02/09/2021
মাত্রঃ 4,500/- (চার হাজার পাঁচশত টাকায়) সাজেক ও খাগড়াছড়ি ভ্রমণ!
;
এটি Safar-سفر Travel Group এর ৩ রাত ২ দিনের রিল্যাক্স ট্যুর।
;
আমরা সব সময় আমাদের ভ্রমণ সঙ্গীদের সর্বোচ্চ সেবা ও নিরাপত্তার কথা মাথায় রাখি, মেয়েদের জন্য ও আমরা সর্বোচ্চ সিকিউরিটির নিশ্চয়তা দিয়ে থাকি, সুতরাং ছেলে-মেয়ে, ছাত্র-ছাত্রী, কাপল এবং পরিবারের সবাইকে নিয়ে জয়েন করতে পারেন আমাদের প্রত্যেকটি ট্যুরের সঙ্গে, ইনশা-আল্লাহ আপনাদের জন্য আয়োজনের কোন ত্রুটি রাখা হবে না।
;
আসুন দেখে নিই আমরা কি কি দেখবোঃ
# সাজেক ভ্যালী।
# রুইলুই পাড়া।
# কংলাক পাহাড়।
# হেলিপ্যাড।
# দোকানী বিহীন দোকান।
# আলুটিলা গুহা।
# তারেং।
# রিসাং ঝর্ণা।
# জেলা পরিষদ হর্টিকালচার পার্ক-ঝুলন্ত ব্রিজ।
;
বিস্তারিত ট্যুর প্ল্যানঃ
# 14 ই সেপ্টেম্বর ২০২১ইং বুধবারঃ রাত ১০:০০ ঘটিকায় ঢাকার কল্যানপুর/ফকিরাপুল বাস ডিপো থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু।
# 15 ই সেপ্টেম্বর ২০২১ ইং বৃহস্পতিবার খুব সকালে খাগড়াছড়ি শহরে নেমে ফ্রেশ হয়ে নাস্তা করে নিবো, তারপর রিজার্ভ চাঁদের গাড়িতে করে আর্মি স্কট হয়ে সাজেকের উদ্দেশ্যে রওনা দিবো, সাজেক পৌঁছিয়ে প্রথমেই রিসোর্টে চেক-ইন করে ফ্রেশ হয়ে কিছুক্ষন বিশ্রাম নিবো, তারপর দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে চলে যাবো রুইলুই পাড়া হয়ে কংলাক পাহাড়, তারপর পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সূর্যাস্ত দেখে ফিরে এসে সবাই মিলে হেলিপ্যাডে বসে জম্পেশ আড্ডা দিবো, এরপর রাতের খাবার খেয়ে রিসোর্টে রাত্রিযাপন।
# 16 ই সেপ্টেম্বর ২০২১ইং শুক্রবারঃ খুব সকালে ঘুম থেকে উঠে চলে যাবো হেলিপ্যাডে, মেঘ দেখবো, সূর্যোদয় দেখবো, দোকানী বিহীন দোকান দেখবো।
তারপর সকালের নাস্তা সেরে রিসোর্ট চেক-আউট করে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিবো, খাগড়াছড়ি শহরে পৌছিয়ে দুপুরের খাবার খেয়ে আলুটিলা গুহা, তারেং এবং রিসাং ঝর্ণা দেখবো।
সময় থাকলে জেলা পরিষদ হর্টিকালচার পার্ক(ঝুলন্ত ব্রিজ) দেখবো।
তারপর সন্ধ্যায় খাগড়াছড়ি শহরে এসে পাহাড়ি মার্কেটে কিছুক্ষন ঘুরাফেরা করবো এবং পরিশেষে রাতের খাবার খেয়ে রাত ০৯:০০ ঘটিকায় খাগড়াছড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবো।
# 17ই সেপ্টেম্বর ২০২১ইং শনিবারঃ সব কিছু ঠিক থাকলে সকাল ৫/৬ ঘটিকার মধ্যে আমরা ঢাকা থাকবো ইনশা-আল্লাহ!
;
জেনে নিন কেমন খরচ পড়বেঃ
# জনপ্রতি ভ্রমণ খরচঃ 4500/- টাকা। (১ রুমে ৪ জন)
# কাপল জনপ্রতিঃ 5,000/- টাকা।(কাপলদের আলাদা রুমের জন্য)
বিঃদ্রঃ ছেলেদের ও মেয়েদের রুম অবশ্যই আলাদা হবে।
;
এই টাকায় যা যা পাবেনঃ
# ঢাকা-খাগড়াছড়ি-ঢাকা নন এসি বাস সার্ভিস।
# ২(দুই) দিনের জন্য রিজার্ভ চাঁদের গাড়ি ভাড়া।(ড্রাইভার ও হেল্পারের থাকা-খাওয়া খরচ সহ)
# শুক্রবার এবং শনিবার (সকাল,দুপুর ও রাত) মোট ৬ বেলার খাবার খরচ।
# সাজেক রিসোর্টে একরাত থাকার সুব্যবস্থা।
# সাজেক সহ উল্লেখিত স্পটগুলোর এন্ট্রি টিকেট(ঝুলন্ত ব্রিজ ছাড়া)।
# আশেপাশের এলাকায় ভ্রমণ।
# অভিজ্ঞ হোস্ট।
ইভেন্টে যা যা থাকছেনাঃ
# যেকোন ধরনের ব্যক্তিগত খরচ।
# যাত্রা বিরতিতে কোন খাবার খরচ।
# প্রতি বেলার নির্ধারিত ফুড মেন্যুর বাইরে কিছু খেতে চাইলে সেই খরচ।
ফুড মেন্যুঃ
# ১ম দিনঃ
সকালঃ পরোটা/রুটি+ডিম ভাজি+ডাল+সবজি।
দুপুরঃ দেশি মুরগি/ বাম্বু চিকেন+সবজি+ভর্তা+ডাল+ভাত।
রাতঃ বারবিকিউ/বাম্বু চিকেন+সবজি+ভর্তা+ডাল+ভাত।
