্ট্যান্ডবাই থাকে তাই প্রয়োজনে তাদের কল করতে দ্বিধা করবেন না। আপনি জাতীয় হেল্পলাইন 999 এর মাধ্যমে তাদের কাছে পৌঁছতে পারেন।
এছাড়াও তাদের জানাবেন যে, সকল স্কুল, কলেজ এবং সরকারি কাঠামোগুলি আশ্রয়ের জন্য খোলা হয়েছে। তারা সেখানে আশ্রয় নিতে পারেন।