BD TAX CARE

BD TAX CARE Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BD TAX CARE, Financial service, 227/B, Tejgaon I/A, Dhaka.

29/06/2026

একজন বেসরকারি চাকরিজীবী মাসে বেতন ভাতা পেয়েছে ৫০,০০০ টাকা 🔥

দুইটা ঈদ বোনাস এবং প্রফিট বোনাস মিলে বছরে ১,২০,০০০ টাকা তিনি পেয়েছেন।

তার প্রভিডেন্ট ফান্ড এবং সঞ্চয়পত্রে বিনিয়োগের পরিমান ২ লাখ টাকা, FDR এ বিনিয়োগ আরও ১ লাখ টাকা।

প্রস্তাবিত বাজেটের নিয়ম অনুযায়ী আমরা এখন তার ট্যাক্স ক্যালকুলেশন করবো।

বেতন ভাতা বাবদ আয় (৫০,০০০*১২) বা ৬,০০,০০০ টাকা। বোনাসসহ মোট আয় (৬,০০,০০০+১,২০,০০০) বা ৭,২০,০০০ টাকা।

এই মোট আয়ের উপর ট্যাক্স দিতে হবে না। ট্যাক্স দিতে হয় করযোগ্য আয়ের উপর।

মোট আয়ের ৩ ভাগের ১ ভাগ অথবা ৫,০০,০০০; যাহা কম তাহা মোট আয় থেকে বিয়োগ দিলে করযোগ্য আয় পাওয়া যাবে।

এখানে মোট আয় ৭,২০,০০০ টাকাকে যদি ৩ দিয়ে ভাগ দেই এবং ১ দিয়ে গুনন করি তাহলে আসে ২,৪০,০০০ টাকা।

যেহেতু ২,৪০,০০০ টাকা ৫,০০,০০০ টাকার কম, সেহেতু তার করযোগ্য আয় (৭,২০,০০০-২,৪০,০০০) বা ৪,৮০,০০০ টাকা।

সুতরাং তার করযোগ্য আয় ৪,৮০,০০০ টাকা 🔥

এখন দেখতে হবে তিনি নারী নাকি পুরুষ.? তার কোনো প্রতিবন্ধী সন্তান রয়েছে কি-না.?

যদি সে নারী হয় এবং কোনো প্রতিবন্ধী সন্তান না থাকে তবে তার করমুক্ত আয় ৪,০০,০০০ টাকা।

নিয়ম অনুযায়ী ৪ লাখের পর পরবর্তী ৩ লাখের উপর ট্যাক্স ১০% হবে।

এখানে তার করযোগ্য আয় যেহেতু ৪,৮০,০০০ টাকা সেহেতু অবশিষ্ট ৮০,০০০ টাকার উপর ১০% হারে ট্যাক্স হিসাব করতে হবে।

সুতরাং তার গ্রস ট্যাক্স (৮০,০০০*১০%) বা ৮,০০০ টাকা। 🔥

এখন তার ট্যাক্স রিবেট বা ছাড় এর পরিমাণ হিসাব করবো।

রিবেটের জন্য প্রস্তাবিত নিয়ম হলো, করযোগ্য আয়ের ৩% অথবা অনুমোদিত বিনিয়োগের ১০% এর মধ্যে যাহা কম তাহা গ্রস ট্যাক্স থেকে বাদ যাবে।

তার করযোগ্য আয় ৪,৮০,০০০ এর ৩% হলো ১৪,৪০০ টাকা; অপরদিকে তার অনুমোদিত বিনিয়োগ হলো প্রভিডেন্ট ফান্ডে এবং সঞ্চয়পত্রে বিনিয়োগ।

FDR এ বিনিয়োগের জন্য ট্যাক্স রিবেট পাওয়া যায় না ❌

তাহলে তার অনুমোদিত বিনিয়োগ ২,০০,০০০ এর ১০% হলো ২০,০০০ টাকা।

সুতরাং রিবেটের পরিমাণ হবে ১৪,৪০০ টাকা 🔥

গ্রস ট্যাক্স থেকে রিবেটের পরিমাণ বাদ দিলে নেট ট্যাক্স পাওয়া যাবে।

তাহলে নেট ট্যাক্স (৮,০০০-১৪,৪০০) বা -৬,৪০০ টাকা হওয়ার কথা, কিন্তু…

প্রস্তাবিত নিয়ম অনুযায়ী করদাতা বাংলাদেশের যেখানেই বসবাস করুক না কেন, তিনি মিনিমাম ৫,০০০ টাকা ট্যাক্স দিবেন যদি তার করযোগ্য আয়, তার করমুক্ত আয়সীমা (এখানে ৪ লাখ) অতিক্রম করে।

