Personal Finance101

Personal Finance101 ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা এবং ধীর্ঘ মেয়াদি বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলাপ-আলোচনা করা আমাদের উদ্দেশ্য

Mohnish Pabrai’s $326 million portfolio has just 4 stocks. Here’s what he ownsMohnish, an Indian-American value investor...
27/08/2026

Mohnish Pabrai’s $326 million portfolio has just 4 stocks. Here’s what he owns

Mohnish, an Indian-American value investor, has built a reputation on Wall Street for one thing: high-conviction, value-based investing. It’s a style that has paid off for him, again and again, over the years.

দেশের এক নম্বর স্টিল ব্যান্ড বিএসআরএম এর দাম ৫৫ টাকা থেকে ১০০ হইল।  বিএসইসি, ডিএসি তাদেরকে কোন কোয়ারি দেয় নাই। কারণ ব্যব...
26/08/2026

দেশের এক নম্বর স্টিল ব্যান্ড বিএসআরএম এর দাম ৫৫ টাকা থেকে ১০০ হইল। বিএসইসি, ডিএসি তাদেরকে কোন কোয়ারি দেয় নাই। কারণ ব্যবসা করে কোম্পানি মুনাফা বেশি করেছে, পুজিবাজারে শেয়ারের দাম বেড়েছে। দাম বৃদ্ধির ব্যাখ্যা কোম্পানির আয়ের রিপোর্টেই আছে। আলাদা করে জিজ্ঞাসা করার কিছু নাই ।

আরেক স্টিল কোম্পানি ডমিনেজ স্টিলের উতপাদন বন্ধ। এদের প্রডাক্ট কেউ বাজারে দেখেছে কি না সন্দেহ। অথচ মালিকানা বদলের হুজুগে ১৬ টাকার শেয়ার ৮৯ হইল। ডিএসই কোয়ারি দিয়ে দাম বৃদ্ধির কারন জানতে চাইল। ইন্ডাইরেক্টলি বিনিয়োগকারীদের সাবধান করল।

কোম্পানি তখন কোন কারণ বলে নাই। পরে নিউজ দিল মালিক পুরা কোম্পানি (মালিকের ৩০% শেয়ার) আকিজের কাছে বিক্রি করে দিতেছে। প্রতি শেয়ারের দাম ১৩-১৪ টাকা। আর বেকুব পাব্লিক গেম্বলার মামুর পাল্লায় পরে শেয়ার কিনেছে ৭০-৮০-৯০ টাকায়।

কোম্পানি বিক্রির নিউজ চলে আসায় শেয়ারের দাম এখন ৬৩! আর মার্কেট কারেকশনে বিএসআরএম স্টিলের শেয়ার ৯০!

তো ভাল ব্যবসা দেখে বিনিয়োগ করা বাদ দিয়ে জুয়া খেলবেন। জুয়া খেলে ধরা খাইবেন। তার পরে মতিঝিলে 'আমার পুজি ফেরত দে' বলে কাফনের কাপড় পড়ে গড়াগড়ি করবেন। কিন্তু বিএসই, ডিএসই বেশি দামে পচা কোম্পানি কেনায় কোয়ারি দিলেই সমস্যা। পুজিবাজারের সৌন্দর্য গেম্বলার মামুদের একটু টাইট দিলেই সমস্যা 🤣🤣

জুয়া খেললে ১০ জন জিতবে বাকি ৯০ জন ফতুর হবে - এটাই ইউনিভার্সেল নিয়তি। এখন ফতুর হয়ে হাউ-কাউ করলেই কি পুজি ফেরত আসবে? গেম্বলার মামুর উপহার দেয়া সৌন্দর্য এত অল্পতেই আবেদন হারাইলে চলবে!! ২-৪ বছর পোর্টফলিও তে রেখে পালেন। ডিভিডেন্ড কিছু পাবেন সেই গ্যারান্টি নাই। তবে মামু আবারো কম দামে মাল হাতাইতে পারলে আইটেম নিয়ে গেম্বলিং করবে সেই আশা করতেই পারেন। প্রকৃত ভাইগ্নার কখনো মামুর উপর নিরাশ হয় না।

