আহলে বাইত শরীফ উনারাই ঈমানের মূল

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • আহলে বাইত শরীফ উনারাই ঈমানের মূল

আহলে বাইত শরীফ উনারাই ঈমানের মূল ইসলামের মূল স্তম্ভ পবিত্র যাকাত ব্যব?

19/06/2023

বিশেষ একটি ঘটনা / ওয়াকিয়া

19/06/2023

যুক্তিসঙ্গত প্রস্তাবনা
পর্দানশীল বোনদের পক্ষে সহমত ও কার্যকর করার জন্য মাননীয় সরকারের কাছে জোড় দাবি জানাচ্ছি।

যুক্তিসঙ্গত প্রস্তাবনা পর্দানশীল  বোনদের পক্ষে সহমত ও কার্যকর করার জন্য মাননীয় সরকারের কাছে জোড় দাবি জানাচ্ছি।
19/06/2023

যুক্তিসঙ্গত প্রস্তাবনা
পর্দানশীল বোনদের পক্ষে সহমত ও কার্যকর করার জন্য মাননীয় সরকারের কাছে জোড় দাবি জানাচ্ছি।

ওয়াজিব ও নফল কুরবানী, ওলীমা ও আক্বীক্বা একসাথে দেয়া জায়িযওয়াজিব ও নফল কুরবানী, ওলীমা ও আক্বীক্বা একসাথে দেয়া জায়িয হবে। ...
19/06/2023

ওয়াজিব ও নফল কুরবানী, ওলীমা ও আক্বীক্বা একসাথে দেয়া জায়িয

ওয়াজিব ও নফল কুরবানী, ওলীমা ও আক্বীক্বা একসাথে দেয়া জায়িয হবে। (শামী, আলমগীরী)
পবিত্র আক্বীক্বা উনার পশুর গোশতের বিধান

অনেকে বলে থাকে, সন্তানের নামে যে পশু আক্বীক্বা দেয়া হয়, তার গোশত পিতা-মাতা খেতে পারবে না। মূলত তাদের একথা শরীয়ত সম্মত নয়। সম্মানিত শরীয়ত উনার মাসয়ালা হলো, পবিত্র আক্বীক্বা উনার পশুর গোশতের হুকুম পবিত্র কুরবানী উনার পশুর গোশতের হুকুমের মতো। কাজেই, সন্তানের নামে যে পশু আক্বীক্বা দেয়া হবে তার গোশত পিতা-মাতাসহ সকলেই খেতে পারবে। এটাই শরীয়তসম্মত মাসয়ালা বা ফতওয়া। (সমূহ ফিক্বাহর কিতাব)
বিগত বছরের অনাদায়ী পবিত্র কুরবানী আদায় ও তার গোশতের বিধান

কোন ব্যক্তি যদি গাফলতির কারণে কিংবা অন্য কোন কারণে তার ওয়াজিব কুরবানী যে বছর ওয়াজিব হয়েছে সে বছরে না করে তার পরবর্তী বছর করে তাহলে কুরবানী আদায় হয়ে যাবে। তবে উক্ত কুরবানী উনার গোশত কুরবানীদাতা ও তার পরিবারবর্গ খেতে পারবে না। (সমূহ ফিক্বাহর কিতাব)




04/10/2022

মুবারক হো ৭ই রবিউল আউয়াল শরীফ
ঈদে বিলাদতে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম। সুবহানাল্লাহ

11/06/2022

যেখানে প্রিয় রসূলের অপমানে বিশ্ব ক্ষুপ্ত সেখানে বাংলাদেশ সরকার ঐ কাফেরের ভালোবাসায় লিপ্ত 🤒
গতকাল বাদ জুময়ায় প্রতিবাদী র্্যালী।।।
প্রিয় মুসলমান ভাই বোনেরা কেউ হ্যাস ট্যাগ ছাড়া যাবেন না।






10/06/2022

প্রিয় নবীকে নিয়ে মন্তব্য কারী নূপুর শর্মা ও ক্ষমতাসীন মুদির বিপক্ষে যা বললেন ভারতের জনপ্রিয় অভিনায়ক শালমান খান.......ধ্বংসের পথে ভারতের পা.....

