Company Analisis & Financial Decision

Company Analisis & Financial Decision Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Company Analisis & Financial Decision, Manikganj, Dhaka.

15/11/2021

আজকের মার্কেট কেমন যেতে পারে?

15/11/2021

তারল্য বাড়াতে মার্জিন ঋণের নতুন নির্দেশনা জারি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে গ্রাহকদের মার্জিন ঋণের নতুন নির্দেশনা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নতুন নির্দেশনা অনুযায়ি, মূল্যসূচক যতই হক না কেনো, সবক্ষেত্রেই বিনিয়োগকারীর নিজস্ব ১০০ টাকার বিপরীতে ৮০ টাকা বা ৮০ শতাংশ মার্জিন ঋণ দেওয়া যাবে।

আজ সোমবার (১৫ নভেম্বর) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সাক্ষরিত নির্দেশনা জারি করেছে কমিশন।

নতুন নির্দেশনা অনুযায়ি, তালিকাভুক্ত ৪০ মূল্য-আয় অনুপাতের (পি/ই রেশিও) পর্যন্ত যেকোন সিকিউরিটিজে ৮০% হারে মার্জিন ঋণ পাবে। যা আগামিকাল থেকে কার্যকর হবে।

এর আগে গত ১২ আগস্ট ২য় দফার নির্দেশনায়, ডিএসইএক্স সূচক ৮০০০ পর্যন্ত বিনিয়োগকারীদের তাদের নিজস্ব বিনিয়োগের বিপরীতে মার্জিন ঋণ গ্রহনের রেশিও ১:০.৮০ করা হয়েছিল। এক্ষেত্রে ৮ হাজার পর্যন্ত ডিএসইএক্স সূচকে মার্জিন ঋণ রেশিও ১:০.৫০ থেকে বাড়িয়ে ১:০.৮০ করা হয়েছিল। আর ডিএসইএক্স ৮ হাজার এর উপরের ক্ষেত্রে বা বেশি সূচকের ক্ষেত্রে মার্জিন ঋণ রেশিও ১:০.৫০ নির্ধারণ করা হয়েছিল।

আজকের নির্দেশনায় সূচকের সবক্ষেত্রেই মার্জিন রেশিও ৮০% করা হয়েছে। অর্থাৎ সূচক ৮ হাজার পার হলেও ৮০% ঋণ পাওয়া যাবে।

এর আগে গত ৪ এপ্রিল মার্জিন ঋণ প্রদানের রেশিও ১:০.৫০ থেকে বাড়িয়ে ১:০.৮০ করার সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। যে নির্দেশনা ডিএসইএক্স ৭০০০ পর্যন্ত কার্যকর ছিল।

সর্বপ্রথম গত বছরের ২১ সেপ্টেম্বর সূচকের সঙ্গে সমন্বয় করে মার্জিন ঋণের নির্দেশনা জারি করে অধ্যাপক শিবলী কমিশন। যার আগে সবক্ষেত্রেই মার্জিন রেশিও ১ টাকার বিপরীতে সর্বোচ্চ ৫০ পয়সা বা ১:০.৫০ ছিল।

অধ্যাপক শিবলী কমিশনের সূচকের সঙ্গে মার্জিন ঋণের সমন্বয়ের প্রথম নির্দেশনায় বলা হয়েছিল, ডিএসইএক্স সূচক ৪ হাজারের নিচে থাকাকালীন ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংক গ্রাহকদের সর্বোচ্চ ১:১ হারে মার্জিন ঋণ দিতে পারবে। অর্থাৎ গ্রাহকের নিজস্ব ১ টাকার বিনিয়োগের বিপরীতে সর্বোচ্চ ১ টাকা মার্জিন ঋণ দেওয়া যাবে। এছাড়া ৪০০১-৫০০০ পর্যন্ত সূচকের ক্ষেত্রে ১:০.৭৫ হারে, ৫০০১-৬০০০ পর্যন্ত সূচকের ক্ষেত্রে ১:০.৫০ হারে এবং ৬০০০ এর উপরে সূচকের ক্ষেত্রে ১:০.২৫ হারে মার্জিন ঋণ দিতে পারবে।

যা কার্যকর হওয়ার আগেই সংশোধনী আনে শিবলী কমিশন। ওই সংশোধনীতে ডিএসইএক্স সূচক ৪ হাজারের নিচে থাকাকালীন ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংক গ্রাহকদের সর্বোচ্চ ১:০.৭৫ হারে মার্জিন দিতে পারবে বলে জানানো হয়। এছাড়া ৪০০১-৭০০০ পর্যন্ত সূচকের ক্ষেত্রে ১:০.৫০ হারে এবং ৭০০০ এর উপরে সূচকের ক্ষেত্রে ১:০.২৫ হারে মার্জিন ঋণ দিতে পারবে বলে বলা হয়েছিল।

17/07/2017

কোন একটি কোম্পানী কেনার জন্য আমি কিছু বিষয় লক্ষ্য করি যেমন কোম্পানীর গত ২ বছরে সর্বউচ্চ দর ও সর্বনিম্নদর, কোম্পানীটির পরিচালকদের হাতে কি পরিমান শেয়ার আছে, কোম্পানীটির বাজারদর কত। কোপানীটি প্রতিবছর কি পরিমান ডিভিডেন্ড প্রদান করে। কোম্পানীটির ইপিএস কত, এন এ ভি কত।

06/05/2017

শেয়ার বাজারকে একটি যুদ্ধ ক্ষেত্রের সাথে তুলনা করা যেতে পারে যেখানে হিসেব নিকেশ ব্যতীত অপরিকল্পিতভাবে শেয়ার কেনা বেচা করছেন এমন শেয়ার ব্যবসায়ীদের আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত প্রতিপক্ষের সাথে খালি হাতে অসমযুদ্ধে লিপ্ত অসহায় সৈনিক হিসেবে বিবেচনা করা যেতে পারে।

12/05/2016

শেয়ার মার্কেটে ব্যবসা করে পুজি না হারানোর অভিজ্ঞতা কম ব্যবসায়ীদেরই আছে। আমরা শুধু দেখে দেখে আফসোস করি শেয়ারের দর পতন দেখে। কিন্তু বেশিরভাগ বিনিয়োগকারীরই মার্কেট সম্পর্কে বা যে কোম্পানিতে বিনিয়োগ করে সেই কোম্পানির ফান্ডামেন্টাল বিষয়গুলো সম্পর্কে কোন ধারনা নেই। একজন বিনিয়োগকারী ব্যসিক কিছু বিষয়ের উপর নজর রেখে বিনিয়োগ করলে তার ঝুকি অনেকাংশেই কমে যায়।

05/04/2013

Address

Manikganj
Dhaka
1800

Telephone

+8801911531936

Website

Alerts

Be the first to know and let us send you an email when Company Analisis & Financial Decision posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share