স্কয়ার ফার্মা ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকা ভুক্ত হয়। তখন এর মার্কেট ক্যাপ কত ছিল তা জানা যায় না তবে সব চেয়ে পুরোনো রে...
25/08/2026

স্কয়ার ফার্মা ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকা ভুক্ত হয়। তখন এর মার্কেট ক্যাপ কত ছিল তা জানা যায় না তবে সব চেয়ে পুরোনো রেকর্ড (যা এভেইলেবল) অনুযায়ী ১৯৯৯ সালে এর মার্কেট ক্যাপ ছিল ২০৪ কোটি টাকা। আর আজকে ২০২৬ সালে কোম্পানির মার্কেট ক্যাপ ১৯,৩২৫ কোটি টাকা!

১৯৯৯ সালে কোম্পানিটার নেট প্রফিট ছিল মাত্র ৪২ কোটি টাকা। আর ২০২৫ সালে এসে নেট প্রফিট করেছে ২৩৯৬ কোটি টাকা! এনুয়াল প্রফিট সিএজিআর ১৬'১৮%

DSEX 5960 ~ 5643গত দেড় মাসে বাজার টপ থেকে পড়েছে মাত্র ৫%। এখন পর্যন্ত রেগুলার/মাইনর কারেকশন চলমান। হাতে কিছু ক্যাশ আছে ক...
24/08/2026

DSEX 5960 ~ 5643

গত দেড় মাসে বাজার টপ থেকে পড়েছে মাত্র ৫%। এখন পর্যন্ত রেগুলার/মাইনর কারেকশন চলমান।

হাতে কিছু ক্যাশ আছে কিন্তু পছন্দের দামে কাউকেই পাচ্ছি না ☹️ কী কেনা যায় বলেন তো?

বাংলাদেশ সরকার হংকংয়ে ২ বিলিয়ন মার্কিন ডলারের একটি "Bangladesh-Dedicated Equity Fund"  চালু করার ঘোষণা দিয়েছে।ইক্যুইটি ফ...
22/08/2026

বাংলাদেশ সরকার হংকংয়ে ২ বিলিয়ন মার্কিন ডলারের একটি "Bangladesh-Dedicated Equity Fund" চালু করার ঘোষণা দিয়েছে।

ইক্যুইটি ফান্ড (Equity Fund) কী?
সহজ কথায়, এটি কোনো ঋণ বা সুদভিত্তিক ঋণপত্র (Loan/Debt) নয়। আন্তর্জাতিক বা বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এই ফান্ডের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন কোম্পানি বা প্রকল্পে সরাসরি শেয়ার/মালিকানা (Equity) কেনার জন্য মূলধন যোগাবে। ঋণ নিলে নির্দিষ্ট হারে সুদসহ মূল টাকা ফেরত দেওয়ার বাধ্যবাধকতা থাকে। কিন্তু ইক্যুইটি ফান্ডের ক্ষেত্রে বিনিয়োগকারীরা ব্যবসার অংশীদার হন; ফলে ব্যবসার লাভ-ক্ষতি ও বৃদ্ধির ওপর নির্ভর করে তাদের রিটার্ন নির্ধারিত হয়। এতে সরকারের বা দেশীয় প্রতিষ্ঠানের কোনো ঋণের বোঝা বা সুদের চাপ তৈরি হয় না।

এই ২ বিলিয়ন ডলার কোথায় কোথায় বিনিয়োগ হবে?