28/01/2022
29/11/2021

জঙ্গিবিরোধী রাজারবাগ শরীফের বিরদ্ধে অপপ্রচার বন্ধের আহ্বান

রাজারবাগ দরবার শরীফের বিরদ্ধে অপপ্রচার বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশ আওয়ামী উলামা পরিষদসহ সমমনা ১৩টি ইসলামী দল। এ সময় তারা জঙ্গি-জামায়াত বিরোধী রাজারবাগ দরবার শরীফকে মূল্যায়নের আহ্বান জানান।

আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সভা ও মানববন্ধন থেকে রাজারবাগ শরীফের বিরদ্ধে অপপ্রচার বন্ধে জামায়াত-শিবিরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষপাতদুষ্ট রিপোর্ট, সি.আই.ডির ভুল তদন্ত প্রত্যাখানের বিষয়ে তথ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।

এতে বক্তব্য রাখেন বাইতুল মোকাররম মসজিদের প্রধান মুয়াজ্জিন মাওলানা ক্বারী কাজী মাসউদুর রহমান, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আ: সাত্তার, বাংলাদেশ ওলামা লীগের সেক্রেটারী মাওলানা আবুল হাসান শেখ শরীয়তপুরী। সভাপতিত্ব করেন আল্লামা শোয়াইব আহমদ।

উপস্থিত ছিলেন আব্দুস সবুর কাঞ্চনপুরী, মুহম্মদ আল আমিন কুরাইশী, মাওলানা মোকাম্মেল হোসেন, মাওলানা রফিকুল আলম সিদ্দিকী আল কুরাইশী, মাওলানা সৈয়দ ওমর ফারুকসহ মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বিবিত ১৩টি সমমনা দলের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, রাজারবাগ দরবার শরীফের পীর সাহেব ১৯৭১ সালে ছাত্র অবস্থায় মুক্তিযুদ্ধ করেছেন। উনার আপন ভাই ও ঘনিষ্ট আত্মীয়-স্বজনরাও মুক্তিযুদ্ধ করেছিলেন। প্রধানমন্ত্রীর কাছে আবেদন তিনি যেন জামাত-জঙ্গীবাদবিরোধী হক্ব দরবার শরীফ, রাজারবাগ শরীফের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেন।

বক্তারা বলেন, হাইকোর্ট এবং আইনমন্ত্রীর নামেও রাজারবাগ শরীফকে জড়িয়ে মিথ্যাচার করা হচ্ছে। প্রচার হয়েছে, ‘রাজারবাগ পীরের সব আস্তানা বন্ধের নির্দেশ হাইকোর্টের’। বাস্তবিকপক্ষে এরকম কোনো নির্দেশই দেননি হাইকোর্ট। ১০ অক্টোবর আইনমন্ত্রীর এক অনুষ্ঠানের বরাত দিয়ে রাজারবাগ শরীফের বিরুদ্ধে নিউজ করেছে যে, ‘রাজারবাগ পীরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইনমন্ত্রীর’। অথচ এই নিউজের বিষয়ে আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে আইনমন্ত্রী বলেছেন, তিনি রাজারবাগ শরীফ নিয়ে এ রকম কোনো বক্তব্য দেননি।

বক্তারা বলেন, কোথাও নিউজ হচ্ছে ৪৯ মামলা, কোথাও ৮০০ মামলা। কোথাও ৭ হাজার একর, কোথাও নিউজ হচ্ছে ৬ হাজার একর, কোথাও ৩ হাজার একর, আবার কোথাওবা ১ হাজার একর জমি দখল। মূলত এসব তথ্য বৈপরীত্যই প্রমাণ করে যে, এ সবই জঙ্গি-জামাতবিরোধী শতভাগ সুন্নতী আমলের হক্ব দরবার শরীফ রাজারবাগ শরীফের বিরুদ্ধে অপপ্রচার।

বক্তারা বলেন, রাজারবাগ দরবার শরীফ সম্পর্কে সি.আই.ডির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কিভাবে মিথ্যা রিপোর্ট দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, দরবার শরীফের পেছনে ৩ শতাংশ জমির উপর তিনতলা বাড়ি দখলের জন্য কাঞ্চনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। প্রকৃত সত্য রাজারবাগ দরবার শরীফের পেছনে ৩ শতক জায়গায় কোনো বাড়িও নেই এবং কোনো ৩ তলা বিল্ডিংও নেই। এটা তদন্তের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি। রাজারবাগ শরীফ সম্পর্কে জাতীয় মানবাধিকার কমিশন যে রিপোর্ট দিয়েছে সেটাই বর্তমান পৃথিবীতে মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় উদাহরণ। মানবাধিকার কমিশনের সম্পূর্ণ রিপোর্টে কোথাও রাজারবাগ শরীফের কোনো বক্তব্য নেই, রাজারবাগ শরীফের সাথে কোনো যোগাযোগ করা হয়নি এবং কোনো জিজ্ঞাসাও করা হয়নি, আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি।

22/10/2021

পবিত্র রাজারবাগ দরবার শরীফ-এ প্রত্যেক বছরের ন্যায় এই বছরও লাখো জনতা নিয়ে পালিত হল, পবিত্র ঈদে মিলাদে হাবীবি ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

Address

Dhaka
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when আহলে বাইত শরীফ উনারাই ঈমানের মূল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share