সুতরাং তার নেট ট্যাক্স ৫,০০০ টাকা যা রিটার্ন এর সাথে বা সারা বছর প্রতি মাসের বেতন থেকে তার অফিস সোর্স ট্যাক্স বাবদ অল্প অল্প কেটে নিবে 🔥

গতবছর পর্যন্ত মিনিমাম ট্যাক্স ছিল এলাকাভেদে ৩,০০০ টাকা, ৪,০০০ টাকা এবং ৫,০০০ টাকা।

এবারের প্রস্তাব অনুযায়ী সবার জন্য ৫,০০০ টাকা 🇧🇩

আশা করি, আজকের আলোচনা থেকে বুঝতে পেরেছেন:
মোট আয়
করযোগ্য আয়
কর নির্ণয়
অনুমোদিত বিনিয়োগ
রিবেট
গ্রস ট্যাক্স
নেট ট্যাক্স
মিনিমাম ট্যাক্স

এখন, আপনার নিজের হিসাব করে ফেলুন 🤷‍♂️

29/06/2026

সরকারি কর্মকর্তা জলিলের মাসিক মূল বেতন ৪০,০০০ টাকা 🔥

এছাড়া, বাড়ি ভাড়া ভাতা ২০,০০০ টাকা, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা, সন্তানের শিক্ষা সহায়তা ভাতা ১,০০০ টাকা, বাংলা নববর্ষ ভাতা ৮,০০০ টাকা, দুই ঈদের বোনাস এবং ৩টা প্রফিট বোনাস মিলে ২,০০,০০০ টাকা তিনি পেয়েছেন

তার ৫,০০,০০০ টাকার FDR এর বিপরীতে ৫০,০০০ টাকা সুদ পেয়েছেন যা থেকে ৫,০০০ টাকা উৎসে কর কর্তণ করা হয়েছে।

এছাড়া, ৮,০০,০০০ টাকার সঞ্চয়পত্রের বিপরীতে তিনি ৮০,০০০ টাকা সুদ পেয়েছেন যা থেকে ৮,০০০ টাকা উৎসে কর কর্তণ করা হয়েছে।

তার বেতন থেকে প্রতিমাসে তার অফিস ১,২০০ টাকা উৎসে কর কর্তণ করে।

এ বছর তিনি নতুন ১ লাখ টাকার সঞ্চয়পত্র ক্রয় করেন। মাসিক ১৫,০০০ টাকার DPS করেন। এছাড়া, প্রতি মাসে মূল বেতনের ২৫% (১০,০০০ টাকা) প্রভিডেন্ট ফান্ডে জমা করেন।

এ তথ্যের ভিত্তিতে আমরা তার ট্যাক্স হিসাব করবো 🔥

প্রথমে তার করযোগ্য আয় নির্ণয় করি:

নিয়ম অনুযায়ী সরকারি চাকরি আয়ের মধ্যে তার মূল বেতন এবং বোনাসের অর্থ করযোগ্য, বাকি আয় করমুক্ত। সে মতে তার বেতন হতে করযোগ্য আয় নিম্নরূপ:

মূল বেতন ৪০,০০০x১২ বা ৪,৮০,০০০ টাকা
বোনাস বাবদ ২,০০,০০০ টাকা।

এছাড়া, FDR এর সুদ (৫০,০০০) আগেকার নিয়ম অনুযায়ীই করযোগ্য; কিন্তু এবারের প্রস্তাবিত নিয়ম অনুযায়ী সঞ্চয়পত্রের সুদও (৮০,০০০) করযোগ্য আয়ে অন্তর্ভুক্ত হবে।

তাহলে তার মোট করযোগ্য আয় (৪,৮০,০০০+২,০০,০০০+৫০,০০০+৮০,০০০) বা ৮,১০,০০০ টাকা 🔥

প্রস্তাবিত স্লাব অনুযায়ী এ ৮,১০,০০০ টাকার গ্রস ট্যাক্স:
প্রথম ৩,৭৫,০০০*০% বা ০ টাকা
পরবর্তী ৩,০০,০০০*১০% বা ৩০,০০০ টাকা
পরবর্তী ১,৩৫,০০০*১৫% বা ২০,২৫০ টাকা।