এই ফান্ডটি প্রধানত বাংলাদেশের বেসরকারি খাত এবং দেশের অভ্যন্তরীণ মূলধন বাজারকে শক্তিশালী করতে ব্যবহার করা হবে:

বেসরকারি খাতে (Private Sector Enterprises): দেশের সম্ভাবনাময় বেসরকারি কোম্পানি, উৎপাদনমুখী শিল্প ও উদীয়মান খাতগুলোতে সরাসরি মূলধন বা ইক্যুইটি হিসেবে বিনিয়োগ করা হবে।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে (State-Owned Enterprises): সরকারি বিভিন্ন লাভজনক বা পুনর্গঠনযোগ্য প্রতিষ্ঠানে সরাসরি শেয়ার মূলধন হিসেবে এ অর্থ বিনিয়োগের সুযোগ থাকবে।

শেয়ারবাজার ও ক্যাপিটাল মার্কেট (Capital Market): দীর্ঘদিন ঝিমিয়ে থাকা বাংলাদেশের শেয়ারবাজারে সরাসরি প্রাতিষ্ঠানিক তারল্য যোগাতে এবং পুঁজিবাজারকে পুনরুজ্জীবিত করতে এই ফান্ড ব্যবহার করা হবে।

অবশেষে পূর্নোদ্দমে চালু হয়েছে মহেশখালীর দুই এফএফআরইউ। অগ্নিকাণ্ড, মৌসুমি নিম্নচাপে উত্তাল সাগর এবং ফল্টি কার্গো রিসিভ কর...
22/08/2026

অবশেষে পূর্নোদ্দমে চালু হয়েছে মহেশখালীর দুই এফএফআরইউ। অগ্নিকাণ্ড, মৌসুমি নিম্নচাপে উত্তাল সাগর এবং ফল্টি কার্গো রিসিভ করতে না পারায় গত কয়েক সপ্তাহের নজির বিহীত গ্যাস ক্রাইসিসে ভোগার পর অবশেষে সস্তি মিলেছে।

দেশের বর্তমান গ্যাসের দৈনিক চাহিদা প্রায় ৪০০০ এমসিএফডি। দেশিয় খনি থেকে ১৬০০-১৭০০ আর আমদানি করে আরো ১০০০, মোট ২৬০০-২৭০০ এমসিএফডি গ্যাস সর্বরাহ হচ্ছিল। দৈব দুর্ঘটনা এবং বিরুপ আবহাওয়ায় আমদানি ৩০০-৪০০ এমসিএফডি তে নেমে আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। দুই এফএসআরইউ পূর্ণ সক্ষমতায় চালু হওয়ায় আপাতত ক্রাইসিস সামাল দেয়া যাবে। তবে সরকারের জন্য এটা একটা ওয়েকাপ কল। দেশের জলে-স্থলে গ্যাস অনুসন্ধান বাড়িয়ে, ভোলার গ্যাস মূল ভূখন্ডে এনে এবং আরো ১-২ টি ব্যাকাপ এফএসআরইউ/ নেল্ড বেজ এলএলজি টার্মিনাল বানিয়ে বিকল্প যোগান না বাড়াতে পারলে অদূর ভবিষ্যতে আবারো গ্যাস ক্রাইসিসে পড়তে হতে পারে।

মাত্র এক মাসের মাইনর (১৭৪ পয়েন্ট) কারেকশনে চার দিকে গেল গেল রব উঠে গেছে। চলমান কারেকশন সহ হিসাব করলে  গত ৮ মাসে বাজার বে...
21/08/2026

মাত্র এক মাসের মাইনর (১৭৪ পয়েন্ট) কারেকশনে চার দিকে গেল গেল রব উঠে গেছে। চলমান কারেকশন সহ হিসাব করলে গত ৮ মাসে বাজার বেরেছে প্রায় ১৯% (প্রায় ১০০০ পয়েন্ট) । তার পরেও কিছু মানুষের নুন্যতম শুকরিয়া নাই। অথচ ২০১০ সালের পরের ১৬ বছরে ১৫%+ রিটার্ন পাওয়া গিয়েছে মাত্র ৪ বার। ২০২৬ হল ১৫%+ রিটার্ন জেনারেট করা ৫ম বছর। এত ভাল বাজারেও যারা মুনাফা করতে পারেন নাই তারা অন্যের দোষ খোজার আগে নিজেদের ভুল-ভ্রান্তি কোথায় হয়েছে সেইটা খোজেন। এত ভাল বাজারেও কেন ব্যবসা পাইলেন না?

