Bangladesh Krishi Bank - BKB

Directions Website Contact the business

Bangladesh Krishi Bank - BKB Bangladesh Krishi Bank (BKB) is a 100% government owned specialized Bank in Bangladesh.
(1)

বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) একটি শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক। ১৯৭৩ সালে রাস্ট্রপতি আদেশ নং-২৭ বলে প্রতিষ্ঠিত বাংলাদেশের কৃষির মতো প্রকৃতি নির্ভর অনিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ খাতে অর্থায়নের জন্য দেশের বৃহত্তম বিশেষায়িত ব্যাংক। আমানত,ঋণ,বৈদেশিক বানিজ্যসহ সব ধরনের আধুনিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ কৃষি ব্যাংক।
গ্রাম-গঞ্জে ১০৩৮টি অনলাইন শাখার মাধ্যমে বিশ্বের যে কোন দেশের প্রবাসীদের রেমিট্যান্সের টাকা দ্রুততম সময়ে স্বজনদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও ময়মনসিংহ শহরে ১১ টি এটিএম বুথের মাধ্যমে ২৪ ঘন্টা ব্যাংকিং সেবা প্রদান করছে। ব্যাংকের নিজস্ব এটিএম বুথ ছাড়াও NPSB এর মাধ্যমে দেশের যে কোন ব্যাংকের এটিএম বুথ হতে টাকা উত্তোলন এবং কেনাকাটায় যে কোন পয়েন্ট অব সেলে খুব সহজেই কৃষি ব্যাংকের ডেবিট কার্ড ব্যবহার করা যায়। এছাড়াও RTGS, BACH, BEFTN, SWIFT, ACS, IBFT সহ আছে নানাবিধ আধুনিক ব্যাংকিং সেবা।
খুব শীঘ্রই কৃ্ষি ব্যাংকের নিজস্ব ব্যাংকিং এ্যাপ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আধুনিক ও যুগোপযোগী ব্যাংকিং সুবিধা প্রদানের লক্ষ্যে ডিজিটালাইজেশনে বাংলাদেশ কৃষি ব্যাংক অনেকদুর এগিয়ে আছে।
বিকেবি এর প্রধান কার্যালয় কৃষি ব্যাংক ভবন, ৮৩-৮৫, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ এ অবস্থিত।

বাংলাদেশ কৃষি ব্যাংক ও মাস্টারকার্ডের মধ্যে লাইসেন্স হস্তান্তর কার্ডভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে সরকারি ব্যা...
27/10/2026

বাংলাদেশ কৃষি ব্যাংক ও মাস্টারকার্ডের মধ্যে লাইসেন্স হস্তান্তর

কার্ডভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে সরকারি ব্যাংকের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল। ২৭ অক্টোবর ২০২৬ তারিখ ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে আনুষ্ঠানিকভাবে মাস্টারকার্ডের পক্ষে দক্ষিণ এশিয়ার ডিভিশন প্রেসিডেন্ট ও ভারতের কান্ট্রি করপোরেট অফিসার জনাব গৌতম আগরওয়াল বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সঞ্চিয়া বিনতে আলী এর নিকট লাইসেন্স হস্তান্তর করেন। লাইসেন্স হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, “মাস্টারকার্ডের লাইসেন্স প্রাপ্তির মাধ্যমে বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো। এর মাধ্যমে গ্রাহকের কার্ডভিত্তিক লেনদেনের সুযোগ সম্প্রসারণসহ ক্যাশলেস পেমেন্ট সেবা সহজলভ্য করার কার্যক্রমকে এগিয়ে নিতে সহায়ক হবে।” মাস্টারকার্ডের দক্ষিণ এশিয়ার ডিভিশন প্রেসিডেন্ট ও ভারতের কান্ট্রি করপোরেট অফিসার জনাব গৌতম আগরওয়াল বলেন, “বাংলাদেশ কৃষি ব্যাংকের সঙ্গে এই অংশীদারীত্ব দেশের আরো বেশি মানুষের কাছে ডিজিটাল পেমেন্ট সেবা পৌঁছে দিতে এবং আর্থিক অন্তর্ভুক্তিতে ইতিবাচক ভূমিকা পালন করবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আঃ রহিম, জনাব মোহাঃ খালেদুজ্জামান ও জনাব আবু সাঈদ মোঃ রওশানুল হক, মাস্টারকার্ডের শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজার জনাব সানদুন হাপুগোদা এবং আইসিটি মহাবিভাগের মহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ সালাহউদ্দীন রাজীবসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