সুতরাং তার গ্রস ট্যাক্স (০+৩০,০০০+২০,২৫০) বা ৫০,২৫০ টাকা 🔥

এই গ্রস ট্যাক্স এর পুরোটা পরিশোধ করতে হবে না, যেহেতু সে নির্ধারিত খাতে বিনিয়োগ করেছে। অর্থাৎ সে রিবেট বা কর রেয়াত পাবে।

রিবেটের জন্য প্রস্তাবিত নিয়ম হলো, করযোগ্য আয়ের ৩% অথবা অনুমোদিত বিনিয়োগের ১০% এর মধ্যে যাহা কম তাহা রিবেট পাওয়া যাবে।

তার করযোগ্য আয় ৮,১০,০০০ এর ৩% হলো ২৪,৩০০ টাকা 🔻

অপরদিকে তার অনুমোদিত বিনিয়োগ হলো DPS, প্রভিডেন্ট ফান্ডে এবং সঞ্চয়পত্রে বিনিয়োগ।

নিয়ম অনুযায়ী এক বছরে DPS এ কিস্তি বাবদ জমাকৃত ১,২০,০০০ টাকা পর্যন্ত রিবেটের জন্য বিবেচিত হবে।

তাহলে তার অনুমোদিত বিনিয়োগ হবে সঞ্চয়পত্রের ১,০০,০০০ + ডিপিএস এর ১,২০,০০০ + প্রভিডেন্ট ফান্ডের ১,২০,০০০ (১০,০০০*১২ মাস); সর্বমোট ৩,৪০,০০০ টাকা যার ১০% হলো ৩৪,০০০ টাকা 🔻

সুতরাং রিবেটের পরিমাণ হবে ২৪,৩০০ টাকা যেহেতু দুয়ের মধ্যে এটা কম 🔥

এ অবস্থায়, গ্রস ট্যাক্স ৫০,২৫০ থেকে রিবেট ২৪,৩০০ বাদ দিলে পরিশোধযোগ্য ট্যাক্স হয় ২৫,৯৫০ টাকা 🔥

এবার বাজেটে একটা নতুন নিয়ম প্রস্তাব করা হয়েছে। জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য ট্যাক্সের ৫% অথবা ২৫,০০০ টাকা, যাহা কম তাহা ছাড় পাওয়া যাবে।

তাহলে ৫% ছাড় বাদ দিয়ে তার নেট পরিশোধযোগ্য ট্যাক্স দাঁড়ায় (২৫,৯৫০-২৫,৯৫০*৫%) বা ২৪,৬৫৩ টাকা।

এই ২৪,৬৫৩ টাকাও এখন তাকে পরিশোধ করতে হবে না!

কারণ তার বেতন থেকে তার অফিস মাসে মাসে উৎসে কর বাবদ (১২০০*১২) ১৪,৪০০ টাকা কেটেছে। তার সঞ্চয়পত্রের সুদের উপর ৮,০০০ টাকা এবং FDR সুদের উপর ৫,০০০ টাকা ব্যাংক কর্তৃক আগেই কাটা হয়েছে।

এ পরিস্থিতিতে জলিল সাহেবের নিট ট্যাক্স হবে (২৪,৬৫৩-১৪,৪০০-৮,০০০-৫,০০০) বা -২,৭৪৭ টাকা 🔥

অর্থাৎ রিটার্ন দাখিলের সময় এ সরকারি কর্মকর্তাকে নতুন করে আর এক টাকাও ট্যাক্স দিতে হবে না 😊

কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ ❤️

এ লেখা থেকে নতুন কী কী জানতে পারলাম, সম্ভব হলে কমেন্ট করবেন।

06/09/2025

📢 আয়কর রিটার্ন ২০২৫–২০২৬ 📢
👉 সময়কাল: ০১ জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫

📝 রিটার্ন দাখিল করতে প্রয়োজনীয় কাগজপত্র:
✅ e-TIN সার্টিফিকেটের কপি
✅ জাতীয় পরিচয়পত্র (NID)
✅ ব্যাংক স্টেটমেন্ট (০১-০৭-২০২৪ থেকে ৩০-০৬-২০২৫)
✅ গত বছরের আয়কর রিটার্ন কপি
✅ ট্যাক্স চালান ও AIT ডকুমেন্টস
✅ চাকরিজীবীদের জন্য: Salary Certificate, Provident সনদ, উৎসে কর কর্তনের সার্টিফিকেট
✅ ব্যবসায়ীদের জন্য: ট্রেড লাইসেন্স, আয়-ব্যয়ের বিবরণী, সম্পদ ও দায়ের বিবরণী
✅ বিনিয়োগের তথ্য: DPS, Insurance, Share Market Investment, সঞ্চয়পত্র
✅ সম্পদ ও দায়: বাড়ি/ফ্ল্যাট, জমি, গাড়ি, ফার্নিচার, ইলেকট্রনিক্স, ব্যাংক লোন, অন্যান্য লোন

⚖️ কেন রিটার্ন জমা দেবেন?
✔️ আইন মেনে চলা হয়
✔️ ভবিষ্যতে লোন, ভিসা ও ব্যবসায়িক সুবিধা পাওয়া সহজ হয়
✔️ জরিমানা ও ঝামেলা থেকে মুক্ত থাকা যায়

💼 সহযোগিতার জন্য যোগাযোগ করুন
📞 Mobile: 01776205325
💬 WhatsApp: 01776205325
📧 Gmail: [email protected]

✍️ Monir Hossain
TAX LAWYER

21/08/2025
07/08/2025

আলহামদুলিল্লাহ!
জাতীয় রাজস্ব বোর্ড (NBR) কর্তৃক আয়োজিত আমি কর আইনজীবী,
আইটিপি (Income Tax Practitioner) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।
সবাই দোয়া রাখবেন।

প্রতি বছর এই সময়ে সোশ্যাল মিডিয়া (ফেসবুক, ইউটিউব) জুড়ে এমন বিজ্ঞাপনের ছড়াছড়ি! কেউ কেউ তো ফ্রিতে করে দিবে বলে বিজ্ঞাপন দে...
07/11/2024

প্রতি বছর এই সময়ে সোশ্যাল মিডিয়া (ফেসবুক, ইউটিউব) জুড়ে এমন বিজ্ঞাপনের ছড়াছড়ি! কেউ কেউ তো ফ্রিতে করে দিবে বলে বিজ্ঞাপন দেয়। এই শিক্ষক সাহেব তো শুধু বেসিক বেতনের তথ্য দিয়ে আস্ত একটা ট্যাক্স রিটার্ন পূরণ করে দেন। তাঁর আর কোন তথ্য কিম্বা ডকুমেন্ট লাগে না! এদের কাছে আয়কর রিটার্ন একটা খেলার জিনিস, এটি তৈরি করা তাঁদের বা হাতের খেল! যারা নতুন করদাতা কিম্বা ট্যাক্স রিটার্নের গুরুত্ব ও ভবিষ্যৎ ঝুঁকি সম্পর্কে অবগত নয় সাধারণত তাঁরা এদের পাল্লায় পড়ে পরবর্তীতে ভয়ংকর বিপদে পড়ে। সোশ্যাল মিডিয়া জুড়ে দিন দিন এমন অপেশাদার লোকের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

গতকাল এক ভদ্রলোক ফোন করে বললেন তিনি খুব বিপদে পড়েছেন, তাঁর সমাধান দরকার। ভদ্রলকের জমি বিক্রি করে প্রাপ্ত ৭৩,০০,০০ টাকার এফডিআর আছে কিন্তু যাকে দিয়ে রিটার্ন করিয়েছেন তিনি (সম্ভবত ব্যাংকার) তাঁকে জিরো রিটার্ন সাবমিট করে দিয়েছেন। এখন এই অপ্রদরশিত অর্থ কিভাবে তাঁর ট্যাক্স ফাইলে দেখাবেন এটার সমাধান চান। প্রতিদিন এমন অনেক ফোন আসে। এমন হাজার হাজারো মানুষ ট্যাক্স রিটার্নে তাদের জমিজমা, বাড়ি, ব্যাংক জমা, সঞ্চয়পত্র, ডিপিএস, এফডিআর সহ আরও গুরুত্বপূর্ণ জিনিস ট্যাক্স ফাইলে না দেখিয়ে এখন বিপদে পড়েছেন। জানি এসব লিখার পরেও মানুষ এমন ভুল করতেই থাকবে কারণ দিনশেষে আমারা কেউই একটু সচেতন হতে চাই না। বিপদে পড়ার আগ পর্যন্ত আমারা সবকিছুকে সহজ ভাবি।

Address

227/B, Tejgaon I/A
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD TAX CARE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share