পুজিবাজার সমবায় সমিতি না যে সবার সমান মুনাফা হবে। কেউ কম মুনাফা পাবে কেউ বেশি। কিন্তু বাজার যেখানে গড়ে ১৯% বেরেছে সেখানে এভারেজ মানের ইনভেস্টর হলেও ১০~১৫%+ রিটার্ন পাওয়া কথা। কেউ যদি নুন্যতম ঐ টুকু না পেয়ে থাকেন তবে নিজের দক্ষতা, সক্ষমতা বাড়ানোর জন্য খাটেন। চেয়ারম্যান, কমিশনার, সরকার, বাজারের দোষ খুঁজে নিজের অদক্ষতা, অযোগ্যতা, ভুল-ভ্রান্তি আড়াল করে কোন ফায়দা নাই। বাজার মুনাফা দিয়েছে, আপনি নিতে না পারলে সেই দোষ বিএসইসি, ডিএসই কিংবা অন্য কারো না, ব্যার্থতা আপনার।

বাংলাদেশ সরকার আগামী ৫ বছরের পরিকল্পনা প্রকাশ করেছে। পরিকল্পনা হলেই যে সব কাজ হবে তা নয়। তবে সরকার কী করতে চায়, কোন কো...
20/08/2026

বাংলাদেশ সরকার আগামী ৫ বছরের পরিকল্পনা প্রকাশ করেছে। পরিকল্পনা হলেই যে সব কাজ হবে তা নয়। তবে সরকার কী করতে চায়, কোন কোন খাতকে উৎসাহ দিবে, কোন খাতকে নিরুসাহিত করবে তা জানা যাবে এই ডকুমেন্স থেকে। আমার ধারণা এই ডকুমেন্ট থেকে পুঁজি বাজারে আগামী ৫ বছরের বিনিয়োগ পরিকল্পনা করা যাবে। সরকার যে সব খাতে উৎসাহ, টেক্স বেনিফিট, ভর্তুকি দিবে সেই সব ব্যবসার ভাল করবে তা না বললেও চলে।

পরিকল্পনা কমিশনের প্লানিং ডিভিশনের ওয়েবসাইটে (লিংক প্রথম কমেন্টে দেয় আছে) এই ডকুমেন্ট পাবেন। যারা আগ্রহী তারা পড়ে দেখতে পারেন। প্রায় ৯০০ পেজের ডকুমেন্ট।

যারা সর্ট-কাটে পড়তে চান: আজকে অনেক দৈনিক পত্রিকা সার সংক্ষেপ প্রকাশ করেছে। আগামী ২-৩ দিন আরও করবে। সেগুল ফলো করতে পারেন।

বাংলাদেশ শিপিং কর্পোরেশন (BSC): একটা খারাপ খবর ও একটা ভাল খবর আছে। প্রথমে খারাপ খবর দেই - আজ একনেক সভায় সরকারি অর্থায়নে ...
19/08/2026

বাংলাদেশ শিপিং কর্পোরেশন (BSC): একটা খারাপ খবর ও একটা ভাল খবর আছে।

প্রথমে খারাপ খবর দেই - আজ একনেক সভায় সরকারি অর্থায়নে ২ টা ৪০-৫৫ হাজার ডেড-ওয়েট টনের অয়েল ট্যাংকার কেনার প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল। দূর্ভাগ্য জনক ভাবে প্রস্তাবটি পাশ হয় নাই। আরো যাচাই-বাছাই করার জন্য প্রস্তাবটি ফেরত পাঠানো হয়েছে।