# ২য় দিনঃ
সকালঃ ভেজিটেবল খিচুড়ি+ডিম।
দুপুরঃ গরু/হাঁস/মুরগি+সবজি+ভর্তা+ডাল+ভাত।
রাতঃ মাছ/মুরগি+সবজি+ভর্তা+ডাল+ভাত।
;
কনফার্মেশন সিস্টেমঃ
মৌখিক কনফার্মেশন কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়,আসন কনফার্ম করার জন্য অবশ্যই আপনাকে ২,০০০/-(দুই হাজার টাকা) অগ্রিম প্রদান করে আসন কনফার্ম করতে হবে।(অফেরতযোগ্য)
;
যেভাবে বুকিং দিবেনঃ
# বিকাশঃ 01908684183 (পার্সোনাল)
# নগদঃ 01908684183 (পার্সোনাল)
# রকেটঃ 01908684183 (পার্সোনাল)
বিঃদ্রঃ বিকাশ/নগদ/রকেট এর মাধ্যমে বুকিং দিলে অবশ্যই চার্জ সহ প্রদান করতে হবে।
# অবশিষ্ট টাকা গাড়ি ছাড়ার সময় দিতে হবে।
বিঃদ্রঃ বুকিং মানি অফেরতযোগ্য।
;
অংশগ্রহণকালীন সময় যেগুলো মেনে চলতে হবেঃ
# এটি একটি গ্রুপ ট্যুর, অন্য কেউ কষ্ট পাবে এমন কোন আচরণ গ্রহণযোগ্য নয়।
# সর্বোপরি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে, ভ্রমণের সময়ে যেকোন ধরনের সমস্যার সম্মুখীন হতেই পারে, সেটা সমাধান করার জন্য ধৈর্য্য ধরে অপেক্ষা করার ভাল একটা মানসিকতা থাকা জরুরী।
# অনুগ্রহ পূর্বক দলের বাকি সদস্যের দিকে নজর রাখবেন, অন্যের বিপদে এগিয়ে আসা মানব ধর্ম।
# মেয়েদের নিয়ে কোনো খারাপ কমেন্টস অথবা ইভটিজিং করা যাবেনা।
# কোন ধরনের মাদকদ্রব্য সেবন বা সাথে নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
# পরিস্থিতির উপর নির্ভর করে যেকোন সিদ্ধান্ত সবার সাথে আলোচনা সাপেক্ষে নেওয়া হবে এবং সেক্ষেত্রে এডমিনের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গন্য হবে।
# বাসের সিট প্লান নিয়ে কোনো তর্ক করা যাবেনা।
# বরাবরের মতো নিরাপত্তা এবং হস্পিলিটি সুবিধার কারনে এই ট্রিপে প্রচুর মেয়েরা যেতে পারবেন, সেক্ষেত্রে যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি/আপনারা আমাদের কাছে আমানত হিসেবে থাকবেন।
# গ্রুপের কোন সঙ্গীর সাথে কোন সমস্যা হলে তা হোস্টের সঙ্গে কথা বলুন।
# দয়া করে অপচনশীল দ্রব্যাদি নির্দিষ্ট স্থানে ফেলবেন অর্থাৎ প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় এমন কিছু করা যাবে না।
# রিসোর্টের ডাবল বেডের রুমে প্রতি ডাবল বেডে ২ জন করে শেয়ারে থাকতে হবে।
# কাপড়-চোপড় যত কম নেওয়া যায়,লাগেজ/ব্যাগ বেশি ভারী করবেন না, নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া এক্সট্রা তেমন কিছুই নেওয়ার দরকার নেই।
# যদিও এটি ট্রেকিং ট্যুর না, কিন্তু তারপরও পাহাড়ে ওঠা নামার জন্য ভালো মানের গ্রিপওয়ালা ট্রেকিংয়ের জুতা অথবা সেন্ডেল নিবেন।
# পাওয়ার ব্যাংক+ক্যামেরা নিলে অবশ্যই ফুল চার্জ দিয়ে নিবেন।
# সঙ্গে পানির পট, মাথার টুপি এবং সানগ্লাস নিবেন।
# অবশ্যই সঙ্গে রবি, এয়ারটেল বা টেলিটক সিম নিবেন।
কেননা জিপি এবং বাংলালিংক অপারেটরে সাজেক নেটওয়ার্ক পাওয়া যায় না।
# টিম লিডারের সকল সিদ্ধান্ত মেনে নিতে হবে।
;
বিঃদ্রঃ বুকিং এর শেষ দিনঃ 10 ই সেপ্টেম্বর ২০২১ইং।(আসন থাকা পর্যন্ত)
;
আসন সংখ্যাঃ 24 জন।
;
# বুকিং অথবা যে কোন প্রয়োজনে এডমিনের সঙ্গে কথা বলুনঃ
ইউসুফ আলি • 01908684183 অথবা 01978684183.
;
পাহাড়ের চূড়ায় মেঘের শীতল স্পর্শের মাঝে ডুবে থাকা, সে এক অন্যরকম অভিজ্ঞতা, যে গিয়েছে কেবল মাত্র সেই বুঝতে পারবে।
সুতরাং আর অপেক্ষা না করে অতি দ্রুত জয়েন করুন আমাদের সঙ্গে সাজেক ও খাগড়াছড়ি ভ্রমণে!
;
# Safar-سفر-Travel Group এর সঙ্গে আপনাদের ভ্রমণ হোক সুন্দর ও আনন্দদায়ক।