কৃষি ব্যাংকের ঋণ বিতরণ কার্যক্রমের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিতবাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৬-২০২৭ অর্থবছরের ঋণ বিত...
26/10/2026

কৃষি ব্যাংকের ঋণ বিতরণ কার্যক্রমের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৬-২০২৭ অর্থবছরের ঋণ বিতরণের লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জনের অগ্রগতি বিষয়ক ভার্চুয়াল পর্যালোচনা সভা ২৬ অক্টোবর ২০২৬ তারিখ ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ নূরুল আমিন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। সভায় কৃষি ও এসএমই ঋণ বিতরণের লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জন এবং অর্জনের হার পর্যালোচনা করা হয়। এ ছাড়া ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম, ডাল, তৈলবীজ, মসলাজাতীয় ফসল ও ভুট্টা চাষে ৪ শতাংশ রেয়াতি সুদে কৃষিঋণ এবং গম ও ভুট্টা উৎপাদনের জন্য এক হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ঋণ কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সঞ্চিয়া বিন্‌তে আলী চলতি অর্থবছরের আমানত সংগ্রহ, ঋণ বিতরণ ও আদায়, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, রেমিট্যান্স সংগ্রহসহ সকল ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আঃ রহিম, জনাব মোহাঃ খালেদুজ্জামান ও জনাব আবু সাঈদ মোঃ রওশানুল হক। ব্যাংকের সকল বিভাগীয় কার্যালয় ও স্থানীয় মুখ্য কার্যালয়ের মহাব্যবস্থাপক, বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা, কর্পোরেট শাখার উপমহাব্যবস্থাপক, মুখ্য আঞ্চলিক/আঞ্চলিক ব্যবস্থাপক, আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা ও শাখা ব্যবস্থাপকগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

22/10/2026
বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৬-২৭ অর্থবছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত বৈদেশিক রেমিট্যান্স অর্জনে শীর্ষ ২০ টি শাখার তালিকা
19/10/2026

বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৬-২৭ অর্থবছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত বৈদেশিক রেমিট্যান্স অর্জনে শীর্ষ ২০ টি শাখার তালিকা

চলতি বছরের ৯ মাসে আমানত বৃদ্ধিতে বাংলাদেশ কৃষি ব্যাংকের উল্লেখযোগ্য অগ্রগতি। গ্রাহকের আস্থা ও বিশ্বাসই আমাদের এগিয়ে চলার...
16/10/2026

চলতি বছরের ৯ মাসে আমানত বৃদ্ধিতে বাংলাদেশ কৃষি ব্যাংকের উল্লেখযোগ্য অগ্রগতি। গ্রাহকের আস্থা ও বিশ্বাসই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা।

বাংলাদেশ কৃষি ব্যাংক — গণমানুষের ব্যাংক।

প্রবাসী আয় আহরণে দেশের সরকারি ব্যাংক সমূহের মধ্যে শীর্ষে বাংলাদেশ কৃষি ব্যাংক!২০২৬–২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রবাসী...
12/10/2026

প্রবাসী আয় আহরণে দেশের সরকারি ব্যাংক সমূহের মধ্যে শীর্ষে বাংলাদেশ কৃষি ব্যাংক!

২০২৬–২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রবাসী আয় আহরণে দেশের ব্যাংকগুলোর মধ্যে দ্বিতীয় এবং সরকারি ব্যাংকের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক।

এটি আমাদের সম্মিলিত প্রচেষ্টা, প্রবাসীদের আস্থা ও নিরলস পরিশ্রমের এক অনন্য স্বীকৃতি।

গর্বিত বাংলাদেশ কৃষি ব্যাংক পরিবার। 💚

সূত্র: দৈনিক প্রথম আলো, ১২ অক্টোবর ২০২৬।

Address

Head Office, Krishi Bank Bhaban, 83-85 Motijheel C/A
Dhaka
1000

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Krishi Bank - BKB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladesh Krishi Bank - BKB:

Shortcuts

Share

Nearby finance companies