Janata Bank PLC.

Janata Bank PLC. Janata Bank PLC. - one of the largest state-owned commercial bank in Bangladesh.
(2)

Janata Bank PLC., the 2nd largest State Owned Commercial Bank (SCB) in Bangladesh, is playing pivotal role in overall financial activities of the country. The Bank emerged as ‘Janata Bank’ by combining the erstwhile United Bank Limited and Union Bank Limited under the Banks Nationalization Order (President’s Order- 26) of 1972 and was restructured as a limited company in November, 2007. Since ince

ption in 1972 the Bank has commendably contributed to the socio-economic development of Bangladesh and helped structuring solid financial ground of the country as well. Janata Bank runs its business with 925 branches across the country including 4 overseas branches in United Arab Emirates.

04/06/2026

সম্মানিত গ্রাহক সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কিছু প্রতারকচক্র প্রতারণার আশ্রয় নিয়ে জনতা ব্যাংক পিএলসি. এর নাম এবং লোগো ব্যবহারের মাধ্যমে ঋণের প্রলোভন দেখিয়ে মানুষের নিকট হতে অর্থ হাতিয়ে নিচ্ছে। এমতাবস্থায় আর্থিক প্রতারণা এড়াতে অত্র ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিসিয়াল ভেরিফাইড ফেইসবুক পেইজ ব্যতিত অন্য কোন মাধ্যমে ঋণের আবেদন অথবা নতুন হিসাব খোলা ইত্যাদি কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো হলো। এই জাতীয় প্রতারণার ফলে কোন ধরণের আর্থিক ক্ষতি হলে ব্যাংক কর্তৃপক্ষ দ্বায়ভার গ্রহণ করবে না।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জনতা ব্যাংকে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত ০৩ জুন, বুধবার শহী...
03/06/2026

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে
জনতা ব্যাংকে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

০৩ জুন, বুধবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জনতা ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়ন, জিয়া পরিষদ-জনতা ব্যাংক কেদ্রীয় কমিটি, জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন বাংলাদেশ-জনতা ব্যাংক কেন্দ্রীয় কমিটি এবং জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি যৌথভাবে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
আলোচনা সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান, ব্যাংকের জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, জিয়া পরিষদের আহ্বায়ক মনির আহমেদ, জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি শাহ জাহান এবং জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতির সভাপতি সাইফুল আবেদিন সেলিম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন।
সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উত্তম গ্রাহক সেবা গ্রহণের জন্য বেছে নিন জনতা ব্যাংক। জনতা ব্যাংক আপনার ব্যাংক, জনতা ব্যাংক জনতার ব্যাংক।
03/06/2026

উত্তম গ্রাহক সেবা গ্রহণের জন্য বেছে নিন জনতা ব্যাংক। জনতা ব্যাংক আপনার ব্যাংক, জনতা ব্যাংক জনতার ব্যাংক।

শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর ৪৫তম মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানাই।বাংলাদেশের স্বাধীনত...
30/05/2026

শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর ৪৫তম মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানাই।

বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয়তাবাদী চেতনা বিকাশে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশ ও জনগণের কল্যাণে তাঁর কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

এই দিনে আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করি এবং মহান আল্লাহ তাআলার নিকট তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করি।

— জনতা ব্যাংক পিএলসি

🌙 ঈদ উল আজহার শুভেচ্ছা 🌙পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে Janata Bank PLC পরিবারের পক্ষ থেকে সকল গ্রাহক, শুভানুধ্যায়ী ও দেশবাসী...
27/05/2026

🌙 ঈদ উল আজহার শুভেচ্ছা 🌙

পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে Janata Bank PLC পরিবারের পক্ষ থেকে সকল গ্রাহক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

ত্যাগ, সহমর্মিতা ও মানবতার মহান আদর্শে উজ্জীবিত হোক আমাদের জীবন। এই পবিত্র উৎসব সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ।

আপনাদের আস্থা ও ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। ভবিষ্যতেও আধুনিক ও নির্ভরযোগ্য ব্যাংকিং সেবার মাধ্যমে আপনাদের পাশে থাকার প্রত্যয়ে আমরা অঙ্গীকারবদ্ধ।

ঈদ মোবারক।
— Janata Bank PLC

জনতা ব্যাংক পিএলসি. উন্নয়নে আপনার বিশ্বস্ত অংশীদার
24/05/2026

জনতা ব্যাংক পিএলসি.
উন্নয়নে আপনার বিশ্বস্ত অংশীদার

24/05/2026

নগদ টাকা নয়, ডিজিটাল ব্যবস্থায় লেন-দেন করুন । জনতা ব্যাংকের সাথে থাকুন এবং উত্তম সেবা গ্রহণ করুন।

মাস্টাকার্ড ট্রান্সফার সার্ভিসেস এর সাথে জনতা ব্যাংকের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত-গত 20 মে, 2026 তারিখে জনতা ব্যাংকের প্রধ...
21/05/2026

মাস্টাকার্ড ট্রান্সফার সার্ভিসেস এর সাথে জনতা ব্যাংকের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত-

গত 20 মে, 2026 তারিখে জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে ফরেন রেমিটেন্স ডিপার্টমেন্টের উদ্যোগে মাস্টাকার্ড ট্রান্সফার সার্ভিসেস এর সাথে জনতা ব্যাংকের উর্ধ্বতন কর্তৃপক্ষের একটি দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনতা ব্যাংকের ট্রেজিারি ও ফরেন ট্রেড ডিভিশনের জিএম জনাব মেহের সুলতানা। সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আনিস, জিএম, আইসিটি ডিভিশন, সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের ডিজিএমগণসহ সংশ্লিষ্ট নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উক্ত সভায় মাস্টারকার্ড ট্রান্সফার সার্ভিসেস এর পক্ষে উপস্থিত ছিলেন Matthias Lohle, Senior Vice President, Treasurer of Transfer Solutions সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সভায় মাস্টারকার্ড ট্রান্সফার সার্ভিসেস এর সাথে ফরেন রেমিটেন্সসহ অন্যান্য ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

জনতা ব্যাংকের খুলনা বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত- ২০ মে বুধবার জনতা ব্যাংক পিএলসি’র খুলনা বিভাগীয় শাখা ব্যবস...
21/05/2026

জনতা ব্যাংকের খুলনা বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত-

২০ মে বুধবার জনতা ব্যাংক পিএলসি’র খুলনা বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের মাননীয় চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান। খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক-ইনচার্জ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান ও প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ সাফায়েত হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে খুলনা বিভাগীয় কার্যালয় ও এরিয়া অফিসের নির্বাহী-কর্মকর্তাসহ আওতাধীন শাখাসমূহের ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান সম্মেলনে উপস্থিত শাখা ব্যবস্থাপকগণকে বর্তমান পরিস্থিতিতে ব্যাংকের গ্রাহক সেবা বৃদ্ধিসহ আমানত প্রবাহ বৃদ্ধি ও শ্রেণীকৃত ঋণ আদায়ে নির্দেশনা প্রদান করেন।

Address

110, Motijheel Commercial Area
Dhaka
1000

Opening Hours

Monday 09:30 - 16:00
Tuesday 09:30 - 16:00
Wednesday 09:30 - 16:00
Thursday 09:30 - 16:00
Sunday 09:30 - 16:00

Alerts

Be the first to know and let us send you an email when Janata Bank PLC. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Janata Bank PLC.:

Share