আর এই খারাপ সংবাদের মধ্যেই লুকিয়ে আছে ভাল সংবাদ। সরকারি ঋনে দুইটা জাহাজ কেনার প্রস্তাব রিজেক্ট করা হয়েছে এই যুক্তি দেখিয়ে যে, প্রধান মন্ত্রীর চীন সফরে চায়না ঋণে ৪ টি জাহাজ কেনার জন্য চূড়ান্ত সমঝোতা স্বারক স্বাক্ষর হয়েছে। ফলে নতুন করে আরো ২ জাহাজের প্রয়োজন রয়েছে কি না সেটাই যাচাই-বাছাই করতে বলা হয়েছে।

উল্লেখ্য চায়নিজ ঋণে ৪ টি জাহাজ (২ টি ১,০০,০০০ ডেড ওয়েট টনের অয়েল ট্যাংকার এবং ২ টি ৮০,০০০ ডেড ওয়েট টনের বাল্ক ক্যারিয়ার) কেনার প্রজেক্ট বেশ পুরোনো। হাসিনা আমলে এই প্রজেক্ট একনেকে পাশ হয়েছিল। কিন্তু চায়না শেষ পর্যন্ত ঋণ না দিয়ে হাসিনাকে ২০২৪ সালে খালি হাতে বিদাই দিয়েছিল। ইউনুসের চীন সফরে ঐ প্রজেক্ট নতুন গতি পায়। ইউনুস আমলের শেষ দিকে কাঠামোগত চুক্তি হয়েছে। আর তারেক রহমানের চীন সফলে চায়না এক্সিম ব্যাংকের সাথে চূড়ান্ত ঋণ চূক্তি হয়েছে। এখন এক্সিম ব্যাংক ঋণ ছাড় করলেই চায়ানা শিপিয়ার্ডে জাহাজ বানানো শুরু হবে।

মানে সারসংক্ষেপে সরকারি ঋনে ২ জাহাজ (মোট ১,১০,০০০ টন) কেনার প্রজেক্ট ঝুলে গেছে বিপরীতে চায়না ঋণে ৪ জাহাজ ( মোট ৩,৬০,০০০ টন) কেনার চূড়ান্ত ঘোষণা এসেছে। কষ্ট লাগতেছে আবার কিঞ্চিৎ আনন্দ ও লাগতেছে কিয়েক্টা অবস্থা ☺️😚

এলএনজি গ্যাসের সাপ্লাই নিয়ে ছেড়াবেড়া অবস্থা। আমার মনে হয় বিএসসি ২-৪ টা এলএনজি টেংকার কেনার প্রস্তাব দিলে দ্রুত সরকারের অনুমোদন মিলতে পারে 😎

[19.08.2026]

মার্কেট কি সতর্ক বার্তা দিচ্ছে? না কি ইচ্ছাকৃত ভাবে ভয় দেখাচ্ছে? সকালের আশাবাদ বিকেলেই হতাশায় মিলিয়ে যাচ্ছে গত দুই বছ...
19/08/2026

মার্কেট কি সতর্ক বার্তা দিচ্ছে?
না কি ইচ্ছাকৃত ভাবে ভয় দেখাচ্ছে?
সকালের আশাবাদ বিকেলেই হতাশায় মিলিয়ে যাচ্ছে

গত দুই বছরে ট্রেজারী রেট (১০ বছর মেয়াদি) ১২'৫% থেকে ৯'৪% এ নেমেছে। উল্টো দিকে দেশে গ্যাস-বিদ্যুতের সংকট চলছে। শিল্প, কল-কারখানা সফর করতেছে। সরকার কতটা ম্যানেজ করতে পারবে তা ভবিষ্যত জানে। বর্তমানে আশাবাদী হওয়ার মত বিষয় যেমন আছে তেমন ভয় পাওয়ার মত বিষয় ও আছে।

Address

Dhaka
1213

Alerts

Be the first to know and let us send you an email when Personal Finance101 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Personal Finance101:

Shortcuts

Share